সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,১০৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

সম্পত্তির বন্টকনামা করতে সরকারি পারমিশন নিতে ঘুষ দিতে হবে

আমাদের বাবা মারা যাওয়ার পরে বাড়িটির আমরা মা সহ ৩ ভাইবোন এর নামে জানজারি করি। এতো বছর সরকারি ভাবে বন্টকনামা করিনি, এবার সেটা করতে হচ্ছে পারিবারিক কারণে, খোজ নিতে গিয়ে জানতে পারি, আগে পারমিশন নিতে ঘুষ লাগতো না বা বাড়তি কিছু দিতে হতো না। এখন সেটা নিতম করেছে ১,৫০,০০০ টাকা সরকারি পারমিশন নিতে দিতে হবে, আমাদের পৃত্রিক বাড়ি, আগেও নামজারি করাতে গিয়ে ১,৮০,০০০ টাকা বাড়তি দিতে হয়েছিলো। আর এখন যার যার নামে বন্টকনামা করতে যে খরচ হবে সেটা বাদেই ওই এমাউন্টও দিতে হবে হাউজিং মানে সেগুনবাগিচার সরকারি অফিসে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKCXBYRZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্মনিবন্ধন আপডেট

আমার কাজিনের জন্মনিবন্ধনে নামের সাথে পাসপোর্ট অমিল থাকায় পাসপোর্ট অনুযায়ী আপডেট করাতে যাই। তখন তারা বলে ডিসি অফিসে যেতে, তাদের কাছ থেকে ফাইল ঢাকা ডিসি অফিসে যায়। এটা আসতে কতদিন লাগবে, হবে নাকি হবেনা তারা জানেনা! পরে হয়রানির ভয়ে যখন টাকা অফার করি, ২ঘন্টায় তারাই সেই এপ্রুভাল দিয়ে দেয় এবং ২ দিন পর হার্ড কপি নিয়ে আনার জন্য কল দেয়।

মগবাজার নয়াটোলা শিশু পার্কের সাথের কাউন্সিলর অফিসের সচিব, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKVURF8B
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

মন্ত্রনালয় বরাবর সরকারি আবেদন ফি পরিশোধ করে আবেদন করার পর, সেটা জেলা পুলিশ সুপার অফিসে আসে সেখানে পুলিশ চায়ের দোকানে ডেকে নিয়ে অতিরিক্ত ১০০০০ টাকা দাবি করে। শেষে ১৫০০ টাকা দেয়ার পর রিপোর্ট মন্ত্রনালয়ে জমা দেয় ঐ পুলিশ কর্মকর্তা।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYQJ9XPH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০০ লাখ

রাজউক ভবন নির্মান বাধা দিয়ে ঘুস

ভবন নির্মান কাজে বাধা দিয়ে ঘুস দাবি করে। না হলে ভবন ভেংগে ফেলার কথা বলা হয়। সারাদেশে রাজউক এর যে ড্রইং দেয়া হয় তাতে কখনো ভবন নির্মান করা সম্ভব হয় না। পরে ঘুস প্রদান করে কাজ করতে হয়। অলিখিত নিয়ম যখন যে ইন্সপেক্টর আসবে বদলি হয়ে তাকেই ঘুস দিতে হবে সকল নির্মানাধিন ভবন থেকে।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKMN8BGF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৮ হাজার

Labour office shop licence Renewal

শ্রমিক অফিসের অধীনে দোকান লাইসেন্স রিনিউয়াল পারপাস মাত্র ১২০ টাকা লাইসেন্স রিনিউয়াল ফিস সেইখানে ৩০০০ টাকা দিতে হয়।

City corporation, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTXS7D63
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ডাক্তারি সার্টিফিকেট,

সরকারি চাকরিজীবী হিসেবে বিদেশে যাওয়ার অনুমতির জন্য সিভিল সার্জন অফিসের একটি প্রত্যয়ন প্রয়োজন হয়। সেজন্য ২১ দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK8W83EN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঠিকাদারি কাজের অভিজ্ঞতা ভয়াবহ

আমি একজন নামকরা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে লাইসেন্সধারী ঠিকাদার। ৪ অর্থ বাজেটে কাজ করছি। এ পর্যন্ত যত কাজ করেছি এতো দিনে আমরা আর্থিক ভাবে অনেক সচ্ছল থাকার কথা এবং ভালোই থাকার কথা কিন্তু না,তাদের ডিমান্ড,আর্গুমেন্ট পূরণ করেই কাজ গুলো শেষ করতে হয় এবং দিন শেষ ১০% জামানতটাই কাজের প্রফিট তাও এক বছর পরে তা নিতে গেলেও ফাইলের বিপরীতে তারা টাকা চায়. লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে শারীরিক পরিশ্রম করে দিন শেষ সব শূন্য। ঋণের বোঝা ভারী থেকে ভারী হচ্ছে। এতো বড়ো নাম করা অর্গানাইজেশন হাতে গোনা ২/৪ জন একেবারেই লেনদেন করেনাতারা বলে এটাই আমার কাজ,সরকার আমাকে বেতন দিচ্ছে এই কাজের জন্য। .আর সবাই,যারাই ফাইল ধরে তারাই টাকা চায়.১০০ জনের মধ্যে হয়তো ৪ জন ঘুষ ছাড়া আর বাকি ৯৬জনের কাছে আপনার হাত বাধা। জাস্ট মুক্তি চ

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DKW4MYYU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জন্মনিবন্ধন সংশোধন

জন্মনিবন্ধনের তথ্য সংশোধন সরকারি ফি ব্যতীত ২০০ টাকা অতিরিক্ত নেওয়া হয়েছিল ডোমার পৌরসভায়।

ডোমার, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RN7YLUYF
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২০ লাখ

