সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৫,৬৩৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন

amar birth certificate e registration date ta online e uthay nai jar karone ami bristh certificate correction korte pari nai...to ei kaj er jonno jokhon ami pouroshovay gesi amk first e onara 7 din ghuraise.. Tarpor amk bole j table er niche diya kaj koraite hobe..tokhon 8k charge kore amk...amr eto tk nai...to pore ami oi pouroshovar arek dalal dhorsi 2 k disi ei porjonto boltase kaj koira dibe...ki r bolbo amdr desh er kotha.... Rohinga ra mayanmar theke aisha nid ow paiya jay...r amr birth certificate ami ekhno pailam na...hayre amdr shonar desh...totally fed up with this country and this corruption system

ঘুষ দিইনি
চাঁদপুর ৳৮০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বাংলাদেশ সচিবালয়

একটি আবেদন জমা দিতে গিয়েছিলাম, সচিব বরাবর। আমাকে সচিবালয়ের চিঠি গ্রহণ গেট এ যেতে বলা হয়। আবেদন জমা নেবে না। কারণ এটার সাথে রায়ের কপি ছিলো। ৫০০ টাকা দিতেই হবে, কারণ এ সব চিঠি তাদের জমা নেয়া নিষেধ। পরে ২০০ টাকায় দফারফা করে জমা দিয়েছি। কারণ আমি জমা দিতে বাধ্য।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Certificate correction

কারিগরি শিক্ষা বোর্ডে সার্টিফিকেট কারেকশন করার সময় আমার কাছে ১০০০ টাকা চাওয়ার পর অনেক ঘটনা ঘটবার পর ৫০০ টাকা রাখছে।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৫০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নিবন্ধন শিক্ষকের mpo file অনুমোদন

ঘুষ ছাড়া ফাইল এপ্রুভ করতে চায়নি। পরে বাধ্য হয়ে দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
ইসলামপুর উপজেলা শিক্ষা অফিস, জামালপুর ৳২.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Train er Ticket ghush

ট্রেন এর টিকিট কেটে ঢাকা টু চট্টগ্রাম যাবার সময়, আখাউড়া টু লাকসাম এর টিকিট কাটতে ব্যার্থ হয়। কোনোভাবেই ব্যবস্থা করতে না পেরে অগত্যা এক স্টেশন টিকিট ছাড়ায় যাবার সিদ্ধান্ত নেই। আখাউড়া আসার পর আমাদের সিট এর দিকে এটেন্ডেন্ট চলে আসে। তারাই মূলত এই টিকিট কেটে নেই। যাত্রীদের থেকে টাকা উশুল করতে। সেম বগিতেই আমাদের লাকসাম টু চট্টগ্রাম এর টিকিট কাটা ছিলো। চট্টগ্রাম গিয়ে নামলাম, গেট পাস হতে এবার ধরলো টিটি। আবার ২০০ টাকা নিলো কোনো রশিদ ছাড়ায়। কারন আমাদের কাছে টিকিট আছে লাকসাম টু চট্টগ্রাম কিন্তু টিকিট কাউন্টার থেকে নিয়েছি ঢাকায়। এখনও এই সিস্টেম বাজ রা বাংলাদেশ রেল এ আছে কিনা জানার ইচ্ছা আছে। ২০২২ এর ঘটনা।

ঘুষ দিয়েছি
Laksham ৳২০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Letter Submit

মতিঝিল রাজউক অফিসে চেয়ারম্যান স্যার বরাবর একটা চিঠি জমা দিতে গেলে পিয়ন আমার কাছে ৫০০ টাকা চায় । আমি কোনক্রমে কৌশলে পিয়নের দাবিকৃত টাকাটা না দিয়ে অল্প কিছু টাকা দিয়ে বিষয়টি মিটমাট করে চলে আসি ।

শুধু দাবি করেছে
Dhaka ৳৫০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রাথমিক শিক্ষা অফিস মনপুরা উপজেলা

অবসর যাওয়ার আগে যে পিআরএল এর জন্য কাজগ পত্র ঠিক করতে টাকা নিয়েছে।আবেদন করার পর তিন মাস হলেও তা ঠিক করে দেয়নি।৪/৫ মাস ঘুরিয়ে ২০০০০ টাকা দেওয়া পর সব ঠিক করে দিয়েছে।পুরো উপজেলা তাদের একটি চক্র আছে সবাই মিলে এই ঘুষ নেয়।যেমন শিক্ষা অফিস থেকে একাউন্ট অফিস আবার জেলা প্রাথমিক অফিস। অভিযোগ করার মতো কোনো যায়গা নেই।

ঘুষ দিয়েছি
মনপুরা, ভোলা ৳২০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভ্যাট ফাইল

