সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,১০৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

DESCO pole and cable installation

There is a electric line in front of our building but it's load capacity is not adequate. So we have applied and paid for a new pole and high capacity cable. But DESCO is not installing the said pole and we are suffering for last six months.

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKMKERFS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

সার্টিফিকেট উত্তোলন

কলেজে কোনরকম কাগজ পত্র জমা / তোলার ক্ষেত্রে অফিস সহকারীরা ঘুষ দাবি করেন। সকলের কাছে এভাবে ঘুষ নিয়ে ঘুষ বানিজ্য গড়ে তুলেছে তারা

মকবুলার রহমান সরকারি কলেজ পঞ্চগড়, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNPRPZJ4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

মাতৃকালিন ভাতা

গতো জুন মাসে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ২- খাগরিয়া ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের মেম্বার — কর্তিক জানতেপারি যে মাতৃকালিন ভাতার জন্য আবেদন শুরু হয়েছে। আমি আবেদন করাতে আগ্রহীকিনা জানতে চায়। আমি সম্মতি জানালে মেম্বার সাহেব আমাকে জানায় যে ৩০০০/= টাকা দিতে হবে। আমাকে প্রলোভন দেখায় যে অন্যান্য বারের চেয়ে এইবার টাকা বেশী দিবে, যেহেতু দেশে নির্বাচিত সরকার আসছে তাই। এক প্রকার আমাকে বাদ্য করেন যে আবেদনের তারিখ শেষের দিকে তাই তারাতাড়ি করতে। আমারো আর ভালোভাবে জানার সুযোগ হয়নি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTX9V9WQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৩.০ হাজার

এনআইডি কার্ডের নাম ও জন্ম তারিখ সংশোধন

আমার এনআইডি কার্ডের নাম ও জন্ম তারিখ পাসপোর্ট এর সাথে মিল ছিল না, তা সংশোধন করেছিলাম।

সোনারগাঁ নারায়ণগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK6K5Z73
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

ফায়ার লাইসেন্স

গার্মেন্ট ফেক্টরির ফায়ার লাইসেন্স করতে হবে। না করলে ব্যবসা করতে দিবে না । লাইসেন্স করতে গেলে বার হাজার ২৫০ টাকার জায়গায় ত্রিশ হাজার টাকা দিতে হবে।

সাভার, ঢাকা।, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKXN8JU9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

আমি মূলত ২০২৩ সালের দিকে পাসপোর্টের যাবতীয় আনুষ্ঠানিক নিয়ম মেনেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করি। কিছুদিন পর, পুলিশ ভেরিফিকেশনের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা আমাকে ফোন করে তাঁর নির্দেশিত একটি নির্দিষ্ট স্থানে দেখা করতে বলেন। কথামতো আমি সেখানে উপস্থিত হওয়ার পর তিনি আমাকে কিছু রুটিনমাফিক প্রশ্ন করেন। কথোপকথনের একপর্যায়ে তিনি ভেরিফিকেশন বাবদ আমার কাছে দেড় হাজার (১৫০০) টাকা দাবি করেন। আমি কিছুটা বিস্মিত হয়ে এর কারণ জানতে চাইলে তিনি যুক্তি দেন,তথ্য যাচাই-বাছাই ও নথিপত্র প্রক্রিয়াকরণে তাঁদের কিছু দাপ্তরিক বা আনুষঙ্গিক খরচ হয়, যা আবেদনকারীকেই বহন করতে হয়। আমি সরকারি নিয়মের প্রসঙ্গ তুলে আরও বিস্তারিত জানতে চেয়ে আপত্তি জানালে তিনি স্পষ্ট কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেননি, বরং বিষয়টি নিয়ে কিছুটা জটিল

দিরাই , সুনামগঞ্জ, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYZXYKFL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

বিবাহ ও নিকাহনামা সত্যয়ন/এপোস্টাইল

আমি গত ৪ আগষ্ট আমার বড় ভাইয়ের কাবিননামা সত্যয়নের জন্য mygov.bd তে আবেদন করি।সাধারনত এই কায় ৫-৭ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা।এটা ফণী রেজিস্ট্রার অফিসে পড়ে আছে।পরে একজনের পরামর্শে কাজীর সাথে যোগাযোগ করলে উনি বলেন এমনিতেত কাজ হবেনা।কিছু অফিস খরচ আছে ও আমার সম্মানি ও যাতায়তায় ভাড়া দিলে আমি অফিসে গিয়ে কাজ ওকে করে দিবো।

ফেণী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTL7AP2L
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০০ লাখ

পেনশন জনিত

পেনশন জনিত কারণে পেনশনের প্রসেসিং এ বান্দরবান বন বিভাগের অফিসে ২০১৯-২১ এর দিকে অফিস সহায়ক আমাদের কাছ হতে নগদ টাকা এবং ৮ মাসের বেতন নিয়ে ফেলে।

বান্দরবান, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTZPV3KX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

