সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৫,৯২৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০০ লাখ

NBR

আমি একজন ব্যবসায়ী। প্রতি বছর সঠিক মতো ট্যাক্স রিটার্ন দেওয়া হয়। কিন্তু ২০১৭ সালের আগ থেকে ট্যাক্স প্রপারলি মেইনটেইন করা হতো না। এবং ভালো করে ট্যাক্স মেইনটেইন করতে গিয়ে লয়ার অনেক ভুল করে ফেলে। সেই ভুলের কারণে আমাকে অনেক বড় ট্যাক্স অ্যামাউন্ট ধরে দেয়। সেটা দেওয়ার জন্য আমাকে অনেক ধরনের প্রেশার ক্রিয়েট করে এবং অনেক বড় অ্যামাউন্টের টাকা আমার কাছে ঘুষ চায়। প্রায় পনেরো লক্ষ টাকা। পরে অনেক মুলামুলি করে অনেক এই করে অনেক মুলামুলি করে সেটাকে ছয় লাখ টাকায় নামিয়ে নিয়ে আসে। এবং আমি ট্যাক্সটা ওদেরকে ছয় লাখ টাকা পরিশোধ করার পরে তারপরেও আমাকে গভর্নমেন্টের ট্যাক্স দিতে হয়।

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর commercial & factory license

যেকোন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ হলে তার *DIFE commercial / factory license* nite hoy. But due process e kono licence hoyna. Every single officer & clerical person is corrupt. For license & renewal the cost is around 10000 taka. If the establishment is foreign investor or have more employees the rate goes up. Lift stairs & wiring maintainace contract nebar jonno officer ra desperate. They quote upto 2-5 lakhs for the contracts. Jokhon payna tokhon constantly mamla deyar voy dekhay. The labour department Inspector General should interfere these things going under his nose.

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

সার্টিফিকেট সংশোধনী

রাজশাহী শিক্ষাবোর্ড এর ৯০% কর্মকর্তা দুর্নীতি করে আমার সার্টিফিকেট সংশোধনে ৫০০০ টাকা নিয়েছে still আরো দুইটা delay করছে ২০০০ চাচ্ছে আরো

রাজশাহী, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

পৌরসভাতে tax

আমার বাবার থেকে tax এর মারপ্যাচে ৫০০০০ ঘুস নেয় বগুড়া পৌরসভার tax related কর্মকর্তারা

বগুড়া, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

হলের ডাইনিংয়ের খাবার

দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্র হোস্টেলের খাবারের মান অত্যন্ত নিম্নমানের হয়ে পড়েছে। ডাইনিং ম্যানেজারদের কাছে অভিযোগ দিলে শোনেনা কেও। বলে ব্যাচপ্রতি ৫০০০ টাকা করে তুলে দিলে ওরা ডাইনিংয়ের খাবারের উন্নতি করবে। ক্ষমতাবল থাকায় কেও ওদের সরাতে পারেনা।

দিনাজপুর, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

ট্রেড লাইসেন্স

আমি প্রায় এক সপ্তাহ আগে একটা ট্রেড লাইসেন্স করতে দিয়েছিলাম কিন্তু সেটা হয়েছে প্রায় 14 দিন পরে আমার দোকানের বিপরীতে ২৩০ টাকা ট্রেড লাইসেন্স এর জন্য প্রায় তিন হাজার টাকা দেওয়া লাগছে এই কাজটা করেছে ইউনিয়ন পরিষদের সচিব দ্যা নাম্বার ওয়ান গুসকুর

সাভার, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

Govt Diploma medical certificate গ্রহণ করা

রাষ্ট্রীয় চিকিৎসা ভবন থেকে ডিপ্লোমা মেডিক্যাল টেকনোলজি সার্টিফিকেট উত্তোলন করার জন্যে ওই অফিস এ ২০০০ টাকা দিতে হয়েছে অফিস সহকারী কে ।টাকা দেওয়ার পর ও আমাকে সারাদিন সন্ধা পর্যন্ত অফিস এ বসিয়ে রেখেছে । আমি সিলেট থেকে গিয়েসিলাম ।

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০

ট্রে‌নের টি‌কেট ক্রয়।

আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী। ২০২০ সালের জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য নিয়মিত টেবুনিয়া স্টেশন থেকে ঢালারচর এক্সপ্রেসে (পূর্বের পাবনা এক্সপ্রেস) রাজশাহী যাতায়াত করেছি। দীর্ঘদিনের অভিজ্ঞতায় টিকিট বিক্রিকে ঘিরে কিছু গুরুতর অনিয়মের অভিযোগ দেখে ও ভুক্তভোগী হয়েছি। টেবুনিয়া থেকে রাজশাহীর নির্ধারিত ভাড়া ৭৫ টাকা। কিন্তু অগ্রিম টিকিট দেওয়া হয় না, ট্রেন ছাড়ার আগে টিকিট সংকট দেখানো হয় এবং আসনযুক্ত টিকিটের জন্য অনেক সময় ১০০–১৫০ টাকা, এমনকি দুটি টিকিটের জন্য ৪০০ টাকা পর্যন্ত নেওয়া হয়। অন্যদিকে ৭৫ টাকার আসনবিহীন টিকিট পাওয়া যায়। সবচেয়ে উদ্বেগের বিষয়, অতিরিক্ত টাকা দিয়ে টিকিট নেওয়ার পরও একই আসন দুজন‌কেও দেয়া হয় ।

