সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৫,৯২৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

বিদ্যুতের খুটিসহ লাইনের জন্য

বিদ্যুতের খুটিসহ লাইনের আবেদন করি ২৩ সালের আগস্ট মাসে এর পরে গত জুনে নির্বাহী প্রোকৌশলী আমাকে বলেন চলমান প্রজেক্ট এর আওতায় খুটিসহ লাইনের আবেদন করতে। আবেদনের পরে উনি আমাকে কল দিয়ে অফিসে যেতে বলেন। তার পরে বলেন এই লাইন নিতে প্রায় ৪ লক্ষ টাকা খরচ হবে আপনি যেহেতু আপনার ভাই কে দিয়ে বলিয়েছেন আপনি ১০০০০০/- টাকা দিয়েন জুন মাসেই করে দিবানে। আমি বলে ছিলাম স্যার টাকা কোথায় পাবো। আমি সরকারী কর্মচারী লোনের টাকায় বাড়ি করতেছি। এটা তো আমার নাগরিক অধিকার। এখানে টাকা লাগবে কেন। তখন তিনি আমাকে বললেন প্রতিমন্ত্রীর সুপারিশ রয়েছে কয়েকটা সেগুলো বাদ দিয়ে আপনার কাজ টা করে দিবানে।

রাজবাড়ী শহরে, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

সরকারি কলেজ থেকে বোর্ডের সার্টিফিকেট উত্তলন

আমার কলেজ থেকে প্রশংসাপত্র তোলার সময় টাকা নেয়, সেটা রশিদ কেটেই টাকা গ্রহণ করেছে৷ তবে মূল সমস্যা হল যখন বোর্ড থেকে মেইন সার্টিফিকেট আসলে তখন সব ডকুমেন্ট + আবেদন দেখানোর পরেও কর্মচারী ২০০-৩০০ টাকা দাবী করে, উল্লেখ্য যে বোর্ডের মূল সার্টিফিকেট এর খরচ উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় ই নেওয়া হয়ে থাকে তারপরেও এটা হয়। এই টাকা কলেজের ওই কর্মচারী রশিদ বিহীন ভাবে গ্রহণ করে তারপর সার্টিফিকেট প্রদান করে। বাংলাদেশের অধিকাংশ সরকারি স্কুল কলেজেও বোর্ড সার্টিফিকেট তুলার সময় এভাবে রশিদ বিহীন টাকা নিয়ে থাকে যার কাছে থেকে যেমন পারে নিতে।

কুষ্টিয়া, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫০ লাখ

রাজউক। পূর্বাচলে প্লট বুঝিয়ে দেয়া নিয়ে।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে আমার আব্বা ১৬ নম্বর সেক্টরে ৫ কাঠা প্লট বরাদ্দ পান। ৩ টি কিস্তির টাকা পরিশোধ করার পরেও রাজউক থেকে প্লট বুঝিয়ে দিচ্ছিলো না। ২০২০ সালে আব্বা মারা যান। তারপর আমি, আমার দুই বোন, আমার মা - এই চারজন ওয়ারিশের নামে প্লট বুঝিয়ে দেয়া/দলিল করে দেয়ার কথা ছিলো। কিন্তু, প্রথমে ঘুষ না দেয়ায় আমাকে প্রায় দেড় বছর ঘুরিয়েছে রাজউক থেকে। অবশেষে রাজউকের দায়িত্বশীল ব্যক্তি আমাকে সরাসরি ঘুষের অফার দেয় এবং বলে যে, ঘুষ না দিলে এই জমি আমরা ৫০ বছরেও পাবো না। অবশেষে তার দাবিকৃত আড়াই লাখ টাকা ঘুষ দিতে বাধ্য হই। ঘুষ দেয়ার পর অবশেষে সেই জমি আমাদের নামে দলিল করে দেয় রাজউক।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

