সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৫,৬৩৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

থানা

আমার বাবা ২ দিন যাবৎ বাসায় না আসায় আমরা অনেক খোজাখোজি করি। অতঃপর ৩য় দিন আমি ভাটারা থানায় খোজ করতে যাই। গেট দিয়ে ঢুকে যেখানে টেবিলে বসে একজন কাজ করে, সেখানে সব আসামির খবরাখবর লিখে রাখা হয়। আমি সেখানে কিছু জিগ্যেস করার আগেই আমাকে দুইজন পুলিশ গেটের সামনে দাড় করিয়ে টাকা চায়। তারা আমাকে বলে যে ভিতরে গিয়ে কিছু জিগ্যেস করার আগে এখানে কিছু টাকা ফি দিতে হবে। আমি আগেও থানায় গিয়েছি এবং ভালোমতোই জানি যে আমার সেখানে কোনো টাকা দিতে হবে না। তারা স্পষ্টতই আমার কাছে ঘুষ চেয়েছিলো। তারা ৩০০-৫০০ টাকা দাবি করে। কিন্তু কোনো টাকা না থাকায় পুলিশ দুইজন আমাকে সেখান থেকে ফেরত পাঠিয়ে দেয়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৩০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

DBID(অনলাইন বিজনেসের জন্য যে নিবন্ধন লাগে)

অনলাইনে আবেদন করতে হয় এবং ফ্রি। কিন্তু কাজ হয় না। DBID অফিসে গেলে অনেক দালাল পাওয়া যায় যারা ১৫ হাজার টাকায় ১ দিনের মধ্যে করায় দিবে বলে।

ঘুষ দিইনি
ঢাকা ৳১৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পেনশন উত্তরাধিকার

আমার আব্বার মৃত্যুর পর, উনার পেনশন আম্মার নামে ট্রান্সফার করার ক্ষেত্রে ৪০,০০০ টাকা ঘুষ চাওয়া হয়। যেহেতু আব্বার মৃত্যুর কয়েক মাস কেটে যাওয়ার পর আমরা আবেদন করেছিলাম,সেহেতু আম্মার পেনশনের পরিমান তিন লক্ষ টাকার কাছাকাছি জমা হয়েছিল। রেলওয়ের পেনশন অফিসের লোকজন নানাভবে হয়রানি করা শুরু করে। এই কাগজ লাগবে, এটা হবে না। হাতের ছাপ কেন নীল কালিতে দেওয়া হলো। এরপরে টাকার বিনিময়ে রাজি হয়। দুইভাগে ২০ হাজার করে ৪০ হাজার টাকা নেওয়া হয়। চেক উত্তোলনের সময় চেকদাতা অফিসার ৫০০ টাকা সম্মানী নেন। সর্বমোট ৪০,৫০০ টাকা খরচ হয়।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৪০.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নাগরিক সনদ নেওয়ার জন্য ইউনিয়ন চেয়ারম্যান অফিসে

পুলিশ ভেরিফিকেশনের জন্য আমার একটি নাগরিক সনদের প্রয়োজন হয়। ইউনিয়ন চেয়ারম্যান অফিসে গেলে বাড়ির কর পরিষদের কাগজ চাওয়া হয়, যা আমার কাছে ছিল না। সেখানে থাকা একজন নিরাপত্তাকর্মী বলেন, ৫০০ টাকা দিলে কোনো কাগজপত্র ছাড়াই সনদ করিয়ে দেবেন, শুধু একটি অনলাইন দরখাস্ত করলেই হবে যার খরচ ৫০ টাকা। আমি আগেই অনলাইন দরখাস্ত করেছিলাম, তবুও নতুন করে করতে বলা হয়। তিনি আমার কাছ থেকে মোট ৫৫০ টাকা নেন এবং একটি নাগরিক সনদ দেন।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫৫০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

