সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,১২৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

General Diary at Police Station for Mobile Phone Lost

Recently, I lost my mobile phone at a mosque during Jummah prayers. I immediately went to Ashulia Police Station to file a GD. As their computer was reportedly not working, I was directed to a nearby room where Tk 200 was charged for recording the GD. Despite following up for several months, I have received no positive response or update. I would like to know whether this payment was officially required and why there has been no progress on my GD.

Savar, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKAXB9YF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

মোবাইলে উদ্ধারে পুলিশের সাহায্য

আমার মোবাইল হারিয়ে যাওয়ায় আমি কালকিনি থানা পুলিশের সাহায্য নিতে যাই। মোবাইলটি উদ্ধারে তারা আমাকে সহযোগিতা করবে বলে জানায়। এ কাজের জন্য তারা আমার কাছে ২,০০০ টাকা দাবি করে এবং বলে, এই টাকা ছাড়া কোনোভাবেই মোবাইল উদ্ধারের কাজ সম্ভব নয়। পরে বাধ্য হয়ে আমি তাদের ২,০০০ টাকা দিই। কিন্তু এখন পর্যন্ত আমার কাজটি করে দেওয়া হয়নি। এমনকি তারা কাজটি করে দেওয়ার কোনো উদ্যোগও নিচ্ছে না।

Kalkini, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKL7WLRB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

পুলিশি তদন্ত

সত্য ঘটনা মামলা করা হয়েছে সেটার তদন্তের জন্য এ এস আই আসলেন এবং আট হাজার টাকা চাইলেন। বাধ্য হয়ে টাকাটা দিতে হলো। অবাক করা বিষয়, আসামি পক্ষের নিকট হতে ও টাকা নিলেন।

মানিকগঞ্জ জেলা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKUBQ3HR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নিতে গিয়ে আযাচিত ভাবে সাইন বোর্ড এর সাইজ বেশি দেখানোর চেষ্টা করা হয়। বিভিন্ন হুমকি ধামকি আইন দেখানো হয়। যেখানে আমার সাইন বোর্ড নেই শুধু সাটারের উপর ১০*১ স্টিকার আছে সেখানে প্রত্যেক বার তার ফি দিয়ে এসেছি। এইবার সরাসরি টাকা দাবি করা হয় না হলে সাইন বোর্ড এর সাইজ বাড়াতে বলে।নিরুপায় হয়ে পরিশোধ করেছি

চাঁদপুর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTHFJRWS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন

সেই সময় যিনি ভেরিফিকেশনের দায়িত্বে ছিলান ডিএসবি শাখার একজন এস আই, তিনি নিয়েছেন। আমি সহ অনেকেই দিতে বাধ্য হয়েছি এই ভেবে যে এত দূর এসে তাদের খুশি না করলে না জানি চাকুরীটা হাতছাড়া হয়ে যায়!

জামালপুর, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYYQN6RA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

পুলিশ ক্লিয়ারেন্স

আমি অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করি, তারপর ডকুমেন্টস থানায় জমা দিতে যাই, তারপর পুলিশ কর্মকর্তা ডকুমেন্টস হাতে নেওয়ার পর কিছু খরচা পানি দেওয়ার দাবি করে, আমি প্রথমে ২০০ টাকা দিয়েছি তারপর বলল হবে না আরো কিছু লাগবে, এরপর আরো ১০০ টাকা দিয়েছি,তারপর কাজ সাথে সাথে হয়ে গেছে।

চৌদ্দগ্রাম থানা,কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTKV2QR2
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Business

আমি একটা ব্যবসা করি। প্রতি মাসে সাংবাদিকের নাম করে কিছু ব্যক্তি আসে। তারা কাড দিয়ে টাকা দাবি করে. তানাহলে আমার ব্যবসার নামে উল্টাপাল্টা নিউজ করবে , এই কথা বলে।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK7MSZQW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

সার্টিফিকেট উত্তোলন

জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। আমি আমার সার্টিফিকেট উত্তোলন করতে গেলে আনসার সদস্য + অফিস সহায়ক আমার থেকে এই টাকা নেয়।

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK8WH777
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

অধিগ্রহণ করা জমির মূল্য পরিষোধ

আমার পরিবারিক জমি রাস্তার জন্য অধিগ্রহণ করা হয়। উক্ত জমির ক্ষতিপূরণ এর অর্থ উত্তোলন করতে গেলে মোট প্রাপ্য টাকার ৫% ঘুষ প্রদান করার পরই চেক হাতে পেয়েছি।

জামালপুর, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYX7SANM
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

লাইসেনসের নবায়ন

যেখানে লাইসেনস এমনি দেবার কথা,সেখানে বিশ হাজার টাকা চায়। শ্রম ও কলকারখানা DIFEঅফিস।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK87T9RW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২২.৫ হাজার

