সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

ঠিকাদার (ইঞ্জিনিয়ার অফিস)

আমাদের দেশে যারা ঠিকাদার রয়েছে, তারা একটু ওয়েটশালী এবং অন্ধকারে কাজ করা মানুষ কিন্তু তারা প্রতিদিন সরকারি অফিসের পাসর্সেন্টেজ এর যাতাকলে পিষ্ট হচ্ছে আর মানুষ দেখছে তারা ঠিকভাবে কাজ করছেনা। অনেক ঠিকাদার এর সদিচ্ছা থাকলেও যে তা করা সম্ভব হয়না সরকারী অফিসগুলোকে পার্সেন্টেজ দেয়ার কারনে তা কেবল ঠিকাদার এরাই জানে। পার্সেন্টেজ এর বাহিরে ও প্রতিটা ধাপে অতিরিক্ত অর্থ বক বখসিস দিতে হয়, যা পাবলিক ও জানে কিন্তু কেউ কিছু বলতে নারাজ বা কোন প্রতিকারও নেই। এমন অনেক রয়েছে আর টাকার অংক এখানে যেটা রয়েছে সেটা নিতান্তই তুচ্ছ বাস্তব এমাউন্ট এরচেয়ে অনেক বেশি। আমি এখানে এলজিইডি, শিক্ষা প্রকৌশল এবং রোডস হাইওয়ে এর অনেক কাজ এর বাস্তব অভিজ্ঞতা লিখতে পারবো যদি আগ্রহ থাকে তবে তার আগে জানতে হবে এখান থেকে কি কোন একশন নে

চাঁদপুর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTJ3G4N7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

থানা পুলিশ

সেবাটি হলো একটি জায়গা জমির বিচার,বিচারের শেষ পর্যায়ে এক অফিসার আমার এক আত্মীয়ের কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

Chattogram, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTDMVCKD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

উপজেলা সমাজসেবায় মায়ের ক্যান্সারের টাকার জন্য আবেদন

উপজেলা সমাজসেবা কার্যালয়, রহনপুর, গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ। এখানে গেছিলাম মূলত, সরকার কতৃক প্রদত্ত বিভিন্ন বড় বড় রোগের জন্য ৫০,০০০ টাকা প্রদান করা হয়। সেই টাকা পাওয়া জন্য সমাজসেবা অফিস থেকে আবেদন করতে হয়। আমার মায়ের ক্যান্সার, অনেক টাকা খরচ হয়। কিছু টাকা পাওয়া আশায় সেখানে যায়। অফিসে যাওয়ার পর, দায়িত্বরত কমকর্তা জানায়, আপনাকে ৫০,০০০ টাকা পাওয়ার ব্যবস্থা করে দিবো, কিন্তু আমাকে ৫,০০০ টাকা দিতে হবে, বিষয়টা অতি গোপনীয়। ব্যাধ্য হয়ে তাকে আমাদের সেই টাকা থেকে ৫ হাজার টাকা দেওয়া লাগে। একজন ক্যান্সার আক্রান্ত মানুষের টাকার জন্য ষুষ দেওয়া লাগে। উপজেলা সমাজসেবা কার্যালয়,রহনপুর, গোমস্তাপুরে।

রহনপুর, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJGA5G96
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ফায়ার সার্ভিস সার্টিফিকেট

ডায়াগনস্টিক সেন্টারের জন্য বগুড়া ফায়ার সার্ভিস সার্টিফিকেট এর জন্য ১০০০০ টাকা নিলো অফিসার।

বগুড়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJ65N7LD
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জন্ম নিবন্ধন

যশোর সদরের ১ নম্বর হৈবতপুর ইউনিয়ন পরিষদে ঘুষ ছাড়া কোন সেবা পাওয়া যায় না,, জন্ম নিবন্ধন সহ বিভিন্ন সেবা পেতে ঘুষ দেওয়া লাগে

যশোর, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHGNVBBQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.২ হাজার

জন্ম নিবন্ধন অফিস,বাংলাদেশ সচিবালয়

জন্ম নিবন্ধন তারিখ সংশোধনের জন্য দেওয়া লেগেছিল ২২০০ টাকা,

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKY99DQB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

