সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

পোস্ট অফিস

আমার মায়ের জমানো ২০০০০০ টাকা পোস্ট অফিসে মাসিক মুনাফায় ০৫ বছরের মেয়াদে রেখেছিলাম।মেয়াদ শেষ হলে আমি ও আমার মা সহ বরিশালের বানারীপাড়া উপজেলা(৮৫৩০) পোস্ট অফিস গিয়েছিলাম।০২ ঘন্টা বসিয়ে রেখে ৫০০ টাকা অনলাইন চার্জ দাবি করে।আমি বলেছিলাম আমি একটি প্রতিষ্ঠানে কাজ করি এবং অনলাইনে কিন্তু কোন টাকা তো লাগেনা।তারপরেও টাকা দিয়েছি। আবার টাকাটা যখন পুনরায় রাখতে গেলাম তখন আবার ১০০০ টাকা দাবি করলো,আমি বলেছিলাম কেনো টাকা লাগবে আমিতো টাকা দেবোনা।কোন খাতে টাকা দেবো।ডকুমেন্টস লাগবে।১ ঘন্টা বসিয়ে রেখে ১.২০ মিনিটে বললো অনলাইনে সমস্যা কালকে আসেন আজকে আর কোন টাকা নেয়া হবেনা।আমি জানতে চাইলাম আপনাদের অফিস টাইম কয়টা পর্যন্ত, তখন আমার উপরে খুব রেগে গেলো।

ঘুষ দিয়েছি
বরিশাল ৳১.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BRKCM9RH
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জনশক্তি অফিস সিরাজগঞ্জ

জনশক্তি অফিস শুধু বিয়ে-মিটি মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য বলে কিছু খরচা দিতে হবে পরে আমি বলি শুধু মোবাইল নাম্বার চেঞ্জ এর জন্য আমার খরচা তাও ১০০ টাকা দিয়ে দিয়েছি

ঘুষ দিয়েছি
সিরাজগঞ্জ ৳১০০
২ সেপ্টেম্বর ২০২৬ RJLWCDP9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পদোন্নতি সংক্রান্ত

সমবায় অধিদপ্তরে পদোন্নতি ও বদলীর জন্য টাকা পয়সা ঘুষ নেয়া হয়। আমার কাছেও ১,২০,০০০ টাকা ঘুষ দাবী করা হয়েছে। আমি এখনও দেইনি। এজন্য পদোন্নতিও দিচ্ছে না। আমার কাছে এই পরিমাণ টাকাই নাই, দিবো কিভাবে। বিষয়টা পারলে আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে জানিয়ে দিবেন। তাতেই আমার উপকার হবে। ধন্যবাদ

ঘুষ দিইনি
ঢাকা ৳১.২০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ DKMPHUB8
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মোটরসাইকেল রাখছিলাম চাঁদা নিয়েছে

গাজীপুর হাইকোর্টে গেছিলাম সেখানে হাইকোর্ট সংলগ্ন একটা মাঠ আছে সেখানে গাড়ি রাখতে ছিলাম তখন আমার কাছ থেকে চাঁদা নিয়েছে ৫০ টাকা এরকম আর সবার কাছ থেকে টাকা নিতেছে বিএনপির কিছু সদস্য পাতিনেতা মারটা তারা অযত্ন হয়ে গেছে এবং গাঁজা খোরদের আড্ডা বানিয়েছে। সেখানে অনেকগুলো কোয়াটার আছে যা বিএনপির লোকেরা ভেঙ্গেচুরে লুটপাত করে নিয়ে গেছে। তাই প্রশাসনের কাছে দাবি অতি শীঘ্রই গাজীপুর হাইকোর্টের সংলগ্ন কোয়াটার এবং মাঠটাকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে

ঘুষ দিয়েছি
গাজীপুর ৳৫০
২ সেপ্টেম্বর ২০২৬ DKY3S4BU
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ময়মনসিংহ আঞ্চলিক অফিস, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, থেকে কাগজ ও মুদ্রণ সম্পর্কিত মালামাল সংগ্রহ

ময়মনসিংহ আঞ্চলিক অফিস, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর,বাড়ী নং-২৮গগন চৌধুরী বাইলেন,,কালীবাড়ী রোড,ময়মনসিংহ। অফিস থেকে সরকারি যেকোনো অফিসর মালমাল আনতে গেলে টাকা ছাড়া কথা বলে না। এমনকি এক টেবিল থেকে অন্য টেবিলে ফাইল উঠাতে টাকা লাগে

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MYRJMS5Z
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

