17,326 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
madok drobber shala ra sb seye beshi ghush kahy. ar ei takar beshir vag ongsho khay UNO + DC. ekjon keranio mashe 7/8 lakh tk vag pay
জন্মনিবন্ধন করতে আমার থেকে ১ হাজার টাকা নিয়েছে
I contacted a person to create a Trade Licence. The original fee is 3000 Taka. But he is asking 4000 Taka extra.
মৌজা সংশোধন করার জন্য আবেদন করেছি, যেটি রাজউক কর্তৃপক্ষ নিজেই ভুল করেছে, কিন্তু ঘুষ চেয়েছে ২০,০০০। ১২,০০০ দিয়েছি তাই শুধু মাত্র একটা সংশোধিত প্রত্যয়ন দেয়ার জন্য আমাকে ২ সপ্তাহ হয়রানী করিয়েছে।
যে কোন কাজ করতে টাকা লাগে। টাকা ছাড়া কোন কাজ করতে চায় না। স্যালারি সীট তুলতে ১০০। কাজ অনুযায়ী টাকা ৫০০/১০০০/২০০০/৫০০০ সব হয়৷ টাকা ছাড়া কাজ হয় না৷ হিসাব শাখার একজন কর্মচারী এইগুলা করে।
গত ৩-৪ বছর গ্যাসের লাইনে গ্যাস না পাওয়া স্বত্বেও টাকা পরিশোধ করে আসছি। পরবর্তীতে “অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা”এর মাধ্যমে লিখিত কমপ্লেন জানালে আমাকে বলা হয় দেশে চলমান গ্যাসের সংকট তাই গ্যাস নেই, যখন জানতে চাইলাম যে, ৩-৪ বছর ধরে পাচ্ছি না, তারা বলল তিতাস গ্যাস এ যোগাযোগ করে লোক দেখাতে। লোক এসে দেখলো এবং জানালো আমাদের লাইন পুরনো এবং চিকন, নতুন মোটা একটা লাইন আছে সেখানে সংযোগ দিতে হবে। সে এটা করে দিতে ২০০,০০০ টাকা লাগবে বলল। এটাকি সরকারী খরচ? বলল না এটা নাকি দিতে হয় কাজ করাতে হলে। আমার কাছে ভিডিও আছে।
2 মিটার পরিবর্তনের সরকারী চার্জ ৪৪০০ টাকা কিন্তু লালমাটিয় বিদ্যুৎ অফিসে দাবি করলো ১০,০০০ টাকা। জানতে চাইলাম, কেনো ভাই? বলল “আমাদের একটু খুশি করবেন না, হাতে হাতে ১ সপ্তাতে করে দিবো।” আমি বললাম - সরকারি খরচ তো আরও কম। বললো “তাহলে নিজেই কোরান ভাই, কতদিন লাগবে এটার গ্যারেন্টি নাই”। শেষমেশ ৮,৫০০ টাকায় রাজি হলো। আমি বললাম আমি আসছি। পরে অবস্য সরকারী খরচেই কাজ টা করেছি পরিচিত একজনকে পেয়ে।
পাসপোর্ট verification এর জন্যে আমাকে কল করা হয়। নগদ নাম্বারে কিছু চা খরচ চাওয়া হয়। আমি ঝামেলায় না গিয়ে ৫০০ টাকা পাঠাই। পরে বলা হয় এত কমে হবে না এবং আমার গ্রামের বাড়ির verification এর জন্যেও খরচ দিতে হবে। এক্ষেত্রে ২০০০ টাকা চাওয়া হয়। তখন student থাকায় ১৫০০ তে clearance দেওয়া হয়। জরুরি পাসপোর্ট এর প্রয়োজন থাকায় আমি প্রতিবাদে যেতে পারিনি।
Procurement এর Pre-shipment Inspection (PSI) বাতিল করার কথা বলে প্রতি চুক্তির বিপরীতে ৫ লাখ টাকা দাবি করেন (মেজর সমমানের অফিসার)
I had to pay 11k bdt to the corrupt police officer for the police clearance.I had my scholarship ready and visa deadline was ahead of me and I needed the certification but they kept finding each comma as an error until i gave them and negotiated from 30k to 11k for a 500 taka worth of document from Tongi Station Road police station
Taka chara verify korbe na.
তিতাস গ্যাসের একজন ঠিকাদার রায়েরবাগ এলাকার জনতাবাগ রোডে নতুন পাইপলাইন স্থাপনের কথা বলে প্রতিটি বাড়ির মালিকের কাছে ৪০,০০০ টাকা করে ঘুষ দাবি করছেন। ইতোমধ্যে অনেক বাড়ির মালিক এই টাকা পরিশোধ করেছেন। তবে আমি কোনো টাকা দিইনি। last week er ghotona
সরকারি নবম গ্রেডে চাকরির পর পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্মচারী আমার বাবার নিকট মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করেন।
জন্ম নিবন্ধন অনলাইন করতে গেলে আমাকে দীর্ঘ ৬ মাসের উপরে হায়রানী করেছে। জাস্ট ওদের টাকা না দেওয়ার কারনে। সর্বশেষ বাধ্য হয়ে টাকা দিয়েছি
নামজারি করার জন্য। নরমালি তারা অনেক বেশি টাকা নেয়।ধরেন ১৫০০ টাকার কাজ আপনাকে ৫-১০০০০ টাকায় করাতে হবে। এই সমস্যা সেই সমস্যা বলে।সবাই ভুক্তভোগী। মনে মনে বকা দিয়ে টাকা পরিশোধ করে কাজ টা ঠিক করায় নেয়। ১৬-২০ গ্রেডের জব করে অথচ পকেট ভর্তি ইনকাম তাদের। সাধারন মানুষদের মেরে খাচ্ছে।
এলাকার কিছু ব্যক্তির সহযোগিতায় আমাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হয় এবং ৮০ হাজার টাকা দাবি করা হয়। আমরা টাকা দিতে অস্বীকার করি। এরপর আমার নামে মিথ্যা নাশকতার মামলা দেওয়া হয়। সাধারণ মানুষ হিসেবে আমরা এর থেকে রেহাই পাচ্ছি না।
২০২৪ সালের শুরুর দিকে, সরকারি চাকুরির পুলিশ ভেরিফিকেশন এর জন্য পুলিশ টাকা দাবি করে।
একটি ট্রেনিং এর জন্য টাকা দিতে হয়েছে অফিস সহায়ক —কে।টাকা ছাড়া অফিসে নাকি কিছুই হয়না।
I applied for my brother's nid age correction which is emergency for passport renewal as my brother was trying to settle down in middle east.But the application remained untouched for 3 months until I communicate District Election Office. Then the official demanded 25k for instant correction. I have no other option but to correct nid.So I paid 20k and within moments my job done.Cursed those who take the advantage of helpless people.
I gave this money to dalal for my mother's SSC and HSC certificate correction, without it it may took many days