সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৫,৯২৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

নাম জারী হাউজিং অফিস

যার নামে বাড়ি তিনি মারা গিয়েছেন তার ওয়ারিশদের মধ্যে নিয়ম অনুযায়ী নাম জারি করার দাবীকৃত সকল ডকুমেন্টসহ ফাইল করা হয়েছে। এখন তারা কিছু হাস্যকর করে দিয়েছেন যেগুলো সত্যিই হাস্যকর। খালিশপুরের অবস্থিত অফিস ১০ হাজার টাকা নিয়ে তাদের উপরের অফিসারের (অন্য অফিস) কাছে ফাইল ফরওয়ার্ড করেন। উপরের অফিসার আবার এই হাস্যকর অসঙ্গতি খুঁজে বের করে। ফাইল ফেরত দেন। (এনআইডিতে থাকা ঠিকানায় খালিশপুর এর বানানৎখলিশপুর আছে কেন?) অথচ এই একই বানানে পূর্বের সমস্ত ফাইল সে কাজ করে দিয়েছে। কেননা এই বানানটি যখন এনআইডি করা হয় তখন শহরের নামের স্থানের ড্রপ ডাউন বক্সে ভুলটা করা ছিল। এখন খালিশপুরের অবস্থিত অফিসের অফিসার অভিমত জানিয়েছেন- "বোঝেন ই তো। এবার ফাইল ফরওয়ার্ড করার পরে একটু যোগাযোগ করেন"।

শুধু দাবি করেছে
খালিশপুর ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এনআইডি কার্ড

NID (জাতীয় পরিচয়পত্র) করার জন্য নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে গিয়ে ফরমে স্বাক্ষর করানোর সময় আমাকে অতিরিক্ত ১০০ টাকা দিতে বাধ্য করা হয়েছে। অফিসের বাইরে বসে যারা আবেদনকারীদের ফরম পূরণ, লিখালিখি ও বিভিন্ন কাগজপত্রের কাজ করে দেন, তাদের মধ্য থেকে একজন ব্যক্তি এই ১০০ টাকা অতিরিক্ত হিসেবে দাবি করেন এবং গ্রহণ করেন।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ ৳১০০
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জাতীয় পরিচয় পত্র সকল কাজ

জাতীয় পরিচয় পত্রের নাম সংশোধন ও জন্ম তারিখ ভুলের কারণে প্রতি বছরের জন্য ৫০০০/- ধার্য করেন তারা এবং তাই না কিছু বললে তারা কাজ হোল্ড করে দেয় চরম ভোগান্তিতে পরে নিরুপায় হয়ে দ্রুত কাজটি সমাধানের জন্য টাকাটি দিতে হয়।

ঘুষ দিয়েছি
জামালপু সদর ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

College theke onno clg e tc newar jnne 8000 taka ঘুষ নিয়েছে

Ami rajshahi clg e change paichi ejnne ami talondo clg chere rajshahi clg e vorti howar jnne tader kache theke kagoj newar jnne amar theke taka dabi kore abong taka niyeche

ঘুষ দিয়েছি
তালন্দ কলেজ এর সানোয়ার স্যার তানোর রাজশাহী ৳৮.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ন্যাশনাল আইডি কার্ড

আমি ন্যাশনাল আইডি কার্ড বানাতে গিয়েছিলাম ফরিদপুর জেলার বোয়ালমারী থানার নির্বাচন কমিশন অফিসে। সেখানে আইডি কার্ড বানাতে গিয়ে ৩ মাস ঘুরেছি। পরে ১০,০০০ টাকা দাবি করলে ৭,০০০ টাকা দেই, টাকা দেয়ার ১ সপ্তাহের ভেতর আইডি কার্ড হয়ে গেছে

ঘুষ দিয়েছি
ফরিদপুর ৳৭.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জম্মনিবন্ধ ভুল ঠিক করা, অনলাইন করা

জন্মনিবন্ধন ভুল ঠিক করতে ও অনলাইন করতে ১০০০ টাকা বাড়তি নিয়েছে ।

ঘুষ দিয়েছি
রামপুর, কোম্পানি গঞ্জ,নোয়াখালী ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকুরীর পুলিশ ভেরিফিকেশন

