সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

সরকারি সেবা নয় নামকরা স্কুলের শিফট চেঞ্জ

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ডে শিফট থেকে মর্নিং শিফটে বাচ্চাকে আনতে চেয়েছিলাম। প্রিন্সিপাল থেকে শাখা প্রধান সবাই বলেছে সম্ভব না। বাস্তব চিত্র অনেকেই করেছে এই চেঞ্জ। আমি পরে অফিসে যোগাযোগ করলে দুই লাখ টাকা ঘুষ চেয়েছে। বলেছে গভর্নিং বডির লোককে দিতে হবে।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKNM6ZGZ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বগদইড় মাধ্যমিক বিদ্যালয়ে

বরাবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বগদইড় মাধ্যমিক বিদ্যালয় ঠিকানা: গ্রাম/রাস্তা: বোগদইড়, বোগদইড়, ডাকঘর: বোগদইড় হাট–৫২২৬, কাহারোল, দিনাজপুর। বিষয়: SSC পরীক্ষার টেস্ট পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে অকৃতকার্য করা, অর্থ দাবি এবং বিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের বিষয়ে গোপনীয় অভিযোগ। জনাব/জনাবা, আমি বগদইড় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির একজন শিক্ষার্থী। অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, আমার সঙ্গে বিদ্যালয়ে গুরুতর অনিয়ম করা হয়েছে বলে আমি অভিযোগ করছি। আমার অভিযোগ অনুযায়ী, SSC-এর টেস্ট পরীক্ষায় আমাকে ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে। পরবর্তীতে আমাকে বলা হয় যে, টেস্ট পরীক্ষায় পাস না করলে SSC পরীক্ষার ফরম পূরণ করতে দেওয়া হবে না। একই সঙ্গে টেস্ট পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার জন্য আমার কাছে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা দাবি করা হয়েছে বলে

দিনাজপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RNQUKU2E
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

ভোটার আইডি কার্ড সংশোধন

ভোটার আইডি কার্ডে ঠিকানা ভুল আছে । সেটা সংশোধনের জন্য বারবার অফিসে গিয়েও কোন ফায়সালা আসেনি তখন অফিসের একজনের সঙ্গে পার্সোনাল ভাবে কথা বললে সে ৩০ হাজার টাকা দাবি করে

দুপচাঁচিয়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ8A98SK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Immigration

আমি যখন মালয়েশিয়াতে পড়তে যাই, তখন কর্তব্যরত ইমিগ্রেশন অফিসার কোনো কিছু ছাড়াই আমার কাছ থেকে ৫,০০০ টাকা দাবি করে। পরে আমি তাদেরকে দেই, কোনো ঝামেলা হবে এটা আমি চাই না। তাই তাদেরকে দিয়ে আমি মালয়েশিয়া যাই।

Dhaka airport, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK2NXHUQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

নেই

ইউনিয়ন চেয়ারম্যান গর্ভবতী মায়ের জন্য প্রতি মাসে ৮৫০ টাকা করে সরকারি ভাবে দেয়া হয়। কিছু কাজ জমা দিতে হয় আমি দিয়ে ছি। চেয়ারম্যান বলে ৩ হাজার টাকা দিতে হবে আমি দিয়েছি। আমি এবং আমার বউ চাকরি করি Echotex. Echotex থেকে সেই কাজ টা করে দিয়েছে। Echotex কোন রকর টাকা নেয় নি অথচ চেয়ারম্যান ৩০০০ টাকা নিয়েছে কিন্তু টাকা আর ফেরত দেয় না।

পীরগন্জ, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RNY9CSLN
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পাসপোর্ট এর জন্য ভেরিফিকেশন।