বন্ধুরা মিলে ভাল কিছু করতে একটি দাতব্য সংস্থা খুলি। একটি ডোনর এজেন্সি প্রজেক্টে সাহায্য করতে রাজি হয় কিন্তু বলে যে ভ্যাট প্রদানের কাগজ লাগবে (যেটা ভুল তথ্য ছিল)। আমরাও না বুঝে ভ্যাট রেজিস্টার করি। এরপর থেকে যন্ত্রণা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট মোহাম্মদপুর অফিসে। মাসে মাসে ফাইল করতে হবে বুঝিনি। কিছু ফাইল মিস করাতে (যদিও শূন্য ভ্যাট) ঘুষের বিনিময়ে ফাইল করে দিবে বললো বয়স্ক ধার্মিক আঙ্কেল। কিন্তু আমাদের নামটা রেজিস্ট্রি থেকে কাটল না। জাস্ট শূন্য ফাইল করেই গেলাম বছর খানিক। একটা কাগজ জমা করতে গেলেও একটা খাতায় নাম লেখাতে নাস্তার টাকা চায়। পরে একজন ইয়াং ভদ্রলোক আসলেন। আমি আমার সংস্থার নাম কাটার রিকোয়েস্ট করলাম। চাচ্ছিলেন টাকাটা আমি অফার করবো। না করাতে আমার নাম কাটার ফাইলটা পরেই থাকলো।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ঢাকা শিক্ষা বোর্ড

আমি ঢাকা শিক্ষা বোর্ড থেকে আমার এইচএসসি/ইন্টারমিডিয়েট সনদের ডুপ্লিকেট কপি সংগ্রহের জন্য নিয়ম অনুযায়ী আবেদন করি। আবেদন করার পর প্রায় দুই মাস পার হয়ে গেলেও আমি ডুপ্লিকেট সনদটি হাতে পাইনি। অথচ আমার জরুরি প্রয়োজনে সনদটি দ্রুত প্রয়োজন ছিল। এ কারণে আমি ঢাকা শিক্ষা বোর্ডে গিয়ে আমার আবেদনের বর্তমান অবস্থা জানতে চাই। সেখানে সংশ্লিষ্ট একজন ব্যক্তি আমাকে বলেন, ৫০০ টাকা দিলে তিনি খোঁজ নিয়ে জানাতে পারবেন আমার সনদটি কোথায় আছে। আমি বাধ্য হয়ে ৫০০ টাকা প্রদান করি। এরপর তিনি খোঁজ নিয়ে জানান যে আমার ডুপ্লিকেট এইচএসসি/ইন্টারমিডিয়েট সনদটি “লাইনে” আছে, তবে স্বাভাবিক নিয়মে কবে সেটি পাওয়া যাবে কেউ নিশ্চিত করে বলতে পারবে না। আমাকে আরও বলা হয়, আমি যদি সেদিনের মধ্যেই সনদটি হাতে পেতে চাই, তাহলে ৫,০০০ টাকা দিতে হবে। ট

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৪.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নতুন দোকান করেছি, তাই দোকানের জন্য ব্যাংক থেকে লোন নিতে চেয়েছি।

নতুন ব্যবসায় অর্থায়ন করেন না বলে দিয়েছেন। পড়ে জানতে পারি আরেক চেনা দিদি ঠিকই ব্যাংক থেকে লোন নিয়েছেন। সেই দিদিরই বেস্ট ফ্রেন্ড দেখা হওয়ার পর মুচকি হেসে চোখ টিপে বলেছে, " বুঝিস না? ঐ হাতে পাতে কিছু ধরিয়ে দিতে পারলে কাজ ডান "।

শুধু দাবি করেছে
Chittagong ৳১
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশব্লক নির্মাণ ও পানির উৎস স্তাপন কাজ

আমি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একজন ঠিকাদার, বিগত বছর গুলোতে এই দপ্তরের অধীনে জিপিএস , এনএনজিপিএস এর ওয়াশব্লক নির্মান কাজের টেন্ডার নিয়ে থাকি। সেখানে প্রতিটি প্যাকেজের আংশিক বিলের সময় ১% দিতে হয় সেই প্রকল্পের ডিপিএইচই অফিসের হিসাব রক্ষক — কে। আর তাছাড়া ফাইনাল বিল এবং সেই বিলের রিভাইসড পাশ করার জন্য —' কে(জিপিএস প্রকল্পের সাব এসিস্ট্যান্ট ইঞ্জিঃ, ডিপিএইচই অফিস) বর্তমানে এই — গত জুন ২৬ এ শেষ হওয়া জিপিএস প্রকল্প হতে আনুমানিক ৬০-৮০ লাখ টাকার ঘুষ বানিজ্য করেছেন। প্রতিটি প্যাকেজের ফাইনাল বিল ও রিভাইসড পাশের জন্য। এছাড়া প্রকল্পের শুরু হতে এই অব্দি কয়েক কোটি টাকা কামিয়েছেন। তার নামে বেনামে ব্যাংক একাউন্ট, যায়গা যমি, বউ এর শত ভরি সর্ণ রয়েছে।

