আব্বুর আর্মির পেনশনের টাকা তুলতে হেড অফিসে সিভিলের একজন টাকা দাবি করতেছে
আমার বাবা আর্মির সদস্য ছিলেন।৮বছর আগে বাবা মারা যাওয়ার। তার পেনশনের টাকার জন্য চিঠি আসে।সেই চিঠি অনুযায়ী আমার মার নাম ভোটার আইডি কার্ড ও কাবিন নামায় এক না থাকায় পরিবর্তন করতে বলে।দীর্ঘ ৮বছর পর যাচাই বাছাই করে টাকার জন্য কল আসে।এবং চূড়ান্ত ভাবে টাকা পাওয়ার নোটিশ আসে।এরপর আর্মির হেড কোয়াটার যেখান থেকে সব বিল পাশ হয় সেখান থেকে একজন সিভিল কর্মকর্তার কাছে আমাদের ফাইল গেলে। তিনি কল করে বলেন আপনারা তো অনেক টাকা পাবেন। ৮বছরের সব টাকা।কিন্তু কিভাবে যে বলি। আমাদের কিছু টাকা মিষ্টিমুখ করাতে হয়।তারপর আমরা কাগজ সই করে দেই।নইলে অনেক হাজার হাজার ফাইল তো।অনেক দিন আবার অনেক বছর লাগতে পারে।আপনারা টাকা দেওয়ার একটা প্রস্তুতি নিয়ে রাখেন।শুনে বুঝা গেলো ৪-৫হাজার টাকা না ৫০০০০টাকার মতো চাচ্ছে।এটা নাকি দিতেহয় সবাইকে