সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৫,৯২৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৪.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC)

ভাইএর জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর আবেদন করেছিলাম নিজে অনলাইনে। এরপর পুলিশ ভেরেফিকেশনে আমার ফাইল আটকে রাখে। বলে যে, আইডি কার্ডে নাম ভুল আছে। (আইডি কার্ডে একটা অক্ষর ভুল আছে, তবে আমি আইডি কার্ড দিয়ে আবেদন করেনি, পাসপোর্ট দিয়ে আবেদন করেছিলাম)। ধাপে ধাপে মন্ত্রণালয়ে নাকি ওদের টাকা দিতে হয়। ইমার্জেন্সি বিধায় টাকা দিতে বাধ্য হয়। ঘুষ নেয় এস আই —।

কটয়াদী মডেল থানা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳১

নতুন দোকান করেছি, তাই দোকানের জন্য ব্যাংক থেকে লোন নিতে চেয়েছি।

নতুন ব্যবসায় অর্থায়ন করেন না বলে দিয়েছেন। পড়ে জানতে পারি আরেক চেনা দিদি ঠিকই ব্যাংক থেকে লোন নিয়েছেন। সেই দিদিরই বেস্ট ফ্রেন্ড দেখা হওয়ার পর মুচকি হেসে চোখ টিপে বলেছে, " বুঝিস না? ঐ হাতে পাতে কিছু ধরিয়ে দিতে পারলে কাজ ডান "।

Chittagong, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৪.০ হাজার

ঢাকা শিক্ষা বোর্ড

আমি ঢাকা শিক্ষা বোর্ড থেকে আমার এইচএসসি/ইন্টারমিডিয়েট সনদের ডুপ্লিকেট কপি সংগ্রহের জন্য নিয়ম অনুযায়ী আবেদন করি। আবেদন করার পর প্রায় দুই মাস পার হয়ে গেলেও আমি ডুপ্লিকেট সনদটি হাতে পাইনি। অথচ আমার জরুরি প্রয়োজনে সনদটি দ্রুত প্রয়োজন ছিল। এ কারণে আমি ঢাকা শিক্ষা বোর্ডে গিয়ে আমার আবেদনের বর্তমান অবস্থা জানতে চাই। সেখানে সংশ্লিষ্ট একজন ব্যক্তি আমাকে বলেন, ৫০০ টাকা দিলে তিনি খোঁজ নিয়ে জানাতে পারবেন আমার সনদটি কোথায় আছে। আমি বাধ্য হয়ে ৫০০ টাকা প্রদান করি। এরপর তিনি খোঁজ নিয়ে জানান যে আমার ডুপ্লিকেট এইচএসসি/ইন্টারমিডিয়েট সনদটি “লাইনে” আছে, তবে স্বাভাবিক নিয়মে কবে সেটি পাওয়া যাবে কেউ নিশ্চিত করে বলতে পারবে না। আমাকে আরও বলা হয়, আমি যদি সেদিনের মধ্যেই সনদটি হাতে পেতে চাই, তাহলে ৫,০০০ টাকা দিতে হবে। ট

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৩.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্সের জন্য

সৌদি আসার জন্য পুলিশ ক্লিয়ারেন্স নিতে ঘুস দিতে হয়েছিলো, ঘুস ছাড়া হয়রানি হতে হয়,, ঘুস দিয়ে দিলে আর খোঁজ ও নিতে আসে না, এমনিতেই দিয়ে দেয়,, মোট ৩৫০০ টাকা দিতে হয়েছিলো,, তার আগে পাসপোর্ট বানাতে ও সেম পুলিশ ক্লিয়ারেন্স নিতে ঘুস দিতে হয়েছিলো।

নোয়াখালী, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳১০.০ হাজার

Waqfs of Mosque

This occurred fours years back. I need to waqfs my village mosque. I need to pay the peon 2000 to get the receipt of the mail which I brought myself there. After 1 month, I was called to the office and made me pay another staff 6000 to put up the file. This time the peon literally said that the staff will go for Juhr prayer so I need to hurry to pay him. After another month, when I said I would go directly to the administrator. Then the peon said it already signed by the administrator but the computer operator didn’t publish it to online. And it was kept by the operator and I need to pay 2000. Then I got the paper which was basically signed within one month of my submission.

