সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৫,৯২৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

পোস্ট অফিস পার্সেল সার্ভিস

ডাকযোগে বিদেশে পার্সেল পাঠানো বাবাদ আমার কাছে চা-পানের টাকা দাবি করে । সেটা ভেবে আমি ৫০ টাকা দিতে চাই । তখন তারা বলে এত কষ্ট করে পার্সেল প্যাক করে দিলাম ৫০০ না দিলে হবে না ।

মিরপুর, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

পুলিশ ভেরিফিকেশন এর জন্য। দুইটা চাকরিতে মোট তিনবার ভেরিফিকেশন হয়েছে। তিনবার মিলিয়ে ২৫ হাজার টাকা।

সাতক্ষীরা, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী (নাম বললাম না), উনি আমার বাবার মৃত্যুজনিত কারণে কল্যাণ ভাতা উত্তলনের কাগজপত্রে অহেতুক ভুল ধরে হয়রানি করে আমার নিকট থেকে ৮০০০/- ঘুষ দাবি করেন।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ইনকাম ট্যাক্স রিটার্ন জমা

ইনকাম ট্যাক্সের রিটার্ন দেওয়ার জন্য ব্যাংকের পে অর্ডার নিয়ে আসার পর ফাইলের গুছিয়ে কর্মকর্তাকে জমা দেওয়ার পর দাড়ি, টুপিওয়ালা পরহেজগার কর্মকর্তা আমাকে বলে আমার টাকা কই? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনার কিসের টাকা? তারপর উনি বলেন এখানে টাকা দিতে হয় জানেন না, অনেক দর কষাকষির শেষ পর্যন্ত ৫০০ টাকা ঘুষ দিয়ে আসতে হয়। এর পরের বছর ও একই পর্যায়ে ঘুষ না দেওয়ার কারণে আমার ফাইলটি তারা লুকিয়ে রাখে, বলে আমি নাকি অফিস থেকে ফাইলটি চুরি করে নিয়ে গিয়েছি। আমাকে কোনো স্লিপ দেওয়া হচ্ছিলো না, তারপর এরপরের বছরেও ৫০০ টাকা ঘুষ নেই, এখন প্রত্যেক বছর ৫০০ টাকা দিয়ে ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দিতে হচ্ছে।

হাটহাজারী, চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

ভ্যাট ফাইল

বন্ধুরা মিলে ভাল কিছু করতে একটি দাতব্য সংস্থা খুলি। একটি ডোনর এজেন্সি প্রজেক্টে সাহায্য করতে রাজি হয় কিন্তু বলে যে ভ্যাট প্রদানের কাগজ লাগবে (যেটা ভুল তথ্য ছিল)। আমরাও না বুঝে ভ্যাট রেজিস্টার করি। এরপর থেকে যন্ত্রণা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট মোহাম্মদপুর অফিসে। মাসে মাসে ফাইল করতে হবে বুঝিনি। কিছু ফাইল মিস করাতে (যদিও শূন্য ভ্যাট) ঘুষের বিনিময়ে ফাইল করে দিবে বললো বয়স্ক ধার্মিক আঙ্কেল। কিন্তু আমাদের নামটা রেজিস্ট্রি থেকে কাটল না। জাস্ট শূন্য ফাইল করেই গেলাম বছর খানিক। একটা কাগজ জমা করতে গেলেও একটা খাতায় নাম লেখাতে নাস্তার টাকা চায়। পরে একজন ইয়াং ভদ্রলোক আসলেন। আমি আমার সংস্থার নাম কাটার রিকোয়েস্ট করলাম। চাচ্ছিলেন টাকাটা আমি অফার করবো। না করাতে আমার নাম কাটার ফাইলটা পরেই থাকলো।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

বেসরকারি শিক্ষক সরকারিকরণ

দাবিকৃত অর্থ পরিশোধ না করলে ফাইলের কাজ বন্ধ থাকবে বলে জানানো হয়। তাই বাধ্য হয়ে পরিশোধ করতে হয়।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

NID Name Correction

আমার মায়ের NID এর কিছু ডিটেইলস ঠিক করার জন্য গিয়েছিলাম। গুলশান ব্রাঞ্চ এর জাতীয় নির্বাচন অফিসে। — নামের একজন বললো ১৫০০০ টাকার কমে পারবে না করে দিতে। নাহলে কাজ হবে না/ কয়েক বছর আটকে থাকবে।

