সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

দখল

আমি একটি এনজিও ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমার প্রতিষ্ঠানের ২০২২ সালে অর্থ আত্মসাতের দায়ে চাকুরীচুত ৩ জন সাবেক কর্মকর্তা দখল করে নেয়। এমতাবস্থায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৫০ লাখ টাকার বিনিময়ে আমাকে কোন মামলা ছাড়াই আটক করে মিথ্যা একটি মামলায় জরিয়ে দেয়।এবং প্রতিষ্ঠানটি দখল করতে সহযোগিতা করে।

ঘুষ দিইনি
মোহাম্মদ পুর,ঢাকা ৳৫০.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKSBH2B5
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিধবা ভাতার আবেদনের যাচাই

আমার আম্মুর বিধবা ভাতা এর জন্য আবেদন করেছিলাম। এলাকার চৌকিদার আর বিএনপি নেতা এসেছিল যাচাইয়ে। ওনারা আমাদের চিনেন, তবুও ১৫০০ টাকা দাবি করেছে।

ঘুষ দিইনি
Noakhali ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTBCCNNH
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

আব্বুর আর্মির পেনশনের টাকা তুলতে হেড অফিসে সিভিলের একজন টাকা দাবি করতেছে

আমার বাবা আর্মির সদস্য ছিলেন।৮বছর আগে বাবা মারা যাওয়ার। তার পেনশনের টাকার জন্য চিঠি আসে।সেই চিঠি অনুযায়ী আমার মার নাম ভোটার আইডি কার্ড ও কাবিন নামায় এক না থাকায় পরিবর্তন করতে বলে।দীর্ঘ ৮বছর পর যাচাই বাছাই করে টাকার জন্য কল আসে।এবং চূড়ান্ত ভাবে টাকা পাওয়ার নোটিশ আসে।এরপর আর্মির হেড কোয়াটার যেখান থেকে সব বিল পাশ হয় সেখান থেকে একজন সিভিল কর্মকর্তার কাছে আমাদের ফাইল গেলে। তিনি কল করে বলেন আপনারা তো অনেক টাকা পাবেন। ৮বছরের সব টাকা।কিন্তু কিভাবে যে বলি। আমাদের কিছু টাকা মিষ্টিমুখ করাতে হয়।তারপর আমরা কাগজ সই করে দেই।নইলে অনেক হাজার হাজার ফাইল তো।অনেক দিন আবার অনেক বছর লাগতে পারে।আপনারা টাকা দেওয়ার একটা প্রস্তুতি নিয়ে রাখেন।শুনে বুঝা গেলো ৪-৫হাজার টাকা না ৫০০০০টাকার মতো চাচ্ছে।এটা নাকি দিতেহয় সবাইকে

শুধু দাবি করেছে
আর্মি হেড কোয়াটার, ঢাকা ৳৫০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK5GLFA4
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ইউনিয়ন পরিষদের সেবা

অনলাইন জন্ম নিবন্ধন সনদ নিতে আমি জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদ পটিয়া, চট্টগ্রাম উপস্থিত হয়।প্রথমে কম্পিউটার ম্যান এর কাছে যাই কম্পিউটার ম্যান আবেদন করে ১০০ টাকা সরকারী ফ্রি বলে ১০০ টাকা নে।এরপর ইউনিয়ন পরিষদের সচিবের কাছে পাঠায় সচিব ইউনিয়ন পরিষদের খারচ আছে বলে ১০০ টাকা নে।অনলাইন জন্ম নিবন্ধন সনদ নিতে ২০০ টাকা খরচ হয়

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳২০০
২৫ আগস্ট ২০২৬ CTW8MWVW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকুরি নিশ্চিত করতে ঘুষ দাবি