রোলার সরবরাহের প্রত্যয়নপত্র

রোডস এন্ড হাইওয়ে ঠিকাদারি লাইসেন্স করার জন্য অন্যান্য ডকুমেন্টসের সাথে রোলার সরবরাহের একটি প্রত্যয়নপত্র জমা দিতে হয়, সেটি সংগ্রহ করতে হয় টাংগাইল পৌরসভা কার্যালয় থেকে। এই কাগজটি ইস্যু করে টাংগাইল পৌরসভার উপসহকারী প্রকৌশলী(যান্ত্রিক), —। গতকাল সরকার নির্ধারিত অফিস টাইমে ওনাকে অফিসে পাওয়া যায়নি আজকে ও যোগাযোগ করা হলে তিনি লাঞ্চ টাইমের কথা বলে প্রায় ৩ ঘন্টা পর এসে উক্ত প্রত্যয়ন পত্রের জন্য সরসরি ১৫০০ টাকা দাবী করেন, উত্তরে আমি বলি মানি রিসিট দেন টাকা দিচ্ছি। উনি পরবর্তীতে টাংগাইল জেলা বিএনপির অনেক রাজনৈতিক নেতার নাম বলেন সবাই নাকি উনার কাছ থেকে টাকা দিয়েই প্রত্যয়ন পত্রটি সংগ্রহ করেছেন এটাই নিয়ম। সকল ঠিকাদারকেও ১৫০০ টাকা দিয়েই প্রত্যয়ন পত্রটি সংগ্রহ করতে হয়। সরসরি দূর্নীতি গ্রস্থ।

টাংগাইল, টাংগাইল পৌরসভা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

সমবায় স‌মি‌তির বা‌ষিক অ‌ডিট

এক‌টি সমবায় স‌মি‌তির অ‌ডিট কাজ কর‌তে অ‌ডিট অ‌ফিসার উক্ত টাকা দাবী ক‌রেন।

‌সি‌লেট, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জন্মনিয়ন্ত্রণ অনলাইন করন

জন্মনিবন্ধন অনলাইন করার জন্য আমার কাছে দুইশো টাকা দাবি করা হয়। এবং আমি দিতে বাধ্য হই রসিদ চাইলে না করে দেয়, বুঝাই যাচ্ছে অন্যায় দাবী। পরে আমি দুর্নীতি দমন কমিশনে ফোন করি, উনারা আমাকে প্রশ্ন করেন- রসিদ আছে কিনা 🤣 মনে হচ্ছে চোরেরা চুরির প্রমান দিয়ে চুরি করবে। সেদিন আমার মনে হয়েছিলো- আসলে এই দেশের প্রতিটা সিস্টেম ই দুর্নীতির জন্য রাস্তা রেখেই করা হয়েছে

লক্ষীপুর জেলা। তেওয়ারীগঞ্জ ইউনিয়ন, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সংশোধন করতে মোটা অংকের টাকা দাবি করেছেন অরুয়াইল ইউনিয়ন পরিষদ থেকে

বি বাড়িয়া, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

BDS জরিপের আবেদন

আমি বিডিএস জরিপের জন্য জরিপকারি অফিসে যাই। তারা বলে আবেদন করে যান, ১ মাসের মধ্যে নোটিশ পাঠানো হবে। এবং বলে কিছু খরচাপাতি বাবদ ১৫০০ টাকা দেন। অথচ সরকার আবেদনের জন্য কোন টাকা নেয় না। তাই আমি পরে দিব বলে চলে এসেছি।

কক্সবাজার, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৪.১ হাজার

থানায় আসামীর সাথে সাক্ষাৎ +রিমান্ডে কম নির্যাতন

দেখা করতে ১০০ দিয়েছি+রিমান্ডে কম নির্যাতন এর শর্তে আসামির ভাই ১৪০০০ দিয়েছে

চট্টগ্রাম, খুলশি, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

trade licence

ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে বিভিন্ন নিয়মকানুন সামনে এনে ঘুষ দাবি করে, তিনি সচিব পদে আছেন।

Sakta union, Keraniganj, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

Pulice Enquiry

যেকোনো পুলিশি তদন্তে ঘুষ না দিলে পুলিশ (IO) কোনো প্রতিবেদন দেয় না। ঘুষ না দিলে পুলিশ (IO) বিপক্ষে প্রতিবেদন দেবে। It's known to everyone.

