সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

ভোটার হওয়ার সময় টাকা দেই

আমি যখন ভোটার হওয়ার জন্য সব কাগজপত্র জমা দিই সব ঠিক আছে কিন্তু ভোটার বাছাই পর্ব দিন এলাকার প্রতিনিধি থাকেন। সন্ধার সময় দফাদার সাহেব ফোন দিয়ে বলেন আমার ঠিকনা বান্দরবান এর লামায় আমার ববার ঠিকানা ওকিয়া টেকনাফ আমি বাদ পড়ে গেছি, ঐখানে গিয়ে ভোটার হইতাম। তখন আমি নতুন ব্যাবসা শুরু,ব্যাবসা খুব ভালো চলতেছে ঐ সুযোগে তারা আমাকে বলে ওকিয়া গিয়ে ভোটার হইতে অনেক টাকা খরচ হবে মিনিমাম ১০দিন সময় লাগতে পারে মিনিমাম দশ দিনে ১০হাজার টাকা খরচ হবে দশ দিনে নাও হতে পারে তাই তাই আমাদেরকে ৭০০০টাকা দাও আমরা নিরবাচন অফিসে কথা বলে ভোটার করিে দিতে পারব আমি ও নিরুপাই দিয়ে দিলাম তারপর আমি বললাম না হলে কি হবে ওরা বলতেছে হবে ১০০% তারপর আর বুঝার বাকি রইল না

গজালিয়া লামা বান্দরবান, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CT97QZ27
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

প্রতি বছর আমাদের ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়, তারই ধারাবাহিকতায় এ বছরও ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়েছে। গত বছর ঘুষ নিত ২০,০০০/- বিশ হাজার টাকা করে নবায়ন করার সময় এই বছর ঘুষের পরিমাণ বাড়িয়ে ২৫,০০০/- করেছে। আমাকে বাধ্য করা হয়েছে পঁচিশ হাজার টাকা দেওয়ার জন্য যদি ময়মনসিংহ কলকারখানার DIG কে টাকা না দেই তাহলে লাইসেন্স নবায়ন হবে না। ময়মনসিংহের সকল কারখানা থেকে এই ডিআইজি সবার উপর জুলুম করে প্রতি বছর এভাবে ঘুষ নেই। ঘুষ না দিলে দিলে কারখানার নামে উল্টাপাল্টা রিপোর্ট দিয়ে কারখানা বন্ধ করে দিবে এ রকম হুমকি দিয়ে ঘুষ আদায় করে। শুধু তাই নয় প্রতি ঈদে কারখানায় এসে বোনাস সরুপ বিশ হাজার করে পার লাইসেন্স এ ঘুষ নিবে উনি যেভাবে অত্যাচার শুরু করেছে মনে হচ্ছে অচিরেই উনার জন্য ফ্যাক্টরী বন্ধ করে দিতে হবে🥲

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MYT8LA3F
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

Family certificate issue

ফ্যামিলি সার্টিফিকেট আনার জন্য গিয়েছিলাম,খরচ এর জন্য ২৫০ টাকা দাবি করে,অথচ এটা আমার জন্য কোনো ফি লাগে না ।

Kaoraid,শ্রীপুর,গাজীপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKMR2SSR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৯.২ হাজার

ফায়ার লাইসেন্স

আমার প্রতিষ্ঠানের ফায়ার লাইসেন্স নবায়ন করতে অনলাইনের নামে সরকারী ফি ও ভ্যাট বাবদ পরিশোধ করতে হয় ১৩৩২৮ টাকা।আর ঘুষ দিতে হয় ৯১৭২ টাকা।মোট-২০৫০০ টাকা খরচ হয়।

হাটহাজারী উপজেলা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTR3QTMP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৮.০ হাজার

মিথ্যা মামলা থেকে অব্যাহতি

আমি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। গ্রামে আমার নামে মিথ্যা মামলা হয়। সেই মিথ্যা মামলা থেকে অব্যাহতির জন্য বালিয়াডাঙ্গী থানায় যোগাযোগ করি। এখানে দায়িত্বপ্রাপ্ত অফিসার ২০ হাজার টাকা চাই। আমার পরিবারকে বিভিন্নভাবে বুঝিয়েছে যদি আমার নাম মামলা থেকে না কেটে নেয়া হয় তাহলে পরবর্তীতে চাকরির ক্ষেত্রে আমার বিভিন্ন জটিলতা দেখা দিবে। শেষ পর্যন্ত আমার পরিবার থেকে ১৮ হাজার টাকা দেওয়া হয়েছে।

