সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৫,৬৩৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন এর সিরিয়াল খুঁজে বের করার জন্য

আমার প্রয়োজনে জন্ম নিবন্ধন এর কাগজ প্রয়োজন ছিল। জন্ম নিবন্ধনের কাগজটি হারিয়ে যাওয়ায় এবং সিরিয়াল নাম্বার সংগ্রহে না থাকায় ইউনিয়ন পরিষদে সেটি খোঁজার জন্য যাই কিন্তু তারা খুঁজে দিয়ে ২৫০ টাকা দাবি করে টাকা না দিলে তারা সেটা করবে না। বাধ্য হয়ে টাকা দিয়ে সিরিয়াল নাম্বার নিতে হয়।

ঘুষ দিয়েছি
চিরির বন্দর,আব্দুলপুর ইউনিয়ন পরিষদ ৳২৫০
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

থানা পুলিশ

৯৯৯ নাইনে ফোন করে সেবা দিতে আসা পুলিশ১০০০ নিয়ে গেছে।বাগমারা রাজশাহী,হাটগাঙ্গোপাড়া সাব পুলিশ স্টেশন।

ঘুষ দিয়েছি
বাগমারা রাজশাহী ৳১.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কোচিং প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রী বৃদ্ধি হিসেবে

সেবাটি ছিলো একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তার স্কুলের ছাত্র ছাত্রী দিবে একটা কোচিং সেন্টারে সেজন্য প্রধান শিক্ষককে একটা বাইক কেনার জন্য ১ লক্ষ টাকা দিতে হবে।

শুধু দাবি করেছে
গ্রাম ৳১.০০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কলকারখানা অধিদপ্তর

আমার কারখানা টি একসময় এনআই -এর আওতায় ছিল। কিন্তু পরে আমরা আরএসসি এ স্থানান্তরিত হই ও গত বছর রেমিডিয়েশনের সব কাজ করি। নবায়ন করতে গেলে ঢাকা জেলার অফিস প্রধান নিজে আমাকে বলে যে, মহাপরিদর্শক স্যার ও সেইফটি অধিশাখার যুগ্মমহাপরিদর্শক স্যারের নিষেধ আছে এনআই -এর আওতায় যেসব কারখানা ছিল সেগুলো নবায়ন না দেয়ার জন্য । উনাদের ম্যানেজ করে নবায়ন করতে হলে দুই লক্ষ টাকা লাগবে। আমি এক লক্ষ টাকা পরিশোধ করি।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.০০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফৌজদারি মামলা

যুগ্ম জেলা জজ ০১, নরসিংদী এর পেশকার আমার কাছে ৫০,০০০ টাকা ঘুষ চেয়েছে। আমি একটি মামলার আসামী। নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট এর ১৩৮ ধারার মামলা। আমাকে খালাস করিয়ে দিবে দাবি করে এখন ৩০ হাজার, রায় হলে ২০ হাজার- মোট ৫০ হাজার টাকা ঘুষ চেয়েছে। নয়ত আমার সাজা নিশ্চিত করিয়ে নথি গায়েব করে ফেলবে যেন আপীল করার সুযোগ না পাই সময়মত- এই হুমকি দিয়েছে।

ঘুষ দিইনি
নরসিংদী ৳৫০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

রেল সেবা

কমলাপুর পুর রেলস্টেশন থেকে খাবার গাড়িতে টিকিট ছাড়া যাত্রি নেওয়া হয়।যাত্রী প্রতি ভাড়া ৩০০ টাকা। ঢাকা টু ব্রাক্ষনবাড়িয়া। এখানে সরকার রাজস্ব হারায়। প্রায় ৪০ জন যাত্রী বিনা টিকিট এ ভ্রমণ করে।খাবার গাড়িতে এই সিন্ডিকেট আছে।কমলাপুর রেল স্টেশন এ বাসের মত এরা ডেকে ডেকে যাত্রী উঠায়।ট্রেনের T.T. পুলিশ এবং খাবার কামরার স্টাফ জড়িত। এই সিস্টেম সারা বাংলাদেশ এ চলছে।সরকার বছরে হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৩০০
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সেনা বাহিনী চাকুরীর ক্ষেত্রে