নতুন লাইসেন্স বাবদ

আমার ব্যবসার জন্য এইটা প্রয়োজন ছিলো। তাই ঘুষ অনিচ্ছা সত্ত্বেও দেওয়া লাগছে। এই দেশে ব্যবসায়ী হওয়া দোষের। সরকারি প্রতিটা সেক্টর এ ঘুস প্রয়োজন হয়;।

Chandpur, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTF5X4DC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

সমাজ সেবা বয়স্ক ভাতা

টাকা নেছে,না দিলে কাজ হয় না তাই দিছি।কি আর করা আমি বয়সী মানুষ।

পাইকগাছা , খুলনা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHENM6KQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০০ লাখ

Land Acquisition Compensation

I would like to share a very painful and true experience regarding land acquisition by the government. My father is a senior citizen, 83 years old. He owned 9 decimals of land in Shahjadpur, Kuril, Dhaka. About two years ago, the government acquired this land for the MRT-1 Underground Rail project. We got compensation for 8 decimals, but still haven’t received payment for 1 decimal which has been recently acquired by the government. To get the 8 decimals' money, we had to go through 6 months of harassment at the DC Office LA Division. After submitting all documents, the file was stuck. When I finally found the right officer, he demanded a bribe of 6 lakh taka. We had no choice. We paid it.

dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK4TD42X
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০০

Dhaka EPZ customs gate

EPZ গেটে কর্মরত BEPZA-এর নিরাপত্তারক্ষী ও আনসার সদস্যরা প্রতিটি মালবাহী ভ্যান ও গাড়ি থেকে অননুমোদিতভাবে চাঁদা আদায় করে সম্প্রতি আমি ১,১০০ টাকা মূল্যের ফ্লোর ম্যাট কারখানার ভিতরে প্রবেশ করানোর সময় গেটে কর্মরত নিরাপত্তারক্ষীদের ৪০০ টাকা অতিরিক্ত চাঁদা প্রদান করতে বাধ্য হয়েছি।

Savar, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKLWLCE7
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

বিয়ের নিকাহ অনলাইন /পরেন মিনিস্ট্রি

বিয়ের কাবিন/নিকাহ নামা পরেন মিনিস্ট্রি করতে গিয়ে এক বিভ্রান্তিতে পড়ি আমি !! আমি প্রবাসি সৌদিতে থাকি ,, বর্তমান সৌদি সরকারের নিয়ম অনুযায়ী স্ত্রী কে ওই দেশে নিয়ে যেতে পরেন মিনিস্ট্রি সার্টিফিকেট লাগবে যা অনলাইন সত্যায়িত কপি !! নিজের বিয়ের নিকাহ নামা অনলাইন করতে প্রথমে কাজির কাছে যাই ,, উনি টাকা ছাড়া কাজ করবে না বলেন ,, ৪০০০ টাকা দাবি করেছিলো আমি প্রত্যাখ্যান করেছি

নোয়াখালী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CT96KNNU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

প্রিপেইড বিদ্যুৎ মিটার পরিবর্তন

গত কয়েকমাস আগে সিলেট শহরের বেশিরভাগ প্রিপেইড মিটার সরকার বিনামূল্যে চেইঞ্জ করে দেয়। তারা বলেছিল এই মিটার চেইঞ্জ না করলে যদি পুরাতন মিটার নষ্ট হলে নিজ খরচে বদলাতে হবে। সরকারের দেয়া সেই নতুন মিটারটি গত সপ্তাহে নষ্ট হয়ে যায়, কিন্তু মিটার বদলাতে গিয়ে আমাকে বিদ্যুৎ অফিসের লোককে ৫০০ টাকা দিতে হয়েছে। কিন্তু এটা সরকার থেকে বিনামূল্যে করে দেয়ার কথা। সিলেটের উপশহরের যে বিদ্যুৎ অফিস আছে সেটা দুর্নীতির আখড়া। অফিসের লোকেরা তাদের পরিচিত ইলেক্ট্রিশিয়ান্দের রিকমেন্ড করে দেয় আর ওরা বেশি টাকা ঘুষ নেয়, না দিলে অসহযোগিতা করে।

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYV9J4P3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৩ হাজার

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন

আমার পাসপোর্টে ওয়ার্ড নাম্বার সঠিকভাবে আসেনি বলে সরাসরি ঘুষ দাবি করে। ঘুষ না দিলে পাসপোর্ট ভিরেফিকেশন সম্পন্ন হবেনা বলে সরাসরি জানিয়ে দেয়।