গুলশান, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

কাস্টমস শুল্কায়নে

কাস্টমস অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার — ও — ,সেকশন ১ বি বর্তমানে, তাহাদের কাছে ফাইল নিয়ে গেলে বিভিন্ন অজুহাত দেখিয়ে, শুল্কায়নে সময়ক্ষেপণ করে ও অযোক্তিক কাস্টমস আইন দেখায়, যে যুক্তি সরকারের রাজস্ব আহরণে ভূমিকা রাখেনা, শুধু ঘুষের রেট বাড়ায় , এতে নিরুপায় হয়ে সি এন্ড এফ ও আমদানিকার ডেমারেজের কথা চিন্তা করে ঘুষ দিয়ে পণ্য খালাস করে ।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭৫.০ হাজার

Organisation Registration

প্রায় ১ বছরের মতো রেজিষ্ট্রেশন পেন্ডিং রেখে দিয়েছে, ফাইল ছাড়ে নি টাকা না দেওয়ায়। তাই RJSC তে টাকা দিয়ে কাজটি করতে হয়েছে।

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

ট্রেড ইউনিয়ন রেজিষ্ট্রেশন বাতিল বাবদ

বিভিন্ন কলকারখানায় শ্রমিকদের দাবিদাওয়া আদায়ের জন্য শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়ন গঠন করার বিধান বাংলাদেশ শ্রম আইনে আছে। এক্ষেত্রে মালিক পক্ষ বাধা দেয়। আর সরকারের শ্রম অধিদপ্তরের অসাধু কর্মকর্তারা টাকার বিনিময়ে ট্রেড ইউনিয়ন রেজিষ্ট্রেশন প্রত্যাখ্যান করে থাকে। গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে এই রেজিষ্ট্রেশন বাতিলের জন্য ঢাকা বিভাগীয় শ্রম অধিদপ্তর অফিসের এক কর্মকর্তা ২ লাখ টাকা দাবী করছেন। আমি প্রত্যাখ্যান করেছি।

ঢাকা জেলা, গাজীপুর জেলা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

বিদ্যুত মিটার

মিটার আবেদন করলে তারা ৪০০০ টাকা ছাড়া কাজ হবেনা জানায়। আমি দিতে অস্বীকৃতি জানালে এখন পর্যন্ত

কেরানীগঞ্জ, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

প্রাথমিক শিক্ষা অফিস মনপুরা উপজেলা

অবসর যাওয়ার আগে যে পিআরএল এর জন্য কাজগ পত্র ঠিক করতে টাকা নিয়েছে।আবেদন করার পর তিন মাস হলেও তা ঠিক করে দেয়নি।৪/৫ মাস ঘুরিয়ে ২০০০০ টাকা দেওয়া পর সব ঠিক করে দিয়েছে।পুরো উপজেলা তাদের একটি চক্র আছে সবাই মিলে এই ঘুষ নেয়।যেমন শিক্ষা অফিস থেকে একাউন্ট অফিস আবার জেলা প্রাথমিক অফিস। অভিযোগ করার মতো কোনো যায়গা নেই।

মনপুরা, ভোলা, বরিশাল ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

এনআইডি

এনআইডি কার্ডের ৫ বছর সংশোধন করতে হয়েছে ২০২৫ সালে। বাধ্য হয়ে দিতে হয়েছে অন্য মাধ্যমে কারণ আমার পাসপোর্ট আর এনআইডি মিল ছিলো না।

নোয়াখালী, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

GD filing

GD filing korte giye Tara 10000 tk dabi koren, daroga Ra. Janamote GD te eto tk lage na, porbortite amr Babar phone e bar bar call den tk dibe kina ta khoj nite.ekbar police poshake bariteo ase .

Uposohor police fari, Bogura, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

ছুটি শেষে যোগদান

মেডিকেল ছুটি শেষে কর্মক্ষেত্রে যোগদান করতে গেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ৫০০০ টাকা নিয়ে যোগদানপত্র গ্রহণ করে।

কাশিয়ানী, গোপালগঞ্জ, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য