All reports

18,886 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,040 reports found
Report a bribe
Other public office

আদালতে হুদায় মামলা

আমার বিরুদ্ধে হুদাই মামলা করা হইছে,,, প্রমাণসহ থানায় দিয়েছি,, কিন্তু কোনো রিপোর্ট আদালতে পাঠানো হয় নাই,, ১২ মাস হয়ে গেছে,এখন হুদাই টাকা দিয়ে মামলা চালাতে হচ্ছে,, আদালতে এই হুদাই মামলা বন্ধ করা হোক,,, ইতি: আমি নিজে একজন সেনাবাহিনীর লোক,

Refused
সাতক্ষীরা ৳3.0K
2 September 2026 3 KH6SAHM6
0 Comments
Other public office

গর্ভবতী ভাতার জন্য আবেদন

বর্তমানে গর্ভবতী ভাতার জন্য আবেদন করা যাচ্ছে যেটি প্রতি মাসে ৮৫০ টাকা করে দিয়ে থাকে ৩৬ মাস পর্যন্ত এটার জন্য যে কোন মানুষ আবেদন করলে তাদের থেকে মোটা অংকের টাকা নিচ্ছে 2000 থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত। তাদের দাবি অনুযায়ী টাকা পরিশোধ না করলে তারা আবেদনটি অনুমোদন দেয় না পরিষদের নির্বাহী কর্মকর্তা। আমার থেকে ৩ হাজার টাকা চাওয়া হলে দুই হাজার টাকা দিয়ে আসি

Paid
শরীয়তপুর জেলা জাজিরা থানা সেনেরচর ইউনিয়ন ৳2.0K
2 September 2026 2 DKVCGJN2
0 Comments
Other public office

ট্রেনের টিকেট ক্রয়

১০ দিন পরের এডভ্যান্স টিকেট অনলাইনে না পেয়ে স্টেশনে কাউন্টারেও পাই নি। পরে এক দুইজন স্টেশনের গার্ড বললো টিকেট আছে। পরে ৪০০ টাকার টিকিট ৬০০ টাকা দিয়ে নিয়েছি। ১০ দিনের পরের টিকেট ও নিজেরাই ব্ল্যাক নিয়ে নেয়। আর আগে ভোটার কার্ড চেক করত। এই সরকার আসার পর ট্রেন কর্তৃপক্ষ নিজেরাই ব্ল্যাক এর সাথে জড়িত। ভোটার কার্ডের চেক করে না।

Paid
সিলেট রেলওয়ে স্টেশন ৳600
2 September 2026 2 SYT8Q4QM
0 Comments
Other public office

পুলিশ ভেরিভিফেশন

পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশন আসে। এসবি পুলিশ কল দেয়। তারপরে কাগজপত্র নিয়ে গেলে পর, থানা থেকে আরেক জায়গার ঠিকানা দেয়। একটা বাসার। সেখানে গেলে ওইখানে এসবি পুলিশকে পাই। সব কাগজপত্র দেওয়ার পর বলে, এগুলা পাঠাতে তো খরচাপানি আছে। তারপর ১৫০০ দাবি করে। সর্বশেষ ১ হাজার টাকা নেয়। নাহলে ভেরিফিকেশন নেগেটিভ পাঠাবে। অর্থাৎ বাধ্য হয়ে দেওয়া লাগে।

Paid
Nazirpur, Pirojpur ৳1.5K
2 September 2026 2 BRJFQJAG
0 Comments
Other public office

বিদ্যুৎ এর নতুন মিটার এর আবেদন এর জন্য

নতুন ফ্ল্যাটে নতুন বিদ্যুৎ এর মিটার আবেদন করেছিলাম। সাইট ইন্জিনিয়ার বাসায় এসে টাকা দাবি করে ৪০০০/- এখনো clearance না দেওয়ায় মিটার পাশ হচ্ছে না।৫০০/- টাকা দেওয়া হয়েছে।

Paid
ঢাকা, মাতুয়াইল হাসপাতাল সংলগ্ন ৳4.0K
2 September 2026 3 DK4PW6YW
0 Comments
Other public office

বাংলাদেশ কৃষি ব্যাংকে থেকে সিসি লোন তোলার জন্য ৩০০০০ হাজার টাকা ঘুষ দিতে হয়

বাংলাদেশ কৃষি ব্যাংক শেরপুর জেলা নকলা খাশা থেকে সিসি লোন তোলার জন্য ৩০০০০ হাজার টাকা ঘুষ দিতে হয়

Paid
নকলা ৳30.0K
2 September 2026 2 MYW34AU6
0 Comments
Other public office

মৃত্যুর সনদ

এক লোকের বাবা মারা গেছে ২০২০ সালে এখন ইউনিয়ন পরিষদে আসছে মৃত্যুর সনদ নেওয়ার জন্য কিন্তু পরিষদের চাকরিরত কর্মকর্তা ঐ লোকের কাছে ৮০০ টাকা দাবি করে, ব্যাক্তিটি নিরুপায় হয়ে টাকা দিতে হয়েছে,,কিন্তু একটা মৃত্যুর সনদ নিতে মাত্র ১০০ টাকা লাগে,সে জায়গায় ৮০০ টাকা!!!

Paid
দাগনভূঞা ৳800
2 September 2026 2 CTZCPYWY
0 Comments
Other public office

ষোলনামা সুত্রে ডিগ্রি নেওয়া।

ষোলনামা সুত্রে শুনানি শেষ হয়। বার বার মামলার ডিগ্রির জন্য ডেট নিলেও ডিগ্রি দিচ্ছিল না। পেশকার বলল ২০ হাজার টাকা দিলে যেকোন উপায়ে নিয়ে দেব। নিরুপায় আমরা সাধারণ জনগণ!

Paid
সিনিয়র জজ আদালত, কক্সবাজার সদর! ৳20.0K
2 September 2026 2 CTK5AQ4F
0 Comments
Other public office

এনআইডি কার্ড সংশোধন

আমি আমার আব্বুর এনআইডি কার্ড সংশোধনের জন্য অনলাইনে আবেদন করি প্রয়োজোনীয় ডকুমেন্টস দিয়ে । ৮-১০ মাস যাওয়ার পরও হইনি সংশোধন, তারপর আমি নিজে নির্বাচন অফিসে যায়। সরকারি কর্মকর্তারা অফিসের অন্য লোক দ্বারা আমার কাছ হতে ৩০০০ টাকা দাবি করে, আমি ২২০০ টাকা দেয়। তারপর কাজটি সম্পূর্ণ হয়।

Paid
শহর ৳2.2K
2 September 2026 1 CT299N7Q
0 Comments