একটি মিথ্যা মামলায়

এই থানায় আমার ভাই বোনের নামে একটা মিথ্যা মামলা হয়েছিল।মামলার রিপোর্ট ও ছিল পজেটিব।কিন্তু এই থানার অসি।আমাদের কে টাকার জন্য খবর দেয়,এবং বলে কি যে টাকা নিয়ে আসলে মামলা টি একেবারে শেষ করে দিবে। তারপর আমরা গেলাম। বলে কি উপর মহলে টাকা দিতে হবে। আমরা বললাম কত টাকা লাগবে? তিনি বললেন প্রায় ৪/৫ লাখ তো লাগব। আরও অনেক কাকুতিমিনতির পর আমাদের কাছে ৩ লাখ টাকা দাবি করেছে। কিন্তু আমরা বললাম যে স্যার আপনারাও তো জানেন যে,এট একটা মিথ্যা মামলা দেওয়া হয়। তাহলে এতো টাকা লাগবে কেন? অবশেষে আড়াই লাখ টাকা দিতে হয়েছে এবং আরও আনুসংগিক ভাবে প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে।এবিষয়ে উকলসহ প্রায় ৫ লাখ টাকার মতো খরচ হয়েছে।অথচ ওরাও জানে যে এটা একটা মিথ্যা মামলা

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম পেকুয়া থানা ৳৩.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ CTHN5ADC
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Bagerhat pourashava

আমি বাগেরহাট পৌরসভার এক বাসিন্দা। বাগেরহাটে প্রচুর পরিমানে পানির সংকট রয়েছে, লাইনের পানি ঠিকমত আসেনা, যার কারনে অনেকে নিজের খরচে গভীর নলকূপ বসায়, যার যার নিজের জমিতে। কিন্তু বিপত্তি বাধে এখানে আমরা আমাদের জমিতে ডিপ টিউবয়েল বসালেও পৌরসভার নামধারী কিছু লোক প্রতিটি টিউবয়েলের জন্য ২০ হাজার টাকা করে চাদা চায়, এরকম বাগেরহাটে যত টিউবয়েল বসানো হয়েছে সবার নাকি দিতে হবে, সারা বাংলাদেশে কোথাও এরকম কোনো নিয়ম চালু নাই। তাহলে তারা কত কোটি টাকা আত্নসাৎ করতেছে এখান থেকে তার কোনো হিসেব নাই, এটা দেখার মত কেউ নাই

ঘুষ দিয়েছি
BAGERHAT ৳২০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KH87ZL5U
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার পরে আমাকে থানায় ডাকা হয়। এরপর আমার কাছ থেকে ১২০০ টাকা ঘুষ চাওয়া হয়। পরবর্তীতে ১০০০ টাকায় নিতে রাজি হয়েছে।

ঘুষ দিয়েছি
হাইমচর ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CT4CZJ2V
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Gpo parcel retrun but taka ferot dei ni 1 year hocce

September 2025 usa te parcel pataichilam but gpo fault er karone parcel ferot asce ora parcel ferot dice but taka ferot dei ni ami 8-10 ber jogajog kore o somadhan pai ni eirokm ro 60-70 ta parcel ferot asce kaok taka ferot dei ni

শুধু দাবি করেছে
Ctg gpo ৳১৭.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTN3VNHR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

থানায় মামলা

একটা ঘটনায়, ঘটনা ঘটে রাত ১০.১ মিনিট এ, মেডিকেল রিপোট নিয়ে রাত ১ টায় থানায় যাই এবং অভিযোগ করি, এই অভিযোগ টা পরে এন্ট্রি করতে গেলে, আমাকে না করে দেয় এবং টাকা দাবি করে, আমি দিতে অমত করলে, আমার নামে উল্টো মামলা করতে থানা থেকে সহযোগিতা করে, ভিবিন্ন নেতা,ও এর সাথে জরিত, এখনও এই থানার অফিসার বাদে অন্য কোন ইনকয়ারি করলে, ১০০% আমরা একটা সঠিক বিচার পাবো,,অতিতে ও কোন খারাপ রিপোট আমাদের নামে নাই,,

ঘুষ দিইনি
টাংগাইল ৳৩০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKHBAK4G
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন সংশোধন

ইউনিয়ন বোডে জন্ম নিবন্ধন সংশোধন করতে, গেলে নানা ধরনের অজুহাত দেখিয়ে, ব্যক্তিগতভাবে করে দেওয়ার কথা বলে বাড়তি টাকা আদায় করে.....

