রাজশাহী নিউ. গভঃ ডিগ্রী কলেজ
রাজশাহী নিউ.গভঃ ডিগ্রি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে স্নাতক লিখিত পরীক্ষা শেষে, ব্যবহারিক পরীক্ষার সময় অবৈধভাবে টাকা তোলা হয়। এছাড়া শিক্ষা সফর বাধ্যতামূলক করা হয়। কোন শিক্ষার্থী শিক্ষা সফরে না গেলে তাকে ব্যবহারিক মার্ক দেয়া হয়না। শুধু যারা শিক্ষা সফরে যায় তাদেরকে A+ দেওয়া হয়। চাঁদার পরিমাণ 6 থেকে 10 হাজার টাকা। এই টাকা শিক্ষার্থীদের থেকে জোর করে তুলে নেয়া হয়।এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজ । যদি কোন শিক্ষার্থী এই ব্যাপারে নিজ বিভাগে কথা বলতে চায়, তাহলে তাকে চুপ করিয়ে দেওয়া হয়। প্রথম বর্ষ থেকে ৪র্থ বর্ষ পর্যন্ত শিক্ষার্থীরা সবাই ভুক্তভোগী। এই ব্যাপারে সাধারণ শিক্ষার্থীরা কিছুই করতে পারছে না। কারণ পরীক্ষায় সিজিপিএ কম আসবে তাই।এছাড়া পরীক্ষায় ফেল করার ভয় দেখানো হয়।