সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,১০৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

নাগরিক সনদ আনা নিয়ে

আমার আম্মাকে আমার ৭নং কামারচাক ইউনিয়ন পরিষদে রাজনগর মৌলভীবাজার পাটাই একটা অবিবাহিত সনদ ও নাগরিক সনদ আনার জন্য। তখন ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান,সচিব এবং কম্পিউটার অপারেটর মিলে আমার মাকে কয়েকদফায় বাড়ি আনা নেওয়া করে এই সনদ বাবদ ১০০০ টাকা দাবি করেন।আমাদের প্রয়োজন থাকার কারনে আমার আম্মা দিতে বাধ্য থাকেন

মৌলভীবাজার, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে SYYXGJA5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫

বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ে ঠিকাদারি করতে গেলে সেখানে প্রতিটি সেকশানে নির্ধারিত ঘুষের রেট আছে চীফ ইন্জিনিয়ার ৫%,জি এম ৫% এভাবে অন্যান্য কর্মকর্তাদের ভিন্ন ভিন্ন দিয়ে কাজ পেতে হয়, অথবা কাজ পেলে এভাবে দিতে দিতে ফাইল প্রসেস করতে হয়। এরকম প্রায় সব দপ্তরে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CT3B4SKP
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালনের জন্য ট্রেনিং করার পর ঘুষ নিয়ে বাদ দেওয়া হয়,দেওয়া হয় নতুন লোক

নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালনের জন্য ট্রেনিং করার পর ঘুষ নিয়ে বাদ দেওয়া হয়,দেওয়া হয় ঘুষের বিনিময়ে দেওয়া হয় নতুন নিয়োগ। প্রায়

গাংনী, মেহেরপুর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHCXRQGP
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১৭.০ হাজার

আইডি কার্ড

আমি আইডি কার্ডের নাম সংশোধন করতে গিয়েছিলাম।তারপর উনি প্রায় ৭ টা পেপার রেডি করে আনতে বলেছিলেন।জেলা শহর এবং ইউনিয়ন অফিস এবং কাজীর কাছ থেকে যাবতীয় কাগজগুলা আনার পরে জমা দিতে গেলে।উনি বলেন যে, আপনার আইডি কার্ডে তো সমস্যা অনেক,আমাকে অনেক শ্রম দিতে হবে,আপনি কিছু টাকা দিলে দ্রুত কাজটা হবে।আমি থ হয়ে অবাক হলাম,কারণ এত কষ্ট করিয়ে এখন টাকা চাইতেছে।টাকার পরিমাণ জিজ্ঞাসা করলে উনি কি কি জানি হিসাব দেখাইয়া কইছে ১৭ হাজার লাগবে টোটাল।এর কমে হবেনা।আমি বলছি,আচ্ছা ঠিক আছে আমি দেখি।আমাদের ইউএনও স্যারকে জানানোর পরেও,কোনো কাজ হয় নাই।

ব্রাহ্মণবাড়িয়ার,বাঞ্ছারামপুর উপজেলার নির্বাচন কমিশনের অফিসে, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTVQU7JW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Police verification

দপ্তরে থানা যুক্ত করার অনুরোধ করছি। আমার সাথে ঘটে যাওয়া ঘটনা অনেক পুরাতন। আমার মা হজ্ব এ যাওয়ার জন্য পাসপোর্ট করতে দিছিলো আর সেই পাসপোর্ট ভেরিফিকাশন আসে গাবতলী থানায়। থানা থেকে ফোন দেয় সেখানে যাওয়ার জন্য। যাওয়ার পর টাকা দাবি করে তাছাড়া পাসপোর্ট হবে না বলে দেয়। হজ্ব এর কথা বলার পর ও পুলিশ ঘুষ খাইলো।

Gabtali, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJCJ2L2E
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Business

আমি একটা ব্যবসা করি। প্রতি মাসে সাংবাদিকের নাম করে কিছু ব্যক্তি আসে। তারা কাড দিয়ে টাকা দাবি করে. তানাহলে আমার ব্যবসার নামে উল্টাপাল্টা নিউজ করবে , এই কথা বলে।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK7MSZQW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

সার্টিফিকেট উত্তোলন

জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। আমি আমার সার্টিফিকেট উত্তোলন করতে গেলে আনসার সদস্য + অফিস সহায়ক আমার থেকে এই টাকা নেয়।

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK8WH777
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ভ্যারিফিকেশন

মাত্র ৪ দিন আগে আমার বউয়ের সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে পুলিশ ভ্যারিফিকেশন এর জন্য এই অর্থ দাবি করা হয়েছিল

রামপাল, বাগেরহাট।, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHEJRMAR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

মামলা

পুলিশ এর কাছে মামলা করতে গেলে, ১০০০০ টাকা, দিয়ে করতে হয়,, না হয় তারা মামলা নেয় না। হয়রানি করে,,মামলার স্থান তুরাগ থানা, টাকা দাবি SI ও OC, মামলার কারণ শিশু অপহরণ।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKX6TML5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

পুলিশ সব সময় ঘস না হাইওয়ে পুলিশ

হাইওয়ে পুলিশ কেন্দর বাগ হেলমেট এর জন্য মামলা দিলে নাকি চার হাজার তাকে দিলে ২০০০ সরাসরি প্রস্তাব দেয়

নোয়াখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTRRBGZY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

