সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,১২৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পাসপোর্ট নবায়ন

আমি আরব আমিরতের দুবাই তে থাকি। আমার বাড়ী কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বিজয়পুর ডাকঘরের অন্তর্গত রতনপুর গ্রাম। আমার পাসপোর্ট সত্যতা যাচাই করার জন্য পুলিশকে 10000 ( দশ হাজার টাকা পরিশোধ করতে হইছে। যেটা আমার ছোট ভাই দিয়েছে।

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT3K5GT6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

কোর্টের নোটিশ জারিকারক নোটিশ জারি বাবদ

মামলা ফাইল করার পর বিবাদী বরাবর নোটিশ জারি হলে বাদি বা মামলাকারী নোটিশ জারি কারককে ৫০০ টাকা না দিলে নোটিশ টি প্রাপককে না দিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছিলো।

কুষ্টিয়া, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KH4Y8G9R
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নাই তাই প্রশাসক দিয়ে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে । এখানে অতিরিক্ত টাকা দিতে হবে

গ্রাম, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKRNS5TR
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০০ লাখ

সেনাবাহিনীতে সৈনিক পদ

সঠিক সাল মনে নাই, ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে হবে। সেনাবাহীতে চাকরির খুব ইচ্ছা ছিল এক বিশাল স্বপ্ন। তো তারপর একদিন — একদিন বলল চাকরি হবে কিন্তু কোনো এক ব্যক্তিকে ৭ লক্ষ টাকা ও একটি ব্ল্যাঙ্ক চেক দিতে হবে। টাকাটা এপয়েন্টমেন্ট লেটার পাওয়ায় পর দিলে হবে। যা আমার সাধ্যের বাইরে। এজন্য নিজের স্বপ্ন ওইখানেই আটকে গেছে।

বাগেরহাট, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHW3ENG3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

এলজিইডি,রাজশাহী

এলজিইডি নতুন ঠিকাদার তালিকাভুক্তির ক্ষেত্রে মালিক পুরুষ হলে ৫০০০ টাকা + 15% Vat =৫৭০০ এর মতো নেওয়ার নিয়ম, মহিলা মালিক হলে ৩০০০+15% vat 450 টাকা নেওয়ার নিয়ম। কিন্তু সমানে ফাইল প্রতি ৯০০০ থেকে 12000 টাকা পযন্ত নিচ্ছে।

রাজশাহী, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJUUYYTR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

কল্যাণ ট্রাস্টের টাকা উত্তলোন

আমার বাবা দাখিল মাদ্রাসা থেকে রিটায়ারমেন্ট করে। কল্যাণ ট্রাস্টের টাকা তুলতে এই টাকা দিতে হয়।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKF5CWVB
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৪১.৫০ লাখ

মাটি কাটা শ্রমিক নিয়োগ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার কর্তৃক মাটিকাটা শ্রমিক নিয়োগে ৫০ হাজার টাকা দাবি করেন। মোট ৮৩ জন শ্রমিক নিয়োগ করবেন তারা। তাহলে মোট অঙ্ক দাঁড়ায় = ৪১ লক্ষ ৫০ হাজার টাকা।

শেরপুর, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে MYN7CNAN
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

এন আইডিতে বাবা- মায়ের নাম সংশোধন

কিছুদিন আগে আমার ওয়াইফের এনআইডিতে তার বাবা -মায়ের নাম সংশোধনের জন্য নির্বাচন অফিসে যোগাযোগ করি, সেখানে ২,৩ দিন যোগাযোগের এক পর্যায়ে তিনি ৫০ হাজার টাকা চেয়ে বসেন। তার এনআইডিতে বাবা - মা দুজনের নামই ভুল ছিল এজন্য হয়তো তিনি একটু বেশি টাকা চেয়ে বসেছেন। পরে আমরা না করে দিয়েছি। তিনি এমনও অফার দিয়েছিলেন ৫০ হাজার টাকা দিলে আধা ঘন্টার মধ্যে সংশোধিত এনআইডি বের করে দিবেন। আর এত টাকা দিতে পারবোনা বলে দেই। তার ২ মাস পর উনি ট্রান্সফার হয়ে যান। পরে নতুন একজন আসেন, তারপর উনার এলাকার পরিচিত এমপির সাথে যোগাযোগ করি এমপির পিএসের মাধ্যমে। তারপর কোন টাকা লাগেনি কাজ করতে পারছি

রংপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNHAETSH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১২.০ হাজার

বিদ্যুৎ এর খুটি বসানোর জন্য।

আমি অনেকদিন ধরেই কারেন্ট এর সংযোগ এর জন্য আবেদন করেছিলাম - সরকারি খরচ দিয়ে মোট ৪০০০০ টাকা পরিশোধ করে অপেক্ষায় ছিলাম কখন তারা আমাকে সেবা দিবে! হঠাৎ দেখি আমার ফোনে একটা মিস কল পরবর্তীতে আমি কল বেক করি, কথা বলার এক ফাকে তিনি বলেন বাসা কই, আপনি কি কোনো টাকা জমা করেছিলেন কারেন্ট এর খুটি এর জন্য, আমি বললাম হ্যাঁ! উনি বলে উঠলেন যদি কারেন্ট এর খুটি বসাতে চান কিছু খরচ লাগবে তা না হলে খুটি পাবেন না! চিন্তা করেন কি করবেন" আমি তখন খুব নিরুপায় ছিলাম- আমি মন থেকে ঘৃনা করে বলেছিলাম ঠিক আছে আপনার লোক পাঠিয়ে দিন আমি কিছু হাত খরচ দিবো নি! উনি বলে উঠলেন না না হাত খরচ এ হবে না আমার ১০০০০+ টাকা লাগবে এর সাথে আমার লোক যাবে ওদের খাবার এর টাকা লাগবে! এছাড়া হবে না' আবার উনাদের লোক এসে যখন কাজ করে তাদের কেও আবার টা

মানিকগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK53F55Q
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

সরকারি বেতন

২০১৫ সালে যে কোন বেসরকারি অফিসে যে কোনো পদে যে কেউ যেই বেতনে জয়েন করতো, ২০২৬ এ এসে সেই একই বেতনে কেউ চাকরি করবে না। কিন্তু সরকারি সমস্ত অফিসে ২০২৬ সালে এসেও ২০১৫ সালে যেই বেতন ছিল সেই একই বেতন নিতে হচ্ছে বাধ্য হয়ে, বিষয়টা এমন যে বাজারে জিনিসপত্রে দাম বেড়ে গেলে জনগণকে সহ্য করে যেতেই হয়, বেশি কথা বললে সিন্ডিকেট বলবে বাজার কেনো করতে আসছেন, করতে বলেছে কে?

বাংলাদেশ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKPCMM89
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

জন্ম সনদ,প্রত্যয়ন পত্র

ইউনিয়ন পরিষদে জন্ম সনদের জন্য নির্ধারিত ফি ব্যতীত আলাদা করে আরও ৫০ টাকা বেশি নেয় এবং চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র যা সম্পূর্ণ বিনামূল্যে দেবার কথা সেটার জন্য উদ্যোক্তা প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে দাবি করে এবং তা আদায় করে।ঠিক এইভাবে চোপিনগর ইউনিয়ন পরিষদে (—) সকল সেবার জন্য নির্ধারিত ফি ব্যতীত দীর্ঘদিন ধরে ঘুষ নিয়ে থাকে। আশা করি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার উপযুক্ত বিচার হবে।

গ্রাম, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJ4AGMQ2
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

এখন কাজ আটকে রেখেছে। নানান বাহানা দিয়ে শুধু ঘুরাইতেছে। শুধু বলে উনার সাইন লাগবে, উনি ছুটিতে আছেন। এই সমস্যা ওই সমস্যা।

কিশোরগঞ্জ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKNGRV4E
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৩০ লাখ

এল জি ই ডি কোম্পানীগঞ্জ,নোয়াখালী।

আমি একজন ঠিকাদার। নোয়াখালী জেলার এলজিইডি এর আন্ডারে আমি ৩০ লক্ষ টাকার একটি রাস্তার কাজ পাই। কাজ শেষে বিলের জন্য উপজেলা অফিস হতে জেলা অফিস পর্যন্ত আমাকে বিল উত্তোলনের জন্য ১১৫০০০.০০ এবং বিভিন্ন পর্যায়ে আরো ২৫০০০.০০ টাকা ঘুষ দিতে হয়। এখানে প্রতি বিলের অংকের উপর অলিখিত ও বাধ্যতামূলক ভাবে ৫% ঘুষ দিতে হয়। তা না হলে ফাইল নড়বেনা। এছাড়া সাইট পরিদর্শনে সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গেলে প্রতিবারের জন্য তাকে ২ হাজার করে টাকা দিতে হয়। এই দপ্তর পুরাপুরি করাপ্টেড।

নোয়াখালী, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTV5XWTE
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জন্ম নিবন

একটা জন্ম নিবন এসএসসি সনদ মতে সংশোধন করতে সচিব ২০০০ চাই।

চকরিয়া ভেওলা মানিক চর ইউনিয়ন পরিষদ, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT7WCZJY
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

Court Service

“অভিযোগ রয়েছে যে, মাননীয় বিচারপতি —ের আদালতে মামলা ‘লিস্টে’ আনতে কিছু ক্ষেত্রে প্রায় ১০,০০০ টাকা পর্যন্ত অবৈধ অর্থ বা ‘স্পিড মানি’ দাবি করা হয়। একইভাবে সুপ্রিম কোর্টে মামলা ফাইলিংয়ের সময় সংশ্লিষ্ট সেকশনে নির্ধারিত সরকারি ফি বা বৈধ খরচের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKWCKAFK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

সাংবাদিক কর্তৃক ভয়ভীতি প্রদর্শন ও আর্থিক ও মানসিক টর্চার।

আমি ব্যাবসায়ী।আমাকে সামাজিক ভাবে হ্য্য় প্রতিপন্ন করার হাজার টা তারা দেয়।মাঝে মাঝে খামার থেকে ডিম নেয়।পত্রিকায় উলটা পাল্টা নিউজ করার ভয় দেখায়।আর্থিক দাবি করে

সরিশাবাড়ী, জামালপুর, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MY5F6RWS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জন্ম নিবন্ধন আবেদন এবং সংশোধন

আমি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার ৯ নং দেওটি ইউনিয়নে নতুন জন্ম নিবন্ধন এবং সংশোধন আবেদনের জন্য গেলে তারা আমার কাছ থেকে আবেদন বাবদ ২০০০ টাকা দাবি করে। পরবর্তীতে বলা হয় যদি আমি ২০০০ টাকা পরিশোধ করি তাহলে আমার আবেদন গৃহীত হবে। তাদের কথার পরিপ্রেক্ষিতে আমি ২০০০ টাকা পরিশোধ করি।

নোয়াখালী, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT3Q2HDB
মন্তব্য