সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,১০৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

বিদেশ ভ্রমন (প্রবাসী)

আমি তখন ছুটি কাটিয়ে দুবাই কর্মস্থলে ফেরত যাচ্ছিলাম, আমার হ্যান্ড ব্যাগে ছোট এবং ব্যাক্তিগত পারফিউম স্প্রে ছিলো যেটা ওজন বড়জোর ৭ গ্রাম-১০গ্রাম হবে এয়ারপোর্টের কর্মকর্তা বলল এটা সাথে রাখা এলাউড না, আমি জানি হ্যান্ডবেগে লিকুইড জাতীয় কিছু নেয়া যায়না। আমি স্প্রেটা খুলে রেখে দিলাম। অফিসার বলল এখানে রাখা যাবেনা। আমি বললাম তো কি করবো বলে হয় আমাকে এটা বাহিরে ফেলে আসতে হবে না হয় এটার জন্য পে করতে হবে। এয়ারপোর্টের ভেতরেও নাকি লিকুইড স্প্রে ডাষ্টবিনে ফেলা যাবেনা, আমি গত ১৬ বছর থেকে প্রবাসে আছি অসংখ্যবার দেশে গিয়েছি। এয়ারপোর্ট আর ফ্লাইটের A-Z নিয়ম কানুন জানা আছে। মন খারাপ পরিবারের জন্যে কথা লম্বা করতে ইচ্ছা হয়নি ওইদিন ঐ স্প্রেটা উনার কাছে রেখে উনার কথা মতো ৫০০ টাকাও উনার হাতে রেখে চলে আসি।

Sylhet, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে SYH6989D
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

বিএসটিআইয়ের অনুমোদন জন্য

বিএসটিআইয়ের অনুমোদনের জন্য সকল কাগজ পত্র থাকলেও ঘুষ না দিলে বিএসটিআইয়ের অনুমোদন দেওয়া হয় না, উল্টো হয়রানির করা হয়।

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKDAKGQ9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

বাড়ির ডিজাইন অনুমোদন ও অকুপেন্সী সার্টিফিকেট

রাজউক থেকে বাড়ির ডিজাইন অনুমোদন করতে এবং তৈরি শেষে অকুপেন্সী সার্টিফিকেট নেয়ার জন্য।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKH4FSQF
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ডাক বিভাগ

ডাকঘরের মাধ্যমে বিদেশে পার্সেল পাঠাবো।এই কারণে উনাদের প্রতি পার্সেল ৫০০৳ দিতে হবে। অথচ একটা পার্সেল ডেলিভারি হলে আমার আনুমানিক লাভ ২০০-৩০০৳।

মিরপুর, ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKPG2699
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

বিদুৎ মিটার

আমি মিটারের জন্য আবেদন করি , মিটার দিবেনা বলে , কাগজ পত্রের সমস্য অনান্য সমস্যা বলে দেরি করে পরে আমার কাছ থেকে বিভিন্ন সময় সব মিলিয়ে 8000 টাকার উপরে নেয় যার মধ্যে তাদের খরচ আনুমানি 2000 টাকা হবে , বাকি 6000 টাকা তার নাস্তা বাবদ রাখে, নতুন মিটার নিতে এরকম অনেক কেই দিতে হয়

রাজশাহী, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJQ94T8T
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

টিএ/ডিএ বিল

উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, শাজাহানপুর, বগুড়া। মোট টিএ/ডিএ বিলের ২৫% কর্মচারীদের থেকে কেটে নেয়। না দিলে কর্মচারীদের বিভিন্ন ভাবে হয়রানি করে।তাই দিতে বাধ্য হয়।

শাজাহানপুর, বগুড়া।, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJUACR6C
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বৈদ্যুতিক মিটার

আমার বাড়ি হওয়ার পরেও আমার মিটার দিতে নানা তালবাহানা করছে, এর পর ৫০০০ হাজার টাকা নিয়ে নির্মাণ মিটার দিছে, বলছে ১ মাস পরে আবেদন করে আবাসিক মিটার করে নিবেন, কিন্তু এখন আবার তালবাহানা শুরু করছে