‌টেবু‌নিয়া রেলও‌য়ে স্টেশান, পাবনা সদর, পাবনা।, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন

২০২২ সালে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশনের জন্য ২০০০ টাকা দিয়েছিলাম।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

স্বাস্থ্য সনদ সংগ্রহ

স্বাস্থ্য সনদ সংগ্রহ করতে গেলে ১০০টাকার চালানের বিপরীতে ৫০০টাকা অতিরিক্ত দাবি করে,না দিতে চাইলে সার্টিফিকেট দিতে গড়িমসি শুরু করে,পরে ১০০টাকা দিয়ে দফারফা করা হয়

সিভুল সার্জন অফিস,বি-বাড়িয়া, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১২.০ হাজার

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর অষ্টম পর্বের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট

আমি ঢাকা সরকারি মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট এর কম্পিউটারের ছাত্রী। আমাদের সিআই ম্যাডাম — ও — আমাদের পছন্দমত ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিং করতে দিচ্ছে না। মানহীন একাধিক ট্রেনিং সেন্টারে বাধ্যতামূল ট্রেনিং করাচ্ছে। একই প্রতিষ্ঠানে ২০ বছর থাকাতে প্রিন্সিপালের কাছে বলেও কোন সুবিধা হচ্ছে না।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

জেলা একাউন্টস এন্ড ফাইন্যান্স অফিসারের কার্যালয়, কিশোরগঞ্জ

আমার বাবার মৃত্যুর পরে তার পেনশনের টাকা উত্তলনের সময় কিশোরগঞ্জ জেলা একাউন্টস এন্ড ফাইন্যান্স অফিসের একজন মহিলা অডিটর ২০০০০ টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে বাজেট ফেরত চলে যাবে আমি টাকা পাবো না এমন হুমকি দেয়। আমি বলেছিলাম, কাজ করেন টাকা কিছু দিবোনে খুশি হয়ে। আমার কাজ হবার পরে আমি ৮০০০ টাকা দেই কারণ আরো কিছু পাওনা উত্তলন বাকী ছিলো। আমি চাইনাই সম্পর্ক খারাপ হোক কারণ পরবর্তীতে বাকী টাকা তোলার জন্য যাতে হয়রানি না করে। কিন্তু ৮০০০ টাকা দেওয়ার পরে আমাকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দেন যে, আমি নাকি কথা দিয়ে কথা রাখি নাই। আমি নাকি বাটপার, ২০০০০ হাজার টাকার কথা বলে ৮০০০ টাকা দিছি। 🤷‍♂️

কিশোরগঞ্জ, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন

আমি আমার বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য অনলাইনে একটি মিটারের আবেদন করি। পরপর তিনবার আমার আবেদনটি কোনো কারণ ছাড়াই সোনাপুর পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম — বাতিল করে দেয়। পরে সরাসরি অফিসে গেলে অফিসে উনার সাথে থাকা দালাল — আমাকে বলে উনাকে ১০০০ টাকা দিতে। তাহলে তিনি আবেদনটি আর বাতিল করবেন না। বাধ্য হয়ে এজিএমকে তার রুমে সরাসরি ১০০০ টাকা দিয়ে মিটারের আবেদনটি অনুমোদন করাই। বর্তমানে আবারো আবেদনটি সিএমও ইস্যু হওয়ার পরেও পুনরায় টাকার জন্য আটকে রেখেছেন। বর্তমানে আমি আর টাকা দিতে ইচ্ছুক নই। দেখি কতদিন লাগে পুনরায় ঘুষ বিহীন সংযোগ পেতে। আদৌ ঘুষ প্রদান ব্যতীত মিটারটি পাই কি না।

সোনাপুর, সদর, নোয়াখালী, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০০ লাখ

১৭ টি কাস্টম হাউজের আন্ডারে আইসিডি আছে রপ্তানিতে তারা ১৫০ টাকা করে নেয় ১৩০০০ ডকুমেন্ট হয়। ২০ লক্ষ

চট্টগ্রাম কাস্টম হাউসের আন্ডারে 17 টি আইসিডি আছে রপ্তানিতে নির্দিষ্ট রেট করা অনলাইনে শিপিং বিল প্রতি ১২০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত এটাই দেশের সবাই জানে সম্পূর্ণ টাকা প্রকাশের লেনদেন করে পিয়ন এর মাধ্যমে এই টাকার পরিমাণ সর্বনিম্ন ২০ লক্ষ টাকা। এই টাকা সবাই প্রতিনিয়ত পরিশোধ করে। এর বাইরেও কাস্টম অফিসার কিছু সমস্যা তৈরি করে গার্মেন্টস এর কাছ থেকে আরও অতিরিক্ত টাকা নেয় সিএনএফ এজেন্টের মাধ্যমে

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য