সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

থানা সাধারণ ডাইরি

ওসি এবং এসআই দুইজন মিলেই আমাদের সাধারণ ডায়রির বিপরীতে টাকা দাবি করে। আবার পরে এটাও জানতে পারি যে অপর পক্ষের কাছ থেকেও তারা ভালো অংকের টাকা খেয়েছে। এবং তারা খুবই আনন্দিত হয় যখন কোন কেস তাদের কাছে আসে কারণ টাকা একদিক থেকে না দুই দিক থেকে আসে। এটা জুলাই মাসের ঘটনা নতুন ওসিক পরিবর্তনের পর।

মাহিগঞ্জ সাতমাথা,রংপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNE6FY46
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

সোনালী ব্যাংক

সোনালী ব্যাংক, শাহজাদপুর শাখার প্রিন্সিপাল অফিসার — ঘুষ ছাড়া ফুডের বিল পাস করে না।

শাহজাদপুর, সিরাজগঞ্জ, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ83D3G8
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

কৃষি অফিসের দূর্নীতি

কেন্দুয়া উপজেলার কৃষি অফিসার হিন্দু ভদ্র লোক টাকার জন্য ডিলারদের প্রতিষ্ঠানে যায়। বিগত সরকারের আমলের একটা লাইসেন্স ঠিকিয়ে রাখার জন্য ১লাখ টাকা নেয়। কিন্তু কোন কাজ ও করেনাই। উল্টো লাইসেন্স এর ক্ষতি করলো অফিসার উনি আবার একটা ইউনিয়ের প্রশাসকের দ্বায়িত্বেও আছেন।

কেন্দুয়া উপজেলা কৃষি অফিস নেত্রকোণা, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYJHWSML
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ভোলা পল্লী বিদ্যুৎ

১টা মসজিদের মিটার নামাতে ৮০০০হাজার টাকা দিতে হয়েছে পরানগঞ্জ ডিজিএম কে

ভোলা, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRBMX32L
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

সরকারি সার বেশী দামে বিক্রি।

কৃষকের জন্য বরাদ্দকৃত সার, আমরা কৃষকরা কখনোই সরকারি দামে পাই না। সবসময় বেশী দামে কিনতে হয়। বিভাগীয় কৃষি অফিসার বস্তা প্রতি ২০ টাকা, উপজেলা কৃষি অফিসার বস্তা প্রতি ২০ টাকা এভাবে ঘুষ নেয়ার কারণে তারা সার ব্যবসায়ীদের কিছু বলেন না। ১০০০ টাকার ডিএপি এবং এমওপি সার কিনতে ১৫০০ টাকা ঘেকে ১৮০০ টাকা লাগে। দেখার কেউ নেই। আল্লাহ আমাদের বাচান।

রাজশাহী, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ8S5QDY
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০০ লাখ

চাকরির জন্যে

দেশের একটি নামিদামি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সামান্য (গ্রেড-১৩) চাকরির জন্যে উপরোক্ত অর্থ দাবী করা হয়েছিলো। যিনি চেয়েছিলো তিনি নিজেও একটি নামিদামী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত।

খুলনা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH2JLVCS
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

গর্ভকালীন ভাতা

নাটোর জেলার, ৪ নং (সাবেক ৯ নং) লক্ষীপুর ইউনিয়ন (হয়বতপুর) এ আমার ছোট বোন এবং স্ত্রীর গর্ভকালীন ভাতার আবেদন করতে গেলে, জনপ্রতি ৫০০০ টাকা করে ঘুষ চাওয়া হয়। টাকা চায় মহিলা আসনের মেম্বার —। টাকা না দিলে উনি কোনো এপ্রভুভাল দিবেন না। আমার প্রশ্ন হলো, যেই গরিব নারীগুলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই সু্বিধা পাবার কথা, তারা কেনো ৫০০০ টাকা করে ঘুষ দেবে এই টাকা পেতে হলে? বিষয়টি সরজমিনে গেলে অবশ্যই প্রমাণ পাবেন।

নাটোর, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ3NWV8Q
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫০

বাবার মৃত্যু সনদ উত্তোলন

আমি গত জুন মাসের ২২ তারিখে হরিদেবপুর ইউনিয়ন পরিষদ আমার বাবার মৃত্যু সনদ করতে, সেখানে তাড়া যে টাকা দাবি করেছে তার চেয়ে আরো কিছু টাকা বেশি দিয়ে বলে আসি যে আমার বাবা মৃত্যু সনদটি একটু ইমারজেন্সি দরকার কিন্তু আবেদন দিয়ে আসার এব মাস অতিবাহিত হওয়ার পরও তাড়া আবেদন পর্যন্ত করেনি দোকানে আবেদন করলে সেই আবেদন তাড়া জমা নিবে এক মাস অতিবাহিত হওয়ার পর একটা মৃত্যু সনদ দেয় যেখানে বাবার নাম, বাবার মা ও বাবার না এবং বাবার জন্ম তারিখ সবকিছুই ভূল অথছ তাদের আমি আমার বাবার নতুন ডিজিটাল জন্ম নিবন্ধন যা অনলাইনে যাচাইকৃত কপি বাবার জাতীয় পরিচয়পত্রসহ দিয়েছি । তাদের বারবার ফোন এবং যাওয়ারপর একটা কপি দেয় কিন্তু সেটা বাবার জন্ম নিবন্ধন। মৃত্যু সনদের আবার আবেদন দিয়েছি প্রায় দুই মাস হল । উক্ত ইউনিয়নের সচিবের দূর্নিতির শেষনাই