গ্রাম, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KH2HGC3F
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

কারখানা লাইসেন্স নবায়ন

সাধারণত রেস্তোরাঁয় কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্স করতে হয় নতুন লাইসেন্স করার ক্ষেত্রে যেখানে সরকারি ফ্রি ৩০০ থেকে ৩৫০ টাকা সেখানে ইন্সপেক্টররা দাবি করেন বিশ হাজার টাকা। নবায়নের ক্ষেত্রে সরকারি ফি ৩০০ থেকে ৩৫০ টাকা মধ্যে ইন্সপেক্টর কে দিতে হয় ৮ থেকে ১০ হাজার টাকা। আমি আমার ব্যস্ততার কারখানা লাইসেন্স নবায়ন করেছি ইন্সপেক্টর কে ৮ হাজার টাকা দিয়ে। আমার ব্যবসা প্রতিষ্ঠান ঢাকায় অবস্থিত।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK6ZHAH3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

এম পি ও ফাইল ফরওয়ার্ড

বিএড ফাইল উপজেলা হতে জেলায় ফরওয়ার্ড করার জন‍্য বাধ‍্যতামূলত দিতে হল উপজেলা শিক্ষা অফিসারকে।

সিলেট, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYWD632L
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

বিস্ফোরক দপ্তর

চট্টগ্রাম বিস্ফোরক দপ্তরের অফিস সহকারী রা ঢাকায় 5 বছরে 5 তা বাড়ি করে ফেলবে বলে মনে হচ্ছে, যেকোনো লাইসেন্স নেওয়ার সময় বা রিনিউ এর সময় এরা যে পরিমাণ উৎকোচ গ্রহণ করে, তাতে চোখের সামনে এক অফিস সহকারী দেখলাম 1 বছর চাকুরি করে এখন প্রতিমাসেই স্বর্ণ কেনে, টিভি ফ্রিজ ফার্নিচার আপডেট করে, প্রায় বেতনের সমপরিমাণ দামে বাসা ভাড়া দিয়ে থাকে আবার বিছানার নিচে লাখ লাখ ক্যাশ টাকা নিয়েও ঘুমায়... গল্পের মাধ্যমে জানতে পারলাম এটা একটা সিন্ডিকেট, যা পায় সবাই ভাগ করে নেয়.

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT5K8SQ8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

কোম্পানি পক্ষ থেকে ঘুষ দিয়েছিলাম।

লিয়াজো মেনটেইন। ( পানির বিল রিলেটেড ৫০০০০/-) থানা পুলিশ নিয়েছে ১০০০০/- (সব সময় দেখে রাখবে বলে)

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTV6JXFA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৪.০ হাজার

জাতীয় পরিচয় (NID)

২০২৩ হোমনা উপজেলা এনআইডি অফিসে একটি এন আইডির জন্য আমাকে ১৪ হাজার টাকা দিতে হয়েছিল। এনআইডিটি আমার খুব জরুরী ছিল তাই আমি বাধ্য হয়ে কাজটি করেছি তারপরও আমাকে ওই অফিসে গেটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চারদিন দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আমি যাতে প্রকাশ না করে এজন্য আমাকে শপথ করিয়েছিল এবং হোমনার মধ্যে ৯৯% ভাগ লোক টাকা ছাড়া আইডি করতে পারে না।

হোমনা , কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTRNUA4F
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত, চট্টগ্রাম এর "বায়েজিদ বোস্তামী থানার জিআরও- বেইলবন্ড জমা

আমি যখন প্রথম প্রথম আদালতে প্রাক্টিসের জন্য আসি, সে সময়ে সিএমএম চট্টগ্রাম আদালতের বায়েজিদ বোস্তামী জিআরওতে এক আসামীর জামিনের পরবর্তী বেইলবন্ড দিতে গিয়েছিলাম। ২ টি মামলার জামিনের জন্য ২ টি বেইলবন্ড। তিনি আমির কাছে নিয়মবহির্ভূত টাকা দাবি করেন ১০০০ টাকা। আমি কারণ জানতে চাইলে তিনি কোনো পর্যাপ্ত কারণ দেখাতে পারেননি। এবং কোনো ঘুষ ছাড়াই বেইলবন্ড জমা করে প্রস্তান করি। সে ঘুষকোর পুলিশ জিআরও টাকা না দেয়ার জেরে আমার আসামীর ২টি বেইলবন্ডের মধ্য ১টি জেলখানায় প্রদান করে আরেকটি নিজের কাছে রেখে দেয়। যার কারণে আসার আসামী ১দিন বেশি জেলহাজতে থাকতে হয়েছিলো বেআইনিভাবে ।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTXFNFZ2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

