All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,106 reports found
Report a bribe
Paid Other public office ৳24.0K

স মিলের লাইসেন্স নবায়ন

বন বিভাগ থেকে নবায়নকৃত করাত কলের লাইসেন্স। পাঠানো হয় ইউএনও'র অফিসে। সেখান থেকে ফোন করে কাগজ পত্র নেয়ার জন্য দেখা করতে বলা হয়। ইউএনও'র সহকারী আগেই বলে রাখে স্যারের বিষয়টা মনে রাইখেন। কথা অনুযায়ী ইউএনও অফিসে গেলে ইউএনওর সহকারী ৩০০০০ টাকা দাবী করে। পরে ২৪০০০ হাজার টাকা দিয়ে কাগজ নিয়ে আসি।

মোরেলগঞ্জ, Khulna 25 August 2026 4 views KHK9DKHF
0 Comments
Paid Other public office ৳1.0K

পুলিশ ক্লিয়ারেন্স, খুলশী থানা।

পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পুলিশ ভেরিফিকেশনের জন্য সচরাচর একজন ডিউটি পুলিশ বাসায় আসেন, কাগজপত্র দেখেন। গত ২ বার (২০১৯, ২০২৪) এভাবেই হয়েছিল, কোন অতিরিক্ত টাকা পরিশোধ করা লাগে নাই। অথচ, এবার, ২০২৬ এ এসে একই থানা থেকে এক ডিউটি অফিসার ফোন করে জানালো কাগজপত্র নিয়ে থানায় যেতে ভেরিফিকেশনের জন্য। গেলাম, আমাকে একটা কক্ষে নিল যেইখানে সিসিটিভি ক্যামেরা নেই। কাগজপত্র দেখে বলল, "সব ঠিক আছে, ফটোকপি প্রিন্টের খরচ বাবদ কিছু টাকা লাগবে।" আমি বললাম, "সব কিছু মিলায়ে তো আমরা ১৫০০ টাকা করে দিচ্ছি, আগে যেটা ৫০০ টাকা ছিল।" তিনি বললেন, "সেটা আমাদের ব্যাপার না, সরকারের ব্যাপার। আপনার কাজ আমার করে দিতে হচ্ছে, সেই হিসাবে প্রত্যেক থানাতেই একটা ফিক্সড পেমেন্ট থাকে"। পরে দরকষাকষির পর ১০০০ টাকায় কাজ করে দিতে রাজি হলেন।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 6 views CTW2PPG9
0 Comments
Refused Other public office ৳7.0K

জন্ম নিবন্ধ, গর্ভবতী কার্ড, টিসিবি কার্ড, বয়স্ক ভাতা প্রদান

গর্ভবতী কার্ড করে দিবে বলে হালিমপুর ইউনিয়ন ব্যাংক এশিয়ার উদ্দোক্তা — আমি সহ একাধিক মানুষের কাছ থেকে ৬ হাজার, ৭ হাজার টাকা করে দাবি করেন, অনেকই টাকা দিয়েছে যারা না দেয় তাদের কার্ড হয়না। টিসিবির কার্ডের ক্ষেত্রে সেইম সমস্যা যাদের আগের কার্ডের সমস্যা হয়েছে নাম্বার বা অন্য কিছু এগুলো ঠিক করার জন্য প্রায় অনেক মানুষের কাছ থেকে ৩শ + করে টাকা নিয়ে কাজ করেনি এমন উদাহারন অনেক আছে। এছাড়া এই ব্যাংকের উদ্দোক্তা পরিষদের সকল কাজ করে থাকেন সেখানে প্রচুর পরিমান অনিয়ম হয়, আপনার চাইলে হালিমপুর ৫০০ মানুষের কাছে জরিপ করে তথ্য নিতে পারেন ৩+ লোক অভিযোগ করবে আমি নিশ্চিত যদি তাদের সেপ্টি দেওয়া হয়

ইউ: হালিমপুর, থানা: বাজিতপুর, জেলা - কিশোরগঞ্জ।, Dhaka 25 August 2026 4 views DKV3VS3C
0 Comments
Refused Other public office ৳800.0K