খাদ্য গুদাম এসএসডি তে ঘুষ বিনিময় ছাড়া চাউল গ্রহন করে না

সরকারী খাদ্য গুদাম এলএসডি তে মিলার রা বরাদ্দের চাউল দিতে গেলে তারা ঘুষ দাবি করে।তা না দিতে চাইলে অনেক অজুহাতে চাউল ফেরত দিতে চায়।।এবং টাকা দিলে সেই চাউল আবার গ্রহন করে।।এভাবে অনেক টাকা পর্যায়ক্রমে নিতেই থাকে সবার কাছে।।কিন্তু এগুলা কেউ প্রলাশ না করে সবাই ঘুষ দিয়ে চাউল গুদামে দেয়।

ঘুষ দিয়েছি
তিস্তা ৳৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন

দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় গোয়ালন্দ,রাজবাড়ি l এর প্রধান শিক্ষক শামসুন্নাহার পপি দীর্ঘদিন যাবত ঘোষ বাণিজ্য ও সরকারি টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে অনেক কিন্তু তার প্রভাবের কারণে কেউ কিছু বলতে পারেনা তিনি আমার কাছ থেকে জন্ম নিবন্ধন একটি কাগজের জন্য বারোশো টাকা নিয়েছিলেন আমি চাই এটা সুষ্ঠু তদন্ত করে এই শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি

ঘুষ দিয়েছি
দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় গোয়ালন্দ. রাজবাড়ী l ৳১.২ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বয়লার প্রস্তুত ও রেজিষ্ট্রেশন সনদ

বানিজ্য মন্ত্রণালয়ের অধীনস্ত "বয়লার অধিদপ্তর", এখানে বয়লার পরিদর্শন, প্রস্তুতকরন, রেজিষ্ট্রেশন এবং নবায়ন করতে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ প্রদান করতে হয়। এটি ২০১৯ সালের ঘটনা। যাচাই বাছাই করলে বর্তমানে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যেতে পারে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Family pension

I do have all the necessary documents but the person who was in accounts section ask 20000 taka infront of some peoples also he misbehaved with us. He threatenly took 15000 from us by saying that he will not process our file without that money. At last we have to pay him although they have groups to doing such unethical things.

ঘুষ দিয়েছি
Dhaka ৳১৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বৈদ্যুতিক মিটার স্থাপন

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) অফিসে প্রতিটি নতুন বৈদ্যুতিক সংযোগের জন্য 18 হাজার টাকা করে আদায় করা হয়।

শুধু দাবি করেছে
Dhaka ৳১৮.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

আদালত চাপাইনবয়াবগঞ্জ

আদালত এর পিয়ন থেকে পেসকার আর মামলা এর নকল শাখা আইন সাহায্য অথবা নকল কাগজ তোলা এর জন্য মোটা অংকের ঘুষ দিতে হয় নতুবা কাগজ পাওয়া যাবে না। বিশেষ করে নকল কাগজ তোলা ( চার্জ করার নামে টাকাগুলো নিয়ে থাকে )। আদালতের পরিসীমা কোন এসবের জন্য ফি দেওয়া লাগে না কিন্তু এসব ঘুষ অবৈধভাবে না দিলে মূল নথি দুই তলা থেকে নিচে নেমে আসে না। আইনের সুবিচার দৃষ্টি আকর্ষণ করছি।

ঘুষ দিয়েছি
চাপাইনবয়াবগঞ্জ ৳১.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

একাউন্টস অফিস

বেতন বিলের সামান্য সংশোধনের কাজে ২ বার গিয়ে ঘুরে আসতে হয়। পরে বিকাশে ১০০০/- টাকা পাঠিয়ে দিলে অর্ধেক কাজ করে ঝুলে রাখে। পরবর্তীতে অন্য মাধ্যমে তদবির করে নিজের কষ্টের বেতন পেতে হয়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Customs House

