সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

ট্রেড লাইসেন্স

আমি আমার অনলাইন বিজনেস এর জন্য ট্রেড লাইসেন্স করতে গিয়ে ছিলাম। এক ঘন্টা হয়ে যায় কেউ আমার সাথে কথাই শুনছে না। তাদের কাছে আবেদন ফরম চাই কেউ দিতে চায় না। অনেক জড়াজড়ির পর ফরম। ফরম পাওয়ার পর বলে, আমি যেই ডকুমেন্ট দিয়েছি সেই অনুযায়ী দুই আড়ায় লাখ টাকা নাকি লাগবে উনাদের দুই হাজার দিলে অফিসিয়াল তিন হাজার টাকায় হয়ে যাবে। পরে মোট ছয় হাজার টাকায় দিয়ে কাজ হয়েছে।

আজিমপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK5D7YZN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

বাবুর জন্মনিবন্ধন সনদ করাতে ১০০০ টাকা ঘুষ দিতে হয়

তিন পর্যন্ত ইউনিয়ন পরিষদে ঘুরা ঘুরি করার পর বলে এক হাজার টাকা দিলে সাথে সাথে জন্মনিবন্ধন সনদ দিয়ে দিবে

রাঙ্গুনিয়ায়, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT7XDJ5T
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

থানায় জিডি করার জন্য গিয়েছিলাম আইডি কার্ড হারিয়ে গেছিলো তাই

আমার জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে থানায় জিডি করতে যাই (আমি অনলাইনে শতবার চেষ্টা করেছি)। একজন কর্তব্যরত অফিসার ছিলো ডেস্কে বসা, আমি জিডির কথা বললে উনি জানতে চান কিসের জিডি? আমি বললাম আইডি কার্ড হারিয়ে গেছে তাই। তারপর তিনি আমাকে রুমে বাহির নিয়ে আসলেন ( রুমে সিসি ক্যামেরা ছিলো তাই) এবং টাকা দাবি করলেন আমি বললাম আমি চাকরি জন্য চেষ্টা করছি বেকার মানুষ আমার কাছে কোন টাকা নেই দিতে পারবোনা। তারপর বলল তাহলে বাহিরে কম্পিউটার দোখান থেকে অনলাইনে করে নেন টাকা দিয়ে, এদিন পিরে আসলাম। আবার অন্য একদিন গেলাম আবারও নিলোনা জিডি তারপর আর জিডি করি নাই।

করিমগঞ্জ উপজেলা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKUFU9WD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৮ হাজার

মামলার রায়ের সার্টিফাইড কপি উঠানো

বাদী কর্তৃক দায়ের কৃত CR কেস মামলা প্রত্যাহারের আবেদন করেছে তাই বিবাদী কর্তৃক বিচারকের ফাইনাল রায়ের কপি ( সিলমোহর) বা সার্টিফাইড কপি বা জাবেদা নকল তুলতে চেয়েছে। নির্ধারিত ফি ২০ টাকা কিন্তু স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর ২,১০০/- টাকা দাবী করে বসে। শেষে ১,৮০০ টাকা দেওয়ার পর কাজটি করে দিয়েছে।

মির্জাগঞ্জ, পটুয়াখালী, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRKDEZ8Q
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস brahmonbaria

জন প্রতি ২০ টাকা করে প্রতিদিন প্রত্যেকে ফিঙ্গার দিলে দিতে হয়। আনুমানিক প্রতিদিন ৬,০০০ টাকা করে অফিস এর ঠিকানা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস

Brahmonbaria, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTGGWVDC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

মসজিদ ও গোরস্থানের সরকারি ফান্ড

মসজিদ এবং গোরস্থানের জন্য সরকারি ফান্ড থেকে টাকা এসেছিলো সেই টাকা তুলতে ডিসি অফিসকে ঘুষ দিতে হয়েছে।

Rajshahi, Horipur, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJWFCWUT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার কথা বলে

প্রতিবন্ধী ভাতা কার্ড করে দেওয়ার জন্য টাকা নিয়েছিলো

পাবনা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ3KU7XQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৩ হাজার

electricity problem

main line thaka nutral chile gachilo ,,, ata complain kora hole bola hoy kokhon hobe jana nai... 1 din o lagte are 2 din o late pare.... pore 2300 onader office thaka offer kore tahole akhone gea thik kore debe.... line thik kore delaw .. ac kaj kora bondho kore dai .... atar jono next day office gea kotha bolte bollaw tara abar gush chai ... tai baire thaka korai neachi ... sob batpar govt. office pawa jai ...

anderkilla, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTVYFELM
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

জায়গা জমির থানায় বিচার

জায়গা জমির বিচার, বিচারের মাঝখানে এক পর্যায়ে তিনি ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন সরাসরি।

পেকুয়া কক্সবাজার, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTLB62SJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

বয়স্ক ভাতা

বয়স্ক ভাতার কার্ড দেওয়ার আবেদন বাবদ আমার কাছে 500 টাকা দাবী করলে আমি তা দিতে বাধ্য হয়েছি। কারণ ওরা আমাকে বলেছে: ”আপনি যদি না দেন তবে অন্যকে এটা দিয়ে দিব।”

কিশোরগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKBFBKB6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

কলকারখানা অধিদপ্তর

নারয়নগঞ্জের অফিস প্রধান লাইসেন্স নবায়নের জন্য ৫০,০০০/- নিয়েছেন।

নারায়নগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKQHWPT2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০০ লাখ

LGED bill

LGED Exen Office ঠিকাদারি কাজের বিলের বিপরীতে, পিডি অফিস বাবদ ০.৫%, Exen অফিস এবং AG অফিস বাবদ ১.৭৫% Exen office Lab ০.২৫% উপজেলা LGED 2.5% ঘুষ দিয়েছি,, এটা ছাড়া বিল হয়না, এখানে এটাকে ঘুষ বলা হয়না, PC বা Percentage Commition বলা হয়

মানিকগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK3CGNBA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২ হাজার

Thana

পুলিশ ক্লিয়ারেন্স কর‍তে ১৫০০ টাকা চালান লাগে তারা আমার কাছে থেকে আর ১২০০ টাকা বেশি নিছে

Sunamganj, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে SYCAFT72
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২০ লাখ

Id সংসদন

আমার nid নাম এবং বয়স সমস্যা আমি ইউনিয়ন উপজেলা নির্বাচন অফিস সব ঘোরা শেষ সবাই একেই কথা সার্ভার বন্ধ হবে না | কিন্তু 1 লাখ 20 হাজার টাকা দিলে হবে | আমি একজন সৌদি প্রবাসী এখন আমার id সংসদন না হলে e পাসপোর্ট পাবো না আর বিদেশ ও যেতে পারবো না আমার ব্যবসা সব শেষ হয়ে যাবে

মুন্সীগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKH5QJD6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১২.০ হাজার

হেডম্যান প্রতিবেদন

আমি গরিব মানুষ, জমি সংক্রান্ত বিষয়ে রাঙামাটি জেলা আমতুলি মৌজা র হেডম্যান প্রতিবেদন এর জন্য হেডম্যান কে ১২০০০ টাকা দিয়েছি,প্রতিবেদন শীল স্বাক্ষর দিবে বলে আজকাল বলে অনেকদিন গড়াচ্ছে,,এখন আরো ১০০০০টাকা দাবি করে,, হেডম্যান কারবারি মাহিল্যায় রাজত্ব করছে

রাঙামাটি, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTBY72KY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

বাবার পেনশন মায়ের নামে ট্রান্সফার

My father was an employee of RHD Department. After My father's death, to transfer his pension to my mother's name I paid 25000 taka as per their demand.

Chittagong, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT29LM69
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ভূমি অধিগ্রহণ

রাস্তার কাজের জন্য আমাদের বাড়িটি সরকারি নামে দিতে হয় দেওয়ার পর অনেক ঘুড়াঘুড়ি করতে হয় প্রায় ৩ বছর ৩ বছর পর সব মিলিয়ে ১০ হাজার টাকা ঘুষ দেওয়ার পর আমি আমার টাকা বুঝে পাই শেরপুর সদর জেলা ডিসি অফিস ভুমি অধিগ্রহণ টাকা ছাড়া কোন ফাইলে সাইন হয়না আগে ঘুষ পরে কাজ পিয়ন থেকে শুরু করে সবাই ঘুষখোর খোজ নিয়ে দেখতে পারেন

শেরপুর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MYRJK5GU
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

নির্বাচন কমিশনে ভোটার ট্রান্সফার

ভোটার ট্রান্সফার করতে গেছিলাম, আমি জানি সরকারি ভাবে এইটা করা হয় বিনিময় টাকা নেওয়া হয়না।কিন্তু উনি আমাকে বলছে টাকা লাগবে নাহলে এইটা করা যাবেনা।অনেক তর্ক বিতর্কের পরে আমি চলে আসার সময় আমার ফাইল জমা রাখছে আমি বিদেশে চলে আসছি ভোটার ট্রান্সফার হইছে কিনা আমি জানিনা। ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা। আমার সামনে দেখা যত গুলো লোকের কাজ উনি করছে সবার কাছ থেকেই টাকা নিছে। টাকা ছাড়া উনি কোনো ফাইল জমা নেয়না।

উপজেলা অফিস, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BRG3GFB4
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

প্রবাসী কল্যাণ ব্যাংক

প্রবাসাী কল্যাণ হচ্ছে যারা বিদেশে কর্ম সংস্থানে যায় তাদের বিনা লোন প্রদান করে ভিসার কপি, পার্সপোট, বিএমএটি সার্রটিফিােট, পিতা মাতার ভোটার আইডি, ২ জন জামিন দার ইত্যাদি কিন্তু সব দেওয়ার পর তাদের টাকা না দিলে কাজ হয় না। কিছুদিন আগে আমার ছোট ভাইয়ের জন্য গিয়েছিলাম ভাই এখন কাতার গেছেন আলহামদুলিল্লাহ। বাট তাদের থেকে লোন না পেয়ে ব্যুরো এনজিও হতে টাকা উত্তোলন করছি।

টাঙ্গাইল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKQPCNFV
মন্তব্য