সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,৫৬৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ভ্যাট কাষ্টম

যতগুলো শুরুম আছে সবাই ভ্যাট ফাকি দিয়ে অফিসার কে ঘুস দেয় যে খানে সরকার ভ্যাট পাবে ৪ লাখ সেটা ২০ হাজারে মিটানো হয়

রাজশাহী, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে RJZAXJT8
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.৫ হাজার

প্রকল্প সম্পন্নের প্রত্যায়ন পত্র

এনজিও ব্যুরোর অনুমোদিত প্রকল্পের প্রত্যয়নপত্র প্রাপ্তির প্রক্রিয়া ও বাস্তব চিত্র এনজিও ব্যুরোর অনুমোদনপ্রাপ্ত কোনো প্রকল্প সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের কাছ থেকে প্রত্যয়নপত্র (Completion/Certification) সংগ্রহ করতে হয়। এ জন্য সাধারণত আবেদনপত্র জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা দিতে হয়। আবেদনটি পরবর্তী সময়ে সংশ্লিষ্ট স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা বা অন্যান্য দপ্তরে মতামতের জন্য প্রেরণ করা হয়। এরপর সংশ্লিষ্ট দপ্তরগুলোর মতামত সংগ্রহ করে প্রত্যয়নপত্র প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে বাস্তব অভিজ্ঞতায় দেখা যায়, এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রায় ৪,৫০০ থেকে ৬,০০০ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়।

যশোর, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে KH5GXUTA
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

সরকারি চাকরিতে যোগদানের পর প্রথম বেতন উত্তোলন প্রক্রিয়া

সরকারি চাকরিতে যোগদানের পর প্রথম বেতন উত্তোলনের জন্য এজি অফিসে পে ফিক্সেশন এর জন্য যোগাযোগ করি। তখন চা মিষ্টি খাওয়ার জন্য ২০০০ টাকা দিতে বলে।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে DKPM6H6M
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

ফার্মেসির দোকানের সার্টিফিকেট

সার্টিফিকেট আনতে গিয়েছিলাম, তারা বললো আবেদনই হয় নাই, পরে ওখানকার সিকিউরিটি গার্ড আমাকে নিচে গিয়ে একজনের সাথে যোগাযোগ করতে বলল, করে সে আমাকে বলল কোন কাগজপত্র লাগবে না তবে টাকা লাগবে 6000 এরপর আপনার কাজ হয়ে যাবে

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে DK63MAFF
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

অবসর ভাতা

সরকারি চাকরিজীবী মৃত্যুর পরে ওনার স্ত্রী , সন্তান উপজেলা একাউন্টস অফিসে অবসর ভাতা চালুর জন্য গেলে এ পরিমাণ টাকা দাবি করা হয় ও দিতে হয়। সরকারি চাকরিজীবী হয়ে মৃত্যুর পরে যদি সরকারি অফিসে ঘুষ দিতে হয় , এর চেয়ে হয়রানি আর কি হতে পারে ?

খানসামা, দিনাজপুর, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে RN8UL5WT
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২০ লাখ

ভূমি অধিগ্রহন শাখা, গাইবান্ধা ডিসি অফিস.

গাইবান্ধা ডিসি অফিস ভূমি অধিগ্রহণ শাখা হতে ঝুকিপূর্ণ সেতুর জমি অধিগ্রহণ করা হয় এবং তার অর্থ উত্তোলন করার জন্য মোট মূল্যের ৩% দাবি করা যা উপরে উল্লেখিত অর্থ গিয়ে দারায় যাহা পরিশোধ না করিলে অর্থ উত্তোলন তো দূরের কথা ১ বছরে আপনার ফাইলটা পর্যন্ত খুলে দেখার প্রয়োজন মনে করে না। বাধ্য করা হয় টাকা প্রদানে অতঃপর নগদ অর্থ পরিশোধের মাধ্যমে কাজ সম্পাদন করা হয়। এখানে প্রায় ১০০ টি বাড়ি অধিগ্রহণ করা হয়। এই অর্থ সকলের জন্য প্রযোজ্য। গাইবান্ধা ডিসি অফিসের ৩ তলা LO Officer এই সমস্ত কিছু গোপনে পরিচালনা করেন। টাকা উত্তোলনের দায়িত্ব বড় বাবু সে পরিচালনা করেন।

গাইবান্ধা, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে RNFHCZD8
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন ফর পুলিশ ক্লিয়ারেন্স

