সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৫,৯২৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

বিমান টিকেটের জন্য অতিরিক্ত টাকা চাওয়া

বিমান টিকিট পরিবর্তনের জন্য গিয়েছিলাম বিমান অফিসে।২৬ দিন বৃদ্ধির জন্য উনি বললেন ১৫০০০ টাকা লাগবে,আমি রশিদ দেবার শর্তে রাজি হলাম,উনি টাকা নিয়ে সৌদি রিয়ালে রশিদ দিলেন।যা গুগল দিয়ে এক্সচেঞ্জ করে দেখলাম ১২০০০ টাকা আসে,উনাকে জানালে ভুল হয়েছে বলে আবার BDT তে ১২০০০ এর রশিদ ধরিয়ে দিলেন,কিন্তু নিলেন ১৫০০ হাজার,অবার অভিযোগ জানালে উনি ভুল হয়েছে বলে বাকি টাকা ফেরত দিলেন। পাইলট ড্রেস পরা অবস্থায় উনার বুক পকেটে শুধু ১০০০ টাকার ১টি নোট দেখে ১মএ সন্দেহ হয়েছিলো,ঘঠলোও তাই

সিলেট, সিলেট ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ভেরিফিকেশান- ময়মন্সিহ সদর

সদর থেকে পুলিস নিজেই আমাকে ফোন করে ১০০০ টাকা বিকাশ করতে বলে।

সদর, ময়মনসিংহ ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.৩ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

আমার এম আর পি পাসপোর্ট আমি অনেক মাস যাবত দেশে, কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স, করতে গিয়ে বার বার আবেদন বাতিল হয়। পুলিশের কাছে জানতে গেলে বলে ই পাসপোর্ট লাগবে। কিন্তু আমার কয়েক বছর মেয়াদ আছে । এই পরিস্থিতিতে আমার জরুরি দরকার, কারন ভিসা চলে এসেছে। এর পর একজনের মাধ্যমে পুলিশকে দিয়ে ১৫১৫ টাকার পুলিশ ক্লিয়ারেন্স ৯০০০টাকায় করতে হলো। পুলিশ চাইলেই আমার এই।সমাধান করে সাহায্যকরতে পারত।কিন্তু তারা টাকা খাওয়ার জন্য এগুলা বাতিল করে দেয়।

শিবচর, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

বিমানের প্রস্থান টিকিটের দাম বৃদ্ধি

২০২৫ সালে মার্চ মাসে সিলেট বিমান অফিসে গিয়েছিলাম আমার সৌদি আসার ফ্লাইট পেছানোর জন্য,বিমানের ডিউটি অফিসার সম্ভবত — নাম। আমার কাগজ পত্র নিলেন,Exit re entry পেপার ছিলো,এর ভাষা আরবি হলেও সৌদি ত্যাগের ও প্রবেশের সর্বশেষ ডেট ইংরেজি তে ছিলো,উনারা জানেন,এবং এই কাগজে তাদের ওয়েবসাইট থাকে,যা থেকে এক ক্লিকে ইংরেজি ভাষায় পাওয়া যায়। তার পরও উনাদের বাহিরের চক্রের লোকের কাছে পাঠান,সেখানে যাওয়া পর এক ক্লিকে ট্রানসলেট করে ২০০ টাকা নেয়।তখন ঐ অফিসারকে দেয়ার পর উনি দেখেন শুধু,কোন স্ক্যান করেন নি।সৌদি প্রবাসি সবার সাথে এটা করে,যদিও এর ট্রানসলেট কোনভাবেই জরুরি না।ডেট স্পষ্ট ইংরেজিতে আছে। আমার আরো অনেক আত্মিয়ের কাছ থেকে নিয়েছে তারা।

সিলেট, সিলেট ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

NOC from Ministry Home Affairs for Extension of VISA

There was previously an option to submit the application online; however, the online portal is currently not functioning. As a result, applications can now only be submitted through the officials. They are reportedly charging BDT 10,000 to BDT 25,000 per application, particularly in cases involving foreign nationals. This is truly a matter of concern and shame for us.

Dhaka, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

ICT

বাবা গাড়ির ড্রাইভার, আওয়ামি আমলে বড় ব্যবসায়ীর গাড়ি চালাতো । কারণ ছাড়া জুলাই মামলা দিলো । কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছে গত ১.৫ মাস । বলেছে ১০০,০০০ টাকা দিলে হাসপাতালে যেতে দিবে ।

Dhaka, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

পেনশনের টাকা

আমার আব্বার কলেজের শিক্ষকতার পেনশনের টাকা অনেক বছর ধরে আটকানো। অফিসে গিয়ে চাইলে তারা বলে ৩৫০০০ টাকা দিলে আংশিক টাকা ছেড়ে দিবে। এরপর ৩০,০০০ টাকায় রফাদফা হলে কিছু টাকা একাউন্টে আসে। এরপর প্রায় ২ বছর ধরে বাকি টাকার জন্য ঘুরতে হচ্ছে।

Dhaka, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০০

এ সি আর সাইন করিয়ে নেয়া

আমার অভিভাবক কে প্রধান স্কিক্ষক পদে পদোন্নতির জন্য তার এ সি আর সাইন করিয়ে নিতে হয় ATO এর কাছে, সেখানেই কিছু টাকা নেন ATO তিনি, কেবল আমার অভিভাবক নয়, বাকি সবার কাছেই তিনি ৫০০ করে নেন।