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৫.৫ হাজার

নতুন জন্ম নিবন্ধন করা

রাউজান থানার অন্তর্গত ১২ নম্বর উরকিরচর ইউনিয়ন পরিষদ অফিসে আমার নতুন জন্ম নিবন্ধন করার জন্য ৫৫০০ টাকা ঘুষ দেওয়ার পরে তারা আমাকে জন্ম নিবন্ধন দিয়েছে এবং দীর্ঘ একমাস পরে তা পেয়েছি তখন তৎকালীন চেয়ারম্যান ছিলেন — আমার দেখা মতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান ছিলেন

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৮০.০ হাজার

জন্ম নিবন্ধন

amar birth certificate e registration date ta online e uthay nai jar karone ami bristh certificate correction korte pari nai...to ei kaj er jonno jokhon ami pouroshovay gesi amk first e onara 7 din ghuraise.. Tarpor amk bole j table er niche diya kaj koraite hobe..tokhon 8k charge kore amk...amr eto tk nai...to pore ami oi pouroshovar arek dalal dhorsi 2 k disi ei porjonto boltase kaj koira dibe...ki r bolbo amdr desh er kotha.... Rohinga ra mayanmar theke aisha nid ow paiya jay...r amr birth certificate ami ekhno pailam na...hayre amdr shonar desh...totally fed up with this country and this corruption system

চাঁদপুর, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৫০০

বাংলাদেশ সচিবালয়

একটি আবেদন জমা দিতে গিয়েছিলাম, সচিব বরাবর। আমাকে সচিবালয়ের চিঠি গ্রহণ গেট এ যেতে বলা হয়। আবেদন জমা নেবে না। কারণ এটার সাথে রায়ের কপি ছিলো। ৫০০ টাকা দিতেই হবে, কারণ এ সব চিঠি তাদের জমা নেয়া নিষেধ। পরে ২০০ টাকায় দফারফা করে জমা দিয়েছি। কারণ আমি জমা দিতে বাধ্য।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৫০০

Certificate correction

কারিগরি শিক্ষা বোর্ডে সার্টিফিকেট কারেকশন করার সময় আমার কাছে ১০০০ টাকা চাওয়ার পর অনেক ঘটনা ঘটবার পর ৫০০ টাকা রাখছে।

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳২.০ হাজার

নিবন্ধন শিক্ষকের mpo file অনুমোদন

ঘুষ ছাড়া ফাইল এপ্রুভ করতে চায়নি। পরে বাধ্য হয়ে দিতে হয়েছে।

ইসলামপুর উপজেলা শিক্ষা অফিস, জামালপুর, ময়মনসিংহ ২৩ আগস্ট ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳২০০

Train er Ticket ghush

ট্রেন এর টিকিট কেটে ঢাকা টু চট্টগ্রাম যাবার সময়, আখাউড়া টু লাকসাম এর টিকিট কাটতে ব্যার্থ হয়। কোনোভাবেই ব্যবস্থা করতে না পেরে অগত্যা এক স্টেশন টিকিট ছাড়ায় যাবার সিদ্ধান্ত নেই। আখাউড়া আসার পর আমাদের সিট এর দিকে এটেন্ডেন্ট চলে আসে। তারাই মূলত এই টিকিট কেটে নেই। যাত্রীদের থেকে টাকা উশুল করতে। সেম বগিতেই আমাদের লাকসাম টু চট্টগ্রাম এর টিকিট কাটা ছিলো। চট্টগ্রাম গিয়ে নামলাম, গেট পাস হতে এবার ধরলো টিটি। আবার ২০০ টাকা নিলো কোনো রশিদ ছাড়ায়। কারন আমাদের কাছে টিকিট আছে লাকসাম টু চট্টগ্রাম কিন্তু টিকিট কাউন্টার থেকে নিয়েছি ঢাকায়। এখনও এই সিস্টেম বাজ রা বাংলাদেশ রেল এ আছে কিনা জানার ইচ্ছা আছে। ২০২২ এর ঘটনা।

Laksham, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৫০০

Letter Submit

মতিঝিল রাজউক অফিসে চেয়ারম্যান স্যার বরাবর একটা চিঠি জমা দিতে গেলে পিয়ন আমার কাছে ৫০০ টাকা চায় । আমি কোনক্রমে কৌশলে পিয়নের দাবিকৃত টাকাটা না দিয়ে অল্প কিছু টাকা দিয়ে বিষয়টি মিটমাট করে চলে আসি ।

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳১২.০ হাজার

মামলার তদন্ত

কোর্টের একটি মামলার জন্য তদন্তকারী কর্মকর্তা ১২০০০ টাকা ঘুষ নিয়েছে যাতায়াতের খরচাপাতি বাবদ।

লক্ষীপুর, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৫.০০ লাখ

পুলিশ

ঘটনা আমার সাথে ঘটে নি। আমার এলাকার এক ছোট ভাই পুলিশে আছে, এসআই। সে ছাত্রলীগ কোটায় পুলিশে জয়েন করেছিল। ৫ অগাস্টের পর সে চট্টগ্রাম থেকে ঢাকায় পোস্টেড হয়। দুই বছর পরেই সে নিজ এলাকায় নিজের পছন্দসই পোস্টিং নিয়ে চলে যায়। কিভাবে জানেন? তার নিজের উর্ধতন কর্মকর্তাকে ঘুষ দিয়ে। এখনো তাদের বদলি ঘুষ এর বিনিময়ে ঠিক হয়। এই বাংলাদেশ নিয়ে আপনি ভালো কি আশা করতে পারেন?