বিসিএস থেকে নন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সকল প্রার্থীদের কাছে থেকে সারা বাংলাদেশে ন্যূনতম ২০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত ঘুষ নিচ্ছে ডিএসবি অফিসগুলো। সে হিসেবে ৪০০০ প্রার্থী যদি ৩০০০ টাকা করেও দেন তবে মোট ঘুষের পরিমান হয় ১২০০০০০০ (এক কোটি ২০ লাখ টাকা)। চাকুরীর শুরুতেই মেধাবী এই প্রার্থীদের থেকে ঘুষ নিয়ে ডিমোরালাইজড করার দায়ভার কি রাষ্ট্র এরিয়ে যেতে পারে?

শুধু দাবি করেছে
বাংলাদেশের সকল জেলা ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নির্বাচন কমিশনে ভোটার আইডি সংশোধন করতে গেলে মাসের পর মাস সময় লেগে যায়।ঘুষ হলে সবি সম্ভব।

২০১৮ সালে একটি বেসরকারি প্রতিষ্ঠানে আমার জব হয়।কিন্ত একাডেমিক সার্টিফিকেটে নামের সামনে মোঃ ছিলোনা।কিন্তু ভোটার আইডিতে মোঃ ছিলো।প্রতিষ্ঠানটির HRD থেকে আমাকে বলা হয় যতদিন ভোটার আইডিটা সংশোধন করতে পারবেন না, ততদিন বেতন পাবেন না। এরপর নির্বাচন অফিস ও অনলাইনে আাবেদন করি।একে একে চার মাস চলে গেলো কোন কাজ আর হচ্ছে না।চাকরি করতাম রংপুরের পীরগাছা, ভোটার বোদা,পঞ্চগড়ে।এই দুই জায়গার নির্বাচন অফিসে অনেকে কান্নাকাটি করলাম কোন কাজ হচ্ছে না।শেষে গেলাম প্রধান নির্বাচন কমিশনের কার্যলয়,আগারগাঁও, ঢাকায়।একে একে তিনদিন চলে যায়।পুরুষ মহিলা লাইনের পর লাইন।কারো নামের বানান ভুল। কেউবা বয়স কমাতে আসছে।লাইন আর শে্য হয়না। লাইন শেষ হলে পরে তখন বলছে সার্ভার বিজি।এদিকে পরপর তিনদিন হোটেলে থাকা খাওয়াতো আছে।শেষে টাকা ফুরিয়ে আসে

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পদন্নতি

আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইপিআই ভারপ্রাপ্ত আছি প্রায় ৮ মাস থেকে । কিন্তু জানতে পারলাম নিয়োগ হচ্ছে । আমি যোগাযোগ করলাম । সেখান থেকে বলা হল ০৪ লক্ষ দিলে আমাকে নিজ বেতনে ইপিআই পোষ্টে দিবে । টাকা না দেবার কারনে আমাকে বাদ দিয়ে একজন অনঅভিজ্ঞ লোকের কাছ থেকে ০৪ লক্ষ টাকার বিনিময়ে ইপিআই পোষ্টে নিয়োগ দিয়েছে। বিষয়টি খুব কষ্টদায়ক। ৫বছর পরিশ্রম করে ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ পাই । ৮মাস সৎ ও নিষ্ঠার কাজ করতে থাকি। এখন টাকার কাছে হেরে গেলাম। এতদিনে বুঝতে পারলাম সৎ ও নিষ্ঠার কাজ করা টা এ দেশের জন্য অভিশাপ। আমার সন্তান রা আমাকে খোটা দেয় এতদিন সৎ থেকে পরিশ্রম করে কি পেলাম। তবে আমি আশা বাদি সত্যর জয় হবেই।

ঘুষ দিইনি
ডাকা ৳৩.৫০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ঠিকাদারী কাজ

