সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,১০৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৯.০০ লাখ

বিএসটিআই

আমরা আমাদের পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য সিএম লাইসেন্স করতে চেয়েছিলাম। তথ্য দিয়ে সহযোগিতা করার কথা থাকলেও আমাদের এই সেবাগুলো বিলম্ব করা হতো এবং একেকজন একেকজনের নাম্বার দেন। পরবর্তীতে নাম্বার পাওয়া গেছে এমন একজনের সাথে যোগাযোগ করে দেখা গেলো। প্রতিটি প্রডাক্টের জন্য তার দাবী ৯০০০০ টাকা, আমাদের ১০টি প্রডাক্টের জন্য ৯ লাখ টাকা দিতে হবে। পরে আমরা আমাদের প্রডাক্ট লিস্ট থেকে ঐ আইটেমগুলো বাদ দিয়েছি। বাংলাদেশে ব্যবসা করা একটা অভিশাপের মতো, এখানে ব্যবসায়ীদের বলা হয় অনৈতিক কিন্তু পিছনে যতো টাকা ঘুষ দিতে হয়, এগুলো রিকভার করতে গেলে ব্যবসায়ী অসৎ হলে শুধু ব্যবসায়ীর দোষ। রাষ্ট্র এই ফকিরগুলো সরকারি চাকুরি কেন দিয়েছে এটাই আমার বোধগম্য হয়না, এরা ভিক্ষা করে খেতে পারতো আজীবন।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKMDLFWJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

আইডি কার্ড করতে যাওয়া

ন্যাশনাল আইডি কার্ড করতে যাওয়ায় তারা আমার থেকে একটার পর একটা কাগজ পএ দাবী করে তাদের সব কিছু দেওয়ার পরেও তারা বাতিল করে পরে তাদের ৪ হাজার টাকা দেওয়ার পর তারা আইডি কার্ড টা করে দেয় চৌদ্দগ্রাম উপজেলা

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTECVAY2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২৪ লাখ

রোডস এন্ড হাইওয়ে টাকা উত্তোলনের জন্য ডিসি অফিসের এল এ শাখা

আমি গাইবান্ধা জেলার পলাশ বাড়ি থানার একজন বাসিন্দা।আমার পিতার দেড় শতক জমি রোডস এন্ড হাইওয়ে তে গেলে সেই টাকা উত্তোলনের জন্য গাইবান্ধা জেলার ডিসি অফিসের এল এ শাখায় গেলে তারা আমার ফাইল খুজে দেয় না। বিভিন্ন অযুহাত দেখাতে থাকে।তারপর আমি যখন অনুসন্ধান করতে থাকি পরে জানতে পারি এখানে মোট টাকার পাঁচ পার্সেন্ট গাইবান্ধা জেলার ডিসি,এডিসি (রেভিনিউ),এল এ শাখার অফিসার,কানুনগো সহ প্রতিটি ব্যক্তির মাঝে এই পাঁচ পার্সেন্ট টাকা ভাগ করে দেয়া হয়। পাঁচ পার্সেন্ট ছাড়া টাকা উত্তোলন তো দূরের কথা ফাইল পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। আমরা হচ্ছি ক্ষতিগ্রস্ত এই ক্ষতিগ্রস্তদের সাথে এমন অমানবিক আচারন বলার মত না।এটা গাইবান্ধা জেলার ডিসি অফিসে কাউকে ফোন দিলে জানতে পারবেন।

গাইবান্ধা, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RN9Y89VK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পানির পাইপ জোড়া দিতে ঘুষ চাওয়া।

ঢাকা ওয়াসা তাদের রাস্তা খনন করতে গিয়ে আমাদের গলির ৪ ইঞ্চি মোটা পানির পাইপ সম্পূর্ণ ভেঙ্গে দুই টুকরা করে ফেলে। পরে তাদের কাছে জানালে এলাকার লোকজনের কাছে ১০০০০ টাকা ঘুষ চায়। অথচ ভেঙ্গেছে তারাই। পরে আমরা চাঁদা তুলে তাদের দাবিকৃত টাকা পরিশোধ করি।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKC6GWRF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

ভূমি সেবা

একজন জর্জ টাকার বিনিময়ে রায় দেয় কেমনে তিনি একজন নেয় বিচারক হয়ে এটা করলে মানুষ কোথায় জাবে টাকার কাছে কি অনায় জিতে যাবে।

শেরপুর, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYN3LVYN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

জনতা ব্যাংক: সকল এক্সপোর্ট সেবা

প্রতি সপ্তাহেই আমার শীপমেন্ট হয়, এক্সপোর্ট পারমিশন কপি, ডলার টিটি ভাঙানো, ভর্তুকি ফাইল করা এভাবে প্রতি খাতেই প্রতি সপ্তাহেই ব্যাংক কর্মকর্তা এবং তাদের হয়ে কাজ করে কিছু ব্যাক্তিকে দিতে হয়। জনতা ব্যাংক লোকাল শাখায়, মতিঝিল, আমি বাদেও আরো ৪৫০+ এক্সপোর্টার আছে সবাই একইভাবে ভুক্তভোগী।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK6K64H8
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