ঢাকা ওয়াসা, লালমাটিয়া

লালমাটিয়ার বেশিরভাগ বাড়িতে ওয়াসার লোকজন ১। অতরিক্ত বিলের ভয় দেখাচ্ছে, মাঝে মাঝে অতিরিক্ত বিল করছে ও মা্নথলি ঘুষের বিনিময়ে মিটার টেম্পারিং করে বিল কমিয়ে দেওয়ার অফার করছে। ২। বাণিজ্যিক বিল করার ভয় দেখিয়ে মাসিক চাঁদা দাবি করছে। তাদের দাবি অনুযায়ী একটা বিল্ডিং এ মাসিক ৫+৫=১০ হাজার করে =বাৎসরিক ১,২০,০০০ টাকা অনেক বিন্ডিং এর কমিটিই ঘুষ দিতে বাধ্য হচ্ছে। আমরা এখনো দেই নাই দেখে প্রতি মাসে অন্যায্য বাড়তি বিল দিচ্ছি।

DHAKA, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKKSFHHU
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

ফ্যামিলি কার্ড

কাকারে বলছিলাম একটা ফ্যামেলি কার্ড করে দেওয়ার জন্য। আমাকে আস্তে আস্তে বল্ল বিরিয়ানি আসার আগেই ফুরিয়ে যাবে। তুমি আপন মানুষ ৪০০ টাকা দিও তোমারটা আগে হয়ে যাবে।

কুষ্টিয়া, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KH4HNYGV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

সরকারি চাকরি

সরকারি চাকরিতে সচিবালয়ে ব্যক্তিগত কর্মকর্তা/প্রশাসনিক কর্মকর্তা নামে সিন্ডিকেট আছে,, এদের কাছে সরকারি সব অধিদপ্তরে যোগাযোগ আছে আছে।। যেকোনো সরকারি চাকরিতে ভাইবার জন্য এদের কাছে গেলে তদবিরের জন্য গেলে পদ অনুযায়ী টাকা নেয়, ১৬ গ্রেডের জবে আমি ১০ লাখ দিয়েছি, তদবির করেছে চাকরি হয়েছে।। আইন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা — এই সিন্ডিকেটের প্রধান।। এসব করে কোটি টাকার সম্পদ করেছে।।

ঢাজা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKPDHZAK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

Voter id

I live in outside of my country.i went to the bangladesh on my holiday.i don't have my voter id card.so i have to do it.in this reason first i went to the my thana in austogram then officer send me in my district at kishoreganj.when i went to the inside of office he asked me to the pay 2000 taka for my voter id card.i was upset for his demand.

Kishoreganj, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKQC7HA3
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

রাজউক এ নামজারি

২০২৪ সালে আমি আমার বাবার কেনা ফ্লাটটি ওয়ারিশ দের নামে নামজারি করতে রাজউক হেড অফিস এ গেলে তারা ১লাখ টাকা দাবি করে। আমি কাজ না করিয়ে চলে আসি।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKYY9D4C
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

প্রোভিশনাল সার্টিফিকেট

প্রোভিশনাল সার্টিফিকেট এর অর্থ আগেই ফর্ম পূরণের সময় নেওয়া হয়। এখন সার্টিফিকেট নিতে গেলে ঢাকা কলেজ এর অফিসে কারো থেকে ২০০ টাকা আবার কারো থেকে ১০০ টাকা আদায় করা হচ্ছে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKMY99KP
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

ফায়ার সেইফটি বিষয়ক লাইসেন্স বা প্ল্যান হালনাগাদ

চট্টগ্রাম ইপিজেডস্থ বিভিন্ন ফ্যাক্টরিতে কার্যক্রম পরিচালনার জন্য ফায়ার লাইসেন্স, ফায়ার সেইফটি প্ল্যান আরো নানাবিধ কাগজপত্র নিয়মিত হালনাগাদ করতে হয়। এক্ষেত্রে ফায়ার ডিপার্টমেন্ট থেকে ফ্যাক্টরি সমূহ যথাযথ সহায়তা পায় না। ছোটখাটো বিষয়সমূহকে বড় ইস্যু করে হয়রানি করা হয় এবং যখন টাকা দেওয়া হয়, তখন তাঁরা কাজ করে। বিশেষ করে চট্টগ্রাম ফায়ার সেইফটি অফিসের সাবেক ডেপুটি ডিরেক্টর-—-বিএফএম, তিনি যতদিন দায়িত্ত্বে ছিলেন, প্রচুর পরিমাণে ঘুষ লেনদেন করেছিলেন। এখন তিনি অবসরে যাওয়ার পরও বর্তমান কর্মকর্তাদের সাথে হাত মিলিয়ে এ ধরণের কাজের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করছেন। এমনকি, Green Valley International নামক প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ফ্যাক্টরিতে ফায়ার সেইফটি টুলস সরবরাহের ব্যবসা করেন।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CT7YGEZ2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

Nagorikotto shonod

Ami union office e jai amar nagorikotto sonod anar jonne Kintu amar kach theke ekjon gram police 100tk dabi kore r na hoy Nagorik sonod pabo na eta naki member er adesh chilo. Amar joruri proyujon howar karone ei tk diye ei son[d ti nithe hoyechilo.

Jagannathpur, Sunamganj, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে SYKU2WNJ
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

পুলিশ থানায়

আমি থানায় অভিযোগ করি পুলিশ তদন্ত পর বলে মামলা করলে। খরচ পাতি লাগবে প্রতি মামলা জন্য আজ ২০ হাজার টাকা লাগে। তারপর পুলিশ ১০০০ টাকা ঘুষ নিয়েছে

নওগাঁ সদর মডেল থানা, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJQ3E85T
মন্তব্য