সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,১০৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

সিভিল সার্জনের অফিস

চাকুরির স্বাস্থ্য পরীক্ষার সনদের জন্য টাকা দিতে হয়েছে। সনদ দিয়ে বলেছেন ৫০০ টাকা দেন। এছাড়াও উনাদের নির্ধারিত হাসপাতাল থেকে টেস্ট করাতে হয়েছে। সেখানেও মনে হয়েছে উনাদের কমিশনের টাকা বরাদ্দ ছিলো। সে টাকার এমাউন্ট উল্লেখ করি নি। যেহেতু তার প্রমাণ আমার কাছে নেই।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK8VPAKU
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারের জন্য আবেদন

আমি সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সলঙ্গা জোনাল অফিসে ৫ কেভি ট্রান্সফরমারের জন্য আবেদন করি। সংশ্লিষ্ট কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী আবেদন করার পরও প্রায় ৩ মাস আবেদনটি পেন্ডিং রেখে পরবর্তীতে বাতিল করা হয়। এরপর পুনরায় আবেদন করলে, বর্তমানে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তার পক্ষ থেকে একজন দালালের মাধ্যমে আমার কাছে ২০,০০০ টাকা ঘুষ দাবি করা হয়। আমি ঘুষ দিতে অস্বীকৃতি জানালে ওই কর্মকর্তা আমাকে বলেন, “আমি অফিসে থাকাকালীন আপনার কোনো সংযোগ হবে না।” বিষয়টি তদন্ত করে ঘুষ দাবির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আমার বৈধ আবেদনটি বিধি অনুযায়ী নিষ্পত্তির জন্য অনুরোধ করছি।

সলঙ্গা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJFUTREE
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

সরকারি প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলার জন্য ১লক্ষ টাকা ঘুস দাবী করে পুলিশ সদস্য

আমি পুলিশের চাকুরী চুত সদস্য আমার চাকুরি কালীন জমানো প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে একলাক্ষ টাকা ঘুস চায়।যেখানে আমার মোট টাকায় ছিলো আড়ায়লক্ষ মাএ । আমি দেখলাম চুকরী যাদের চলমান তারাও টাকা ছাড়া বিল পায় না। এর জন্য জেলা একাউন্ট অফিসে কর্মরত পুলিশ সদস্যরাই টাকা ছাড়া বিল দেয়না। যায় হোক আমি রাজি হয়েও ঘুষের টাকা পরিশোধ না করাই যে বিলটা পেতে ১০থেকে ১৫ দিন সময় লাগে ঐ বিলটা ৮মাস ঘুরতে ঘুরতে পেয়েছি।

কিশোরগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK4FWN6S
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগে ঘুষ। (PWD)

নামীয় ঠিকাদারি লাইসেন্স নবায়ন করতে গেলে অফিস সহকারী আমাকে বলে খরচাপাতি দেওয়া লাগবে। উনি ২০ হাজার টাকা দাবি করে বসে। প্রকারের জুলুমের মতো। সকল ঠিকাদার এই ঘুষ দিতে বাধ্য, না হলে কাজ হয় না। লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগের অফিস সহকারীদের মাফিয়াতন্ত্র চলতেছে। আমরা ঠিকাদারি প্রতিষ্ঠান এর থেকে মুক্তি চাই।

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT46GDRW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

ট্রেড লাইসেন্স নবায়ন এবং নোটারী

ট্রেড লাইসেন্স এ উৎস কর যোগ করছে গতবার ছিলো না, উৎস কর আদৌ যৌক্তিক কিছু কিনা? তারপর নোটারি করতে ৫০০ টাকা নিছে? এটাও কি যৌক্তিক

মাদারীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKRYCT2Q
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০০ লাখ

বিল্ডিং নকশার অনুমোদন

৯ম তলায় ২টি নামাজের ঘর করায় আপত্তি হিসাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে

যশোর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে KH3ZSFLH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

ফোন হারানোর জিডি

২০২৩ সালে ময়মনসিংহের কোতোয়ালি থানায় আমার ওয়ালটন RX7 ফোন হারানোর জিডি করতে গিয়ে, জমা দেওয়ার সময় ডেস্কে ২০০ টাকা দাবি করা হয়। কিন্তু আমি বাধ্য হয়ে ৮০ টাকা দিয়েছিলাম, তাছাড়া কিছু করার দেখি নাই। ২০১৬ সালে আরেকবার পুলিশ সদস্যকে ৫০ টাকা দিতে হয়েছিল কপোতাক্ষ ট্রেনে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYEWR2LN
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

জেলা জজ আদালত

সরকারি অফিসের কর্মচারী / কর্মকর্তা মিলে অল্প কিছু মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দিতেছে। তার প্রতিকারের জন্য কোর্টে মামলা করতে চাওয়া। কিন্তু উক্ত মামলার বাদি সরকার হওয়ায় তা খারিজ করা। টাকা প্রদান করলে মামলা গ্রহণ করা হবে মর্মে তথ্য দেয়া। 😭

মানিকগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKQ395JS
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

রাজউক

আমার মায়ের নামে রাজউকের একটি প্লট আছে । মা মারা যাওয়ার পর সেটা উত্তরাধিকারদের নামে নাম জারী করতে সরকারি খরচের বাহিরে একলক্ষ পঞ্চাশ হাজার টাকা অতিরিক্ত দাবি করা হয়েছে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK9Q8BXC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

