সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,১২৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

লাইসেন্স নবায়ন

কলকারখানার লাইসেন্স বাৎসরিক নবায়ন। গত বৎসর ঘুষ লাগছে ৫০০০।= টাকা। এবার দিতে হয়েছে ২০০০০।= টাকা। বিভিন্ন অজুহাতে মাসের পর মাস ঘুরাতে থাকে। পরে টাকা দিতে বাধ্য হয়েছি । নবায়ন কপি ও পেয়ে গেছি। গত বৎসর থেকে ৪ গুন বৃদ্ধি পেয়েছে ঘুষের পরিমান। ফায়ার লাইসেন্স নবায়ন করতে আরও অনেক বেশী টাকা দেয়া হয়েছে। সাথে ৬ মাস ঘুরিয়েছে। এই হলো বর্তমান অবস্থা।

টঙ্গী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKDKSZBJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

নোয়াখালী হাউজিং এস্টেটের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বরাদ্দকৃত জমির মালিকানা হস্তান্তর

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীনস্থ নোয়াখালী হাউজিং স্টেটের জমির মালিকানা হস্তান্তরের জন্য প্রশাসনিক কর্মকর্তা এস্টেট কে অর্থ ঘুস প্রদান করতে হয়।

নোয়াখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT9DPFCF
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

তদন্ত প্রতিবেদন

কোর্টে মামলা করেছি। থানায় তদন্তের জন্য পাঠিয়েছে। তদন্ত কর্মকর্তা ১৫ হাজার টাকা দাবি করছে। টাকা দেইনি হলে ছয় মাস যাবত প্রতিবেদন আটকে রাখছে।

সদরপুর উপজেলা ফরিদপুর জেলা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKCGEGJU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ওয়েজ আর বোড কিনার সময় ঘুষ চাওয়া

আমি একজন প্রবাসী জনতা ব্যাংক লোকাল অফিস থেকে রেমিট্যান্স এর মাধ্যমে ওয়েব আনার বন্ড কিনার সময় , যতবার ফরিদ করেছি ততবারই ১০০০ করে ঘুষ দিতে হয়েছে

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKAZFEY7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ইনক্রিমেন্ট, অফিস সহায়ক যেকোন কাজ

প্রাথমিক শিক্ষা অফিসে যে কোন দাপ্তরিক কাজের জন্য আলাদা অর্থ দাবি করে থাকেন তারা। চিরাচরিত ভাবে এটাই চলে আসছে , প্রতিবাদ করার সাহস কারো নেই। প্রতিটি দাপ্তরিক কাজের জন্য তাদের খুশি করতে হবে, নাহলে ভোগান্তি পোহাতে হবে।

কোটালিপাড়া, গোপালগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKASTUQH
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

Jjjj

সিরাজগঞ্জ জেলার 7নং ওয়ার্ড এর মেচড়া ইউনিয়ন 9 ওয়ার্ডের মেম্বার আওমীলীগ দল করে এবং বর্তমান 9 নং ওয়ার্ডের মেম্বার — মেম্বার তিনি গর্ভবতী মহিলা কার্ড করার জন্য আমার ফ্যামিলি থেকে চার হাজার টাকা ঘুষ চেয়েছে,, এবং এই — মেম্বার নিয়মিত গুষের মাধ্যমে কাজ করে থাকেন আবার অনেকের কাছ থেকে ঘুষ নিয়ে কাজ করেন না, এই — মেম্বার এর উপর বিভিন্ন উপকর্ম করে থাকেন

গ্রাম, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJAXWSAK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