হরিদেবপুর ইউনিয়ন পরিষদ, রংপুর সদর, রংপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RN5C3SWW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

নাগরিকত্ব সনদ

নাগরিকত্ব সনদ প্রদান এর জন্য আমাকে অনেক ভোগান্তির শিকার হতে হয় এই কাগজ সেই কাজগ নানান জিনিস এর কথা বলা হয়। তার পর আমার বাবা একটা সিস্টেম করে একটা link বের করে ২০০০ টাকা দেয় তার পর সব কাজ সহজে হয়ে যায়।

সুনামগঞ্জ, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYTFTYWB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পাসপোর্ট ভ্যারিফিকেশন

মা বাবার জন্য পাসপোর্ট তৈরি করতে হবে উমরাহ হজ পালনের জন্য । তাই পাসপোর্ট করতে পাসপোর্ট ভ্যারিফিকেশন এর জন্য থানায় গেলেই তারা জন প্রতি ৩০০০ টাকা ঘুষ দাবি করে । টাকা না দিলে ভেরিফিকেশন হবে না । টাকা দিলে সাত খুন মাফ ভেরিফিকেশন ডান । না দিলে অপেক্ষায় থাকেন কখন হবে কোনো নির্ধারিত সময় নেই ।

ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK4QQJ3D
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

চাকরি স্থায়ীকরন

চাকরী স্থায়ীকরনের জন্য বিভাগীয় কমিশনার অফিসে আবেদন করেছি। সবকিছু ঠিকঠাক দেওয়ার পরেও বলে অমুক কাগজটা নিয়ে দেখা কইরেন। দেখা করলে প্রথমে ২০০০০টাকা চায় পরে ১০০০০টাকায় গাইগুই করে রাজী হয়েছে। বলেছি মাসের শেষের দিকে হাতে টাকা পয়সা নেই। বেতন পেলে দিয়ে দিবো। কাকেও কাকের মাংস খায়না। কিন্তু এই সরকারি অফিসগুলো এমন এক জায়গা যেখানে জনগনের পকেট কাটার পাশাপাশি অধস্তন অফিসের কর্মচারীদেরও রেহাই দেয়না।

রাজশাহী, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJD4A79H
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

police clearance cartificat

টাঙ্গাইল জেলা, কালিহাতি থানা, এখানে সব তথ্য ঠিক থাকার পরও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাবদ আমার কাছ থেকে ৩০০০ টাকা ঘুষ নিয়েছে, এখানে টাকা ছাড়া কোন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়া হয় না, আমি সহ আরো অনেককে দেখেছি ঘুষ দিতে,ঘুষ না দিলে ফাইল নড়েনা।

tangail, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKK9U2DJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০ হাজার

ট্রান্সফরমার রেজিস্ট্রেশন (ইলেকট্রিক লাইসেন্সিং বোর্ড)

সরকারি প্রকল্পের আওতায় চট্টগ্রামে অবস্থিত একটি সরকারি অফিসে একটি ট্রান্সফর্মার লাগানোর জন্য আনা হয়। ট্রান্সফর্মার লাগানোর পূর্বে ইলেকট্রিক লাইসেন্সিং বোর্ড কর্তৃক একটি সার্টিফিকেট লাগে এবং তার জন্য একজন পরিদর্শনে আসেন। পরিদর্শনে আসা-যাওয়া, খাওয়া বাদ দিয়েও উক্ত টাকা ঠিকাদার কর্তৃক পরিশোধ করা হয়। কিন্তু ঠিকাদার তো ঠিকই উক্ত সরকারি অফিস থেকে ধরে দিবেন। অর্থাৎ সরকারি এক অফিসের কাজের জন্য অন্য অফিসকেও ঘুষ দিতে হয়। এখনও কিন্তু বৈদ্যুতিক সংযোগ দেয়া হয়নি। জানিনা সংযোগ বাবদ ব্যয় কত টাকা লাগবে!