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

সিনিয়র সহকারী জজ আদালত ত্রিশাল

টাকা ছাড়া কোন কাজই করে না অন্য কোর্ট থেকে মামলা বদলি হয়ে এই কোর্টে এসেছে এখন মামলার তারিখ চাইলে বলে আপনার নথি আসে নাই খোজতে খরচ লাগবে। একটা বুইড়া খাটাশ এসব করে তারিখ দেয় ই নাই। আমাকে ২ কোর্টে বহু বার গুরাইছে ঐটা একটা বাইনচুদ।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০

Chittagong custom house

চট্টগ্রাম কাস্টমস হাউস এ প্রতিদিন কমপক্ষে ৩০০/৪০০ টা অন-সেসিস ডেলিভারির কাস্টমস এসোসিয়েশন এর চাঁদা কাটা হয়,তো ওইখানে এক কন্টেইনার এর চাদা ৫০০ টাকা করে।কিন্তু ওইখানে যে মানুষ টা ডাটা এন্ট্রি করে সে প্রতি কন্টেইনার এর চাদা থেকে ৫০ টাকা করে বাড়তি রাখে,৫০ টাকা করে ৪০০ টা চাদা হলে মোট ২০,০০০ টাকা করে সে প্রতিদিন মানুষ থেকে আত্মসাৎ করে।আমি জানতে চাই টাকা গুলো কে কে পাই,সে কি একা খাই নাকি এর পিছনে অন্য কেউ ও আছে? আর এইটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মত কি কোনো ভালো মানুষ এই বাংলাদেশ এ বেচে নেই?

Chittagong, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম নিবন্ধন সংশোধন

ওরা যখন আমার জন্ম নিবন্ধন প্রথমবার অনলাইন করে তখন আমার পিতা মাতার নাম এবং আমার গ্রামের নাম ভুল করে টাইপ করে এ পরবর্তীতে আমি ওদের কাছে গেলে ওরা বলে জোড়া এটা সংশোধন করে দিবে ৫০০ টাকা দিলে তা তুমি ৫০০ টাকা দিলে সাথে সাথে সংশোধন করে। তার মানে ওরা এগুলা ইচ্ছা করে করেছে মানুষের কাছ থেকে যেন টাকা খাওয়া যায়।

নোয়াখালী, বিনোদপুর ইউনিয়ন পরিষদ, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

Birth Certification

ঢাকা উত্তর সিটি করপোরেশনে জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ জন্মনিবন্ধন সনদে ভুল সংশোধনের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন কার্যালয়ে গেলে, সনদ সংশোধন ও আপডেট করে দেওয়ার নামে আমার কাছ থেকে অতিরিক্ত ৫০০ টাকা নেওয়া হয়।

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০০ লাখ

কাস্টমস হাউজ, ঢাকা উত্তর

প্রতি বছর বন্ড লাইসেন্স নবায়ন করতে হলে কাস্টমস বন্ড কমিশনারেট থেকে অডিট করাতে হয়।তখন ফাইল যত পরিস্কারই থাকুক না কেন সহকারী কাস্টমস অফিসার ও কাস্টমস অফিসার কে ঘুষ দিতেই হবে। আমার ১১ বছরের অভিজ্ঞতায় এখনো কোন বছরে ঘুষ না দিয়ে ফাইল পাস করতে পারি নাই। এবং কোন ব্যক্তি ঘুষ ছাড়া কোন ১ টি ফাইল পাস করাতে পেরেছে এমন কোন রেকর্ড আমার জানা নেই।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য