সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

আবাসিক ভবনের নকশা অনুমোদন

টাঙ্গাইল পৌরসভায় কোন আবাসিক ভবন নির্মানের জন্য অবশ্যই ঘুষ দিতে হয় নচেৎ নকশা অনুমোদন সম্ভব নয়। ডিজাইন ঠিক নেই বলা হয়। পরবর্তীতে নকশা অনুমোদন ভিভাগের ইঞ্জিনিয়ারকে টাকা দেওয়া লাগে তার পর তিনি অনুমোদন করতে সম্মত হন এবং ফাইল বা নকশা জমা রাখেন। টাকা দেওয়ার আগ পর্যন্ত তিনি ফাইল জমা নিতেই অস্বীকৃতি জানিয়েছিলেন।

ঘুষ দিয়েছি
টাঙ্গাইল ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKJDYQ7T
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এনআইডি বয়স পাসপোর্ট এর সাথে সংশোধন

আমি একজন রেমিটেন্স যোদ্ধা ( সৌদি প্রভাসী) গত ৩০/০৮/২০২৬ ইং আমার এনআইডি কাডের সাথে পাসপোর্ট এর ২ বছর কম বেশি এটা সমাধনের জন্য নরসিংদী সদর উপজেলা নির্বাচন অফিসের দায়িত্ব রত কর্মকর্তা কাছে যায় সে আমাকে এটা প্রকিয়া জানায় যে ৪ মাস সময় লাগবে এবং কোর্টে যেতে হবে এবং আরো অনেক কাগজ লাগবে যা আমার ছুটির সময়ে মধ্যে সম্ভব নয়, আমি উনাকে বুঝাতে ব্যার্থ হয় কারন আনার ছুটি ২.৫ মাস আলরেডি ২০ দিন চলে গেছে উনি ৪ মাসের আগে হবে না জানায় এবং মোবাইল নাম্বার রেখে দেয়, সে রাত কল করে বলে যে এটা দূত ব্যাবস্তা করা যাবে এবং ৩০০০০ টাকা লাগবে ৭ দিনে পরিবর্তন করে দিবে কোনো ধরনের কাগজ এবং কোর্টের কাগজ লাগবে নাহ, এই হলো আমাদের কষ্টের কাজের টাকা রেমিট্যান্স দিয়ে পুষা কাল সাপ, আমি লিগ্যাল নিয়মেই এগুচ্ছি ৩১/০৮/২০২৬ এ কোর্টে গ

ঘুষ দিইনি
নরসিংদী উপজেলা নির্বাচন অফিস ৳৩০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKBEM8ER
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ইলেকট্রিক সেক্টর

নোয়াখালী PWD সব দপ্তরের লোক, ঘোষ ছাড়া কোন কথাই বলে না, এমনকি সামান্য একটি ইলেকট্রিক কাজ করাতে গেলেও, ইঞ্জিনিয়ার কে বড় আকারের দোষ দিতে হয়, নোয়াখালী pWd বৃষ্টিতে একটু নজরদারি করার জন্য অনুরোধ করা গেল

ঘুষ দিইনি
নোয়াখালী ৳২০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTRNUMQJ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ঢাকা ওয়াসার পানির গাড়ি

ঢাকা ওয়াসার পানির গাড়ি ফোন দিলে মাঝে মাঝে পানি নিয়ে আসে কিন্তু পানি নামানোর আগে চলে দর কষাকষি নূন্যতম অতিরিক্ত ৫০০ টাকার নিচে পানি নামায় না,

ঘুষ দিয়েছি
বাসাবো ৳৭০০
২ সেপ্টেম্বর ২০২৬ DKF52QZ6
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সরকারি আমন মৌসুমে চাল সংগ্রহের ক্ষেত্রে ঘুষ/অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

