সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৫,৯২৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৫০০

পেমেন্ট প্রাপ্তি

আমার কোম্পানীর পেমেন্ট ও তা থেকে কর্তিত ভ্যাট-ট্যাক্সের ডকুমেন্টস সংগ্রহ, দুই বারই হিসাব বিভাগে ঘুষ দিতে হয়েছে৷ আরো অনেক টাকা লাগতো, কিন্তু ফাইক নিয়ে কয়েকটা রুমে নিজে দৌড়েছি বিধায় কিছু খরচ এড়ানো গেছে৷ টাকা ছাড়া বিল ছাড়তে চায় না৷ ভ্যাট-ট্যাক্সের কাগজও দিতে চায় না৷

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৭.০০ লাখ

বিদ্যুত সংযোগ

রেস্টোরেন্টে নতুন ৩ ফেইজ লাইন নেওয়ার জন্য পিডিবি এক্সেন এর সাথে যোগাযোগ করে আবেদন করা হয়। উনি প্রাথমিক ভাবে ৫ লাখ দিতে বলেন। পরে একটু কমানোর জন্য রিকোয়েস্ট করা হলে এক্সেন সাহেব ফিল্ড ভিজিটে এসে সাত লক্ষ টাকা দাবি করেন। এত টাকা না থাকায় সোলার লাইন লাগানো হয়। পরবর্তীতে সোলার সিস্টেম এড করায় উনি নরমাল কানেকশনের দিতে অপারগতা করেন। একটা নরমাল সিঙ্গেল ফেইজের লাইনের জন্য সাত লাখ টাকা দিতে হবে। যদিও সব ইলেক্ট্রিকাল সাপ্লায় লাইন ঐ রেস্টুরেন্ট পর্যন্ত আছে।

সরাইল,ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৪.৫ হাজার

প্রকল্প সম্পন্নের প্রত্যায়ন পত্র

এনজিও ব্যুরোর অনুমোদিত প্রকল্পের প্রত্যয়নপত্র প্রাপ্তির প্রক্রিয়া ও বাস্তব চিত্র এনজিও ব্যুরোর অনুমোদনপ্রাপ্ত কোনো প্রকল্প সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের কাছ থেকে প্রত্যয়নপত্র (Completion/Certification) সংগ্রহ করতে হয়। এ জন্য সাধারণত আবেদনপত্র জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা দিতে হয়। আবেদনটি পরবর্তী সময়ে সংশ্লিষ্ট স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা বা অন্যান্য দপ্তরে মতামতের জন্য প্রেরণ করা হয়। এরপর সংশ্লিষ্ট দপ্তরগুলোর মতামত সংগ্রহ করে প্রত্যয়নপত্র প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে বাস্তব অভিজ্ঞতায় দেখা যায়, এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রায় ৪,৫০০ থেকে ৬,০০০ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়।

যশোর, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳২.০ হাজার

ভ্যাট কাষ্টম

যতগুলো শুরুম আছে সবাই ভ্যাট ফাকি দিয়ে অফিসার কে ঘুস দেয় যে খানে সরকার ভ্যাট পাবে ৪ লাখ সেটা ২০ হাজারে মিটানো হয়

রাজশাহী, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৫.০ হাজার

BIN registration

I'd applied for BIN on NBR online portal. But it has to be approved by VAT officials after that I got the BIN. But, for this approval they asked me to pay 5000 BDT. After negotiations I have to pay 2000 bdt then I got the BIN & drop box in NBR online portal.

Chattogram, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৩.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

চাকুরীর পুলিশ ভেরিফিকেশনের জন্য এই পরিমান টাকা দিতে হয়েছিল পুলিশকে।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳১.০ হাজার

চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিকত্ব সনদ প্রাপ্তি

চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিকত্ব সনদ প্রাপ্তির জন্য অনলাইন এ আবেদন করে (অনলাইন এ নির্দিষ্ট ফি ৩০ টাকা পেমেন্ট করা হয়েছিলো) ফর্ম নিয়ে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা কার্যালয়ে গিয়েছিলাম। তারপর ১০০০ টাকা দিয়ে বাংলা ও ইংরেজি ভার্সন নাগরিকত্ব সনদ নিতে হয়েছে । এই ঘটনা ২০২৩ সালের ।

কুমিল্লা, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৬০.০০ লাখ

পনি উন্নয়ন বোর্ড ছাড় পত্র

আমার জমির পাশদিয়ে একটি খাল আছে তাই ভবন নির্মানের জন্য ছাড় পত্র প্রয়োজন। জায়গায় কোন সমস্যা নেই তারপরও ওনাদের দাবি ৬০ লাখ টাকা দিতে হবে। আমার বাজেটের বাহিরে হওয়ায় প্রক্রিয়া টি স্থগিত রয়েছে।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৪.০ হাজার

Nid Card

নতুন এনআইডি কার্ড বানাইছিলাম, চট্রগ্রাম এর সাতকানিয়া নির্বাচন অফিস থেকে, ৪ হাজার দিতে হয়ছে দালাল এর মাধ্যমে, দালাল ছিলো ইউনো অফিসের কর্মচারী, নাম মনে হয় —, ২০২২ সালের শেষর দিকে এর ঘটনা।

