সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

বিএসটিআই অফিস

আমি আমার প্রতিষ্ঠানের জন্য বিএসটিআইয়ের অফিসে গিয়েছিলাম আমার একটা খদ্য পন্য বিএসটিআই নেওয়া জন্য কিন্তু তারা আমার কাছে তিন লক্ষ টাকা চায় আমাকে বলছে আমি না করি কিন্তুু অফিসারের কথা হলো বিএসটিআই লাইসেন্স করতে হলে তিন লক্ষ টাকা দিয়তে হবে তা না হলে লাইসেন্স হবে না তারপর আমি রিকোয়েস্ট করে আবেদন করি এই বিষয় আমি ঢাকায় বিএসটিআইয়ের হেড অফিসে অভিযোগ করি কিন্তুু কোন সুরাহা পাইনি এখনো আমার আবেদন বহাল আছে বিএসটিআই অফিস থেকে এখনো কোন অফিস্যার আসে নাই আমাদের কারখানাতে ভিজিট করতে আসে না আগে টাকা তারপর কাজ এই হলো আমাদের সোনার বাংলাদেশ তাহলে সাধারন মানুষ কিবাবে ব্যবসা করবে বলোন

গাজিপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKD5YEEP
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

ভোটার হওয়ার জন্য টাকা নেওয়া

অফিসার ফাইলে সংকেত থাকলে দিনে দিনে করে দেয়। যারা কন্ট্রাক করে তাদের ফাইলে সংকেত দেয় দালালেরা, আর যদি সংকেত না থাকে অফিসার শুধু ঘুরাই , সব ঠিক থাকলেও আবার ডেট দেয়। টাকা দিলে সাথে সাথে করে দেয়। সরেজমিনে গেলে তা হাতে নাতে প্রমাণ পাবেন। সরাসরি ফাইল চেক করে। যত অপকর্ম সেই করে। জাল ডকুমেন্স দিয়ে অন্য উপজেলার লোককে হাটহাজারীতে ভোটার করে। টাকা দিলে সব করে।

উপজেলা নির্বাচন অফিস, হাটহাজারী, চট্টগ্রাম।, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTQL9DNU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

সামাজিক সুরক্ষা ক্ষাত

নরসিংদী জেলার সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের, সামাজিক সুরক্ষা ক্ষাতে, প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ভাতা সহ সমস্ত ভাতার অন্তর্ভুক্ত হতে হলে, প্রত্যেক ব্যক্তিকেই ৫০০০/৭০০০ টাকা করে দিতে হয়, এটা তাঁরা ভুক্তভোগীকে প্রচন্ড চাপ ও হুমকি ধমকির মাধ্যমে গোপন রাখতে বাধ্য করে থাকে। পাশাপাশি ইউনিয়নিয়নের প্রতিটি সরকারি সেবা ক্ষাতকেই দুর্নিতির চরম পর্যায়ে নিয়ে গিয়েছে, যেমন ইউনিয়ন ভুমি অফিস, স্বাস্থ্যকেন্দ্র, তথ্যকেন্দ্র, ঘুস, চাঁদাবাজি সহ নানা ধরনের অন্যায় অত্যাচারে সাধারণ মানুষ আজ অতিষ্ঠ। দেখার কেউ নেই।

নরসিংদী সদর উপজেলা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKTLZVQE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৪.০ হাজার

ড্রাগ লাইসেন্স নতুন

লাইসেন্স বাবদ ৩হাজার সামথিং চেয়েছে ১৪ হাজার নিজে নেন না পিউর নেয় না হলে কবে আসবে ঠিক নেই ১৪ হাজার দিলে ১ মাস সময়ে পাবেন লাইসেন্স

নরসিংদী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKPUUHA7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

গাজিপুর বাসন থানার তদন্ত ওসি ছিলো anonymous

আমার একটা ঘটনা আমি ভিক্টিম ছিলাম উল্টো আমাকেই দিতে হয়েছে ৫০০০০ পঞ্চাশ হাজার টাকা। টাকা টা নিয়েছে ২০২৩ সালে গাজিপুরের বাসন থানার তদন্ত ওসি

গাজিপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7LETS7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

ফায়ার লাইসেন্স

Fire লাইসেন্স করার জন্য , দালালদের মাধ্যমে লিয়াজো করে এই লাইসেন্স লাইসেন্স নিতে হয়, বর্তমানে এই সার্ভিস আরও জটিল করা হয়েছে, যার জন্য দালালের মাধ্যমে কাজ করতে হয় এবং তাদের সাথে লেনদেন ছাড়া এটা পাওয়া সম্ভব হচ্ছে না।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK7TLE2D
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.৫০ লাখ

গ‍্যাসের লাইনের জন‍্য ক্ষতিপূরণ

আমাদের জমির উপর দিয়ে গ‍্যাস পাইপলাইন গিয়েছিল,নিয়ম অনুযায়ী আমরা মৌজা রেইট থেকে তিনগুন বেশি পাওয়ার কথা ,তো সব কাগজ দলিল দেওয়ার পর বললো যে ওকে আপনাদের এত পাওনা আপনারা যদি টাকা পেতে চান মোট টাকার সাত শতাংশ আমাদের দিতে হবে না হয় ভুল বের করে ফাইল আটকে দেওয়া হবে।চেক পাওয়ার আগে নির্দিষ্ট জায়গায় নগদ টাকা দিতে হবে,তারপর চেক হস্তান্তর করা হবে। এটি হয়েছিল ফেনী ডিসি অফিসে।