আমার মামার পুলিশ ক্লিয়ারেন্স লাগতো, পুলিশ আমার মামাকে ফোনে বলেছে ০৩ হাজার টাকা সহ পাঠাতে। আমি গিয়ে ০২ হাজার দিলেও মানতে নারাজ। উল্টো আমাকে হুমকি দিয়েছিল নেগেটিভ রিপোর্ট দিবে। ঘটনাটি ২০২১ সালের, সেসময় এতোটা প্রতিবাদী ছিলাম না আবার পুলিশ ক্লিয়ারেন্স টাও লাগতো বিধায় বাধ্য হয়ে দিয়েছিলাম জীবনের দ্বিতীয়বার ঘুষ, প্রথমবার পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন ০১ হাজার টাকা।

সুন্দরগঞ্জ থানা, গাইবান্ধা জেলা, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে RNST2BX5
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

কাস্টমস

চট্টগ্রাম কাস্টম হাউস, বন্দর কিংবা ICD-তে কাজ করেন এমন আমদানি ও রপ্তানিকারকরাই সবচেয়ে ভালো জানেন, কাস্টমসের কার্যক্রমে কী পরিমাণ হয়রানি ও অনিয়মের মুখোমুখি হতে হয়। সবচেয়ে বড় অভিযোগগুলোর একটি হলো, অনেক কাস্টমস কর্মকর্তা ঘুষ ছাড়া ফাইল বা পণ্য সংক্রান্ত কাজ এগিয়ে নিতে অনীহা দেখান। নানা অজুহাতে কাগজপত্র আটকে রাখা, অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করা কিংবা সময়ক্ষেপণের মাধ্যমে ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করা হয়। এরপর দ্রুত কাজ শেষ করতে অনেক ক্ষেত্রেই ঘুষ দিতে বাধ্য হওয়ার অভিযোগ রয়েছে। রপ্তানিকে দেশের অর্থনীতির চালিকাশক্তি বলা হয়। অথচ একজন রপ্তানিকারককে পণ্য সময়মতো জাহাজীকরণ করতে গিয়ে যদি কাস্টমসের অনিয়ম ও ঘুষের কাছে জিম্মি হতে হয়, তাহলে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কারণ জাহাজের নির্ধারিত সময় চলে গেলে ডেমারেজ ও

চট্রগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে CTXD8T8M
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ট্রেড লাইসেন্স তৈরী

ট্রেড লাইসেন্স করার জন্য অফিসার বা দ্বায়িত্বপ্রাপ্ত উনি কোনো তথ্য দেয় না। প্রতিষ্ঠানেও কোনো তথ্য নাই। তাই পিয়ন এর কাছে যাইতে বলে। পিয়ন সরকারি খরচ হতে ১০০০-৩০০০ টাকা বেশি দাবি করে যা পরিশোধ না করলে সেবা পাওয়া যায় না।

DHAKA AZIMPUR ONCHOL -3, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে DKWK4F4J
০ মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

এন আইডি সংশোধন

সমস্যা: সঠিক জন্মসনদ দিয়ে এমআরপি পাসপোর্ট করা থাকলেও, এনআইডি (NID) কার্ডে আমার ও আমার মায়ের নাম ভুল আসে। জটিলতা: এই ভুলের কারণে পাসপোর্ট অফিস ই-পাসপোর্টের আবেদন জমা নেয়নি এবং আগে এনআইডি সংশোধনের পরামর্শ দেয়। অভিজ্ঞতা: প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে একাধিকবার উপজেলা নির্বাচন অফিসে গেলেও কর্মকর্তা ফাইল জমা নেননি, বরং আকার-ইঙ্গিতে দালাল ধরার সংকেত দেন। বর্তমান অবস্থা: বাধ্য হয়ে দালালের মাধ্যমে ৮,০০০ টাকায় কাজ করাতে রাজি হই। শর্ত অনুযায়ী ৩ হাজার দিয়েছি, কাজ হওয়ার পর বাকি টাকা পরিশোধ করা হবে। বর্তমানে ফাইলটি জমা নেওয়া হয়েছে। দেখাযাক কি হয়।

হাজীগঞ্জ, চাঁদপুর।, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ৩৫ বার দেখা হয়েছে CTEHUQ4E
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩১.০ হাজার

Vat submission- failure to submit monthly evat.