বালিয়াডাঙ্গী থানা, ঠাকুরগাঁও, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNWKG42T
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধন সরকারি বিধি অনুযায়ী ৫০ টাকা হলেও ২০০ টাকা করে রাখে ,দাউদপুর ইউনিয়ন

দাউদপুর, নবাবগঞ্জ দিনাজপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RNVCF9Q7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭৭৫

Trade License

ইউনিয়ন পরিষদের একজন সচিব উনি। উনাকে টাকা না দিলে উনি রিপোর্ট দেয়না।। ৫৭৫ টাকা ব্যাংক এ জমা দেয়ার পরেও উনাকে ২০০ টাকা না দিলে উনি প্রিন্ট করে দেয়না। জন্ম নিবন্ধম নিতে গেলে ২০০ টাকা ১০০% দিতে হবে।। এমন কোন কাজ নাই ক উনি টাকা ছাড়া করেনা।।

Ramnarayanpur Union Parishad, Chatkhil, Noakhali, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTMV3UU3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

অগ্নি নির্বাপন

অগ্নি নির্বাপন যন্ত্র শোরুমে রাখার জন্য রেজিস্ট্রেশন খরচ বাদে ১০০০০ টাকা বেশি নিয়েছে। লাইসেন্স করার জন্য

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK77D6TY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন।

আকারে ইঙ্গিতে বুঝিয়েছিল ঘুষ না দিলে ভুল রিপোর্ট নেগেটিভ দিবে তাই বাধ্য হয়ে ১০০০ টাকা দিতে হয়েছিল।

জকিগঞ্জ, সিলেট।, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে SYMG8JAC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

বয়স্ক ভাতার আবেদন

আমি আমার মায়ের জন্যে একটি প্রতিবন্ধি ভাতার আবেদন করেছিলাম। অনেক দিন হয়ে গিয়েছিলো কিন্তু তাও কোন আপডেট না থাকার কারণে অফিসে গেলে একজন বলে কিছু খরচ পাতি দাও হয়ে যাবে এরপর ২ বারে ৪ হাজার টাকা পরিশোধ করি। তার প্রায় ৪ বছর পর এক দাদার জন্যে বয়স্ক ভাতার আবেদন করি কিন্তু তাও এমন ই আটকে রয়েছে অফিসে গেলে বলে বরাদ্দ নাই অথচ আবেদন করেছি তার আজকে প্রায় ১ বছর হয়ে গেলো তার অফিসার এর ফোন নাম্বার নিয়ে এসে তাকে কল দিলাম বললো খরচ পাতি দিতে হবে।

শরীয়তপুর সদর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKYNHNJ7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন

আমার সন্তানের জরুরী ভিত্তিতে জরুরী ভিত্তিতে জন্ম নিবন্ধন দরকার ছিল। আমি আমার ছেলে এবং মেয়ে ও আমার জন্ম নিবন্ধন করতে গেলে ইউনিয়ন পরিষদ থেকে বলে অন্তত ২০ দিন সময় লাগবে । তখন আমি তাড়াতাড়ি চাইলে বললেই হবে না । তখন আরেকজনের সাথে যোগাযোগ করলে সে বলে ৩ হাজার টাকা দিলে কালকেই পাবে । তখন আমি ২৬০০ টাকা দিয়ে করিয়ে নিয়েছি। ঘটনাটি আরও এক বছর আগে।

জামালপুর জেলার মেলান্দহ থানা মাহমুদ পুর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MY88HP7A
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধনের জন্য

আমার জন্ম নিবন্ধন এর সাথে আরেকজনের জন্য নিবন্ধন অনলাইনে পৃষ্ঠায় দেখাচ্ছে ,যখন আমি জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে অনলাইনে সার্চ দেই | আমি সিটি কর্পোরেশনের দায়িত্বরত কর্মকর্তার সত্যায়িত করা আবেদনপত্র নিয়ে ঢাকায় জন্ম নিবন্ধন হেড অফিসে দিয়েছিলাম |সেখানে যে আবেদনপত্র জমা নেয় , তার ব্যবহার অত্যন্ত খারাপ, সে আমার কাজ সমাধান করিনি বরং সে আমার কাছে টাকা দাবি করেছিল আমি এখন পর্যন্ত সমাধান পাইনি |