পানির মিটার বদল।

আমার নষ্ট পানির মিটার বদলাতে চাইলে ২০০০০ টাকা দাবী করা হয়। অথচ সমস্ত খরচ সহ নতুন মিটার লাগানোর খরচ ৭০০০ টাকা।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKGY95X5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

মিটার সরানক।এল টি লাইনের জন্য

ডাইরেক্ট টাকা চাইছে দিতে হয়েছে। না দিলে লাইন দিবেনা

যশোর চৌগাছা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHM2TYEN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Police clearance certificate

আসসালামু আলাইকুম বাড়ি রাউজান বিগত ২২১ আগস্ট জান থানায় পুলিশ ক্লিয়ারেন্সের ফাইল জমা দেওয়ার জন্য গিয়েছিলাম ওখানে কর্মরত পুলিশ অফিসার আমার কাছ থেকে ১০০০ টাকা গুশ দাবি করে। আমার কাছে এক হাজার টাকা না থাকায় আমি তাকে ৫০০ টাকা দিতে বাধ্য হলাম।

Chattogram, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTSPJARD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

জন্ম নিবন্ধন ডিজিটাল করতে গিয়ে

জন্ম নিবন্ধন ডিজিটাল করতে গিয়ে যতরকম সরকারি ফ্রি আছে সবকিছু পরিষদ করে যারা কাজ করেছে তাদের টাকা দিয়েও ইউনিয়ন পরিষদের সচিব শুধুমাত্র স্বাক্ষর করার জন্য ১৫০০ টাকা নিয়েছে।

৪ নং পশ্চিম ইউনিয়ন পরিষদ, ফরিদগঞ্জ চাঁদপুর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTLPE4E7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

Nagorikotto shonod

Ami union office e jai amar nagorikotto sonod anar jonne Kintu amar kach theke ekjon gram police 100tk dabi kore r na hoy Nagorik sonod pabo na eta naki member er adesh chilo. Amar joruri proyujon howar karone ei tk diye ei son[d ti nithe hoyechilo.

Jagannathpur, Sunamganj, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে SYKU2WNJ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ভুক্তা অধিদপ্তর

[redacted] এই নাম্বার থেকে ফোন করে ভুক্তা অধিদপ্তর অফিসার পরিচয় দিয়ে আমাদের এলাকার তেলের মেল এর মালিক থেকে টাকা দাবি করতেছে

বগুড়া, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJX5VJDQ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.৫ হাজার

Billing name change

Went to the DPDC office in green road. I wanted to transfer the electricity bills in my name. I presented all the necessary documents, yet they still wanted bribe to complete the work. One official asked me to give him 6,500 tk to complete the work. Another staff later asked me for 10,000 tk as he can finish the work. Country needs to completely remove public utility companies - make it private, non-government so that the people will be saved from such harassment.

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKVBFY2N
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

চাকুরির জন্য পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হয়, পুলিশ ক্লিয়ারেন্স আনতে পুলিশকে টাকা দিতেই হবে না হলে রিপোর্ট খারাপ দিয়ে দেবে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTEPGXNT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

Police clearance

আসসালামু আলাইকুম, আমার বাড়ি চট্টগ্রাম, রাউজান। বিগত শনিবার ২২ শে আগস্ট রাউজান থানায় গিয়ে আমি আমার পুলিশ ক্লিয়ারেন্সের ফাইল জমা দেওয়ার সময় আমার কাছ থেকে কর্মরত পুলিশ অফিসার পকেট খরচের জন্য এক হাজার টাকা দাবি করে, আমার কাছে অত না থাকার কারণে আমি তাকে বললাম আমি 500 দিতে পারব, এরপর উনি ওই ৫০০ টাকা নিয়ে আমার কাছ থেকে পকেটে রাখে। ওনার নাম —।

Chattogram, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CT83Y5FJ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র আনতে।

আমার প্রবেশপত্রটি আমার সামনে ছিল। কিন্তু ঘুষের জন্য দেয়নি। ময়মনসিংহ ডিসি অফিসের দু তলায়। অফিস সহকারি। ৭০০ টাকার বেশি খরচ ছিল bank draft এর। ইউনিয়ন পরিষদের সচিব পোস্টে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে MYKZVQQM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

হাউজ বিল্ডিংয়ের পাওনা পরিশোধ বিষয়ক।

সরকারি হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে টাকা নিয়ে বাড়ি করে তাদের সমস্ত পাওনা পরিশোধ করে সার্টিফিকেট নেওয়ার পরে তাদের কাছে জমা থাকা আমার মূল দলিল উঠাতে গেলে আমার জীবিত সব ওয়ারিশকে তাদের সামনে হাজিরা দিতে বলা হয়। অথচ ওয়ারিশরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়ানো ছিটানো! শেষে দায়িত্বপ্রাপ্ত অফিসার জানায় ২০০০০ দিলে সব কিছু সমাধান সম্ভব। পরে তাকে টাকা দিয়ে দেই। মজার ব্যাপার হল টাকা তিনি অফিসে নেন নি, কারণ অফিসে সিসিটিভি ক্যামেরা লাগানো, নিয়েছেন অফিসের অন্ধকার সিড়িতে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKP7JHAB
মন্তব্য