সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৫,৬৩৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

আমি পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করেছিলাম।এরপর আমাকে থানা থেকে কল দিলে আমি আমার ডকুমেন্টস নিয়ে যাই।বাট অফিসার আমার ডকুমেন্টস জমা নেয় না টাকা ছাড়া। টাকা দিতে বাধ্যা করে।এরপর আমার ফোন চেক করে আমি ভিডিও করছি কিনা।

ঘুষ দিয়েছি
নাংগলকোট, কুমিল্লা ৳৫০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

PEC Certificate সংশোধন

থানা শিক্ষা অফিসে তারা প্রতি সার্টিফিকেট সংশোধনের জন্য ৫০০ টাকা চায়, এটা নাকি তাঁদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যাওয়ার ভাড়া, এই টাকা তাঁদের সরকার দেয় না। সরকারের দেওয়ার কথাও না কারণ এটা সংশোধন থানা শিক্ষা অফিসার নিজেই করবেন, এই সার্টিফিকেট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কোনদিনই যায় না। আমি টাকা দেইনাই বইলা আমারটা ১০ মাস ঘুরাইসে, যা কিনা ১ মাসেই করা সম্ভব ছিল।

ঘুষ দিইনি
Dhaka ৳৫০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এনআইডি

এনআইডি করার জন্য নির্বাচন অফিসে গিয়েছিলাম।ওনার বললো ডকুমেন্টসে অনেকে ভুল আছে ঠিক করায় নিয়া আসেন। পরে বিষয় টা এক লোকের সাথে আলাপ করার পর উনি বলতেছে টাকা ১১০০০ দেন করে দিমু। তারপর টাকা দিয়া করাই নিছি।

ঘুষ দিয়েছি
লক্ষীপুর ৳১১.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বৈদ্যুতিক মিটার স্থাপন

পিডিবি অফিসে প্রতিটি নতুন বৈদ্যুতিক সংযোগের জন্য ১০ হাজার টাকা করে আদায় করা হয়। যেখানে সরকারি মিটারের টোটাল খরচ ১৬০০ টাকার মত। ১৪ টি মিটার স্থাপনের জন্য যেখানে আমার সরকারি ফি আসে ২২ হাজার ৬০০ টাকা সেখানে তারা নেয় ১ লাখ ৪০ হাজার টাকা।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১.৪০ লাখ
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্মনিবন্ধন পুনঃ প্রতিলিপি

জন্মনিবন্ধন এর জন্য টাকা দাবি করেছিল। যেখানে সরকারি ফি ৫০ টাকা সেখানে 500 টাকা দাবি করে।।। আমি 500 টাকা পরিশোধ করে জন্বযনিবন্ধন পরবর্তী তারিখে গ্রহণ করি।

ঘুষ দিয়েছি
চিতোষী পূর্ব ইউনিয়ন, শাহরাস্তি, চাঁদপুর। ৳৫০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পেনশন এর কাগজপত্র যাচাই-বাছাইকালীন

আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এর প্রধান শিক্ষক হিসেবে রিটায়ার্ড করেছি। আমার পেনশনের কাগজপত্র যাচাই-বাছাই ধীরগতি বা শুরু করছিলো নাহ। ৩০০০০ হাজার টাকা দেবার পর কাজ শুরু করে৷

ঘুষ দিয়েছি
মতলব উত্তর, চাঁদপুর সরকারি পেনশন অফিস ৳৩০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Electric Meter

Assalamualaikum, Hathazari er biyot office er Kotha boltese ami.ami ekta meter lagai oder thake ora amr thake 3000 tk dabi kore.akn jototuku Jana akn meter free te dicche r arekta besoi prepaid meter er battery er jonno ora 1500 tk kore nei ekta meter proti.aigula just ora tk khawar dhanda

ঘুষ দিয়েছি
Hathazari ৳৩.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিদ্যালয়ের বেতনের জন্য

কোন বিদ্যালয়ে যোগদানের পর বেতনের জন্য আবেদন করতে হয় সেই আবেদন করার জন্য প্রধান শিক্ষক ৫০০০০ টাকা চেয়ে বসলেন। পরে প্রত্যাখ্যান করলাম কিন্তু বাধ্য হয়ে ৩০০০০ টাকা দিতে হয়েছিল।