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTPWAGFQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

GOLAPGONJ AND SYLHET POLICE OFFICE

Last time i need a police clearness from thana police , when i paid 500 to sonali bank i sunmit it to golapgonj thana office , that time the officer ask me 2500/- extra money for office cost. i refused than i visit sylhet bandor bazar SP office , here i show sonali bank slip for PCC but same results . bondor bazar office person ask 3000/- and he treat if i do not pay i never get PCC. i refused and come bank golapgonj thana and i paid 2500/- for PCC

GOLAPGONJ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYWKEJSB
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

বিইআরসি লাইসেন্স: লাইসেন্সের ক্ষেত্রে নতুন, নবায়ন সংশোধন

বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের লাইসেন্স ওয়েভার সার্টিফিকেট করার জন্য আবেদনের বিপরীতে ২০,০০০/- ঘুষ দাবী করেন সংশ্লিষ্ট অফিসার।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKDJ6XUK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পুলিশি তদন্ত পেতে বিলম্বিত

বিভিন্ন শিল্প প্রতিষ্টানের গুরুত্বপূর্ণ কাজের প্রয়োজনে নিয়োগকৃত বাংলাদেশে কর্মরত বিদেশীদের সিকিউরিটি ক্লিয়ারেন্স ও ভিসা সংক্রান্ত কাজে পুলিশি তদন্তে অপ্রত্যাশিত কাগজপত্রাদি চাওয়ার নামে হয়রানি ও কৌশলে উল্লেখিত ৫-১০ হাজার টাকা অনৈতিক দাবি করা হচ্ছে ! না হয় বিভিন্ন তদন্ত সংস্থা পজিটিভ রিপোর্ট দিতে বিলম্বিত করে বিদেশিদের ওয়ার্ক ভিসা পেতে দীর্ঘায়িত করা হচ্ছে। যা বিগত বছর দুয়েক আগে খুব একটা হয়নি এর ফলে বিভিন্ন শিল্পপ্রতিষ্টানে এর প্রভাব পড়ছে। অনেক টেকনিশিয়ান সহ বিশ্বের বড় বড় বায়ার প্রতিনিধি কিংবা তাদের মনোনীতরা বাংলাদেশে ভিসা জটিলতার জন্য কাজ করাতে অনাগ্রহী হচ্ছে যা বাংলাদেশে বিনিয়োগ ও শিল্প প্রতিষ্টান বিকাশের জন্য হুমকিস্বরূপ।

ঢাকা/চট্রগ্রাম, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKC87LJJ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

Birth registration certificate name change

আমি কাতার প্রবাসী। ই-পাসপোর্ট করার জন্য জন্ম নিবন্ধন ও এনআইডি তে নাম মিল রয়েছে কিন্তু এমারপি পাসপোর্টের সাথে নামের বানান গরমিল। সেটা ঠিক করার জন্য জন্মনিবন্ধন সনদে নামের বানান ঠিক করতে গেলে ইউনিয়নের সচিব ঠিক করার জন্য 10000 টাকা দাবী করে আমার আব্বার কাছ থেকে।

ইউনিয়ন, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CT6U4DLG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

ফাইল পাঠানো নিয়ে।

আমি স্কুলে জয়েন করতে গিয়েছিলাম, প্রধান শিক্ষক প্রথম দিনে ১ লক্ষ্য টাকা চায়, বলে যে টাকা ছাড়া তোমার ফাইল জাবে না পাঠাবো না, পরে বাধ্য হয়ে কিছু টাকা দিতে হয়।

নিলফামারী, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RNXPBDZL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

সমাজ সেবা বয়স্ক ভাতা

অনেক দিন থেকে রেওয়াজ আছে যে ৫০০০ টাকা না দিলে অফিসার ফাইল সাইন করে না।অফিসার একজন হিন্দু মানুষ। আমি একজন মেয়ে আমার পরিবারে মা বা কোন ভাই নেই কিন্তু আমরাও তার ৫০০০ টাকার হাত থেকে রেহাই পাইনি।এই দেশে কোন বিচার নেই।সবাই যদি ঘুষ খায় কিভাবে হবে।

পাইকগাছা সমাজসেবা অফিস, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে KHMB7DC7
মন্তব্য