ফায়ার লাইসেন্স নবায়ন

ই-লাইসেন্স নবায়ন করার জন্য প্রতিষ্ঠানে ফায়ারের পর্যপ্ত ইকপমেন্ট না থাকায় - 50,000.00 টাকা চেয়েছে এবং তা না দিলে বলে নবায়ন হবে না। তাই দিতে বাধ্য হয়েছি।

মিরসরাই ইপিজেড, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTZ2KUV6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ইউনিয়ন পরিষদ

বিগত সরকারের আমলে কাবিখা প্রকল্পের মাধ্যমে মেম্বারের তৈরী একটি গ্রামীন রাস্তা ছিল। সেই রাস্তাটি সামনের জমির মালিক বাউন্ডারি ওয়াল দিয়ে বন্ধ করে দেয়। সেটি উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সমাধান করার নির্দেশ দিলেও বর্তমান মেম্বার আমার কাছ থেকেও টাকা নিয়েছে বিবাদীর কাছ থেকেও টাকা নিয়েছে। কিন্তু বাউন্ডারী রাস্তা খুলে সমাধান করেনি এবং উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অমান্য করেছে।

৮নং মৌচাক ইউনিয়ন, কালিয়াকৈর, গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKTTTVJU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

সমাজসেবা https://dss.bhata.gov.bd/

সমাজসেবাতে বিদবা বাতার আবেদন করেদিয়েছি একমহিলাকে কিন্তু এই https://dss.bhata.gov.bd/ সাইটে আবেদন করার পর আবেদন কপি ডাওনলোড হয় না। এমতাবন্থায় আমি সমাজসেবা অফিসে পাঠাই মহিলাকে সে অফিসথেকে ২০০ টাকার বিনিময়ে তার আবেদন কপি সংগ্রহ করে। তাহলে গরীব মানুষ ভাতা পাওয়ার আবেদন করতেই ঘুস দিয়ে আবেদন শুরু।

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTG27W2E
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৬ হাজার

ফার্মাসিস্ট সার্টিফিকেট নিতে ঘুষ দিয়েছি...

আমি আমায় ফার্মাসিস্ট সার্টিফিকেট নিতে গিয়েছিলাম বাংলা মোটর, ফার্মাসি কিউন্সিলে তারা.. আমার কাছে কিছে কাগজ পত্র চায় যার সব গুলাই আমি দিয়েছি. যেমন ড্রাগ লাইসেন,ট্রেড ল্যাসান্স, এসএসসি সার্টিফিকেট আরো অন্যান কাগজ.. সব গুলা অরজিনাল কপি দিলাম তবে আমার সাথে এসএসএসসি সার্টিফিকেট অরজিনাল কপি সিল না, ফটোকপি দিলাম, মানে না অনলাইন কপি দিলাম তাও রাতে মানে.. সচিব এর থেকে দেখা করতে চাইলাম দেখা করতে দেয় না... আমি সকাল ১১টা থেকে ৩টা পযন্ত দাঁড়িয়ে রইলাম.. পরে অনেকটা জোর করে সচিব এর সাথে দেখা করলাম.. বললাম আমার সব কাগজ পত্র ঠিক আছে কিনা বলে ঠিক আছে.. তাহলে আমায় আমার সার্টিফিকেট আমি তুলতে সমস্যা কোথায়.. বলে অরজিনাল টা দেখাতে হবে, বললাম আছে বাড়িতে। সে বলে তাহলে হবে না। পরে এক কাম্পিউটার দোকানদার বললো ভাই২০০০

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKNCJDDD
মন্তব্য