Desco ইলেকট্রিক লাইন

বিদ্যুৎ লাইন নেয়ার জন্য দরখাস্ত ৭ বার রিজেক্ট হয় এবং প্রতিবারই কাগজপত্র ভুল আছে বলা হয়। কমপ্লেন নম্বরে কল করলে ডিজিএম এর কাছে রিপোর্ট করতে বলা হয়। এরপর ১৫ দিনে ৫ বার অফিসে এদিকে সেদিকে পাঠান হয়। এপ্লিকেশনে পুনরায় বাতিল করে নতুন এপ্লিকেশন এর জন্য নির্দিষ্ট দোকানে পাঠানো হয়। এর পরই দোকানদার সব শুনে ১০,০০০ টাকা চায় ও পুরাতন এপ্লিকেশনেই কাজ ৫ দিনের মধ্যে হবে বলে দাবি করেন। এবং তার কথা মতো আর ডেসকো অফিসে না গিয়েই প্লটের মধ্যে লাইনম্যান একদিন ফোন করে সংযোগ দিয়ে যায়। টোটাল সিস্টেমে ঘুষ ১৩,০০০ টাকা খরচ দিতে হয়েছে।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKR3VKLW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০০ লাখ

অধিগ্রহণের অর্থ উত্তোলন

এইখানে অধিগ্রহণের অর্থ উত্তোলন করতে নির্দিষ্ট কমিশন ছাড়া ফাইল অনুমোদন দেওয়া হয় না।তাছাড়া বছরের পর বছর ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যায়, তাই বাধ্য হয়ে আমি ও আমার আত্মীয় স্বজন রা শেষ পর্যন্ত এর ঘুষের টাকা দিতে বাধ্য হয়, সেই সাথে আমি এক একাউন্টস কে ১১০০০০/- দেই, সেই লোক আমার কাজ না করে টাকাটা মেরে দেয়। আহা আজব দেশ বাংলাদেশ

টাঙ্গাইল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১৮ বার দেখা হয়েছে DKMSWW9N
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জন্ম নিবন্ধন সনদ

আমার ভাইয়ের ছেলের জন্ম নিবন্ধন তথ্য যাচাইয়ের জন্য আমার কাছে একজন কর্মকর্ত ওনার যাতাযাত ও শারীরিক পরিশ্রমের অযুহাতে এই টাকা দাবি করে ছিলো। আমি এতে অস্বীকৃতি জানাই। পরবর্তীতে আমি কয়েকজন অফিস কর্মকর্তার নিকট ঘুরে আমার কাজ সম্পন্ন করে জন্ম নিবন্ধন সনদ হাতে পাই। কিন্তু এতে বার বার পৌরসভা অফিসে গিয়ে অতিরিক্ত কয়েকদিন সময় ও অনর্থক শারীরিক - মানসিক শ্রম ব্যয় করতে হয়।

সাভার, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKGZ8FG2
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

সোনালী ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী সিসি লোনের সুদ মওকুফের আবেদন করি, বরুড়া সোনালী ব্যাংক ম্যানেজার সাহেব বলেন সুদ ম‌ওকুফের প্রস্তাব উপরে পাঠালে ও ম‌ওকুফ পেতে হলে খরচ বাবদ-১০০০০০/টাকা দিতে হবে, অন্যথায় সুদ মওকুফের প্রস্তাব পাঠাবে না, পাঠালেও কাজ হবে না বলে সাব জানিয়ে দেন, ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করলে বলে ম্যানেজার প্রস্তাব পাঠাতে হবে না হয় আমাদের কিছু করণীয় নেই

বরুড়া, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTPLC3Q9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

NID card তৈরি

এনআইডি কার্ড তৈরি করার জন্য কাগজ জমা দিলে কাগজের মধ্যে কিছু কাগজ নাই বলে পাটওয়ে দেয় একটার পর একটা ভুল আছে এরকম বলে ২ মাস এবং কি ৯ মাস পর্যন্ত করে থাকে পরে টাকা দিলে এক সপ্তার মধ্যে কাজটি হয়ে যায়

পটিয়া,, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTZTVVC6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জেলা প্রশাসকের ওয়ারিশ সনদ মাধ্যম উপজেলা নির্বাহী অফিসার

শুনানির পর এলআর ফান্ড বাবদ ৩০০০ দাবি করেছিল।আমি ২ হাজার দিই।পরে উপজেলা নির্বাহী অফিসার শুনানির সাক্ষর প্রদান করেন ১ মাস ৩ দিন পর।