প্রবাসে মৃত ব্যক্তির ক্ষতিপূরণ আদায়ের চেক পাওয়ার জন্য

টাকা দিতে গরিবেশি করার কারণে এক সপ্তাহের মধ্যে চেক পাওয়ার কথা হলো টাকার জন্য সেটা দুই মাস লেগেছে অবশেষে টাকা পরিশোধ করার পর চেয়ে হাতে পেয়েছি

ঢাকা, ইস্কাটন রোড প্রবাসী কল্যাণ ভবন, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKHXTCXJ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

নাই

মুক্তিযোদ্ধা অনি মারা গেছে ওনার ছেলে মেয়ে বাতা অফ করে রাখে।বার বার ডেট ডিসে কাজ করে না।গড়াচ্ছে টাকা দেওয়া লাগবে

ঢাকা মজিঝিল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK8UGY3L
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

পুলিশ ক্লিয়ারেন্স

আমি অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করি, তারপর ডকুমেন্টস থানায় জমা দিতে যাই, তারপর পুলিশ কর্মকর্তা ডকুমেন্টস হাতে নেওয়ার পর কিছু খরচা পানি দেওয়ার দাবি করে, আমি প্রথমে ২০০ টাকা দিয়েছি তারপর বলল হবে না আরো কিছু লাগবে, এরপর আরো ১০০ টাকা দিয়েছি,তারপর কাজ সাথে সাথে হয়ে গেছে।

চৌদ্দগ্রাম থানা,কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTKV2QR2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

চাকরির পুলিশ ভেরিফিকেশন ঘুষ দাবি!

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করার পরে পুলিশ ভেরিফিশনের জন্য DSB কর্তৃক নির্ধারিত কর্মকর্তাকে প্রয়োজনীয় কাগজপত্র, NID কার্ড প্রদান করা হলো তখন তিনি সরাসরি টাকা না চাইলেও কৌশলে এটার জন্য কিছু খরচ আছে এটা বলে ৪-৫ হাজার টাকার কথা বললেন! তাকে প্রথমে টাকা না দিলেও পরবর্তীতে বাধ্য হয়েই ৪ হাজার টাকা দিতে হলো! মেধায় চাকরি (লিখিত,ভাইভা) পেয়েও পুলিশ ভেরিফিকেশনের জন্য বাধ্য হয়ে টাকা দিতে হলো! যারা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি পান সবারই এমন অভিজ্ঞতা আছে!

যশোর,কেশবপুর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHY5STWU
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

নতুন জন্ম নিবন্ধন করা

আমার ছেলের জন্ম নিবন্ধন এর জন্য স্থানীয় গ্রাম পুলিশ জন্ম নিবন্ধন করে দেবার কথা বলে ৫০০ টাকা দেই উনি আমাকে বলে জন্ম নিবন্ধন করে আমার বাসায় এনে দিয়ে যাবে ছয় মাস পর যখন আমি খোঁজ নেই তখন বলে হচ্ছে হবে দিচ্ছি এরকম করে আমাকে ঘুরায় আরো দেড় বছর আমি ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষক কে বলি উনি বলে টাকা লাগবে তাহলে আমি তাড়াতাড়ি করে দিতে পারব ওইখানে দিলাম সাড়ে চার হাজার বলল হলে আমি ফোন দিব ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষক বলল জন্ম নিবন্ধন কমপ্লিট হলে আমি আপনাকে ফোন দিব ফোনের অপেক্ষায় থাকতে থাকতে আমি আবার গেলাম ইউনিয়ন পরিষদে এখন বললে সার্ভার সমস্যা বয়স বেশি বিভিন্ন ইস্যু এখন আমার ছেলের বয়স ২৫ মাস করতে এখনো জন্ম নিবন্ধন করতে পারিনি আর করতে পারব কিনা তাও জানিনা

মুন্সিগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKVW8N76
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১১.১ হাজার

ফায়ার লাইসেন্স নবায়ন

ফায়ার লাইসেন্স এর জন্য ফি হলো ৩৪০০/- আমার নিকট হইতে নিয়েছে ১৫০০০/- আমার সাথে ১৫০০০ এর চুক্তি হয়েছে। লাইসেন্স হাতে পেয়ে দেখি সেখানে সরকারী ফি নিয়েছে ৩৪০০/- আর ভ্যাট বাবদ নিয়েছে ৫১০/-

পটুয়াখালী, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে BRDYWZPM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

স্মার্ট এন‌আইডি

বোয়ালখালী উপজেলা নির্বাচন অফিস হতে আমার স্মার্ট এন‌আইডি কার্ড নিতে । দায়িত্বতর কর্মকর্তা ২০০০ টাকা দাবি করে ।

Boalkhali, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTYC53YD
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

অস্ত্রের লাইসেন্স

আমি আত্মরক্ষার জন্য একটি অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করি ২০২০ সালে। এটি সিটি এসবি তে পাঠানো হয় ভেরিফিকেশন এর জন্য। থানা পর্যায়ে অল্প কিছু টাকা দেয়া হলেও পরবর্তীতে রিপোর্ট ছাড়ার জন্য ৪০ হাজার টাকা দাবি করা হয়। আমি দিতে অস্বীকার করার কারণে আজ পর্যন্ত সেটি আর আগ্নেয়াস্ত্র বিভাগের কাছে ভেরিফিকেশন শেষে পাঠানো হয়নি সিটি এসবি থেকে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTRF9FC8
মন্তব্য