ঘুষ দিয়েছি
ঢাকা, মিরপুর ৳২.৫০ লাখ
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কোম্পানির জাহাজের ডিজেল কেনা

প্রতিবার কোম্পানি থেকে যখব ডিজেল নিতে পদ্মা অয়েল ডিপো তে জাহাজ যেত ২০০০০ লিটার তেলের জন্য ২০০ লিটার তেল কম নিতে হত। ১৯৮০০ লিটার নিতে হত। বাকিটা টা ওই প্রতিষ্ঠান এর কিছু মানুষের খরচ বাবদ দিতে হত। মাঝে মাজে নতুন কোন কর্মকর্তা আসলে বেশি কম দিত, পরে আলোচনায় মিমাংসা হত।

ঘুষ দিয়েছি
নারায়ণগঞ্জ ৳২১.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

রেলওয়ে অফিস। যেকোন দাপ্তরিক কাজে কিছু না দিলে কাজ করে না অথবা দেরি করে।

দাপ্তরিক যে কোন কাজ, যেটা করাই তার দায়িত্ব, তার জন্য আমরা সেবাগ্রহীতা রা ভুক্তভোগী। কিছু না দিলে ফাইল ঘুরায়। কাজ দেরি করে। টেবিল থেকে টেবিলে ঘুরায়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ইনক্রিমেন্ট, পে ফিক্সেশন ও এরিয়ার বিল

২ টি এডভান্স ইনক্রিমেন্টের প্রজ্ঞাপন হয়। এরিয়ার বিল প্রায় ৪৯০০০ টাকা। জেলা একাউন্টস অফিসে আমাদের ( আমি সহ আরো ৫ জন) কাগজগুলো ফেলে রেখে দেয়। শেষে কোন উপায় না দেখে প্রথমে ২০০০ টাকা দেওয়া হয়। পরের দিনই পে ফিক্সেশন হয়ে যায়। আজ আরো ৪০০০ টাকা দেওয়া হয় এরিয়ার বিলের জন্য।

ঘুষ দিয়েছি
মৌলভীবাজার ৳৬.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ার কুলাউরা, মৌলভীবাজার

পুলিশ ভেরিফিকেশন এর জন্য ৬০০০ টাকা দাবি করে যেটা আমি মালদুবা ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য চেয়েছিলাম এবং আমাকে বলেছে যে যদি ৬ হাজার টাকা না দেই দুই মাস তিন মাস চার মাসও লাগতে পারে এই কাগজটি আসতে আমি বাধ্য হয়ে বিদেশে যাওয়ার জন্য ভাইয়া আমি দিতে হয়েছে আমার কিছু করার ছিল না আমার যে এজেন্সি থেকে কাজ করেছি ওরা বলেছে এক সপ্তাহ ভিতরে আমাকে কাগজটা দেওয়ার জন্য ইমার্জেন্সি জন্য আমার যে হয়েছে কারণ আমরা অসহায় কোন উপায় ছিল না

ঘুষ দিয়েছি
কুলাউড়া ৳৬.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফাইল ফরওয়ার্ড করা

অতিরিক্ত ইনক্রিমেন্ট যুক্ত করার আবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ডিডি অফিস কর্তৃক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর ফরওয়ার্ড করা।

ঘুষ দিয়েছি
খুলনা ৳২.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রতিষ্ঠানের নামে TIN নতুন করে তৈরি করা

TIN নম্বর করা ফ্রী, কিন্তু উপজেলা পর্যায় জিনি দায়িত্বরত আছেন তিনি বলেন তাকে ১৫০০০ টাকা না দিলে এটি ঢাকা অফিস থেকে এনে দিবেন না এবং তিনি খুব ফিক্সড। এভাবে তিনি ০৩ বার ঘুরিয়েছেন। ০৪ বার বিরক্ত হয়ে মন খারাপ করে ঘুষ দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
উপজেলা ৳১২.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স আটকিয়ে রেখেছিল , একদম হুদাহুদি ২০০০ টাকা দেয়াতে তাড়াতাড়ি ছাড়ার জন্য , আমার কাছে খুব অল্প সময় থাকাতে আমি তর্কে যাই নি ।

ঘুষ দিয়েছি
সিলেট সদর ৳২.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ইনক্রিমেন্ট যুক্ত করা।

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের এজি অফিসে বেতনের ইনক্রিমেন্ট যুক্ত করতে ২৫০০ করে একেকজনের ঘুষ দিতে হয়েছে বাধ্য হয়ে। ২৫ জন ২৫০০ করে যতক্ষণ না দিয়েছি ততক্ষণ কোনো কাজই করেনি। আবার, টিএ বিল করার সময়ও ১০০-৫০০ পর্যন্ত টাকা কর্তন করে রাখে হিসাব শাখার লোকজন।

ঘুষ দিয়েছি
ফেনী সদর ৳২.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য