ঘুষ দিয়েছি
মেহেরপুর ৳৩০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিদ্যালয়ের অডিট

কয়েক বছর পরপর বিদ্যালয়ে মন্ত্রণালয়ের অডিট হয়। আমার বিদ্যালয়ে তখন আমি নতুন যোগদান করেছি। এর মধ্যে শুনি অডিট আসছে। অডিট শেষে অডিটের প্রধান সব শিক্ষক-কর্মচারীর ১ মাসের বেতন দাবি করল না হলে নেগেটিভ রিপোর্ট দিবে বলেছিল। পরে তা দেওয়া হয়। এবং একটা ওপেন সিক্রেট বিষয়।

ঘুষ দিয়েছি
মেহেরপুর ৳৪.৫০ লাখ
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

বিদেশে যাওয়ার জন্য আমার বোনের একটি পুলিশ ক্লিয়ারেন্স এর প্রয়োজন ছিল। অনলাইনে আবেদন করে সরকারি চালানের অর্থ প্রদান করার পরও এস আই কে রিপোর্ট প্রদানের জন্য ৭০০ টাকা প্রদান করতে হয়।

ঘুষ দিয়েছি
মুরাদনগর ৳৭০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

IBASS++ এ বেতন আপডেট

ফিন্যান্স কন্ট্রোল এয়ার এ আইবাস এ বেতন ও ভাতা অনলাইন করার জন্য ৫০০ টাকা দিতে হয়েছে।প্রথমে বললো স্যার নাই,আসবে ৪ দিন পরে আপডেট হবে।অথচ ৫০০ টাকা দেওয়ার একদিন পরেই কাজ ডান, তাও আবার ফোন দিয়ে কনফার্ম করে দিয়েছে।এভাবে সবার কাছ থেকেই মাসোয়ারা খায়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

আইন মন্ত্রনালয়

এপোস্টিল সত্যায়নের জন্য গিয়েছিলাম। গিয়ে দেখি দারোয়ান, ঝারুদার থেকে শুরু করে সচিবের রুমের সহকারী কর্মচারী। সবাই দ্রুত আইন মন্ত্রনালয় থেকে সত্যায়ন করতে পারে শুধুমাত্র সয়ং সচিব ছাড়া। আমার তারা ছিল তাই উপায় না পেয়ে অর্থ প্রদান করে কাগজ সত্যায়ন করতে হয়েছে। অর্থের পরিমান ১৫০০ টাকা, ৩ টি আবেদনের জন্য। ইট মাস্ট বি স্টপড আর সরকারি কাজে এইসব দূর্বল সচিব নিয়োগ বন্ধ করে কর্মঠ মানুষ নিয়োগ দেন, যে ১ মিনিটের কাজ ১ সপ্তাহ ফালায় রাখবে না।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভুমি অধিগ্রহণের জন্য ক্ষতিপূরণ

সেবাটি ছিল ভুমি অধিগ্রহণের জন্য ক্ষতি পুরন। ক্ষতিপূরণের জন্য যথাযথভাবে আবেদন করার পরও ২ বছর ফাইল প্রসেস করে নাই। প্রতি মাসে একবার করে দেখা করি। যত টাকা পাবো তার ২৫% টাকা দাবি করে। উপায়ন্তর না দেখে ১৫% এ রাজি হই।

ঘুষ দিয়েছি
চাঁদপুর ৳২১.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

SAFTA সাফটা করা

এক্সপার্ট প্রমোশন ব্যুরো EPB তে সাফটা করতে গেলে প্রতিটি ডকুমেন্টসে সিল এবং সিগনেচার করতে গেলে ২৫০ টাকা করে দিতে হয়। নারায়ণগঞ্জ অফিসে একই কাজের জন্য ২০০ টাকা করে দিতে হয়।

ঘুষ দিয়েছি
ঢাকা এবং নারায়ণগঞ্জ ৳২৫০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য