বান্দরবান সদর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTEB4FS7
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

এন আই ডি সেবা

ami amar tikana transfer kortae chaisi..kintu dey nai...ami france e thaki..tai vabse amar kache taka bor pur...5000 tk chaise..ami ulta bolsi 1 ta o dibo na...tikana transfer korle koren na korle nai...pore abedon korse...kintu omni falaiya rakse

ছাতক, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে SYSXMSA5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০০ লাখ

দৌলতপুর সরকারি মহিলা কলেজ

৭ জন শিক্ষককে আর্টিক্যাল ৪৭ অনুযায়ী যোগদান ও তাদের বেতন ভাতা যথাযথ ভাবে ছাড় করা হবে অন্যথায় তাদের কে সরকারি ভাবে যোগদান করানো হবে না বলে উক্ত কলেজের অধ্যক্ষ আরিফ উদ্দিন আহমেদ ৪০ লক্ষ টাকা ঘুষ দাবি করেন৷ বিষয়টি মাউশিকে লিখিতভাবে জানানো হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।

দৌলতপুর , কুষ্টিয়া, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHTVJC59
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

জন্ম নিবন্ধন

৪০ দিনের বেশি হলে শিশুদের জন্ম নিবন্ধন তৈরি করতে ২৫ টাকা সরকারি ফি। কিন্তু তারা জোর করে ২৫০ টাকা করে নিচ্ছে প্রত্যেকজনের কাছ থেকে। নরসিংদী জেলার মহিশুরা ইউনিয়ন

গ্রাম, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK8CYATJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৭.০ হাজার

জন্ম নিবন্ধন এর সেবা

জন্ম নিবন্ধন এর কপি অনলাইনে ডাবল দেখাচ্ছিলো। তাই আমি আমার মেয়ের জন্মনিবন্ধন করতে পারছিলাম না।তাই দালাল ধরে দুই জনের জন্য ৩৭০০৳ পরিষোধ করে ঠিক করে নেই।আমার ছোট বোন একই কাজের জন্য ৮০০০৳ দিয়েছিলো কারন তার মেয়ের স্কুলে ভর্তি করতে হতো খুব দ্রুত।

ভাষানটেক,কাফরুল, ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK7EAZPP
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পুলিশের কার্যক্রম

আমার বাড়িতে কয়েকজন সন্ত্রাসী হামলা করে আমার মাকে আঘাত করে। পরে তাদের বিরুদ্ধে মামলা করি। পরে থানা ও এলাকার সবাই ভয় দেখিয়ে সমাধান করে। যারা হামলা করেছিল তারা সবাই বিচারে ছিল না। পরবর্তীতে তারা আমাদের দায়েরকৃত মামলা থানা থেকে উল্টো আমাদের নামে এফআইআর করে দেয়। পুলিশও নিনা তদন্তে টাকা খেয়ে কাজ করে। আমাদের কাছে টাকা দাবি করলে আমরা দিতে অস্বীকৃতি জানাই। ফলে বিরোধীদের কাছ থেকে টাকা পেয়ে মামলা আমাদের বিরুদ্ধে এফআইআর করে দেয়

বিয়ানীবাজার, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে SYZQLDCM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

রোডস এন্ড হাইওয়ের জমি লিজ নেওয়া

একটি বেসরকারি প্রতিষ্ঠানের যাতায়াতের জন্য এবং গ্যাসের পাইপ নেওয়ার জন্য তাদের মেইন গেট সংলগ্ন সরকারি জমি রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্টের কাছ থেকে সরকারি ফিস ও আবেদন জমা দেওয়ার পরেও ঐ প্রতিষ্ঠানের কর্মচারীদের এ অতিরিক্ত টাকা না দেওয়া পর্যন্ত ফাইল সামনে আগায়নি।

মৌলভীবাজার, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে SYLPJAHR
মন্তব্য