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳২০.০ হাজার

ডিএসবির পুলিশ ভেরিফিকেশন। ডিএসবি anonymous

ফটিকছড়িতে কর্মরত ডিএসবি — চাকরির পুলিশ ভেরিফিকেশনের সময় ২০ হাজার থেকে ১ লাখ টাকা দাবি করে। সব কাগজপত্র দেওয়ার পরেও কাউকে জঙ্গি বলা, কারো কাগজপত্রে অকারণে ভুল ধরে হয়রানি করে। অত্যন্ত খারাপ ব্যবহার করে। চাওয়া অর্থ না দিলে চাকরি খেয়ে ফেলার হুমকি দেয়। ফটিকছড়ি উপজেলার ডিএসবি —র দ্বারা সকল চাকরির ভেরিফিকেশন প্রার্থী হুমকির মুখে। সে হোয়াটস অ্যাপে কল দেয়, যেনো কল রেকর্ড করা না যায়। তার নম্বর: +880 1712-598998

ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳১৫.০ হাজার

DBID(অনলাইন বিজনেসের জন্য যে নিবন্ধন লাগে)

অনলাইনে আবেদন করতে হয় এবং ফ্রি। কিন্তু কাজ হয় না। DBID অফিসে গেলে অনেক দালাল পাওয়া যায় যারা ১৫ হাজার টাকায় ১ দিনের মধ্যে করায় দিবে বলে।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৩০০

থানা

আমার বাবা ২ দিন যাবৎ বাসায় না আসায় আমরা অনেক খোজাখোজি করি। অতঃপর ৩য় দিন আমি ভাটারা থানায় খোজ করতে যাই। গেট দিয়ে ঢুকে যেখানে টেবিলে বসে একজন কাজ করে, সেখানে সব আসামির খবরাখবর লিখে রাখা হয়। আমি সেখানে কিছু জিগ্যেস করার আগেই আমাকে দুইজন পুলিশ গেটের সামনে দাড় করিয়ে টাকা চায়। তারা আমাকে বলে যে ভিতরে গিয়ে কিছু জিগ্যেস করার আগে এখানে কিছু টাকা ফি দিতে হবে। আমি আগেও থানায় গিয়েছি এবং ভালোমতোই জানি যে আমার সেখানে কোনো টাকা দিতে হবে না। তারা স্পষ্টতই আমার কাছে ঘুষ চেয়েছিলো। তারা ৩০০-৫০০ টাকা দাবি করে। কিন্তু কোনো টাকা না থাকায় পুলিশ দুইজন আমাকে সেখান থেকে ফেরত পাঠিয়ে দেয়।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৭৯.০ হাজার

টি এন্ড টি এর penshon

মৃত ব্যাক্তির পেনশন তার স্ত্রী কে পাইয়ে দেয়ার জন্য BTCL অফিস থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন এমাউন্টে টাকা নেয়া হয় ।যেমন :ফর্ম ফিলাপের জন্য, নো অবজেকশন লেটারের জন্য,সার্ভিস নাম্বার এন্ট্রি করার জন্য, কল্যাণ তহবিলের টাকা পাইয়ে দেয়ার জন্য এবং সর্বশেষ এককালীন পেনশনের টাকার চেক হস্তান্তরের সময় একাউন্টস অফিসে ২৫ হাজার টাকা নেয় । সেই সব মিলিয়ে ৭৯০০০ হাজার টাকা খরচ হয় পেনশন ভোগীর ।

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳১২.০ হাজার

প্রতিষ্ঠানের নামে TIN নতুন করে তৈরি করা

TIN নম্বর করা ফ্রী, কিন্তু উপজেলা পর্যায় জিনি দায়িত্বরত আছেন তিনি বলেন তাকে ১৫০০০ টাকা না দিলে এটি ঢাকা অফিস থেকে এনে দিবেন না এবং তিনি খুব ফিক্সড। এভাবে তিনি ০৩ বার ঘুরিয়েছেন। ০৪ বার বিরক্ত হয়ে মন খারাপ করে ঘুষ দিতে হয়েছে।

উপজেলা, বরিশাল ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য