আমার স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জে একটি উপজেলায়। নরসিংদীতে চাকরির সুবাদে নরসিংদী পাসপোর্ট অফিস পাসপোর্ট করার জন্য সব পেপার জমা জমা দেওয়ার জন্য নরসিংদী পাসপোর্ট অফিসে গেলে আমি বিকাশে পেমেন্ট করার দায়ে আমাকে শাস্তি স্বরূপ পরবর্তী সপ্তাহে আবার যাওয়ার জন্য বলে এভাবে আমাকে চার সপ্তাহে ফিরিয়ে দেওয়া হয়েছে। পরে যতটুকু বুঝতে পারলাম আমি নিজে নিজে ফাইল প্রসেসিং করার জন্য আমাকে শাস্তি দেওয়া হচ্ছে। যাই হোক, পরবর্তীতে কাল জমা করে বায়োমেট্রিক দেওয়া হলে আমার নিজ উপজেলায় স্থায়ী ঠিকানা ভেরিফিকেশনের জন্য যে পুলিশ অফিসার আসেন উনি আমাকে ফোন করে বলেন আপনি কোথায় আছেন আমি বলে আমি নরসিংদী থাকি পরে কর্তব্যরত পুলিশ অফিসার আমাকে বলেন আপনি আমাকে খরচ দিতে হবে আমি সিরাজগঞ্জ থেকে এসেছি। আমি তার প্রস্তাব প্রত্যাখ্য

সিরাজগঞ্জের একটি উপজেলা।, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJM7ZDQN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

গর্ভবতী কার্ড করার জন্য টাকা নিয়েছে

গর্ভবতী কার্ড করে দিবে বলে ৩০০০টাকা নেই বলে টাকা না দিলে কার্ড হবে না পরে কষ্ট করে টাকা দেই এখন কার্ড হইছে কিনা তাও জানিনা

শেরপুর নালিতাবাড়ী রাজনগর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYLYSFWL
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

মিথ্যা অভিযোগে ধরে নেওয়ার ফলে থানা থেকে ছাড়ানোর জন্য

আমার ভাগ্নেকে থানায় ধরে নিয়ে যায় পুলিশের একটি প্রতারক চক্র। যাদের কাজ হলো মিথ্যা অভিযোগ দিয়ে থানায় ধরে নিয়ে অভিভাবকদের কল করে হয়রানি করা ও মোটা অঙ্কের মুক্তি পন দাবি করা। রাত ১০ টচ সময় রাস্তা থেকে তাকে ধরে নিয়ে যায় থানায়, দেন তার বাবাকে কল করে বলে তাকে মোবাইল ছিনতাই করার সময় গ্রেফতার করা হয়েছে। সকালে চালান করে দেওয়া হবে, এবং পরে ভাগ্নেকে বলে ৫ লাখ টাকা নিয়ে আসতে বল নয়তো তোকে ডাকাতি মামলায় অভিযুক্ত করে চালান করা হবে। যাই হোক পরে আমাদের বড় ধরনের আইনজীবী ও বড় সাংবাদিকদের সাথে পরিচয় থাকার কারণে তাদের নিয়ে থানায় উপস্থিত হই এবং ভোর চারটার দিকে থানা থেকে তাদের মুক্তকরি কোন প্রকার মুক্তিপন ছাড়াই। কারণ পরবর্তীতে পুলিশ নিজেই প্রতারণা ফাদ পেতে এসব করছে বলে নিউজ করবে বলাতে ছেড়ে দেয় তা

উত্তরা উত্তর থানা, ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKBJAA66
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনে।

পাসপোর্ট পুলিশ ব্যারিফিকেশনে করতে এসে টাকা চাইলো টাকা না দিলে পাসপোর্ট থানায় আটকে দিবে।

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে SYR7JAAG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

টিসিবির লাইসেন্স ইনকোয়ারি

পিসিবি লাইসেন্স ইনকয়ারি করিতে আসার জন্য ৩০০০০ টাকা করে ঘোষ দাবি করেছেন

কুমিল্লা আদর্শ সদর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTNMTY3C
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Marriage

বিয়ের সময় মেয়ের বয়স হয়নি,, পরে কে জানি থানায় ইনফর্ম করে ,, পরে 5000হাজার টাকা দাবি করা হয়,,, পরে মেয়ে পক্ষ মিটাইছে

Mymensingh, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYX5GAX6
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

জমির কাগজপত্র তৈরি

উকিল আর মহুরি মিলে ভুয়া জমি আমাদের নামে নকল দলিল করে দেওয়ার জন্য টাকা চেয়ে প্রস্তাব করেছে।

সাতক্ষীরা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH369BTT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

সমাজ সেবা কার্যালয়ে এনজিও এর নাম ও গঠনতন্ত্র পরিবর্তন

একটি এনজিও এর নাম ও গঠনতন্ত্র পরিবর্তন করে দিবে ৭ দিনের মধ্যে। এই জন্য সরাসরি ৪০,০০০ টাকা ঘূষ দাবি করেন। নতুবা হবে না। তাই টাকা দিয়ে কাজটা করি। সময়মত কাজ হয়েছে।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKTYAACM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