আমি শুধু সুনামগঞ্জের কথা বলতেছি। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিআরই সুনামগঞ্জ। এখানে আপনি এক্সেন হতে শুরু করে সিনিয়র এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ল্যাপ টেকনিশিয়ান সবাইকে বিশাল পরিমাণ টাকা পিসি টাকা দিতে হয়। এটা একটা লিখিত আমলনামার মত হয়ে গেছে। আমার কথা হচ্ছে ঠিকাদার কেন এদেরকে পিসি দিবে। এটাতো জেলা অফিসের কথা বললাম এখন উপজেলা অফিসে কথা বলি, উপজেলা ইঞ্জিনিয়ার, সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, একাউন্ট ঠিকাদার যখন বিল করে, প্রতিটি বিলে প্রচুর পরিমাণ পিসির টাকা ওনারা নেয়। সরকার কোন ইনকারই করো না কেন। সামান্য বেতনে চাকরি করে কিন্তু একেকজনে চলাফেরা রাজা বাদশার মত। এদের আয়েরস্য খতিয়ে দেখা উচিত। এরা বিশাল পরিমাণ করাপটেড

ঘুষ দিয়েছি
সুনামগঞ্জ ৳১.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নতুন বিদ্যুতিক মিটার সংযোগ দেওয়া

ফুলপুর উপজেলার বিপিডিবি সার্ভিসের কর্মকর্তারা বিশেষ করে অভিযোগ কক্ষের কর্মীরা (২ জন), আরই পদের দুইজন, কিছু লাইনম্যান কর্মীরা নতুন মিটার সংযোগ দিতে গেলে যেখানে মাত্র ১২৫০ টাকা সরকার মতে সরকারী নতুন বিদ্যুতিক মিটার সংযোগ দিতে প্রয়োজন। সেখানে কর্মকর্তারা ৩৫০০ টাকা,৪০০০ টাকা, ৫০০০ টাকা এমনকি ৬ হাজার পর্যন্ত টাকা দাবি করে। পরে এটি ৯৯৯ নম্বর জানানোর কথা বললে এটি ওরা বিভিন্ন তালবাহানা শুরু করে। যদিও একজন লাইনম্যানের মাধ্যমে ১৮০০ টাকায় মিটারটি উপজেলার ফুলপুর উপজেলায় আরই পরে এই নিয়ে কথা বললেন। বিপিডিবি নতুন বিদ্যুৎ মিটারের জন্য আমাকে ৩৫০ টাকা বেশি দিতে হয়। তবে লাইনম্যানকে ৫০০ টাকা ঘুষ দিতে হয়।

ঘুষ দিইনি
ফুলপুর উপজেলা, ময়মনসিংহ ৳৩.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ওয়ারিশ সনদ

আমি টাংগাঈল ডিস্ট্রিকের মির্জাপুর থানার বাঁশতৈল ইউনিয়ন পরিষদে গত সপ্তাহে একটি ওয়ারিশ সনদ তুলতে যায় এবং কম্পিউটার অপারেটরের কাছ থেকে সনদটি সংগ্রহ করে চেয়ারম্যানের কাছ থেকে স্বাক্ষর নিই।এতে করে আমার কাছে থেকে 300/টাকা নেওয়া হয়।পরবর্তীতে আমি ইন্টারনেট ঘেঁটে দেখতে পাই যে,এই ফি মাত্র 50-100/বেশী নয়।বাকি টাকা আমার কাছে থেকে আমার অজান্তেই ঘুষ হিসেবে নিয়ে নিয়েছে।ইউনিয়নের সচীব অবশ‍্য আমায় জিজ্ঞেস করেছিল ফি কত দিয়েছেন।আমি বলেছি 300/,এটি শোনে তিনিও আর কিছুই বললেন না।আর আমি সনদটি নিয়ে চলে আসি।এভাবেই দেশের রন্ধ্রে রন্ধ্রে ঘুষের সিন্ডিকেট লুকিয়ে আছে।তবে কি এই দেশ দুর্নীতির কাছেই হেঁড়ে যাবে??

