সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত, চট্টগ্রাম এর "বায়েজিদ বোস্তামী থানার জিআরও- বেইলবন্ড জমা

আমি যখন প্রথম প্রথম আদালতে প্রাক্টিসের জন্য আসি, সে সময়ে সিএমএম চট্টগ্রাম আদালতের বায়েজিদ বোস্তামী জিআরওতে এক আসামীর জামিনের পরবর্তী বেইলবন্ড দিতে গিয়েছিলাম। ২ টি মামলার জামিনের জন্য ২ টি বেইলবন্ড। তিনি আমির কাছে নিয়মবহির্ভূত টাকা দাবি করেন ১০০০ টাকা। আমি কারণ জানতে চাইলে তিনি কোনো পর্যাপ্ত কারণ দেখাতে পারেননি। এবং কোনো ঘুষ ছাড়াই বেইলবন্ড জমা করে প্রস্তান করি। সে ঘুষকোর পুলিশ জিআরও টাকা না দেয়ার জেরে আমার আসামীর ২টি বেইলবন্ডের মধ্য ১টি জেলখানায় প্রদান করে আরেকটি নিজের কাছে রেখে দেয়। যার কারণে আসার আসামী ১দিন বেশি জেলহাজতে থাকতে হয়েছিলো বেআইনিভাবে ।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTXFNFZ2
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

পোস্টিং

নরসিংদী জেলার বেলাব উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক — স্বাস্থ্য মন্ত্রী এর নাম ভাঙিয়ে পোস্টিং প্রমোশন এর জন্য ৫ লক্ষ টাকা দাবি করেছে

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK6FZ7M9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

কোম্পানি পক্ষ থেকে ঘুষ দিয়েছিলাম।

লিয়াজো মেনটেইন। ( পানির বিল রিলেটেড ৫০০০০/-) থানা পুলিশ নিয়েছে ১০০০০/- (সব সময় দেখে রাখবে বলে)

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTV6JXFA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

Rail Way

ট্রেনের টিকেট না পাওয়ায় এবং পরীক্ষা থাকায় ট্রেনে উঠি পুলিশ একটি কক্ষে নিয়ে গিয়ে 600 টাকা নেয় কিন্তু কোনো টিকেট দেয় না, বলে যে গেট পার করিয়ে দেওয়া উনার দায়িত্ব, পরে গেট পার করিয়ে দিতে গেলে কর্তৃপক্ষ বলে যে উনার কথায় কাজ হবে না, ঘুষ গ্রহণকারী একজনকে ফোন দেয় কিন্তু কর্তৃপক্ষ উনার ফোন কেটে দিয়ে পকেটে রাখে, তারপর বলে উনার টাকা ফেরত দেন, ট্রেনের হর্ন বাজিয়ে ট্রেন start করলে ঘুষখোর দৌড়ে গিয়ে ট্রেনে ওঠেন কর্তৃপক্ষ বলেন উনাকে ধরেন, দৌড়ে গিয়ে ট্রেনে উঠি তারপর কমলাপুর রেলওয়ে স্টেশন এর আগে নেমে যাই।

পার্বতীপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNVSX5N6
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১২.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করতে গিয়েছিলাম, তারপর অভ্যন্তরীন দালাল ১২ হাজার টাকা দাবী করেছেন,,না দেওয়াতে আমাকে ফেইল করে দিয়েছে😭😭

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTTN7ZX7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪৮.০ হাজার

প্রবেশন পাওয়ার অধিকার আমার বিনামূল্যে কিন্তু আমার ৪৮,০০০ এক্সট্রা দিতে হয়েছে।

সেবাটি ছিলো বিনামূল্যে একটি মামলার রায় খালাসের যেহেতু আমার সব ডকুমেন্টস সঠিক এবং আমি নির্দোষ ব্যাক্তি। তারপর ও সেই অফিসার আমার পরিবারের কাছ থেকে ৪৮,০০০ টাকা নিয়েছে এবং তা দিতে আমার পরিবার বাধ্য ছিলো।

সিলেট, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYPPV763
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

জন্মনিবন্ধন নাম সংশোধন

জন্ম নিবন্ধনের নাম সংশোধন করতে উপজেলা ইউএনও অফিসে এপ্রুভ করতে গেলে সেখানে ১০০ টাকা চাওয়া হয় পরে ৭০ টাকায় কাজ করে দেয়। যদি টাকা না দেওয়া হয় তাইলে কাজ কবে হবে তার ঠিক নাই। আর টাকা দেওয়ার সাথে সাথে কাজ হয়ে যায়। যদিও টাকার পরিমান কম কিন্তু প্রতিদিন অনেক লোক যায় এই কাজে। তাই দিনশেষে অনেক টাকা পায় তারা।

বরিশাল, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRZZ4WAW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

দাগনভূঞা থানা

আমি আর্থিক প্রতারণার শিকার হয়ে থানায় অভিযোগ করেছি অভিযোগ গ্রহণ করে এসআই — আসামিদের গ্রেফতার করতে আমার কাছে খরচের দাবি জানিয়েছেন 5000 টাকা আমি টাকা দিয়েছি কিন্তু এখনো কোন কাজ করেনি বরং কল করলে কল ধরছে না ।

ফেনী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTM2J6MW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ড্রাগ এডমিনিস্ট্রেশন অফিসে ব্লকলিস্ট পাশ করানো

ড্রাগ এডমিনিস্ট্রেশন এর প্রধান কার্যালয়ে ২০১১ সালে একটি কাঁচামাল আমদানীর ব্লকলিস্টের অনূমোদন নিতে গেলে ১০০০ টাকা ঘুষ দাবী করা হয় এবং আমি দিতে বাধ্য হয়েছিলাম।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKF4NCAH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.১০ লাখ

Share Transfer at RJSC

I used to work for a company. For share transfer of 02 directors the incident happened. Since these 02 directors were unable to present at RJSC office the commissioner demanded tk. 1,00,000.00 for signing at directors office to collect sign during a meeting of the board of directors and thus had to pay. One of the Two directors forgot to bring main copy of NID and for this the commissioner demanded tk. 10,000.00 more. We had to pay all these amount otherwise the share transfer formalities would never ends.

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKLNRC3S
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পাসপোর্ট নবায়ন

আমি একজন প্রবাসী আমি শুধু পাসপোর্ট নবায়ন করতে গিয়েছিলাম তারা আমাকে বিভিন্ন ধরনের সমস্যা ভুল ধরিয়ে অনেক দিন ঘুরিয়েছে ২০০০ টাকা দেয়ার পর আমার কাজ হয়ে গেছে।

বরিশাল, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRFZXBZZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জিডি

ডিজি করার জন্য কারন আমি আমার সকল শিক্ষা সনদ হারিয়ে ছিলাম। কুমিল্লা কোতোয়ালি থানার ডিউটি অফিসার এই টাকা দাবি করেন এবং আমি নিরুপায় হয়ে পরিশোধ করতে বাধ্য হই। ঘটনাটি ঘটে ২৭/৮/২৫ ইং

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTTGFF8T
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশনে টাকা নিয়েছে, ৫০০৳ দিলে নিতে চায়নি ২০০০৳ চেয়েছে।

মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে BRXWBTBX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ঠিকাদার লাইসেন্স নবায়ন

একটা দপ্তরের 1500 থেকে 1800 লাইসেন্স প্রতি লাইসেন্স দিয়ে যদি 1000 টাকা বেশি নেই তাহলে কত টাকা বেশি নিয়ে থাকে পিয়ন বা অফিসের লোকেরা

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKH2EEFQ
মন্তব্য