২০২৫ সালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষা চার ধাপে (এমসিকিউ, লিখিত, ব্যবহারিক ও ভাইভা) অনুষ্ঠিত হয়। ৪র্থ ধাপে দুইদিন ভাইভা হয় ৩৮ জনের ১৫ পদের বিপরীতে, প্রথম দিন আমার ভাইভা হয় এবং সেটি খুব ভালো হয়েছিল। ২য় দিন ভাইভা চলাকালীন ওখানকার এক স্টাফ ফোন দিয়ে চাকুরি নিশ্চিত করতে ৭ লাখ টাকার প্রস্তাব দেয়। এবং আমি তা প্রত্যাখ্যান করি, ওই রাতেই চূড়ান্ত রেজাল্ট দেয় আর আমি বাদ পরে যাই।

ঘুষ দিইনি
ঢাকা ৳৭.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DK8YMC3W
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পোস্ট অফিসে ফিক্স ডেপোসিট

একাউন্ট খোলার সময় চা- নাস্তা খাওয়ার টাকা চাই। এটা না দিলে কাজ কিছুটা আটকে রাখে। এছাড়াও মোবাইল নাম্বার সম্পর্কিত একটা সমস্যা হয়েছিল। টাকা না দিলে কাজ হবে না বলে দিয়েছিল। তাই বাধ্য হয়ে টাকা দিতে হয়।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৩০০
২৫ আগস্ট ২০২৬ CTDVAK78
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পেনশন

আমি একজন সেনাসদস্য আমার পেনশন পাশ করার জন‍্য এফসি আর্মি পে -২ এসিসি—এ ইসি গমন করি সুপার — এবং অডিটর — আমার পেনশন পাশকরার জন‍্য 150000টাকা দাবী করে আমি এতো টাকা পরিশোধ করতে অপারগতা প্রকাশ করলে দীর্ঘ 18 মাস হলে এখনো আমার পেনশন পাশ করেনি । আমি যথাযথ কর্তৃপক্ষের পক্ষের নিকট একের পর এক আবেদন করেছি কোন সুরাহা পাচ্ছি না। উক্ত ব‍্যাক্তিদ্বয় প্রত্যেক পেনশনের নিকট হতে পেনশনের জন্য এক থেকে দেড় লাখ টাকা দাবি করে । দীর্ঘ ৬ বছর পর্যন্ত এক অফিসে কর্মরত থাকার ফলে তাদের এ ঘুষ নেওয়া ব‍্যাপক আকার ধারণ করেছে । প্রতিকার তাই

ঘুষ দিইনি
ঢাকা ৳১.৫০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKG37L7M
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন আবেদন এবং সংশোধন

আমার বোনের জন্ম নিবন্ধন করতে গিয়েছিলাম পরিষদের পক্ষ থেকে আমার কাছে অনলাইনে আবেদনের জন্য অতিরিক্ত চার্জ করেছে এটি সাধারণ ব্যাপার কিন্তু সচিব ২৫ টাকার আবেদন 50 টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত রাখে আর যদি সেটি সংশোধন হয় সে তো ১০০ টাকা রাখবেই যে কোন আবেদনের ক্ষেত্রে যা নিয়মের বহির্ভূত । আর যদি সেটিং থানা কার্যালয় প্রধান অফিসে যায় সংশোধনের জন্য ওইখানে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত দিতে হয় প্রতিদিন এরকম কিছু না কিছু ভুল তো তারাই করে এবং এটির জন্য আমাদেরকে ভুক্তভোগী হতে হয় এবং মাসে কম করে 25 জন তো এরকম হয়।