সঞ্চয়পত্রের মালিকানা পরিবর্তন

সোনালী ব্যাংকে সঞ্চয়পত্রের মালিকানা পরিবর্তন করতে গেলে ওরা ফর্ম ফিলাপ করে ৩০০ টাকা চেয়ে নেয়। বলে স্ট্যাম্প লাগবে সেটার দাম। পড়ে দেখলাম এটা সামান্য একটা ফর্ম ছিলো যা কিনা ব্যংক থেকে ফ্রি তেই প্রোভাইড করে। ব্যাংকের কেরানী এই কাজ করেছিলো। ম্যানেজার রুমের পাশের চেয়ার।

নড়িয়া শাখা, সোনালী ব্যাংক,শরিয়তপুর জেলা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKNHE72A
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

সোনালী ব্যাংক ঋণ

আমি ৫০০০০ টাকা সোনালি ব্যাংক এ ঋণের জন্য জন্য আবেদন করি সেখানে দালান ছাড়া কাজ হয়না পরে বাধ্য হয়ে ৫০০০ টাকা ঘুষ দিতে হয়েছে।

আএাই, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJ8BJJNG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.৭৬ লাখ

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের জমির সেল পারমিসন ও রেজিস্ট্রেসন

ফ্লাটের জমির (জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতায় ) সেল পারমিসন ও রেজিস্ট্রেসনের জন‍্য উক্ত টাকা দেয়া লাগছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, প্রেসক্লাব, ঢাকা।, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKSBCKBJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

বিদ্যুৎ এর মিটার এর জন্য ঘুষ দেওয়া হয়েছে

আমি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা একজন বাসিন্দা... এখানে পল্লী বিদ্যুৎ এর নতুন মিটার এর জন্য ওয়্যারিং পরিদর্শক কে প্রতি মিটারে ১০০০ টাকা করে দিতে হয়... আমি চাই এইর একটা যথাযথ বিচার হোক

শাহরাস্তি, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTPS4JCX
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

বদলী সংক্রান্ত

পরিবারের কাছের কর্মস্থলে বদলির জন্য আবেদন করেছিলাম। আমার কাছে উক্ত টাকা চাওয়া হয়েছে

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKAHUJQ3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

ফায়ার লাইসেন্স আবেদন

আমার ফ্যক্টরির ফায়ার লাইসেন্স নবায়ন করতে গেলে স্থানীয় ওয়ারহাউজ ইন্সপেক্টর এই টাকা দাবি করে সরকারি ফি এর বাহিরে। আমি অন লাইনে আবেদন করে প্রায় ২ মাস অপেক্ষা করি কোন পদক্ষেপ নেয় নাই। তখন ব্যক্তিগত ভাবে যোগাযোগ করলে সে এসে টাকা দাবি করে। তখন কোন উপায় অন্ত না দেখে টাকা দিতে বাধ্য হই।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKDPPHYM
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

Drug licences

আমি ড্রাগ লাইসেন্স করার জন্য রাজশাহী অফিসে গিয়েছিলাম। কারণ অনলাইনে এপ্লিকেশন করে বারবার তারা ভুল ধরেছিল। কিন্তু অফিসে যাওয়ার পর অফিসের কর্মকর্তা সব দেখে আমাকে বলল ভুল সংশোধন করে সব কাগজপত্র নিয়ে আসতে হবে এবং আমি যা চাইবো আনুমানিক ২৫ হাজার টাকা আমাকে দিতে হবে তাহলে সব ধাপ পার করে দেব। অত টাকা একসাথে ব্যবস্থা করতে পারেনি দেখে আমি এখনও ড্রাগ লাইসেন্স করিনি।

Rajshahi, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJRT28ZH
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

মামলার রায় করিয়ে দেয়ার জন্য

ঢাকা মহানগর পরিবেশ আদালতের একটি চেকের মামলা প্রায় 10 বছর ধরে চলার পর রায়ের জন্য রেখেছে, 2 দিন পর্যন্ত রায়ের তারিখ কজলিস্টে না বসিয়ে আমাকে পেশকার ডিরেক্ট প্রপোজাল দিয়েছেন 3 লক্ষ টাকা দিলে আজকেই রায় করিয়ে দিবেন। পরে আমি না দেয়ার কারণে আমার রায় টা আটকে দিয়েছেন।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKY7K99Z
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪৫.০ হাজার

পরিবেশ অধিদপ্তরের ল্যাবে পানির টেষ্ট রিপোর্ট ঘুষ না দিলে খারাপ হয়

No one interested to run the ETP. Because even if your ETP will work, without bribe report will be bad. So we suggest to give the lab test of water to independent lab, like SGS, TUV ot Intertek.

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTKTMFMD
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

ফায়ার লাইসেন্স নবায়ন

ফায়ার লাইসেন্স নবায়ন করতে যাওয়ায় দায়িত্বরত কর্মকর্তা ৮০০০ টাকা ঘুষ দাবি করে, বলে উপরে দিতে হবে। নইলে নবায়ন করে সা্ইন সিল নেওয়া যাবে না।

নারায়ণগঞ্জ ফায়ার অফিস, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK6Q84CM
মন্তব্য