রংপুর, রংপুর ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

পুলিশ ভেরিফিকেশনের সরকারি ফি এর বাইরে এক হাজার টাকা দিতে হয়েছে।

চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয় 2 নম্বর গেট, চট্টগ্রাম ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

মনোহরগঞ্জ থানায় মামলা

থানায় জমি সংক্রান্ত মামলা করতে প্রথম বার মামলা লেখার জন্য ৫০০, তদন্তে যাওয়ার গাড়ি ভাড়া ৫০০, তদন্ত যাওয়ার খরচ ৩০০০, তদন্ত জন্য কাগজ পত্র দেখা লাগবে বলে ২০০০ টাকা, মোট ৬০০০ টাকা নিয়েও মামলার কোনো রেসপন্স পাইনি!

Comilla, চট্টগ্রাম ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

General diary/ GD

Hsc certificate haranor jonno uttara west thanai gd korte gesi, habildar gd kora shesh gd er copy haat e rekhe amk boltese bhai cha nasta khawar jonno taka den kichu, ami bollam cholen pashe jeye nasta kore ashi, halai bollo na bhai jawa jabena.. tarpor duisho tk niye amake gd copy dise

Dhaka, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

ডিবি অফিস থেকে প্রাপ্ত কল ও সাইবার ক্রাইম মামলায় ভুলভাবে সম্পৃক্ত করার অভিযোগ

আমি একটি সাইবার ক্রাইম মামলার সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত না থাকা সত্ত্বেও শুধুমাত্র আমার ব্যাংক অ্যাকাউন্টে আসা একটি লেনদেনের কারণে আমাকে মামলার সঙ্গে সম্পৃক্ত করা হয় এবং গুরুতর অভিযোগের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। উক্ত লেনদেনের মূল ঘটনা বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যক্রম সম্পর্কে আমার কোনো জ্ঞান বা সম্পৃক্ততা ছিল না। নিজের নাম ও সম্পৃক্ততা পরিষ্কার করার জন্য আমাকে প্রায় ৩,০০,০০০ টাকা ব্যয় করতে হয়েছে। আমার মতে, শুধুমাত্র একটি অনিচ্ছাকৃত/সংশ্লিষ্টতাবিহীন ব্যাংক লেনদেনের ভিত্তিতে একজন নির্দোষ ব্যক্তিকে এভাবে হয়রানি ও গুরুতর সাইবার অপরাধের সঙ্গে যুক্ত করা অত্যন্ত উদ্বেগজনক।

Dhaka, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১২.০ হাজার

রাজউক পূর্বাচল এস্টেট সেকশনে প্রত্যয়ন পত্রের আবেদন

মৌজা সংশোধন করার জন্য আবেদন করেছি, যেটি রাজউক কর্তৃপক্ষ নিজেই ভুল করেছে, কিন্তু ঘুষ চেয়েছে ২০,০০০। ১২,০০০ দিয়েছি তাই শুধু মাত্র একটা সংশোধিত প্রত্যয়ন দেয়ার জন্য আমাকে ২ সপ্তাহ হয়রানী করিয়েছে।

Dhaka, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

স্যালারি শীট তুললে ১০০ টাকা নিয়ে নেয়। না দিলে পরবর্তী কাজে কো অপারেট করে না।

যে কোন কাজ করতে টাকা লাগে। টাকা ছাড়া কোন কাজ করতে চায় না। স্যালারি সীট তুলতে ১০০। কাজ অনুযায়ী টাকা ৫০০/১০০০/২০০০/৫০০০ সব হয়৷ টাকা ছাড়া কাজ হয় না৷ হিসাব শাখার একজন কর্মচারী এইগুলা করে।

জেলা :ভোলা। থানা :বোরহানউদ্দিন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।, বরিশাল ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

titas gas

তিতাস গ্যাসের একজন ঠিকাদার রায়েরবাগ এলাকার জনতাবাগ রোডে নতুন পাইপলাইন স্থাপনের কথা বলে প্রতিটি বাড়ির মালিকের কাছে ৪০,০০০ টাকা করে ঘুষ দাবি করছেন। ইতোমধ্যে অনেক বাড়ির মালিক এই টাকা পরিশোধ করেছেন। তবে আমি কোনো টাকা দিইনি। last week er ghotona

dhaka, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পাসপোর্টের পুলিশ করতিক যাচাই।

পাসপোর্ট verification এর জন্যে আমাকে কল করা হয়। নগদ নাম্বারে কিছু চা খরচ চাওয়া হয়। আমি ঝামেলায় না গিয়ে ৫০০ টাকা পাঠাই। পরে বলা হয় এত কমে হবে না এবং আমার গ্রামের বাড়ির verification এর জন্যেও খরচ দিতে হবে। এক্ষেত্রে ২০০০ টাকা চাওয়া হয়। তখন student থাকায় ১৫০০ তে clearance দেওয়া হয়। জরুরি পাসপোর্ট এর প্রয়োজন থাকায় আমি প্রতিবাদে যেতে পারিনি।

আগারগাঁও, ঢাকা, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য