সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৫,৯২৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

IE&I

Procurement এর Pre-shipment Inspection (PSI) বাতিল করার কথা বলে প্রতি চুক্তির বিপরীতে ৫ লাখ টাকা দাবি করেন (মেজর সমমানের অফিসার)

Dhaka, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পাসপোর্টের পুলিশ করতিক যাচাই।

পাসপোর্ট verification এর জন্যে আমাকে কল করা হয়। নগদ নাম্বারে কিছু চা খরচ চাওয়া হয়। আমি ঝামেলায় না গিয়ে ৫০০ টাকা পাঠাই। পরে বলা হয় এত কমে হবে না এবং আমার গ্রামের বাড়ির verification এর জন্যেও খরচ দিতে হবে। এক্ষেত্রে ২০০০ টাকা চাওয়া হয়। তখন student থাকায় ১৫০০ তে clearance দেওয়া হয়। জরুরি পাসপোর্ট এর প্রয়োজন থাকায় আমি প্রতিবাদে যেতে পারিনি।

আগারগাঁও, ঢাকা, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

পোস্টপেইড গ্যাসের লাইনে ৩-৪ বছর গ্যাস না পাওয়া।

গত ৩-৪ বছর গ্যাসের লাইনে গ্যাস না পাওয়া স্বত্বেও টাকা পরিশোধ করে আসছি। পরবর্তীতে “অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা”এর মাধ্যমে লিখিত কমপ্লেন জানালে আমাকে বলা হয় দেশে চলমান গ্যাসের সংকট তাই গ্যাস নেই, যখন জানতে চাইলাম যে, ৩-৪ বছর ধরে পাচ্ছি না, তারা বলল তিতাস গ্যাস এ যোগাযোগ করে লোক দেখাতে। লোক এসে দেখলো এবং জানালো আমাদের লাইন পুরনো এবং চিকন, নতুন মোটা একটা লাইন আছে সেখানে সংযোগ দিতে হবে। সে এটা করে দিতে ২০০,০০০ টাকা লাগবে বলল। এটাকি সরকারী খরচ? বলল না এটা নাকি দিতে হয় কাজ করাতে হলে। আমার কাছে ভিডিও আছে।

Dhaka, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

বিদ্যূৎ বিভাগ - মিটার প্রবর্তনের চার্জ

2 মিটার পরিবর্তনের সরকারী চার্জ ৪৪০০ টাকা কিন্তু লালমাটিয় বিদ্যুৎ অফিসে দাবি করলো ১০,০০০ টাকা। জানতে চাইলাম, কেনো ভাই? বলল “আমাদের একটু খুশি করবেন না, হাতে হাতে ১ সপ্তাতে করে দিবো।” আমি বললাম - সরকারি খরচ তো আরও কম। বললো “তাহলে নিজেই কোরান ভাই, কতদিন লাগবে এটার গ্যারেন্টি নাই”। শেষমেশ ৮,৫০০ টাকায় রাজি হলো। আমি বললাম আমি আসছি। পরে অবস্য সরকারী খরচেই কাজ টা করেছি পরিচিত একজনকে পেয়ে।

Dhaka, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

নামজারি

নামজারি করার জন্য। নরমালি তারা অনেক বেশি টাকা নেয়।ধরেন ১৫০০ টাকার কাজ আপনাকে ৫-১০০০০ টাকায় করাতে হবে। এই সমস্যা সেই সমস্যা বলে।সবাই ভুক্তভোগী। মনে মনে বকা দিয়ে টাকা পরিশোধ করে কাজ টা ঠিক করায় নেয়। ১৬-২০ গ্রেডের জব করে অথচ পকেট ভর্তি ইনকাম তাদের। সাধারন মানুষদের মেরে খাচ্ছে।

রায়পুরা, নরসিংদী, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০.০ হাজার

পুলিশ

এলাকার কিছু ব্যক্তির সহযোগিতায় আমাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হয় এবং ৮০ হাজার টাকা দাবি করা হয়। আমরা টাকা দিতে অস্বীকার করি। এরপর আমার নামে মিথ্যা নাশকতার মামলা দেওয়া হয়। সাধারণ মানুষ হিসেবে আমরা এর থেকে রেহাই পাচ্ছি না।

সাতক্ষীরা, খুলনা ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধন অনলাইন করতে গেলে আমাকে দীর্ঘ ৬ মাসের উপরে হায়রানী করেছে। জাস্ট ওদের টাকা না দেওয়ার কারনে। সর্বশেষ বাধ্য হয়ে টাকা দিয়েছি