গত আমন মৌসুমে খাগড়াছড়ি জেলার বিভিন্ন রাইস মিলকে সরকারি চাল সরবরাহের জন্য বরাদ্দ দেওয়া হয়। সরকারি নির্ধারিত ক্রয়মূল্য ছিল প্রতি কেজি চাল ৪৮ টাকা। কিন্তু আমাদের অভিযোগ অনুযায়ী, রাইস মিলারদের কাছ থেকে চাল নেওয়ার পর প্রতি কেজিতে ৮ টাকা করে অবৈধভাবে আদায়/কেটে নেওয়া হয়েছে, ফলে মিলাররা প্রকৃতপক্ষে প্রতি কেজিতে প্রায় ৪০ টাকা পেয়েছেন। অভিযোগ অনুযায়ী, এই অর্থ জেলা খাদ্য অফিস ও সংশ্লিষ্ট উপজেলা খাদ্য অফিসের কর্মকর্তা/কর্মচারীদের ঘুষ হিসেবে দিতে হয়েছে বলে সংশ্লিষ্ট মিলারদের মধ্যে অভিযোগ রয়েছে। বিষয়টির আর্থিক পরিমাণও অত্যন্ত বড়। উদাহরণস্বরূপ, ৪০০ টন চালের ক্ষেত্রে: ৪০০ টন = ৪,০০,০০০ কেজি ৪,০০,০০০ × ৮ টাকা = ৩২,০০,০০০ টাকা (৩২ লাখ টাকা)। অর্থাৎ ৪০০ টন চালের ক্ষেত্রে প্রতি কেজিতে ৮ টাকা করে অবৈধ অর্থ আদায়

ঘুষ দিয়েছি
খাগড়াছড়ি ৳৩৮.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ CT7DGQ8U
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ড্রাগ লাইসেন্স নবায়ন

ফার্মেসি ব্যবসা চলমান রাখতে টাকা দিতে বাধ্য হই।আর ৭৮০ টাকার নবায়ন ফী কিন্ত আমি প্রস্ন করি বেশি টাকা নেওয়া হল।তারপর ড্রাগ সুপার ও এসিস্টেন্ড লাইসেন্স বাতিল হুমকি,আর আইনের আওতায় এনে শাস্তি দিবে।আর নতুন লাইসেন্স অনলাইন ওকে,কিন্ত ড্রাগ অফিস এ ৪০হাজার টাকা দিলে সাথে এপ্রোপ হয়।নতবা বাতিল।

ঘুষ দিয়েছি
মৌলভীবাজার সদর ৳৬.৮ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SYVQVWGL
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মিথ্যা মামলার তদন্তের দায়িত্ব PBI পেলেও টাকা খেয়ে ভুয়া রিপোর্ট

মিথ্যা মামলার তদন্তের দায়িত্ব PBI (Police Bureau of Investigation) পেলেও বাদীর থেকে ৪ লাখ টাকা খেয়ে ভুয়া রিপোর্ট বিবাদীর বিরুদ্ধে বা বাদীর পক্ষে দেয়ার চুক্তি বাদীর সাথে যোগাযোগ করে নাম দেখানো তদন্ত করে।বিবাদী(আমার) কাছে বাদীর বিরুদ্ধে থাকা কোনো প্রমাণ PBI দেখতেও চায় নাই, বা কিছু দেখলেও না বুঝান ভান করে এবং বিবাদীর পক্ষের কয়েকজন লোকের মিথ্যা সাক্ষ্য নিয়ে ভুয়া রিপোর্ট করার ষড়যন্ত্র চালায়।আমি জানতাম অন্তত PBI সঠিক তদন্ত করে।কিন্তু এখানেও যে দুর্নীতি সেটা নিজ অভিজ্ঞতা না হলে বুঝতাম না।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ বিভাগের কোনো এক শহর ৳৪.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ MYXDHACX
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পাসপোর্ট ভেরিফিকেশন

পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে সব কাগজপত্র জমা দেওয়ার ১ মাস পর পুলিশের বিশেষ শাখা (এস.বি) হতে এক ’এসআই’ আমাকে কল দেয় এবং বলে তাদের অফিসে দেখা করতে, দেখা না করলে রেড মার্ক করে দিবে আমার পাসপোর্ট ভেরিফিকেশন এ, একথা শুনে তাড়াহুড়ো করে তাদের অফিসে যায়, গিয়ে ‘এসআই’ কে পাই নাই, কল দিলে তিনি বলেন তিনি বাসায় লান্স করতে গেছেন এবং বলেন অফিসের একজন মহিলা পুলিশের নাম বলেন এবং তার সাথে দেখা করতে, দেখা করার পর ঐ মহিলা পুলিশ আমাকে বলে পাসপোর্ট ভেরিফিকেশন করার খরচ বাবদ ১০০০ টাকা দিতে। আমি না পেরে তাকে ৫০০ টাকা দিয়ে এসে পরি।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ সদর ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MY7M9832
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিদ‍্যুৎ সংযোগ নিতে