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬ CTAZ4Z88
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

থানায় জিডি করতে গিয়ে ঘুষ

আমার মোটর সাইকেলের কাগজ স্মার্ট কার্ড হারিয়ে গেলে থানায় জিডি করতে গেলে ঘুষ চায় আমার বাধ্য হয়ে দিতে হয়

ঘুষ দিয়েছি
খুলনা ৳৬০০
২ সেপ্টেম্বর ২০২৬ KHNK73U5
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সমাজসেবার টাকা উত্তোলন

আমাদের ক্যান্সার রোগীর টাকা সমাজসেবা থেকে সোনালী ব্যাংক সাকায় আসে,,কিন্তু সেই টাকা উটাতে গেলে ম্যানেজার আর তার পিয়ন বলে সরকারি কি কাজে নাকি টাকা কেটে রক্ত হয়,পরে পিয়ন টাকা তুলে গোপন কক্ষে ডেকে নিয়ে 3500 টাকা দাবি করে আর আমি জড়াজড়ি করে3200 টাকা দেই,,,

ঘুষ দিয়েছি
নারায়ণগঞ্জ,আড়াইহাজার ৳৩.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK6HJTHY
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মৃত্যু সনদ

আমার একটি কাজের জন্য আমার মায়ের মৃত্যু সনদ দরকার ছিলো। আমি ইউনিয়ন পরিষদে যোগাযোগ করি তারা বিভিন্ন প্রসেস ও বিভিন্ন ডকুমেন্ট দেখাতে বলে যা অনেকটা লম্বা সময়ের দরকার। তাই আমি একজন গ্রাম পুলিশের কাছে বিষয়টি জানাই। সে আমাকে জানায় যে, কাজটি আমি ২ দিনের মধ্যে করে দিতে পারবো কিন্তু আমাকে ৬০০ টাকা দিতে হবে। সে বিভিন্ন ক্ষাতে টাকা দেয়া লাগে বিষয়টি আমাকে জানায়। আমি উপায় না পেয়ে তার কথায় রাজী হই। পরের দিন বিকালে আমাকে "মৃত্যু সনদ" দেয় তখন আমি তাকে ৩০০ টাকা দেই আর বলি এখন টাকা নেই পরে দেবো। তারপর আমি আর কোন টাকা তাকে দেইনি কিন্তু আমার সাথে দেখা হলেই সে বাকি ঘুষের টাকা চাচ্ছে। একটা "মৃত্যু সনদ" ইউনিয়ন পরিষদ থেকে নিতে গেলে সর্বোচ্চ ৫০/১০০ টাকা লাগে। আমি তাকে ৩০০ টাকা দিয়েছি তার পরেও আমার কাছে

ঘুষ দিয়েছি
৩নং লালুয়া ইউনিয়ন, কলাপাড়া, পটুয়াখালী। ৳৬০০
২ সেপ্টেম্বর ২০২৬ BR4H3JZM
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকরির কথা বলে জালিয়াতি করে ঘোষ নেওয়া হয়েছে আমার কাছে থেকে

আমাকে প্রতারণা করে চাকরি দেওয়ার নামে আমার কাছ থেকে ৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে

ঘুষ দিয়েছি
মিরপুর ৳৬.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ DKW6BDL7
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জাতীয় পরিচয় পত্র সংশোধন

আমার একটি জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য আবেদন করেছিলাম সেটি ঢাকা আগারগাও হতে আমাকে একটি তদন্ত সাপেক্ষ রিপোর্ট জমা দিতে বলেছিল রাজিবপুর উপজেলা নির্বাচন কমিশন এর পক্ষ থেকে কিন্তু তদন্ত রিপোর্ট করতে এসে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা বিভিন্ন কৌশলে অবলম্বন করে নিয়েছে

ঘুষ দিইনি
চর রাজিবপুর উপজেলা নির্বাচন কমিশ ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RN3SNZLX
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Drug Licence

ড্রাগ লাইসেন্স অফিসের অফিস সহকারী, ২০২৩ সালে আমার সব কাগজ পত্র যাচাই শেষে একদিন মোবাইলে কল দেয়, " আপনার ড্রাগ লাইসেন্স হয়ে গেছে, ১০০০০/- টাকা দিয়ে নিয়ে যান" আমি গিয়ে প্রথমে টাকা দিতে চাই নি, উনি আমাকে বুঝায়- টাংগাইলের ডিসি, এসপি, ঔষধ প্রশাসন, সহ অনেকেই এখান থেকে ভাগ পাবে, আমরা খুব সামান্যই পাব, যদি আপনি না দেন, তাহলে তো আপনাকে লাইসেন্স দিলে ঐ টাকা আমার পকেট থেকে ভরে দিতে হবে। তারপর আমি তাদেরকে ১০০০০/- টাকা দেয়ার পর আমাকে লাইসেন্স প্রদান করে।

ঘুষ দিয়েছি
Tangail ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK9DBA59
মন্তব্য