ঘুষ দিয়েছি
টাংগাঈল মির্জাপুর থানার বাঁশতৈল ইউনিয়ন ৳৩০০
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মোবাইল ফোন উদ্ধারের পর পুলিশ টাকা নিয়েছে।

আমার ফোন হারিয়ে যাওয়ায় আমি একটি জিডি করি। তারপর ফোন পাওয়া গেলে, একটা নাম্বার থেকে কল দিয়ে টাকা চাওয়া হয়। থানায় ফোন আনতে গিয়ে দেখি, ফোন করা ব্যক্তি টি একজন পুলিশ ওই থানার। টাকা নেয়,তারপর ফোন হস্তান্তর করে।

ঘুষ দিয়েছি
বগুড়া ৳৩.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফিশ ডিপোজিটর টাকা ফেরত চাইতে গিয়ে ১০০০ টাকা ঘুষ নিছে, চকরিয়া পোস্ট অফিসের প্রধান কর্মকর্তা

৮ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট, ৬ বছর পরে টাকা গুলা ওঠানোর সময় ২ হাজার দাবি করে,১০০০টাকা দিয়ে বাধ্য চলে আসি

ঘুষ দিয়েছি
চকরিয়া পৌরসভা কক্সবাজার -(চকরিয়া পোস্ট অফিস) ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিদ্যুৎ অফিস

আমার থেকে ১০০০০ টাকা নিছে একটা প্রিপেইড মিটার নামানোর জন্য একটা মিটার নামাযে কি ১০ হাজার টাকা লাগে

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন

আমার বাড়ীর বিদ্যুৎ বিলের নামের বানানে একটা বানান সমস্যা ছিলো এজন্য ২০০০ টাকা দাবি করেছে।

ঘুষ দিয়েছি
ধামরাই উপজেলা ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Bangladesh biman office

আমি গত ১৭ ই জুন আবার ২৮ জুন জন্য টিকেট এর তারিখ পরিবর্তন করি, অনেক বছর আগে টিকিট চেঞ্জ করছিলাম, কিন্তু কাউন্টারে কখনো টাকা নিতো না। সব সময় নগদ ক্যাশ কাউন্টারে টাকা নিতো। এবং রিসিট দিত। এইবার ১৫ এবং ১০ জুন আমি দুইবার টিকেট চেঞ্জ করছি দু বার ই ক্যাশ কাউন্টারে নয় যে টিকিট চেঞ্জ করছে তাই সেই টাকা গ্রহণ করছে, এবং আমাকে কোন রিসিট পেপার দেয় নাই। টাকার পরিমান ৩০০০+৩০০০ টাকা

ঘুষ দিইনি
Chatogram ৳৬.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নির্বাচন কমিশন

ছেলেদের পরীক্ষা শেষ হয়েছে ভেবে অনলাইনে এনআইডি করার জন্য আবেদন করি। বায়োমেট্রিক দেওয়ার জন্য মেসেজ পাই এবং আবেদনের ফরম বের করে বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন অফিসে গেলে তারা প্রথমেই বলে, একেক এনআইডি করার জন্য কাগজ পত্রের সাথে ৫০০ টাকা দিতে হবে। শুধু টাকা দিয়েই শেষ হয় না ভোগের; আজ নয় আগামী সপ্তাহে, আগামী মাসে ইত্যাদি অজুহাত। এরপর রিকোয়েস্ট করার পর কাগজ পত্র হাতে নিয়ে বলে, জরুরী দরকার? এই ভোগান্তি শুধু একজন দুজন নয়, প্রতিদিন শত শত মানুষের ভুগতে হচ্ছে। মানুষ কাজ ফেলে নির্বাচন কমিশন অফিসে দিনের পর দিন এনআইডি করার জন্য বসে থাকে, ধরনা দিতে থাকে এই টেবিল ওই টেবিল। কিন্তু তার পরেও শেষ নয়; কাজ করবে বলে ছয়মাস একবছর লেগে যায় একটি এনআইডি বের হতে।

ঘুষ দিয়েছি
সাহেবগঞ্জ, বাকেরগঞ্জ পৌরসভা ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

NID সংশোধন

২০২৫ সালে আমি এপিডেবিট নিয়ে চট্টগ্রাম নির্বাচন অফিসে যায় NID তে জন্মতারিখ সংশোধন করতে। ১ সপ্তাহ ঘুরাইছে। ৩ দিন শুনানি তে গেছি।। কাজ হয় নাই। পরে ঘুরাঘুরির পর কম্পিউটার অফারেটর অফিসের বাইরে ডেকে নিয়ে ৩০০০ টাকা দিলে কাজ হয়ে যাবে বলেছে।। আমি আর করি নাই

ঘুষ দিইনি
গ্রাম ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য