ফেনী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTRHJ55Q
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ

জমি সংক্রান্ত একটি মামলার তদন্ত ভার পরে এক এস আই এর কাছে। সে এস আই গিয়ে জমি দেখা শেষে আমার কাছে ২০০০ টাকা দাবি করে৷ আমি ১০০০ দিতে চাইলাম তারা নাকি ২ জন এসেছে! এটা সেটা! পরে ১৫০০ টাকা নেন! তেল খরচ, এটা সেটা অযুহাত দেখিয়ে তারা সব সময় এমন ঘুষ নিয়ে থাকে৷

রংপুর জেলার গংগাচড়া থানা, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNSLWEUT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জন্ম নিবন্ধন

কুমিল্লা দাউদকান্দি উপজেলা পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ এ বিগত বছর থেকেই ইউনিয়ন পরিষদ এ জন্ম নিবন্ধন করতে গেলে ২০০ টাকা করে নিচ্ছে যেখানে জন্ম নিবন্ধন নতুন করতে গেলে ৫০ টাকা লাগে এবং সংশোধন করতে 100 টাকা লাগে কিন্তু এখন পর্যন্ত ২০০ টাকা করেই নেয় যেটা প্রকাশ্যে সবাই জানে কিন্তু ভয়ে প্রতিবাদ করে না। দাউদকান্দি উপজেলা সকল ইউনিয়ন এ একই অবস্থা আপনারা সরেজমিনে তথ্য নিলে জানতে পারবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। দয়া করে আমার পরিচয় পাবলিক করবেন না। ধন্যবাদ

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTAER877
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

কলকারখানা লাইসেন্স

ছোট একটি হস্তশিল্প প্রতিষ্ঠানের জন্য কলকারখানার লাইসেন্স জন্য আবেদন করছিলাম অনলাইনে। অধিদপ্তর থেকে লোক এসে যাচাই বাচাই করে গিয়ে ৪০০০০ টাকা দাবি করে লাইসেন্স দিবার জন্য। শেষ পর্যন্ত ২৪ হাজার টাকায় রফা হয় এবং আমি তা পরিশোধ করি।

নরসিংদী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK3E3645
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০.০ হাজার

TA বিলের জন্য ঘুষ দাবি

উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মচারীদের ভ্রমণ ভাতা বিল দিয়ে মোট বিলের ২০% টাকা ঘুষ দাবি করে

লালমনিরহাট, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNBS9HPD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০ হাজার

রাজউক

রাজউক এর কর্মকর্তারা যখন কোনো ব্যক্তি কোনো বাড়ি বানান, তখন তাদের কিছু প্রতিনিধি বা দালাল চক্র বিভিন্ন এলাকায় থাকে, যখন কেও বাড়ী বানান , তখন ওই সব দালাল , বাড়ি বানানোর তথ্য রাজউক কর্মকর্তাদের জানান, পরে কর্মকর্তরা বাড়ির মালিকের কাছে টাকা দাবি করেন না দিলে বিভিন্ন ভয় দেখিয়ে বাড়ি বানানো বন্ধ করে দেন, পরে টাকা দিলে সকল সমস্যা ঠিক হয়ে যায়, তাদের অবশ্যই টাকা দিয়ে বাড়ী বানাতে হয়। @

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK97C8AV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পাসপোর্ট এর ভেরিফায়,সংগ্ৰহ এর আগে

পুলিশ দাবি করেছিল, আমার পাসপোর্ট খুব দরকার ছিল আমি কিছু বলতে পারি নাই

বগুড়া,ধুনট থানা, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJK9KD39
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০০ লাখ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজুক)কদমতলী এরিয়ার আজ থেকে সাত মাস আগে নির্মাণ ভবনের বিদ্যুতের মিটারগুলো খুলে নিয়ে যায়। পরবর্তীতে এই মিটারগুলো উত্তোলন করতে গিয়ে। অথরাইজ -৭ অফিসার — এবং তার অর্ধনস্থ কর্মচারী মিলে একেকজন থেকে পাঁচ থেকে আট লাখ টাকা ঘোষ দাবি করে। অনেকে এই টাকাগুলো পরিশোধ করে এবং ভুয়া কাগজপত্রী নথি জমা দিয়ে। মিটারগুলো ক্লিয়ারেন্স পেপার নেয়। এবং রাজুকে আমার অভিজ্ঞতা খুবই বাজে এখানে প্রত্যেকটি লোক দুর্নীতির সাথে যুক্ত। আপনি যদি গত সাগের এই কার্যক্রম গুলো পরিলক্ষিত করেন। এই মিটারগুলো কিভাবে দেওয়া হয়েছে। ওকে দেয়া হয়েছে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK8U35PU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

থানায় মোবাইল চুরির জিডি

একটি মোবাইল চুরির জিডি করেছিলাম অনলাইনে, কিন্তু দীর্ঘদিন ধরে সেটি প্রক্রিয়াধীন রেখে দেই এবং থানায় গিয়ে সেবা নিতে বলে মেসেজে। ২৫ আগষ্ট সকাল ১১ টাই থানায় গেলে জিডি কপি তদন্তাধীন করে দেই এরপর এটির জন্য ৫০০ টাকা দাবি করে চট্টগ্রাম বন্দর থানার তৃতীয় তলায় বসে থাকা একজন বয়স্ক বেতার অপারেটর।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTAYP9WV
মন্তব্য