সিলেকশন গ্রেড প্রাপ্তি সংক্রান্ত।

আমি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মচারী হিসাবে খুলনা জোনে চাকরিরত অবস্থায় আছি। আমার যখন সিলেকশন গ্রেড প্রাপ্তির সময় হয় তখন আমি যথারিতি অফিসে আবেদন করি কিন্তু আমার এই ন্যায্য অধিকার আমি অফিসিয়াল নিয়ম অনুযায়ি সহজে পাই নাই। আবেদনের পর থেকে আমার নিজ অফিসের উপপরিচালক কে বারবার কাজটি করে দেওয়ার জন্য বললেও সে নানা বাহানায় করতো না, যারা সুবিধা দিতো তাদের সবার কাজ দ্রুত হয়ে যেতো কিন্তু আমারটা দিনের পর দিন পড়ে থাকতে থাকতে ৬ মাস পার হওয়ার পর আমি একরকম নিরুপায় এবং বাধ্য হয়ে (কারন এটা আমার চাকরির একটা স্টাটাস + বেতন ভাতার বিষয়, এর মাধ্যমে আমার স্কেল পরিবর্তন হবে এবং বেতন বাড়বে) তাকে কয়েক ধাপে এই টাকা দেই। টাকা পাওয়ার পর সে আমার কাজ আগ্রহচিত্তে হাতে নেয় এবং কাজটি করে দেয়।

খুলনা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHT2C6BK
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

নাই

মুক্তিযোদ্ধা অনি মারা গেছে ওনার ছেলে মেয়ে বাতা অফ করে রাখে।বার বার ডেট ডিসে কাজ করে না।গড়াচ্ছে টাকা দেওয়া লাগবে

ঢাকা মজিঝিল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK8UGY3L
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

আমার জন্ম নিবন্ধন সংশোধন এর জন‌্য ইউনিয়ন অফিসের সচিব আমার থেকে 3000 টাকা নিয়েছে

সিলেট, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SY98A53W
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

মামলা

পুলিশ এর কাছে মামলা করতে গেলে, ১০০০০ টাকা, দিয়ে করতে হয়,, না হয় তারা মামলা নেয় না। হয়রানি করে,,মামলার স্থান তুরাগ থানা, টাকা দাবি SI ও OC, মামলার কারণ শিশু অপহরণ।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKX6TML5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ভ্যারিফিকেশন

মাত্র ৪ দিন আগে আমার বউয়ের সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে পুলিশ ভ্যারিফিকেশন এর জন্য এই অর্থ দাবি করা হয়েছিল

রামপাল, বাগেরহাট।, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHEJRMAR
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

বান্দরবান জেলায় বদলীর জন্য আবেদন।

কক্সবাজার জেলা হতে বান্দরবান পার্বত্য জেলায় বদলীর জন্য আবেদন করেছিলাম। খামারবাড়ী, ঢাকায় আমার এক কলিগের কাছে ফোন করে আমার বদলীর আবেদনের কথা বলেছিলাম। উনি আমাকে বদলী করিয়ে দিবে বলেছিলো। কিন্তু খরচ বাবদ ১ লক্ষ টাকা দাবী করেছিলো। আমি যাস্ট একটা কথা বলে ফোন টা কেটে দিয়েছিলাম। চাকুরী নিতে ১টাকাও লাগেনি, সেখানে বদলীর জন্য ১ লাখ টাকা দিবো?

খামারবাড়ী, ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKRXHLTJ
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১৭.০ হাজার

আইডি কার্ড

আমি আইডি কার্ডের নাম সংশোধন করতে গিয়েছিলাম।তারপর উনি প্রায় ৭ টা পেপার রেডি করে আনতে বলেছিলেন।জেলা শহর এবং ইউনিয়ন অফিস এবং কাজীর কাছ থেকে যাবতীয় কাগজগুলা আনার পরে জমা দিতে গেলে।উনি বলেন যে, আপনার আইডি কার্ডে তো সমস্যা অনেক,আমাকে অনেক শ্রম দিতে হবে,আপনি কিছু টাকা দিলে দ্রুত কাজটা হবে।আমি থ হয়ে অবাক হলাম,কারণ এত কষ্ট করিয়ে এখন টাকা চাইতেছে।টাকার পরিমাণ জিজ্ঞাসা করলে উনি কি কি জানি হিসাব দেখাইয়া কইছে ১৭ হাজার লাগবে টোটাল।এর কমে হবেনা।আমি বলছি,আচ্ছা ঠিক আছে আমি দেখি।আমাদের ইউএনও স্যারকে জানানোর পরেও,কোনো কাজ হয় নাই।

ব্রাহ্মণবাড়িয়ার,বাঞ্ছারামপুর উপজেলার নির্বাচন কমিশনের অফিসে, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTVQU7JW
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

নাই

এনবিআর vat tax প্রতিদিন ঘুষ চলসে।কারো vat tax হয় 5000 হাজার টাকা টাকা খেয়ে ঐটা করেসে 1000 টাকা।vat tax অফিসার রা টাকা খেয়ে কমিয়ে ডিসে।আর কারো ট্যাক্স যদি হয় 2000 হয় মামলা বয় দেখিয়ে আরও বেশি আদায় করে।

নরসিংদী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKM6JWSB
মন্তব্য