নোয়াখালী, চট্টগ্রাম ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন

সরকারি নবম গ্রেডে চাকরির পর পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্মচারী আমার বাবার নিকট মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করেন।

নীলফামারী সদর, রংপুর ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

পুলিশ ভেরিফিকেশন

২০২৪ সালের শুরুর দিকে, সরকারি চাকুরির পুলিশ ভেরিফিকেশন এর জন্য পুলিশ টাকা দাবি করে।

নারায়ণগঞ্জ, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

উপজেলা আনসার অফিস নকলা

একটি ট্রেনিং এর জন্য টাকা দিতে হয়েছে অফিস সহায়ক —কে।টাকা ছাড়া অফিসে নাকি কিছুই হয়না।

Nakla, ময়মনসিংহ ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

MPO College Teachers Retirement & Welfare Allowances

When my father went to the BANBEIS Bhaban at Palashi-Nilkhet, Dhaka-1205 regarding my father’s Retirement & Welfare Allowances matters, they would keep the file pending for a long time. As a result, even after his retirement, there was a delay in receiving his Retirement & Welfare money. So, he was forced to pay ৳50,000 in two installments. They usually ask for the money to be deposited on cash at a shop near the office, so that there is no record or evidence of the payment. He said that ৳11 lakh will come in, but only ৳3 lakh has been received as govt processed. Now that person is asking for another ৳50,000. Saying, he has my father NID. so there could be a problem.

Dhaka, ঢাকা ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

Not to file a case against an inccocent person. ( lawsuit business)

A famiy person was abducted and arrested by police when no one is arround in the house. He had no case nor an warrant, they just came and abducted him to a Police bit. Then the police demanded 4 lac taka not to file a case against him, communicated by the source. They eventually agreed to receive 2 lac taka. Which we refused. His only crime was he supported a political party in a village. And he didn't commit a single crime. Even police couldn't show anything. They kept saying He was a politician and we know that he is not doing any politics for last 3 years. But we have nothing to do. It's an order from above. We refused to give the bribe. He eventually shown arrest.

Chattogram, চট্টগ্রাম ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

NID Age Correction

I applied for my brother's nid age correction which is emergency for passport renewal as my brother was trying to settle down in middle east.But the application remained untouched for 3 months until I communicate District Election Office. Then the official demanded 25k for instant correction. I have no other option but to correct nid.So I paid 20k and within moments my job done.Cursed those who take the advantage of helpless people.

Brahmanbaria, চট্টগ্রাম ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

Bureau Of Manpower, Employer & Training Chittagong

I went there to obtain a BMET clearance certificate for traveling abroad with an employment visa. They are asking for an NID for registration, which I don't have since I have been living abroad for 30 years. Those without an NID have the option to register manually at the BMET office using their passport. one officer demanded 8000 taka in addition to the standard government fee for completing this.

Chattogram, চট্টগ্রাম ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫০

ময়মনসিংহ পলিটেকনিক - হিসাব শাখা

সরকারি ফি হিসেবে রেফার্ড পরীক্ষার্থীদের সংযোগ নামে একটি ফি নির্ধারণ করা হয় সরকারের পক্ষ থেকে (সরকার মানে কারিগরি বোর্ড)। যার পরিমাণ 700 টাকা। সম্মানিত হিসাব শাখার কর্মচারী আমার থেকে দাবি করলেন 850 টাকা। প্রতিনিয়ত উনার কাছে এমন রেফার্ড পরীক্ষার্থীরা যায় তাদের প্রয়োজনীয় কাগজপত্র এবং ফ্রম ফিলাপ করতে , উনি এভাবে 100 টাকা করে এক্সট্রা নেন সম্ভবত। কারণ আমার কাছে যখন চাইলেন খুব স্বাভাবিক ভাবেই। একটা সরকারি পলিটেকনিক এর হিসাব শাখার একজন, সরকারি বেতন নিশ্চয়ই পান? তার পরেও দৈনিক ১০ জন শিক্ষার্থীর থেকে ১০০ টাকা করে নিলেও ১৫ দিন শেষে প্রায় ১৫০০০ টাকা এক্সট্রা ঘুষ নিচ্ছেন।আমার পক্ষে প্রতিবাদ করা, প্রতিষ্ঠানে অভিযোগ করা সম্ভব ছিলো না, ওই সময়টাতে আমার নিজের কাগজপত্র গুছানো ছিলো অধিক গুরুত্বপূর্ণ।

Mymensingh, ময়মনসিংহ ২২ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য