পুলিশ ভেরিফিকেশনের জন্য চা খাওয়ার টাকা না দিলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আটকে থাকবে। তারপর ১৫০০ টাকার কাজের জন্য ৩০০০ হাজার টাকা দেওয়া লাগছে। আর আমি বিপদে আছি ভাই ঘুষ দেয়া লাগছে, কারণ সৌদি ভিসা পাইছি কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া ভিসা প্রসেসিং করা যাচ্ছে না।

নবাবগঞ্জ, ঢাকা ১৩২০, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKZRT296
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

বিদ্যুৎ ডিপিডিসি, ডেসকো

বিদ্যুৎ অফিসে নতুন বিদ্যুৎ সংযোগ নিতে গেলে টাকা ছারা ফাইল চলে না এবং মিটার কেনা বেচায় অতিরিক্ত টাকা ব্যায় করা হয়,। আমার নাম প্রচার করা যাবেনা তবে অাপনারা আমার সাথে যোগাযোগ করা হলে আমি প্রমাণ দিতে পারবো

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKJ65BZW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

আমার সদ্য একটি সরকারি দপ্তরে চাকরি হয়। উক্ত চাকরির পুলিশ ভেরিফিকেশনের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়, চট্টগ্রাম, ডিএসবি শাখা হতে এসআই (—) ফোন করেন। উনার সাথে সংশ্লিষ্ট কাজে উনার অফিসে দেখা করতে যাই। উনি আমার কাছ থেকে 5000 টাকা পুলিশ ভেরিফিকেশন সম্পাদনের জন্য দাবি করেন। পরিশোধে ব্যর্থ হলে আমার নামে বিরুপ প্রতিবেদন প্রেরণ করবেন বলে হুমকি দেন। আমি বাধ্য হয়ে 3000 টাকা পরিশোধ করি। এক্ষেত্রে তার ব্যবহার দেখে মনে হয়েছে আমি তার কাছ থেকে টাকা ধার করেছি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTVWLLGT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

নতুন ভোটার আইডি কার্ড এর ছবি ও ফিঙ্গারপ্রিন্ট গ্রহনের জন্য

ভোটার আইডি কার্ড করার জন্য পাকুন্দিয়া উপজেলা নির্বাচন অফিসে গেলে উপজেলা নির্বাচন অফিসার — আমার কাছে ৩,০০০ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ করছি। তিনি টাকা না দিলে কাজ করবেন না বলেও জানান। সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে এমন ঘুষ দাবি অনৈতিক ও আইনবিরোধী। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

Pakundia, Kishoreganj, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKQF2X37
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

বিদ্যুৎ সংযোগ

ডিমান্ড নোট অনুযায়ী টাকা দেওয়া হয়েছে। কিন্তু যিনি সংযোগ হাতে কলমে দিবেন,তাকে এই টাকা বা দিলে তিনি সংযোগ প্রদান করতে আসতে চাচ্ছিলেন না। এদিকে জরুরি সংযোগ দরকার। তাই দিয়েছি।কিন্তু এই খরচ সরকার ইতোমধ্যে আমার কাছ থেকে নিয়েছে এবং সে এই টাকা পারেও। কিন্তু আমাদের তো উপায় নাই।

ঢাকা সিটি করপোরেশন, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKQZYMDE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.৫ হাজার

জন্মনিবন্ধন সংশোধন

আমার মা, বাবার জন্মনিবিন্ধন সংশোধনের জন্য আবেদন এপ্রুভাল দেয়ার জন্য এই টাকা ডিসি অফিসের ১৪১ নং রুমের কর্মকর্তা এই টাকা দাবি করে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTZK7RYG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে, গত বছর নিয়েছিল ৮৫০ টাকা। এবারে ২,০০০ টাকা দাবী করে।

ঈদগাহ ইউনিয়ন পরিষদ, ঈদগাহ, কক্সবাজার, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTAF2EXA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

আই আর সি নবায়ন

1st Adhoc Industrial IRC প্রাপ্তির জন্য CCIE (Office of the Chief Controller of Imports and Exports) এ ২০২৩ সালের জুন মাসে ৬০০০০ টাকা ঘুষ প্রদান করতে হয়।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKYBQC4G
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৬

board exam ex: [SSC OR HSC]

ssc exam er practical exam e number na dewar voi dekhie othoba nasta khawar nam kore student der kach theke tk chawa hoi. abong tk er poriman kom howar karone beshirbhag student dieo dei jeta khubi lojjajonok. bisoy ta khotie dekha houk.

sathkhira, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে KHYCWJXG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ইউনিয়ন পরিষদ নাগরিক সনদ

আমার বাবা হজের জন্য পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজের আওতায় ইউনিয়ন পরিষদ নাগরিক সনদের জন্য গেলে সচিব বলে ৫০০ টাকা দিতে হবে।হজের নিবন্ধনের তারিখ ঘনিয়ে আসছে দেখে অত্যন্ত জরুরি ছিল। তাই বাধ্য হয়ে ৫০০ টাকা দিয়ে সনদ নিয়ে পরের দিন আজকে বাবা নোয়াখালী পাসপোর্ট অফিসে রওয়ানা দেন।

সোনাদিয়া,হাতিয়া,নোয়াখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CT7C9U4X
মন্তব্য