সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,১২৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

একটি সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন ছিল।। আমার নামে কোন মামলা কিংবা অন্য কোন কিছুই ছিল না।।। দায়িত্বরত অফিসার ২০০০ দাবি করেন এবং পরোক্ষভাবে বুঝিয়ে দেন না দিলে তিনি ভেরিফিকেশনে বেড রিপোর্ট দেবেন।।।

নোয়াখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTEBXYKV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫০ লাখ

রেলওয়ে ডিভিশন পরিবর্তনের জন্য ডিটিও ও সিওপিএস ছাড়পত্র নেওয়া

রেলওয়ে পাকশী ডিভিশন হতে লালমনি ডিভিশনে যাওয়ার জন্য ডিটিও সাইন এবং সিওপিএস ছাড়পত্রের জন্য ডিটিও অফিস এর অফিস সহায়ক পুরো প্রক্রিয়ার জন্য ৪৫০০০ টাকা দাবি করেন, ৩৫০০০ পরিশোধ করে এই সেবাটি নিয়েছি। যা সম্পূর্ণ অতিরিক্ত মানি কোনো সরকারি ফি না।

পাকশী ও রাজশাহী, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে RJ3GRM5H
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫৫০

মিটারের লোড বৃদ্ধি

বিদ্যুতের মিটারের লোড বাড়ানোর জন্য স্থানীয় বিএনপি নেতা আমার থেকে ৬৫০/- বেশি নিয়েছে। ৩০ মিনিটের মধ্যে কাজ করে দিয়েছে।

মানিকগঞ্জ সদর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKJ43G7E
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

আদালতের CR মামলা যখন পুলিশের ভিবিন্ন ইউনিট কে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া.

আদালতের CR মামলা তদন্ত দেওয়া হয়েছে পুলিশের একটা সংস্থা বা ইউনিট কে,তদন্তকারী কর্মকর্তা আমার সত্য, সঠিক কাগজপত্র বা ডকুমেন্ট থাকার পরেও আমার কাছে টাকা দাবি করে বলেন যে আমি যদি টাকা দেই তাহলে আমার পক্ষে পজেটিভ রির্পোট দিবে। আমি রাজি না হওয়াতে আমার প্রতিপক্ষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ওনার পক্ষে রির্পোট দেয়।

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTNFGP8J
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

সত্য মিথ্যা যা মামলাই হোক মামলার এফ আই আর এর জন্য ই ৩০ হাজার নিয়েছেন।

​কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মাদক ব্যবসা, চুরি, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের নেপথ্য কাহিনী এবার প্রকাশ পেয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ও অনুসন্ধানে জানা গেছে, এই অপরাধ সিন্ডিকেটের মূল হোতা বা প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছেন স্বয়ং অষ্টগ্রাম থানার থানার অফিসার ইনচার্জ। আর তার এই বিশাল 'অর্থ বাণিজ্য' ও মাদক সাম্রাজ্য সচল রাখার মাঠপর্যায়ের দায়িত্ব ভাগ করে নিয়েছেন এএসআই (নিঃ) —, এএসআই —, থানার মুন্সি — এবং ওসির বডিগার্ড —। ​অভিযোগ , এই পুলিশ কর্মকর্তারা আমি থানায় মামলা করতে গেলে মামলা এফআই আর জন্য ৩০ থেকে ৪০ হাজার টাকা নিয়ে থাকে মামলাটি সত্য হোক কিংবা মিথ্যা হোক

কিশোরগঞ্জ ,অষ্টগ্রাম থানা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK3XU9ZY
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

বিদ্যুতের মিটার লাগানো বাবদ

মিটার জন্য আবেদন করেছি কিন্তু ইলেক্টিশিয়ান এসে বলে ১৩০ ফুটের বাহিরে আমার ঘর পড়েছে তাই দিবে না,পরে আমাদের এলাকার এক দালাল আমার কাছে ৩৫০০ টাকা চায় টোটাল খরচ দিলে মিটার লাগিয়ে দিবে।

সিলেট, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYQDBMCT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২০ লাখ

অনাপত্তি সনদ

ডিপার্টমেন্ট অব শিপিং, এক টা অনাপত্তি সনতের জন্য ৫ বছর গুরছি। পরে ১২লাখ টাকা দিয়ে তা সংগ্রহ করি

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKPP7KYF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পুলিশ ভ্যারিফিকেশন

আমার পাসপোর্ট ভ্যারিফিকেশনের জন্য যখন আসি তখন দায়িত্বরত এসআই চট্টগ্রাম পুলিশ ৫০০০ টাকা দাবি করে। আমি দিতে অস্বীকার করলে ভয় ভীতি দেখায়। পরবর্তীতে আমার চাচা কে দিয়ে যোগাযোগ করালে রাতের ১১টার পর অফিসে দেখা করতে বলে। রাতে দেখা করলে পরে ২০০০ টাকা নেয় কিন্তু ভ্যারিফিকেশন না করে পরে বাতিল করে দেয়।

চট্টগ্রাম সদর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT763NHB
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১