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজুক)কদমতলী এরিয়ার আজ থেকে সাত মাস আগে নির্মাণ ভবনের বিদ্যুতের মিটারগুলো খুলে নিয়ে যায়। পরবর্তীতে এই মিটারগুলো উত্তোলন করতে গিয়ে। অথরাইজ -৭ অফিসার — এবং তার অর্ধনস্থ কর্মচারী মিলে একেকজন থেকে পাঁচ থেকে আট লাখ টাকা ঘোষ দাবি করে। অনেকে এই টাকাগুলো পরিশোধ করে এবং ভুয়া কাগজপত্রী নথি জমা দিয়ে। মিটারগুলো ক্লিয়ারেন্স পেপার নেয়। এবং রাজুকে আমার অভিজ্ঞতা খুবই বাজে এখানে প্রত্যেকটি লোক দুর্নীতির সাথে যুক্ত। আপনি যদি গত সাগের এই কার্যক্রম গুলো পরিলক্ষিত করেন। এই মিটারগুলো কিভাবে দেওয়া হয়েছে। ওকে দেয়া হয়েছে।

ঢাকা, Dhaka 25 August 2026 5 views DK8U35PU
0 Comments
Paid Other public office ৳2.0K

পুলিশ

জমি সংক্রান্ত একটি মামলার তদন্ত ভার পরে এক এস আই এর কাছে। সে এস আই গিয়ে জমি দেখা শেষে আমার কাছে ২০০০ টাকা দাবি করে৷ আমি ১০০০ দিতে চাইলাম তারা নাকি ২ জন এসেছে! এটা সেটা! পরে ১৫০০ টাকা নেন! তেল খরচ, এটা সেটা অযুহাত দেখিয়ে তারা সব সময় এমন ঘুষ নিয়ে থাকে৷

রংপুর জেলার গংগাচড়া থানা, Rangpur 25 August 2026 4 views RNSLWEUT
0 Comments
Paid Other public office ৳200

জন্ম নিবন্ধন

কুমিল্লা দাউদকান্দি উপজেলা পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ এ বিগত বছর থেকেই ইউনিয়ন পরিষদ এ জন্ম নিবন্ধন করতে গেলে ২০০ টাকা করে নিচ্ছে যেখানে জন্ম নিবন্ধন নতুন করতে গেলে ৫০ টাকা লাগে এবং সংশোধন করতে 100 টাকা লাগে কিন্তু এখন পর্যন্ত ২০০ টাকা করেই নেয় যেটা প্রকাশ্যে সবাই জানে কিন্তু ভয়ে প্রতিবাদ করে না। দাউদকান্দি উপজেলা সকল ইউনিয়ন এ একই অবস্থা আপনারা সরেজমিনে তথ্য নিলে জানতে পারবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। দয়া করে আমার পরিচয় পাবলিক করবেন না। ধন্যবাদ

কুমিল্লা, Chattogram 25 August 2026 4 views CTAER877
0 Comments
Paid Other public office ৳20.0K

রেলওয়ে ষ্টেশন পুলিশ।

গাড়ীতে লেগে ইন্টারনেটের তার ছিড়ে গিয়েছিলে, তার জোড়া লাগানোর সময় রেলওয়ে পুলিশ ধরে নিয়ে গিয়ে বলতেছিলো আপনারা এখানে তার দিয়েছেন কেন ? ২০০০০ টাকা না দিলে যন্ত্রপাতি দেবো না, মামলা করবো, জেলেদিবো ইত্যাদি

Bogura, Rajshahi 25 August 2026 4 views RJJMK98Z
0 Comments
Refused Other public office ৳100

সুলভ মুল্য কার্ড; খাদ্য অধিদপ্তর

খাদ্য অধিদপ্তর থেকে ইস্যুকৃত সুলভ মুল্য কার্ড যার মাধ্যমে ৩০ কেজি চাল প্রতি কেজি ১৫টাকা করে দেয় । অধিদপ্তর হতে পুরাতন কার্ড নবায়ন করে ডিলারের কাছে পাঠানো হয়েছে বিতরণ করার জন্য। সেই কার্ড নিতে ১০০টাকা ঘুষ দিতে হয়।

