সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৫,৯২৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন

ঘটনাটি আরও কয়েকবছর আগের,আমার জরুরী জন্মনিবন্ধন প্রয়োজন ছিলো,তো ২৫০ টাকার বিনিময়ে করে দিবে কিন্তু সময় লাগবে সর্বনিম্ন ১ মাস বা তারও বেশি।তো এটা শুনে আমি একটু আপসেট হয়ে বসে ছিলাম কারন আমার তখন জরুরী প্রয়োজন ছিলো।তখন ঔ পরিষদের কম্পিউটার অপারেটর আমাকে সাইডে ঢেকে নিয়ে বললো ভাই ১০০০ টাকা লাগবো, আপনি শুধু ১ ঘন্টা বসবেন আমি বাংলা ইংরেজি দুইটাই অরিজিনাল বের করে দিবো।তখন আমি একটু অবাকও হই আবার রাজিও হই কারন আমার জরুরী প্রয়োজন।কিন্তু এতে দ্রুত বের করা সম্ভব আমার কল্পাতেও ছিল না।তারপর আমি টাকা দেওয়ার সে কম্পিউটারে বসে সবার কাজ রেখে আমার কাজ আধাঘন্টার মধ্য জন্মনিবন্ধন বের কে চেয়ারম্যানের সাইন নিয়ে সবকিছু কম্প্লিট করে দিলো।জন্মনিবন্ধন যে এতো দ্রুত করা সম্ভব তা হয়তো আমার মতো অনেকেই জানে না।

ঘুষ দিয়েছি
বরিশাল ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

আইন মন্ত্রণালয় ডকুমেন্ট সত্যায়িত করা

কিছু মামলার কাগজ translate করিয়ে সত্যায়িত করতে গেছিলাম অনেক্ষন ভুজুম ভাজুম বলে 20000 হাজার চাইলো আমি বললাম ভেবে দেখি বলে চলে আসছি

ঘুষ দিইনি
ঢাকা সচিবলায় ৳২০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিএসটিআই থেকে নেয়া আমদানিকৃত পণ্যের গুনগত মান যাচাইয়ের মাধ্যমে ছাড়পত্র পেতে ঘুষ দিতে হয় ১৫ হাজার

একচেটিয়া সবার জন্য নিয়ম করে নিয়েছে তারা। প্রতি ফাইল কমপক্ষে ১৫হাজার টাকা। কোনো কোনো ক্ষেত্রে লক্ষ টাকাও হয়ে থাকে। যেমন পানির বোতল লাইসেন্স।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

গরুর ফার্ম

পীরগঞ্জ, রংপুরে পশু বিভাগের কর্মকর্তারা বিনামূল্যে ভ্যাকসিনের জন্য সবসময় টাকা দাবি করেন। এমনকি ছোট গরুর খামারে পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানালেও, আমাদের তাঁদের টাকা দিতে হয়।

ঘুষ দিয়েছি
পীরগঞ্জ.রংপুর ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

আমি প্রতিবন্ধী ভাতা করতে চেয়েছি আমার কাছে 3000 হাজার টাকা এর খরচ চেয়েছে কথা বলার পর 2000 হাজার টাক

আমি প্রতিবন্ধী ভাতা করতে চেয়েছি আমার কাছে 3000 হাজার টাকা চেয়েছে একপর্যায়ে কথা বলার পর 2000 হাজার টাকা ঠিক হয় তারপর আমাকে সমাজসেবা কার্যালয় নিয়ে যায় সেখানে যাওয়ার পর ডাক্তার দেখানোর জন্য টাকা লাগবে তার পর ওখানে 500 টাকা নেয়

ঘুষ দিয়েছি
ভুরুঙ্গামারীর ৳২.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মসজিদ, মাদ্রাসার জন্য জি আর চাল

মসজিদ মাদ্রাসায় জি আর চাল বরাদ্দ। ইউ এন ও এবং পি আই ইউ বলে ৬০ পারসেন্ট দিতে হবে। অর্থাৎ ৩ টনে এক টন মসজিদ মাদ্রাসায় দিবে আর ২ টন তারা নিবে।

ঘুষ দিইনি
মান্দা নওগাঁ ৳১২.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

VAT - মূল্য ঘোষণা

আমার ফ্যাক্টরির উৎপাদিত পণ্যের মূল্য ঘোষণা করার জন্য VAT অফিস এ ৫০,০০০ টাকা দিয়েছি। অন্যথায় আমার উৎপাদিত পণ্যের মূল্য তারা বাড়ানোর জন্য চাপ দিচ্ছিল। অর্থাৎ আমি আমার পণ্য বিক্রি করি ১০০ টাকা। VAT ১৫ টাকা। কিন্তু তাদের দাবি আমি আমার পণ্য বিক্রি করি ২০০ টাকা। তাই আমার VAT হবে ৩০ টাকা। ১৫ টাকা VAT কে ১৫ টাকা রাখার জন্য এই ঘুষ।

ঘুষ দিয়েছি
সাভার ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বরিশাল ম্যানপাওয়ার অফিস (ফিঙ্গার অফিস), মুসলিম পাড়া, হাতেমআলী কলেজ, চৌমাথা।

আমার মামার সৌদিতে যাবার জন্য ফিঙ্গার অফিসে গেলে, কম্পিউটার অপারেটর জনাব (M) & (F) ও পিওন (S) নামের ৩ জন্য ব্যক্তি, আমার কাছে মোফার কপি না থাকার কারনে ৪ হাজার টাকা ঘুষ দাবি করে। পরবর্তিতে ৩ হাজার টাকায় তারা রাজি হয় এবং ফিঙ্গার দেয়। কিন্তু মজার বিষয় হলো ফিঙ্গার দিতে শুধু পাচপোর্ট লাগে এবং ২০০ টাকা দিয়ে bmet রেজিট্রেশন লাগে, তারা মোফার কাগজ নামের নাটক সাজিয়ে জনগনের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