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTS4YTJQ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

জেলা প্রশাসকের কার্যালয়, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নাম anonymous (17830)

জেলা প্রশাসকের কার্যালয়, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নাম — (17830) উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরেও জমির দখল বুঝিয়ে দেওয়ার জন্য এই অর্থ দাবি করেন, এবং বলেন তিনি আদালতের আদেশ বাস্তবায়নে বাধ্য নন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব গাইবান্ধা খুবই একজন খারাপ মানুষ, টাকা ছাড়া তার দপ্তরে কোন ফাইল ই সই হয় না। অনেক অনেক ফাইল পেনডিং করে রাখে টাকার জন্য। এর বিরুদ্ধে সরকারের আসু পদক্ষেপ প্রয়োজন।

গাইবান্ধা, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNXGR6AV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

পেনশন

আমার স্বামীর পেনশন তারা টাকার জন্য আটকে রেখেছিলো। এমনকি আমি টাকা না দেওয়া পর্যন্ত আমার পেনশন এর টাকা দেওয়া হয় নাই। বিশেষত পিয়ন অনেক ঝামেলা করেছেন। কিয়ামত এর দিন আল্লাহ এর কাছে বিচার দিবো।

টাংগাইল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKSXNBME
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

ভোটার হওয়া

আমি অনলাইনে আবেদন করে নির্বাচন অফিসে আমার যাবতীয় কাগজ পত্র নিয়ে যাই লাইনে দাড়াই সিরিয়ালে গিয়ে আমার কাগজপত্র দেখে বলে ঠিক আছে আপনি মঙ্গলবারে আসেন,আমি মঙ্গলবারে আবার যাই ঐ দিন বলে ছবি তুলে সোমবার আর বুধবার আপনি বুধবারে আসেন আমি বুধবারে যাই লাইনে দাড়াই আবার সিরিয়ালে গেলে বলে আপনাকে কি কল দেওয়া হয়েছিলো?? আমি বললাম না কল তো দেওয়া হয় নাই। পরে বললো অফিস থেকে কল বা মেসেজ দিবে। তারপরে গেলো ১৫ দিন কল মেসেজ আসলো না।আমার পরিচিত একজনের মাধ্যমে জানলাম যারা টাকা দেয় শুধু তাদের ছবি তোলার জন্য কল দেয় তার ৮০০০ টাকা লাগছে পরে আমি আবার নির্বাচন অফিসে যাই বলি আমার কাছে ৬০০০ টাকা চায় পরে আমি রাজি হই নাই

উপজেলা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKMQ2VYL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

ট্রেন টিকিট সার্ভিস

আমি কিশোরগঞ্জ থেকে কমলাপুর যাচ্ছিলাম রেলগাড়ির ভিতর একজন আমার কাছ থেকে টাকা নেই পরে উনি আমাকে একটি রিসেট দিবেন বলে সামনে যান এবং পরে উনি আসেন নাই ঠিক তার পরেই আমি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নেমে পড়ি সেখানে একজন টিকেট চেকার আমাকে বিভিন্ন রকম হুমকি এবং চোর বাটপার এরকম কথা বলে ৩০০ টাকা আমার কাছ থেকে নিয়ে নেয় এবং আমাকে একটি রুমে নিয়ে তারা বিভিন্নভাবে মানসিক টর্চার করে

ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKHJF6TH
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব

পটিয়া পোস্ট অফিস, পটিয়া, চট্টগ্রাম, যেখানে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা রাখা হয়। অনেক অক্ষরজ্ঞানহীন মানুষের টাকা ও সঞ্চয় করা হয়। কিন্তু টাকা উত্তোলনের সময় নানা অজুহাতে হিসাবের টাকা গ্রাহককে ঠকিয়ে রেখে দেয়া হয়। আমার টাকা উত্তোলনের জন্য গেলে এই টাকা তুলতে 1মাস সময় চাওয়া হয়। 1 মাস পর যাওয়ার পর ও আমাকে সেবা দিতে অপরাগতা দেখানো হয়। এর পর আমি ক্ষুব্ধ হলে আমার পে অর্ডারটি খুজে বের করে আমাকে দেয়া হয় এর জন্য আমার কাছ থেকে টাকা খুজে। আমি সেটি দিতে প্রত্যাখ্যান করি।

Chattogram, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTKPFWF9
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০.০০ লাখ

আইজিপি মহোদয় বাংলাদেশ পুলিশ পুলিশ সদর দপ্তর ফিনিক্স রোড ফুলবাড়িয়া ঢাকা।

আমার নিজ নামীয় জমি ক্ষমতার ব্যবহার অপব্যবহার করে জবরদখল করার হুমকি দেয় যদি তার ঘুষের টাকা পরিশোধ করা হয় তাহলে সে উক্ত জমিটির দখল করবে না বলে আমাকে জানায় কিন্তু আমি উক্ত চাহিত ঘুষের টাকা না দিতে পাড়ায় আমার জমিটি ক্ষমতার জোরে জবরদখল করে রেখেছে এবং আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা পর্যন্ত দায়ের করেছেন। জমির লোকেশন বরিশাল লাইন রোড।

বরিশাল সিটি কর্পোরেশন এলাকধীন লাইরোড, থানা - কোতয়ালী মডেল বর, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRCU2432
মন্তব্য