তিস্তা, লালমনিরহাট, Rangpur 25 August 2026 4 views RNHEXHT6
0 Comments
Paid Other public office ৳500.0K

ঠিকাদারি কাজ

আমি একজন ঠিকাদার এলজিইডির একটা কাজ করতে গিয়ে, কালিয়া উপজেলা এলজিইডি অফিস এবং নড়াইল এলজিইডি অফিস আমার কাজের টোটাল বিলের ৫% টাকা অগ্রিম না দিলে আমার বিল ছাড়েনা,

কালিয়া,নড়াইল।, Khulna 25 August 2026 4 views KH4M3FL7
0 Comments
Paid Other public office ৳95.0K

পোস্টিং বানিজ্য

সিলেট জেলা পুলিশ লাইন্স রিজার্ভ অফিসের রিজার্ভ অফিসার এসআই (নি:) — তাহার অধিনস্থ হিসেবে ভালো থানায় পদায়ন করে দিবে বলে ৯৫,০০০/- টাকা ঘুস নেয়। সে দীর্ঘদিন যাবৎ উক্ত অফিসে কর্মরত থেকে পুলিশ সদস্যদের নিকট থেকে পোস্টিং বানিজ্য করে আসছে।

সিলেট জেলা পুলিশ লাইন্স রিজার্ভ অফিস, Sylhet 25 August 2026 7 views SYZKDTBC
0 Comments
Only demanded Other public office ৳5.0K

BIWTA

BIWTA বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন নারায়নগঞ্জে শাখায় যারা গ্রেজার হিসাবে চাকুরি করে মাসে ৫ হাজার টাকা প্রতি মাসে অফিস এ বস কে দিয়ে দেয় একমাসের হাজিরা খাতা তারা পুরন করে দেয়। আর এখানকার চাকুরিজীবিরা বাসায় ঘুমিয়ে থাকে এবং মাস শেষে একদিন আসে টাকা উত্তলনের জন্যে। হাজিরা খাতা গুলু উপস্তিতি কর্মচারী অনুযায়ী ভেরিফাই করলে জানতে পারবেন।

Narayangonj, Dhaka 25 August 2026 8 views DKEYGBNZ
0 Comments
Refused Other public office ৳1.80M

নিয়োগ বাণিজ্য

পানি সম্পদ মন্ত্রণালয়ের পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (WARPO) এর স্মারক নং ৪২.০২.০০০০.০০৩.১৮.০১০.১৯(৩য় খন্ড)-৬৩৯, তারিখ ১৯/০১/২০২২ খ্রি. নিয়োগের উপ-সহকারী প্রকৌশলী/কার্টোগ্রাফার পদের নিয়োগ পরীক্ষা ঢাকার নিজ ভবনে ডেকোরেটর থেকে গোল টেবিল ভাড়া করে পরীক্ষা নেয়া হয়। পরীক্ষা শেষে ঐদিনই রেজাল্ট না দিয়ে সরাসরি ভাইভা প্রার্থীদের কাছে ১৮,০০,০০০ (আঠারো লক্ষ) টাকা করে দাবী করে। যারা আঠারো লক্ষ টাকা দিতে অপারগতা প্রকাশ করে তাদেরকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করা হয় নি। ১৪জনের থেকে জনপ্রতি ১৫-১৮ লাখ করে নিয়ে ১৪জনকে চূড়ান্ত নিয়োগ দেয়া হয়।

ঢাকা, Dhaka 25 August 2026 6 views DKQ4NEKX
0 Comments
Paid Other public office ৳2.0K

Police verification

আমার বাবার হজের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য টাকা চেয়েছিল। কেন দিতে হবে জানতে চাইলে বাজে ব্যবহার করেছিল। আমার চাকরির সময় পুলিশ ভেরিফিকেশন এর নামেও টাকা নিয়েছে। পুলিশ জনগণের বন্ধু হয়ে উঠতে পারেনি, আতঙ্কের নাম হয়েছে।

Kushtia, kumarkhali, Khulna 25 August 2026 4 views KHYAUEML
0 Comments