উন্নয়ন কা‌জের টেন্ডা‌রের বিল তুল‌তে গি‌য়ে

বাংলা‌দেশ কৃ‌ষি উন্নয়ন ক‌র্পো‌রেশন BADC তে টেন্ডার পাওয়ার পর বিল নেওয়ার আ‌গে প্রকৌশলী‌দের‌কে ৫০ হাজার টাকা ঘুষ প্রদান কর‌তে হ‌য়ে‌ছে, ৯০% প্রকৌশল ডিপা‌টমে‌ন্টে প্রকাশ‌্য ঘুষ লেন‌দেন চল‌ছে

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTJNBJ9B
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

ফায়ার লাইসেন্স করতে চাওয়া

ফায়ার লাইসেন্স করে দেওয়ার জন্য কর্মকর্তা ২০ হাজার টাকা নিয়েছে

সুনামগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে SY3S33S5
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

ফায়ার লাইসেন্স নবায়ন

রংপুর ফায়ার সার্ভিস অফিসে ফায়ার লাইসেন্স নবায়ন করতে গেলে ১৫,০০০ টাকা চায়। যার জন্য আমি এখন পর্যন্ত তা নবায়ন করতে পারছি না। আশা করছি যথাযথ কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে মধ্যে ব্যবস্থা গ্রহন করবেন। যাতে কোন প্রকার ঘুষ ছাড়া আমার ফায়ার লাইসেন্স নবায়ন করতে পারি।

রংপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RN2SA7AD
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২৪.০০ লাখ

একটা ফাউন্ডেশন এর সম্পদ ডেন্টাল কলেজের নামে করার জন্য রাজউককে ঘুষ।

এটা একটা ডেন্টাল কলেজের কাহিনী আমি সেখানে অডিট করতাম। সেখানে দেখি মিছিলিনিয়াস নামে একটা খরচের হেড আছে। আমি বললাম খরচ টা কিসের আমাকে ওখানকার একজন বয়স্ক জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষক এবং ওই প্রতিষ্ঠানের একাউন্টিং কনসালটেন্ট উত্তর দিল এমন যে আমার জীবনে আমি শিক্ষক হয়ে আমার ছাত্র যে কিনা রাজুকে চাকরি করে তাকে ঘুষ দিলাম। এবং কাঁদতে কাঁদতে ওই স্যার আমাকে বলল তার ছাত্র নাকি তাকে বলেছে স্যার শুধু আপনি বলে এই টাকাটা ২৪০০০০০ ভিতর সীমাবদ্ধ থাকলো। আপনার জায়গায় অন্য কেউ হইলে এত কমে কেউ করাইতে পারতো না।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK2S8NBB
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০০

জন্ম সনদ, মৃত্যু সনদ, পারিবারিক সনদ আবেদন

তারা জরুরীভাবে করে দিবে,বিভিন্ন কাগজ চেয়ে হয়রানি করে লোকটি মধ্য বয়স্ক

ঢাকা মিরপুর শেওড়াপাড়া ১৪ নম্বর কাউন্সিলর ওয়ার্ড অফিস,,, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK3RXG4S
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

টিসিবির লাইসেন্স ইনকোয়ারি

টি সি বি লাইসেন্স ইনকুরিতে আসার জন্য ৩০ হাজার করে খোশ দাবি

কুমিল্লা আদর্শ সদর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTVP9GMX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

General Diary

আমি আমার ফুফুর চেক হারানোর ফলে আমি ত্রিশাল থানায় একটা জিডি করতে যাই।জিডি শেষে সেখানের কর্মকর্তা আমার কাছে ২০০ টাকা ঘুষ দাবি করে পরবর্তীতে আমি তা দিতে না চাইলে সে বলে সে আমাকে জিডির কপি দিবেনা।যেহেতু আমার ফুফু বুড়ো মানুষ তাই তাকে নিয়ে আরেকদিন সেখানে আসা সম্ভব ছিলোনা তাই বাধ্য হয়ে ১০০ টাকা ঘুষ দিয়ে আমাকে কাজটি করাতে হয়

ত্রিশাল, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYY9ND2C
মন্তব্য