বাংলাদেশ সেনা বাহিনী তে চাকুরী বিজ্ঞাপন দিলে সেখানে গেলে তারা আগে থেকে লোক নিয়োগ দিয়ে রাখে অতএব আমাদের থেকে তারা এপ্লিকেশন এর নাম দিয়ে ৫০০ থেকে ১০০০ টাকা নিয়ে থাকে এর পরে জানা যায় যারা পরিক্ষা দেয় নি তারা না কি চাকুরী পেয়েছে আপনার যতো অভিজ্ঞতা থাকুক না কেনো কোনো লাভ মেই. এবং তারা তাদের নিজেদের জুনিয়ারদের বেতন ও তারা নিজের ফান্ডে ডুকাচ্ছে এবং যদি কোনো জুনিয়ারের নামে কোনো ত্রান বা কিছু আছে তা ও তারা নিজের করে নেয়....

ঘুষ দিইনি
চট্টগ্রাম সেনানিবাস ৳৭.০০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

দেওয়ানি মামলা

যুগ্ম জেলা জজ আদালত ০১, নরসিংদী এর পেশকার আমার কাছে দ্রুত রায় করিয়ে দিবো প্রতিশ্রুতি দিয়ে ৮০,০০০ (আশি হাজার) টাকা ঘুষ দাবি করেছে এবং আমি তা পরিশোধ করেছি। আমি একটি দেওয়ানি মামলা পরিচালনা করে আসছি। সে আমাকে এক মাসের মধ্যে রায় করিয়ে দিবে বলে এই টাকা ঘুষ চায়। আমি কলম ক্যামেরা দিয়ে পুরো ঘটনা ভিডিও করেছি৷ আমি সেটা কিভাবে প্রকাশ করতে পারি?

ঘুষ দিয়েছি
নরসিংদী ৳৮০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পৌর এলাকায় বাড়ি/ঘর নির্মাণের অনুমতি

সীতাকুণ্ড পৌরসভায় ঘর নির্মাণের অনুমতি নিতে গিয়ে আমার অভিজ্ঞতা সীতাকুণ্ড পৌরসভা এলাকায় আমি একটি জায়গা ক্রয় করেছি। সেখানে ঘর নির্মাণ করতে হলে পৌরসভার অনুমতি নিতে হয়—সেমিপাকা ঘর হোক কিংবা বিল্ডিং। অনুমতির জন্য আমি ২টি আবেদনপত্র কিনেছি, যার জন্য নেওয়া হয়েছে ২০০ টাকা। সাধারণ একটি আবেদনপত্রের মূল্য এত বেশি হওয়ার যৌক্তিকতা আমার কাছে পরিষ্কার নয়। এরপর সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের কাছে আবেদন জমা দিতে গেলে প্রতিটি আবেদনের জন্য ২,১০০ টাকা করে, মোট ৪,২০০ টাকা নেওয়া হয়। বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যে টাকা না দিয়ে আবেদন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ আছে বলে মনে হয়নি। এরপর সরেজমিনে জায়গা পরিদর্শনে এসে আরও ৫০০ টাকা নেওয়া হয়।

ঘুষ দিয়েছি
সীতাকুণ্ড পৌরসভা সীতাকুণ্ড, চট্টগ্রাম ৳৪.২ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সাইন অফ

নৌ পরিবহন মন্ত্রণালয় সর্বদাই সবার থেকে সাইন অন ও সাইন অফ এর জন্য ঘুষ নিয়ে থাকে, প্রতিবার দুই তিন হাজার নিলেও একবার ছোট্ট একটা ভুলের জন্য যথাযথ প্রমাণ দেখানোর পরেও ১৫ হাজার টাকা ঘুষ নেয় তারপর আমার কাজ করে দেয়। আর এটাতে শিপিং মাস্টারসহ সকলেই জড়িত কেরানী, এজেন্সি।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বার্ষিক অডিট

ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন আছে, সেখানে বাংলাদেশের সকল ওয়াক্ফকৃত সম্পদ এবং প্রতিষ্ঠানগুলো তারা তদারকি করে থাকে। আমার জানামতে বাংলাদেশে ভূমি অফিসের পরে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হচ্ছে এই ওয়াক্ফ প্রশাসন। তারা আমাদের এতিমখানায় প্রতি বছর নামে মাত্র অডিট করে থাকে, যে অডিটের কোন রিপোর্ট আমাদেরকে দেওয়া হয়না। এই বছর গত 29/08/2026 তারিখে একজন ওয়াক্ফ পরিদর্শক আসেন অডিট করার জন্য, কিন্তু তিনি কোন অডিট না করে ২০ হাজার টাকা নিয়ে চলে যায়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

রায়পুরা উপজেলা নির্বাচন কমিশন, আইডি কার্ড করতে ঘুষ লাগে

বাহিরে ১০/১২ জন দালাল সেট করে রাখে। আইডি কার্ডের ফিঙ্গার দিতে হলে তাদেরকে ২৫০০ টাকা পরিশোধ করা লাগে। তারপর আবেদন ফরমের একটা অংশে শনাক্তকরণ চিহ্ন একে দেয়। অফিসার বুঝে যায় এই আবেদনে ঘুষ পরিশোধ হয়েছে।

ঘুষ দিয়েছি
নরসিংদী ৳২.৫ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সংশোধন জে এস সি সার্টিফিকেট এর সাথে বয়সের সাল অমিল ছিলো। সংশোধন এর জন্য গেলে বলে টাকা লাগবে।

ঘুষ দিইনি
পৌরসভা ৳৩.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছে

২০১৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহি পদে নিয়োগ হয়। আমি আবেদন করি, এক পর্যায়ে এই প্রতারক আমাকে এবং আমার পরিবার চাকরি দেওয়ার কথা জানায় আর ৩ লক্ষ টাকা নেই। আমরা ও এটা বিশ্বাস করেছি কেননা তিনি বাংলাদেশের উর্ধতন কর্মকর্তা আপন ভাই।যাই হোক চাকরি তো হলোনা টাকাও আর ফেরট পেলাম না।প্রতারকের দেওয়া কিছু ডকুমেন্ট আছে,তবে আমরা কাজে লাগাতে পারিনি কেননা তিনি অনেক বড় ধরনের লোক আর আমরা তো সামান্য কি আর করা আল্লাহ তাআলা সঠিক বিচারক।

ঘুষ দিয়েছি
সাতক্ষীরা ৳৩.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নির্বাচন অফিস

আমার ভোটার আইডিতে নামের ভুল আছে নির্বাচন অফিস এ যাওয়ার পরে বলল হবে না, ওইখানে অফিসের পিয়ন বলল ২০ হাজার টাকা দিলে করানো যাবে। আমি বললাম তাহলে আমার সংশোধন করানো লাগবে না।

ঘুষ দিইনি
নোয়াখালী ৳২০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ট্রেড লাইসেন্স নবায়ন

ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স করতে গেলে সচিবের আলাদা লোক আছে সে, এই টাকা দাবি করতে থাকে। সে ধরা বাইরে থাকে সচিব

শুধু দাবি করেছে
সাভার ৳২৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকুরি

বিমান বাহিনীর বেসামরিক অফিস সহকারী কাম -কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২০১৫ সালে ভাইবাতে দাবি করে, ভাইবা শেষে পিয়নকে পিছু পিছু পাঠায়, আমি পিয়নকেও না করে দিই।

ঘুষ দিইনি
ঢাকা ক্যান্টনমেন্ট ৳৩.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বৈদ্যুতিক খুঁটিসহ সংযোগ

বৈদ্যুতিক খুঁটিসহ সংযোগ দেওয়ার জন্য সরকারি ফি জমা দেওয়ার পরও আরও ৫০০০০ হাজার টাকা ঘুষ চায়, ঠিকাদার ও বিদ্যুৎ আফিসের এক কর্মকর্তা, আমার সংযোগটি জরুরি হওয়ায় বাধ্য হয়ে টাকা টা দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
মাওনা চৌরাস্তা, গাজীপুর ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এন আইডি সংশোধন

অনলাইনে ৩ বার আবেদন করার পরে দালাল ছাড়া যাওয়াতে ফিরিয়ে দিছে এখন ৪ ৫ মাস ইচ্ছে করে পেন্ডিং রাখছে।

ঘুষ দিইনি
কুমিল্লা,দেবিদ্বার ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য