ঘুষ দিয়েছি
বরিশাল ম্যানপাওয়ার অফিস (ফিঙ্গার অফিস), মুসলিম পাড়া, হাতেমআল ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকরির পুলিশ ভেরিফিকেশন

চাকরির জন্য পুলিশ একাডেমিক সার্টিফিকেট এবং স্থায়ী ঠিকানা ভেরিফাই করতে গিয়ে দায়িত্বরত এস আই মিষ্টি খাওয়ার টাকা চেয়ছিল। আমি টাকা না দিয়ে তাদের জন্য মিষ্টি কিনে দিতে চাইলে তারা সেটাকে ঘুড়িয়ে পেচিয়ে টাকা দেয়ার জন্যই চাপ দিচ্ছিল। শেষে নিরুপায় হয়ে আমি ১০০০ টাকা বের করে দিলে তারা সেটাকে ঘুড়িয়ে পেচিয়ে আরো বেশি দাবি করে। অবশেষে আমি আরো ৫০০ টাকা দিয়ে থানা থেকে চলে আসি আমার কর্মস্থলে। তারা পরেরদিন আবারো আমার ঠিকানা অনুযায়ী বাড়িতে গিয়ে আব্বা আর আম্মা কে ভয় দেখায় যে ভেরিফাই ঠিক মত না হলে চাকরি চলে যেতে পারে এই বলে সাথে ৫০০০ টাকা দাবি করে আব্বা ভয় পেয়ে কোনপ্রকার উপায় না পেয়ে আরো ১০০০ টাকা দিয়ে তাদেরকে বিদায় করার চেষ্টা করে তবুও তারা আরও টাকা চেয়েছিলেন। শেষে এলাকার একজন মুরুব্বির কথায় তারা চলে যায়।

ঘুষ দিয়েছি
গোপালপুর টাঙ্গাইল ৳২.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

আমি গত ২৪ তারিখ পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করি। ২৫ তারিখ রাত১১:৩০এ বাগেরহাট সদর থানা থেকে কল করে একজন পুলিশ কর্মকর্তা। আমি ২৬ তারিখ সেই কর্মকর্তার সাথে সাক্ষাত করি। সে আমার সকল তথ্য যাচাই করে বলে সব ঠিক আছে। তার পর বলে অফিস খরচ দিতে হবে ১২০০ টাকা। আমি বিভিন্ন সমস্যা দেখিয়ে ৬২৫-৬৩০ টাকার মতো দিয়ে ডিল করি। আমি কর্মকর্তার নাম আর কন্টাক নাম্বার প্রকাশ করলাম না

ঘুষ দিয়েছি
বাগেরহাট ৳১.২ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কারেন্টের মিটার নামানো"

ফুলকোচা বিদ্যুৎ অফিসে কারেন্টের মিটার নামানোর জন্য ৩,০০০ টাকা চাওয়া হয়েছিল। কাজটির জন্য ৩,০০০ টাকা দেওয়া সত্ত্বেও গত ৩ মাস ধরে মিটার নামিয়ে দেওয়া হচ্ছে না এবং শুধু ঘোড়ানো হচ্ছে।" দালাল চক্রের অবাব নেই প্রকাশ্যে

ঘুষ দিয়েছি
জামালপুর ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বাড়ি তৈরির অনুমোদন পত্র

১৫ হাজার টাকা দিয়ে দিছি নয় মাস আগে, এখনো অনুমোদন পত্র হাতে পায়নি, আজকাল করে করে ঘোরাচ্ছে।

ঘুষ দিয়েছি
সাতক্ষীরা ৳১৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

থানায় সাধারণ ডায়েরি করনে

সাধারণ ডায়েরি করার জন্য উৎকোচ হিসেবে নিয়েছে ১৩০০ টাকা অদ্যবতি কোন কাজ করেনি

ঘুষ দিয়েছি
আমতলী থানা ৳১.৩ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

আমি সরকারি ফি প্রদান করেছি ১৫০০ টাকা।পুলিশ ক্লিয়ারেন্স এর জন্ন।কিন্তু আমার সব কিছু ঠিক ছিল।পুলিশ আমাকে কল দিয়ে থানায় ডেকেছে।তারপর ৫০০ টাকা পুন্দে দিয়েছে।কিন্তু বেশি চায়নাই।৫০০ ই চেয়েছিল😂

ঘুষ দিয়েছি
গাজিপুর ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কলকারখানা পরিদর্শন অধিদপ্তর

কলকারখানা অধিদপ্তরের ডিআইজি একজন মহিলা পরিদর্শকে একজন এডিশনাল ডিআইজিসহ কারখানা ভিজিটের নাম করে টাকা তোলার জন্য পাঠায়। কারখানায় একেক বার একেক ইন্সপেক্টর আসে। যেই আসে টাকা চায়। এছাড়াও তারা লাইসেন্স করার নামে আমাদের কাছ থেকে ২০,০০০/- দাবি করে। টাকা না দিলে নোটিশ করে । মামলা দেওয়ার কথা বলে।

ঘুষ দিয়েছি
Chittagong ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ মোচলেকা ও চার্জশিট জন্য ১৭০০০০০ টাকা নেয়

আমার মামলামামলা নাকি খারিজ করে দিবে বাকি আসামি দের জাবিন দিবে ইত্যাদি বিষয় নিয়ে

ঘুষ দিয়েছি
নীলফামারী ৳১.৭০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য