বরিশাল, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BRG9G9PJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

এজি অফিস

আমি নিজে ঘুষ, হাদিয়া হারাম উপার্জন করি না। সুদ লেনদেন করি না। তারপরও ভ্রমণ ব্যয়বিল উত্তোলনের সময় ৫% তাদের দেওয়া লাগে।

পিরোজপুর, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BRAVL6FV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পোস্ট অফিস, সঞ্চয় পত্র

আমি আমার মা এর সাথে সঞ্চয় পত্র করতে হাজীগঞ্জ পোস্ট অফিস এ যাই। সেখানে পোস্ট মাস্টার প্রথমে 8000 টাকা চেয়েছিল পরে 5000 টাকা দিয়ে সঞ্চয় পত্র করা হয়।

হাজীগঞ্জ, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTESMT2T
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

Office of the Registrar of Joint stock companies and firms

Office of the Registrar of Joint stock companies and firms. অডিট রিপোর্ট অনলাইনে জমা দেওয়ার পর পকেট খরচ না দিলে জীবনে পাশ হয় না।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK8QDQE5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পেনশন টাকা

ডিফেন্স সাইড এ দেখা যাই যারা রিট্যার্ড করেন তাদের পেনশন এর টাকার জন্য ৫০০ -২০০০০+ ঘুষ প্রদান করা হয়। যদি না দেওয়া হয় তাহলে কাজ গুলো প্রক্রিয়াধিন থেকে যাই। বি: দ্র: মানুষ তার নিজের কাজ টা বেতন এর বাহিরের টাকা ছাড়া কবে থেকে করবে??

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKV4EJNB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জন্ম সনদ সংশোধন করার জন্য স্বাক্ষর

ইউনিয়ন অফিসে চেয়ারম্যান একটা স্বাক্ষর জন্য গ্রাম পুলিশকে দিতে হয়েছে মারিয়া ইউনিয়ন অফিস

কিশোরগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKJ74RPX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স করে দিয়ে ২০০ ঘুষ যাকে বকসিস বলে

সিরাজগঞ্জ সদর পৌরসভা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJ2PXPWF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

ডিজিটাল জন্ম নিবন্ধন

আমার জন্ম নিবন্ধনটি ডিজিটাল করার জন্য তিন বছর পর্যন্ত পৌরসভায় ঘোরাঘুরি করেছে আজ নয়তো কাল কাল নয় তো পরশু আসেন সার্ভার নেই এসব কথা বলে বলে আমাকে তিন বছর ঘুরে এসে অতঃপর আমার কাছে ৫০০ টাকা দাবি করে তারপরে আমি ৩০০ টাকা দেই অতঃপর তারা কাজ করে এবং তিন বছর পরে আমাকে ডিজিটাল জন্ম নিবন্ধন দেয়

Mongla, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে KH3FDX2Z
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

ওয়াারশ সনদ

২ নং বড় উঠান ্উনিয়ন প‌রিষ‌দের স‌চিব, জা‌লিয়া‌তির মাধ‌্যমে জম্ম ও মৃত‌্যু সনদ তৈ‌রি ক‌রে সিন্ডি‌কেট তৈ‌রি ক‌রে‌ছে।এখন আ‌মি ওয়া‌রিশ সনদ কন‌তে গে‌লে ব‌লে যে এখা‌নে আরও ওয়া‌রিশ আ‌ছে। অথছ আমার সকল কাগজপত্র স‌ঠিক আ‌ছে। এখন বল‌তে‌ছে ঐ জম্ম ও মৃত‌্যুসনদ বা‌তিল ক‌রে ওয়াারশ সনদ দি‌বে,য‌দি ২ লক্ষ টাকা ঘুষ দি।আ‌মি মামলা করার প্রস্তু‌তি নি‌চ্ছি

চট্টগ্রাম,কর্ণফুলী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTCL2PLY
মন্তব্য