All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

5,923 reports found
Report a bribe
Paid Other public office ৳30.0K

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মাদক বিক্রি করি এমন মিথ্যা অভিযোগ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন পরিদর্শক আমাদের বাড়িতে আসেন। তল্লাশির সময় আমাদের ব্যাগ থেকে ৩০,০০০ টাকা ও একটি স্মার্ট মোবাইল নিয়ে যান। কিছু দিন পর শুধু মোবাইল ফেরত দিয়েছেন, কিন্তু টাকা ফেরত দেননি।

জেলা কার্যালয়, মাদারীপুর, Dhaka 22 August 2026 2 views
0 Comments
Paid Other public office ৳100.0K

বায়লার লাইসেন্স নবায়ন

বয়লার লাইসেন্স নবায়ন এর জন্য ব্যাংক ড্রাফট জমা দেয়ার পর নিযোক্ত বয়লার পরিদর্শক পরিদর্শন এ আসে, সব কিছু ঠিক থাকার পরও দির্গ দিন দরে নবায়ণপ্রপ্ত চলে আসা বয়লারকে নানা ভাবে অবৈধ বলে বয়লার চালানোর নিষেধ করে চলে যায়। যার ফলে কলকারখানার কার্যক্রম বন্ধ হলে যায়। তারপর অফিসের পিয়ন ও অন্যান্য পরিদর্শকের কাছের মানুষ দিয়ে কল করে ঘুষ অফার করার জন্য না রকম চাপ সৃষ্টি করে এবং অফিসে দেখা করতে বলে। ওনার কথা ঐভাবে কাজ না করলে উনি বয়ল্যার চালানোর পারমিশন দিবে না। তারপর বাধ্য হয়ে ওনার ডিমান্ড করা টাকা দিতে হলাম এবং এর পর উনি বয়লার চালানোর পারমিশন দিয়ে লাইসেন্স নবায়ন করে দিল।

নরসিংদী সদর, Dhaka 22 August 2026 1 views
0 Comments
Only demanded Other public office ৳400.0K

এর সঠিক বিচার চাই

30 বছর আগে ভাগ করা জমি এখন দখল করে বাড়ির উপর দিয়ে ঘিরে দিয়েছে বিএনপি নেতা যে এই অভিযোগ করেছে জমিটা তার সে গ্রামে থাকে না নেতাদের টাকা দিয়ে এ কাজ করিয়েছে কিন্তু যার জমি দখল করেছে সে একটা পাগল মহিলা বললেই চলে অনেক কষ্ট করে বেচে আছে দুই সন্তান নিয়ে যারা দখল করেছে তারা এখন বলতেছে টাকা দিতে তাহলে তার ঘরবাড়ি থাকবে না হলে ভেঙ্গে দিবে আমরা এই গরিব হিন্দু মহিলার সাথে যা হচ্ছে তার সঠিক বিচার চাই এটা নিয়ে নিউজ করেছে কিন্তু এখনো কিছ হয়নি

যশোর, Khulna 22 August 2026 1 views
0 Comments
Paid Other public office ৳350.0K

Vat

আমা‌র টাইলস এর দোকান মিরপুর ১০ নাম্বার প্রতি মা‌সে ভেট অ‌ফিস থে‌কে আমা‌দের মার‌কেট থে‌কে ৩ থে‌কে চার লক্ষ টাকা তু‌লে নেয় । না দি‌লে তারা প্রতিটা দোকা‌নে অ‌ভিযান চালায় বাধ‌্য হ‌য়ে টাকা দেই আমরা প্রসা‌শোন ক‌নো বেবস্তা নেয় না ।

Dhaka mirpur 10 number, Dhaka 22 August 2026 1 views
0 Comments
Paid Other public office ৳15.0K

মামলার জামিন করানো

মনপুরা ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো আসামীর জামিন করাতে হলে আসামী প্রতি ৫০০০ থেকে ১৫০০০ টাকা দিতে হয়, নাহলে জামিন হয় না। এই টাকা কোর্টের পেশকার ও জিআরও নেন। এখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না। কেউ প্রতিবাদ করলে তাকে অন্য মামলায় ফাঁসানো হয়।

মনপুরা মেজিস্টেড কোর্ট, ভোলা জেলা, Barishal 22 August 2026 1 views
0 Comments
Only demanded Other public office ৳10.0K

মামলা বিষয়ক

কোর্টে আমার একটা মামলা চলছে। আমি ডেভেলপার কোম্পানির কাছ থেকে ফ্ল্যাট নিয়েছিলাম, বর্তমানে ডেভেলপার পলাতক, সেজন্য কোর্টে মামলা করি। মামলার পর পুলিশের কাছে কেস গেলে একজন এসআই আমাকে ফোন করে বলেন, এই মামলার কাজ করতে হলে ১০ হাজার টাকা দিতে হবে। না দিলে তিনি ডেভেলপার পলাতক মর্মে কোনো রিপোর্ট দেবেন না, ফলে তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট হবে না এবং মামলা কোনো কাজে আসবে না।

চট্টগ্রাম, Chattogram 22 August 2026 1 views
0 Comments
Paid Other public office ৳5.0K