ঘুষ দিয়েছি
মাদারীপুর ৳৩০০
২৫ আগস্ট ২০২৬ DK3AS6K4
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সংশোধন করতে গেলে , গ্রামের গরীব অসহায় মানুষদের কাছ থেকে বাধ্যতামূলক টাকা পয়সা নেওয়া হয় , এটা সবার উপর সমান হয় না , কারো থেকে বেশী কারো থেকে কম , তবে শুধু জন্ম নিবন্ধনই নয় আরো অনেক সেবা আমাদের ইউনিয়ন পরিষদে টাকা ছাড়া হয় না , আমি 333 থেকে অনেক অনেক সেবা যেগুলো ফ্রিতে পাওয়া যায় সেগুলো সম্পর্কেও জেনেছি, সে সকল সার্ভিস ও বিপুল পরিমাণ টাকার মাধ্যমে দেওয়া হয় , যেগুলো আইনত অপরাধ আমাদের পুলিশ কিংবা এমপি মহোদয় কখনো এগুলো দেখেনা

ঘুষ দিয়েছি
রংপুর, কুড়িগ্রাম, উলিপুর, তবকপুর ইউনিয়ন ৳১৫০
২৫ আগস্ট ২০২৬ RNVXYQT8
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পেনশন

আমার স্বামীর পেনশন তারা টাকার জন্য আটকে রেখেছিলো। এমনকি আমি টাকা না দেওয়া পর্যন্ত আমার পেনশন এর টাকা দেওয়া হয় নাই। বিশেষত পিয়ন অনেক ঝামেলা করেছেন। কিয়ামত এর দিন আল্লাহ এর কাছে বিচার দিবো।

ঘুষ দিয়েছি
টাংগাইল ৳৫.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKSXNBME
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Medical

Bideshe jawar somoy medical korte gechilam, 3din por call dia bole ami unfit. 10 k dite hoibo taile naki fit online e submit dia dibo.... tara amake bipode fele 10k niche... ami pore saudi ese medical kore akama i mean work permit pai.. prosno holo Saudi hospital e ami fit , ar amar deshe amare unfit banaya 10k nia niche, tk bkash e niche , bksh statement jodi bahir kori ekhono tar proman pawa jabe.. Amar moto osohay manus allah kache bicar dewa chara kono kaj e nai

ঘুষ দিয়েছি
Dhaka ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKSP94XU
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সকল অফিস

আমি সকল দপ্তরের ঘুষের খবর জানি এমন কোনো দপ্তর নাই যে ঘুষ না খায় কে কত খায় বিস্তারিত দিব পরবর্তী আপডেটে আমার কোড নাম —

ঘুষ দিইনি
Munshiganj ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKWYTWXZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

খুলনা থেকে ঢাকা গামী(জাহানাবাদ+রুপসীবাংলা এক্সপ্রেসের দুর্নীতি

খুলনা থেকে ঢাকা গামী, ঢাকা থেকে বেনাপোল ও বেনাপোল থেকে ঢাকা এবং ঢাকা থেকে খুলনা.. গামী জাহানাবাদ এক্সপ্রেস/রূপসী বাংলা ট্রেনের টিটি রা মিলে। গার্ড রুমে স্ট্যান্ডিং টিকিট না কাটিয়ে প্রত্যেকদিন ২০/২৫ জন লোককে, যাতায়াত করার সুযোগ করে দেয়। যার ফলে,তাদের পকেট ভারি হয় কিন্তু সরকারের ক্ষতি হয়।

ঘুষ দিয়েছি
খুলনা ৳৪০০
২৫ আগস্ট ২০২৬ KH3ASZNT
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চুরি হওয়া ফোন জিডির ভিত্তিতে পুলিশ উদ্ধার করার পর ৫০০০ টাতা ঘোষ দাবি করছে

পুলিশ বলছিলো, তাদেরকে সরকার কোনো টাকা দেয়না ফোন উদ্ধার করতে কার্যক্রম চালাতে। টাকার দাবিতে আমরা নাকচ ছিলাম ফোন লাগবে না বলে চলে আসি, পরে ও কল করে ৩০০০ টাকা দিলে হবে ফোন নিয়ে আস্তে পারব। আর কিচ্ছু করার ছিলো তখন ফেন বেশি জরুরি ছিলো।

ঘুষ দিয়েছি
ফেনী ৳৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CT5FCQBH
মন্তব্য