আমার ইমপোর্টার মাদারবোর্ড ইমপোর্ট করেছিল, এক্সামিন এর সময় অফিসার মাদারবোর্ড হাতে নিয়ে একটি ছোট ব্যাটারি(ঘড়ির ব্যাটারি থেকে একসাইয বড়) দেখাই বলে এই ব্যাটারি ডিক্লেয়ার করি নাই কেন, আইনগত একটা ফিনিসড গুড এর ভিতরের জিনিস ইন ডিটেইলস ডিক্লেয়ার করা হয় না, এই ব্যাটারি বের করে বাজারে বিক্রি সম্ভব নয়, তাহলে মাদারবোর্ড ফাংশন করবে নাহ। এই ব্যাপারে মামলা দেওয়ার ভয় দেখিয়ে ২০,০০০ টাকা হাতিয়ে নেয় কাস্টমস অফিসার।

ঘুষ দিয়েছি
Chittagong ৳২০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

হিসাব সংরক্ষণ অফিস

আমি সবেমাত্র ১০ম গ্রেডের চাকরিতে জয়েন করেছি। পে-ফিক্সেশন করতে গেলে ফাইল হাত দেয় না। গড়িমসি করে। এরপর সিরাজগঞ্জ হিসাবরক্ষন অফিসে সরাসরি টাকা চেয়ে বসে। কত টাকা মুখে বলে না। যেহেতু আগেই সবাই বলছিলো টাকা ছাড়া কোন কাজ হবে না তাই আমি ৫০০ দিলাম। কোন সাড়া শব্দ নেই। এরপর ১০০০ দিলাম তবুও নাকচ করে দিলে আমি চলে এলাম আর টাকা না দিয়েই। পরে সেখানে অন্য এক পরিচিত ভাই ছিলো সে বলল কালকে আসেন ১০০০ টাকাতেই হবে। এরপর যথারীতি কাজ হয়ে গেল।

ঘুষ দিয়েছি
সিরাজগঞ্জ ৳১.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Pension Services (AGP Office)

একই সমস্যার সমাধানের জন্য বছরের পর বছর Pension Services (AGP Office)-এর একই ব্যক্তিকে একাধিকবার টাকা দিতে হয়েছে। ইচ্ছা করে বানানো কয়েকটা সমস্যার অজুহাতে পেনশন আটকে রাখা হয়েছে। ১. Living Status Verification — আপনি জীবিত আছেন কি না, সেটা যাচাই করার সমস্যা। ২. System Issue — সিস্টেমে সমস্যা দেখানো। ৩. Backlog — আগের কাজ জমে থাকার অজুহাত। এগুলো আসলে এমন কিছু ম্যানুয়াল ও সিস্টেমভিত্তিক সমস্যা, যেগুলো ইচ্ছা করেই তৈরি করা হয়েছে বলে মনে হয়। উদ্দেশ্য হচ্ছে, সরকারি কর্মচারীদের একটি বড় অংশ যেন যার যার নির্দিষ্ট মানুষকে টার্গেট করে তাদের কাছ থেকে বারবার টাকা নিতে পারে এবং তাদের পকেট থেকে টাকা বের করে নিতে পারে।

ঘুষ দিয়েছি
Dhaka ৳১০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নির্বাচন ছাড়া অন্য সময় আইডি কার্ড করতে গেলে।

আমাদের অঞ্চলে সাধারণত শুধুমাত্র নির্বাচনের সময় এনআইডি কার্ড করে থাকেন সবাই। তবে কারো জরুরী প্রয়োজন দেখা দিলে সেক্ষেত্রে গুনতে হয় হাজার হাজার টাকা। প্রথমে বলে যে— এটার জন্য ৫-৬ মাস সময় লাগবে ইত্যাদি। কিন্তু মুঠ ভর্তি টাকা ধরিয়ে দিলে আধা ঘণ্টায় পসিবল হয়ে যায়।আমার পরিচিত এক ব্যক্তির ক্ষেত্রে এমনটি ঘটেছে নিশ্চিত।

ঘুষ দিয়েছি
ভোলা ৳৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্মনিবন্ধন সনদের ডিজিটাল কপি বের করে আনা

আমার হাতে লেখা ২০০৬ সালের পুরোনো জন্মনিবন্ধনের অনলাইন ডিজিটাল কপি বের করার প্রক্রিয়া। এই ১০০ টাকা ঘুষের জন্য আমাকে তিনমাস চড়কির মতো ঘুরানো হয়েছে।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳১০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য