ট্রেড লাইসেন্স নাই আমাদের

আমরা ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে এটিএম বুথে চাকরি করি আমাদের কোম্পানি হচ্ছে এলিটফোর্স কোম্পানি এদের মাধ্যমে আমরা চাকরি করি আমাদের সর্বনিম্ন বেতন হিসেবে পাঁচ হাজার টাকা ঘুষ নেওয়া হয়েছে আমাদের সর্বনিম্ন বেতন হচ্ছে 6000 টাকা এই টাকা বেতনে আমরা চাকরি করি এর মাধ্যমে এত টাকা ঘুষ দেওয়া লাগে কেন আমাদেরকে এত টাকা ঘুষ দেওয়া লাগবে সর্বনিম্নে এত বেতন আর কোথাও এই বাংলাদেশে বা এই পৃথিবীর মধ্যে তাই আমরা উল্লেখ করছি যে আমাদের এই বেতন যেন উর্ধ্ব-কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইলো এবং যারা চাকরি করে সর্বনিম্ন পারিশ্রমিক হিসেবে তাদের বেতন যেন উর্ধ্বে কর্মকর্তার কাছে বলা হয় বেতন যেন বাড়তি করা হয় সর্বনিম্ন বেতন যেন ১০ থেকে ১২০০০ টাকা পর্যন্ত সিকিউরিটি গার্ডকে দেওয়া হয়।

Kushtia, Khulna 22 August 2026 2 views
0 Comments
Paid Other public office ৳1.0K

ibass++ fixation

নিজের বেতন স্কেল নিতে ibass++ fixation এ ডাটা দিতে হয়। আমার বিদ্যালয় নাম পূর্বে ibass++ software এ ছিল না। পরবর্তীতে আমার বিদ্যালয়ের নাম এই সফটওয়্যারে ইনক্লুড হলে, নিজের বিদ্যালয়ের নামে (কর্মস্থল ঠিকানা) ibass++ update করতে গেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছ থেকে ফরওয়ার্ডিং নিয়ে আসতে বলে, আমি সকল কাগজ সঠিকভাবে ফরওয়ার্ডিং করে ওখানে তথা উপজেলা হিসাবরক্ষণ অফিসে জমা দিতে গেলে ১০০০ টাকা চায়। আমি কিছুক্ষণ পর এই তথ্যটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কেউ জানিয়ে দেই। উনি বলেন দেখেন কিভাবে মিনিমাইজ করা যায়। পরবর্তীতে আমাকে কাজটা ১০০০ টাকা ঘুষ দিয়েই করতে হয়।

পলাশবাড়ি উপজেলা, গাইবান্ধা জেলা, Rangpur 22 August 2026 1 views
0 Comments
Refused Other public office ৳500

আদালতে পেশকার ও পিওনের ঘুষ বাণিজ্য

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত কিংবা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার নির্ধারিত তারিখ ছাড়া কোনো আসামীর জামিনে মুক্তির দরখাস্ত দাখিল করতে গেলে সংশ্লিষ্ট আদালতের পিওন, পেশকার অথবা পুলিশের জি.আর.ওকে কমপক্ষে ৫০০ টাকা ঘুষ না দিলে সেই ফাইল বিজ্ঞ বিচারকের টেবিলে গিয়ে পৌঁছায় না। যারা সেই টাকা দিতে চান না, তারা নির্ধারিত তারিখে জামিন শুনানী করেন।

মৌলভীবাজার, Sylhet 22 August 2026 1 views
0 Comments
Refused Other public office ৳45.0K

Pio office ulipur, Kurigram

প্রতি ২ লাখ টাকার প্রকল্পে পিআইও ৪৫,০০০ টাকা ঘুষ নেন, ইউনিয়নে প্রকল্প না দিয়ে নিজেই প্রকল্প করেন। অনুমান করা হচ্ছে দেড় বছরে ২ কোটি টাকার বেশি লোপাট হয়েছে।

Ulipur, Rangpur 22 August 2026 1 views
0 Comments
Paid Other public office ৳200.0K

বিল্ডিং এর রাজউক এপ্রুভাল

এটা একটা অলিখিত এরেঞ্জমেন্ট। ঘুষ ছাড়া রাজউকে কোন ফাইল এপ্রুভ হয় না। সব নিয়ম ১০০% মেনে প্ল্যান সাবমিট করেও ঘুষ ছাড়া ফাইল এপ্রুভ হবে না।

Dhaka, Dhaka 22 August 2026 1 views
0 Comments
Refused Other public office ৳3.0K

বিমান টিকেটের জন্য অতিরিক্ত টাকা চাওয়া

বিমান টিকিট পরিবর্তনের জন্য গিয়েছিলাম বিমান অফিসে।২৬ দিন বৃদ্ধির জন্য উনি বললেন ১৫০০০ টাকা লাগবে,আমি রশিদ দেবার শর্তে রাজি হলাম,উনি টাকা নিয়ে সৌদি রিয়ালে রশিদ দিলেন।যা গুগল দিয়ে এক্সচেঞ্জ করে দেখলাম ১২০০০ টাকা আসে,উনাকে জানালে ভুল হয়েছে বলে আবার BDT তে ১২০০০ এর রশিদ ধরিয়ে দিলেন,কিন্তু নিলেন ১৫০০ হাজার,অবার অভিযোগ জানালে উনি ভুল হয়েছে বলে বাকি টাকা ফেরত দিলেন। পাইলট ড্রেস পরা অবস্থায় উনার বুক পকেটে শুধু ১০০০ টাকার ১টি নোট দেখে ১মএ সন্দেহ হয়েছিলো,ঘঠলোও তাই

সিলেট, Sylhet 22 August 2026 1 views
0 Comments