চাকুরী

রেডক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ দেওয়া হয়েছিল ডাইরেক্টর, এসিসটেন্ট ডাইরেকটর এবং অফিসার, সোসাইটির ভিতর দির্ঘীদিন যাতব ৮-১০ বছর মাস্টাররোলে কাজ করছে এমন অভিজ্ঞ প্রার্থীদের মূল্যায়ন না করে । বাইরে থেকে অনভজ্ঞ, লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা জানি না তাদের কাছে ঘুস নেওয়া হচ্ছে কিনা। তবে যারা বঞ্চিত হচ্ছে তারা বলছে এগুলো ঘুস বানিজ্য হচ্ছে। প্রতিকার চায়।

Dhaka, Bangladesh, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKNTXLGB
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫০ লাখ

এনআইডি সংশোধন

এনআইডিতে জন্ম তারিখ সংশোধন এর জন্য অনলাইনে কয়েকবার আবেদন করি। সর্বশেষ আগারগাঁও এনআইডি অফিসে গেলে বিভিন্ন টালবাহানা শুরু করে। তখন অফিসের একজন স্টাফ কাগজগুলো দেখে বলে এই সংশোধন করতে আড়াই লাখ টাকা লাগবে। দুই দিনে এনআইডি পেয়ে যাবেন। ঘুষের এই টাকা রাজি না হওয়ায় ঐদিন ই আমার আবেদনটি বাতিল করে দেয়।

গ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTH9UMBJ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জন্ম সনদ

চেয়েছিলেন ওয়ার্ড মেম্বার, বলছিল ২০০০ টাকা দেন, সচিবকে দিলে দ্রুত কাজ করে দিবে।

রুপাপাত ইউনিয়ন অফিস, বোয়ালমারী, ফরিদপুর।, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKQ5YJPR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

প্রাইমারি বদলি জনিত ঘুষ

আমার স্ত্রীকে গ্রাম থেকে ঢাকায় বদলির জন্যে সচিবালয়ের এক সচিবকে এই টাকা ঘুষ হিসেবে দিতে হয়েছে। পরবর্তীতে উপায় না পেয়ে সংযুক্তিতে মাত্র এক বছরের জন্যে এই ঘুষ দিতে হয়েছে। (নোট:আপনাদের সাইটে অফিস হিসেবে সচিব বালয়ের নামটা রাখা উচিৎ)

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKF8636J
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

কৃষি লোন

বাংলাদেশ কৃষি ব্যাংক এ লোন এর জন্য আবেদন করি । আমার সমস্ত জমির কাগজ ঠিক থাকা সত্ত্বেও ৮০০০ হাজার টাকা লাগবে এমন বলেছে ।আমি জানতে চাইলাম এই টাকা টা কিসের জন্য বলেছে স্যার কে দেওয়া লাগবে মিষ্টি খাওয়ার জন্যে 🥹🥹

কুষ্টিয়া দৌলতপুর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KH36ZLZY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

জন্মনিবন্ধন, সহো ইউনিয়ন ভূমি অফিসের সকল সেব

সরকারি ফি ২৫৳/৫০৳/১০০৳ সেখানে সচিব নেয়, ৩০০/৬০০/৫০০০ ৳, একটা কাগুজে যতগুলো ভুল থাকে সবগুলো আলাদা হিসাব করে আরো বেশি নেয়,

ঝালকাঠি, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRX65GWD
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

তদন্ত প্রতিবেদন

কোর্টে মামলা করেছি। থানায় তদন্তের জন্য পাঠিয়েছে। তদন্ত কর্মকর্তা ১৫ হাজার টাকা দাবি করছে। টাকা দেইনি হলে ছয় মাস যাবত প্রতিবেদন আটকে রাখছে।

সদরপুর উপজেলা ফরিদপুর জেলা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKCGEGJU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

ফায়ার সার্ভিসের লাইসেন্স নবায়ন

আমার কোম্পানির একটা ফায়ার লাইসেন্স করতে হবে না হলে বিদ্যুৎ সংযোগ দিবেনা তাই আবেদন করি কিন্তু যে ফায়ার সার্ভিসের লোক এই কাজ দেখেন তিনি বলেন উনি এই কাজ ১ লাখের নিচে করেন না, বাধ্য হয়ে অনেক রিকোয়েস্ট করে ৫০k দিয়া এই সনদ নিয়ে থাকি

ঢাকা সিটি, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKRR7G9S
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২০ লাখ

বিল্ডিং এর প্ল্যান অনুমোদন

বিল্ডিং এর প্ল্যান পাস করানোর জন্য ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষকে ঘুষ দিতে হয়েছে।

নোয়াখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT995GZN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

বি ,এস, টি, আই লাইসেন্স নবায়ন

বি ,এস, টি, আই লাইসেন্স নবায়নে আর প্রতি বছর ঈদের আগে এসে ১০,০০০ টাকা ঘুষ দাবি করে । এদের বাচ্চা প্রতিবন্ধী হোক ।

যশোর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে KHP8KXMZ
মন্তব্য