Chattagram, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৫.০ হাজার

ভ্যাট সনদ

আমদানি লাইসেন্স করার আগে ভ্যাট করা লাগে। দয়াগঞ্জ, ঢাকা অফিসে গেলে প্রথমে লাইসেন্স দিতে অপারগতা প্রকাশ করে, পরে ২ টা ভ্যাট লাইসেন্স এর জন্য ১০,০০০ টাকা দিতে রাজি হওয়ার পর লাইসেন্স দিয়েছে

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৫

উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে যে কোনো সরকারি/ বিল উত্তোলন

অফিসটিতে সকল ধরনের বিলে একাউন্টস অফিসারকে ৫% ঘুস প্রদান না করলে কারোর ই বিল পাস হয় না। এমনকি উক্ত উপজেলার ইউএও সহ সকলকেই ঘুস প্রদান করতে হয়।

ভেদরগঞ্জ, শরীয়তপুর।, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৫.০ হাজার

বৈদ্যুতিক মিটার পরিবর্তন

নষ্ট বৈদ্যুতিক মিটার পরিবর্তন করে নতুন বিদ্যুত মিটার পুন:স্থাপন

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৩০.০ হাজার

pension

amr maa er pension er file approved korar Jonno nogod cash 30000 tk ghush chay ebong ta Ami dite baddho hoi. eta location Hisab Bhaban, Office of the Controller General of Accounts (CGA) হিসাব ভবন, হিসাব মহা নিয়ন্ত্রকের কার্যালয় DOWA er hisab shakay thaka ekjon protinidhi ebong tar immediate senior boss ei ghush ta nen.

dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳২৫.০ হাজার

ভূমিসেবা সহায়তা কেন্দ্র (LSFC) এর অনুমতিপত্র

ভূমিসেবা সহায়তা নির্দেশিকা 2025 এ উল্লিখিত প্রদেয় সকল ফি এর বাহিরেও Local Revenue নাম দিয়ে অতিরিক্ত 25000 টাকা চাওয়া হচ্ছে।

সিলেট, সিলেট ২৩ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৩.০ হাজার

TIN certificate correction.

আমি টিন সার্টিফিকেটের ঠিকানা ভুল দেওয়ার জন্য তা দিক করতে ওয়েবসাইটের হেল্প নেই কিন্তু ওয়েবসাইট থেকে কাজ না হওয়ায় অফিসে যাই সেখানে — নামের এক কর্মকর্তা ঠিকানায় গ্রমের নামের একটা অক্ষর পরিবর্তন করার জন্য ২০০০ এবং নামের ইডিট করানোর জন্য ১০০০ মোট ৩০০০ টাকা দাবি করে যায় প্রেক্ষিতে আমি অফিস থেকে কোনো টাকা না দিয়ে বেড়িয়ে আসি।

Sirajganj, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৮.০ হাজার

এন আইডি সংশোধন

সমস্যা: সঠিক জন্মসনদ দিয়ে এমআরপি পাসপোর্ট করা থাকলেও, এনআইডি (NID) কার্ডে আমার ও আমার মায়ের নাম ভুল আসে। জটিলতা: এই ভুলের কারণে পাসপোর্ট অফিস ই-পাসপোর্টের আবেদন জমা নেয়নি এবং আগে এনআইডি সংশোধনের পরামর্শ দেয়। অভিজ্ঞতা: প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে একাধিকবার উপজেলা নির্বাচন অফিসে গেলেও কর্মকর্তা ফাইল জমা নেননি, বরং আকার-ইঙ্গিতে দালাল ধরার সংকেত দেন। বর্তমান অবস্থা: বাধ্য হয়ে দালালের মাধ্যমে ৮,০০০ টাকায় কাজ করাতে রাজি হই। শর্ত অনুযায়ী ৩ হাজার দিয়েছি, কাজ হওয়ার পর বাকি টাকা পরিশোধ করা হবে। বর্তমানে ফাইলটি জমা নেওয়া হয়েছে। দেখাযাক কি হয়।

হাজীগঞ্জ, চাঁদপুর।, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳১৫.০ হাজার

ক্যান্সার রোগীদের প্রাপ্ত টাকা সমাজকল্যান অফিস থেকে

সমাজকল্যান অফিস থেকে ক্যন্সার রোগীদের জন্য ৫০০০০ টাকা পেতে তাদের প্রতেককে অফিস খরচ ১৫০০০ দিতে হয়

মতলব উত্তর উপজেলা, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳১০.০ হাজার

পল্লী বিদ্যুৎ সংযোগ

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ নতুন সংযোগের জন্য ২ টি খুৃটির আবেদন করেছি প্রায় ৬০ হাজার টাকা। যেটা সরকারি খরচের বাইরে।।ইনঞ্জিনিয়ার ঠিকাদার ঠিক করে দেওয়ার পর সে তৃতীয় পক্ষ বা দালালের মাধ্যমে আরো ১৩ হাজার টাকা দাবি করে। দর কষাকষির পর ১০ হাজারে রাজি হয়। দালালকে আলাদা খুশি করতে সেও ২-৩ হাজার টাকা দাবি।।এখনো খুঁটির মুখ দেখিনি। হয়তে আসবে তবে খরচ হবে অনেক।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য