আমি নতুন ট্রেড লাইসেন্স এ BIN নাম্বার বানিয়েছি। আমাকে অবহিত করা হয় নাই যে মান্থলী এই বীন এর জন্য VAT Return করতে হবে। আমার জরিমানা হয়েছিল ৩৬০০০ টাকা। যেহেতু, আমি BIN বানানোর পর কোন কাজ করি নাই/ পাই নাই, তাই উপরোক্ত অফিসে গিয়েছিলাম কিছু এক্সেম্পট পাওয়া যায় নাকি দেখার জন্য। নীচ তালা থেকে আমাকে একজন রাজস্ব কর্মকর্তা এর কাছে পাঠানো হয়েছিল। উনি আমার ব্যাপারটি শুনলেন তারপরে বললেন যে, আপনার সমস্যা সমাধান তো করাই যায়, কিন্তু আমি এখন আপনার সমস্যার সমাধান করে দিলে আমার অফিসের বাইরের পিয়ন মনে করবে আমি আপনার কাছ থেকে টাকা খেয়েছি। আপনি ওকে কিছু টাকা দিয়েন। আর আপনার কাগজ গুলা তৈরী করতে কিছু টাকা লাগবে সেইটা দিয়েন। চা এর হিসাব, গাড়ি ভাড়া ইত্যাদী আরো অনেক কিছু বলে শেষ পর্যন্ত ৩১০০০ টাকা নেয়।

Vat & TAX office, Road 1, Mirpur 11, Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে DK6PRQ3T
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

ক্যান্সার রোগীদের প্রাপ্ত টাকা সমাজকল্যান অফিস থেকে

সমাজকল্যান অফিস থেকে ক্যন্সার রোগীদের জন্য ৫০০০০ টাকা পেতে তাদের প্রতেককে অফিস খরচ ১৫০০০ দিতে হয়

মতলব উত্তর উপজেলা, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে CTJZ4CCP
০ মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০০ লাখ

পনি উন্নয়ন বোর্ড ছাড় পত্র

আমার জমির পাশদিয়ে একটি খাল আছে তাই ভবন নির্মানের জন্য ছাড় পত্র প্রয়োজন। জায়গায় কোন সমস্যা নেই তারপরও ওনাদের দাবি ৬০ লাখ টাকা দিতে হবে। আমার বাজেটের বাহিরে হওয়ায় প্রক্রিয়া টি স্থগিত রয়েছে।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩১ বার দেখা হয়েছে DKRUZ2RN
০ মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

ভূমিসেবা সহায়তা কেন্দ্র (LSFC) এর অনুমতিপত্র

ভূমিসেবা সহায়তা নির্দেশিকা 2025 এ উল্লিখিত প্রদেয় সকল ফি এর বাহিরেও Local Revenue নাম দিয়ে অতিরিক্ত 25000 টাকা চাওয়া হচ্ছে।

সিলেট, সিলেট ২৩ আগস্ট ২০২৬ ৩০ বার দেখা হয়েছে SY6WLADP
০ মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

TIN certificate correction.

আমি টিন সার্টিফিকেটের ঠিকানা ভুল দেওয়ার জন্য তা দিক করতে ওয়েবসাইটের হেল্প নেই কিন্তু ওয়েবসাইট থেকে কাজ না হওয়ায় অফিসে যাই সেখানে — নামের এক কর্মকর্তা ঠিকানায় গ্রমের নামের একটা অক্ষর পরিবর্তন করার জন্য ২০০০ এবং নামের ইডিট করানোর জন্য ১০০০ মোট ৩০০০ টাকা দাবি করে যায় প্রেক্ষিতে আমি অফিস থেকে কোনো টাকা না দিয়ে বেড়িয়ে আসি।

Sirajganj, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ৩০ বার দেখা হয়েছে RJYHVWU4
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বৈদ্যুতিক মিটার পরিবর্তন

নষ্ট বৈদ্যুতিক মিটার পরিবর্তন করে নতুন বিদ্যুত মিটার পুন:স্থাপন

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে DK3TS78N
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

pension

amr maa er pension er file approved korar Jonno nogod cash 30000 tk ghush chay ebong ta Ami dite baddho hoi. eta location Hisab Bhaban, Office of the Controller General of Accounts (CGA) হিসাব ভবন, হিসাব মহা নিয়ন্ত্রকের কার্যালয় DOWA er hisab shakay thaka ekjon protinidhi ebong tar immediate senior boss ei ghush ta nen.

dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DK9X6YV2
০ মন্তব্য