আমি বিদ‍্যুৎ সংযোগ পেতে ৫০০০টাকা টাকা ঘুষ দিয়ে ৮/৯ মাস পরে বিদ্যুৎ পেয়েছি । হয়রানির তো শেষ নেই ।

ঘুষ দিয়েছি
পাবনা ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJZNNLHX
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এই নিয়ে আমার আর কিছু বলার নেই

রাজউকের ইন্সপেক্টর, সাংবাদিক, তারা সবাই মিলে টাকা দাবি করেছে টাকা দিলে আপনি নিয়মে আসেন না দিলে আপনি অনিয়ম করেছেন, কোন প্রতিকার নাই এই দেশে জনম নেওয়া ও পাপ

শুধু দাবি করেছে
ঢাকা ৳৪.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ DKXD5C6A
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

স্কুলের সার্টিফিকেট উত্তলন

আমি ২০১৫ সা‌লে এসএস‌সি পাশ করি এক‌টি স্কুুল থে‌কে , সেখা‌নে সা‌র্টিফি‌কেট উত্তলনের জন্যি গে‌লে প্রতিষ্ঠান কৃপক্ষ ৩০০০ টাকা দা‌বি ক‌রে তাছাড়া সা‌টি‌ফি‌কেট দি‌চ্ছেনা । কিন্তু সা‌র্টিফি‌কেট তো সরকার থে‌কে ফ্রি দেওয়ার কথা । প্রত্যক স্টু‌ডেন্ট‌কেই ৩ হাজার টাকা দিয়ে নি‌তে হ‌য়ে‌ছে আম‌র আমি এখ‌নো আমার সার্টিফিকেট তুলতে পা‌রি‌নি অ‌তিরুক্ত টাকার জন্য

ঘুষ দিইনি
আশুলিয়া, সাভার ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKJN82Q9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ঘুষ চাইবে না, তবে ভোগান্তিতে ফেলবে। পরে বাধ্য হয়ে ঘুষের পথে হাটবে।

যেই কাজ করতে লাগবে সর্বোচ্চ 1 ঘণ্টা সেটা বলবে এক সপ্তাহ পরে আসেন। জরুরি প্রয়োজন হওয়ায় বাধ্য হয়ে ঘুষের পথে হাঁটতে হ্য়। তারা তো আপনার কাছে চাইবে না ঘুষ কিন্তু আপনাকে ভোগান্তিতে ফেলবে। আপনি কি করবেন?

ঘুষ দিইনি
সারা বাংলাদেশ ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK5R4KNG
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নতুন ভোটার প্রত্যয়ন ও নাগরিক সনদ

আমি সিউর না এটা সরকরি কোষাগারে যায় কি না। কেননা তারা তো কোন রশিদ দেয় না 🤔

ঘুষ দিয়েছি
২ নং নারায়নহাট ফটিকছড়ি চট্টগ্রাম ৳১৮০
২ সেপ্টেম্বর ২০২৬ CTL4G584
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন গ্রহণ

তাড়াতাড়ি লোন দেয়ার কথা বলে ৫০০০ টাকা নেয়। পরবর্তীতে বাড়ি দেখে এসে বলে আপনার বাড়িতে আপনার মা থাকেন, বউ থাকেন না তাই লোন দেয়া যাবে না। তখন আবার ৫০০০ টাকা নিয়ে লোন দিয়ে দেয়।

ঘুষ দিয়েছি
মিঠাপুকুর, রংপুর। ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RN5A9JQL
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

যাচাই না করে মামলা

আমার নামে একটি মিথ্যা অভিযোগ করেছিল, যেটি যাচাই বাঁচাই না করে, আমার নামে মামলা নিল পুলিশ। পরে আমি থানায় গিয়ে কথা বললাম, একটি যাচাই করার জন্য। ওনার রাজি হন নি। তো আমি যেহেতু মিথ্যা মামলায় অভিযুক্ত হতে চাই না। তার জন্য আমাকে টাকা দিতে হয়েছে, এখন নাম দিবেনা।

ঘুষ দিয়েছি
কক্সবাজার ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CT68LKW4
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কলেজে প্র্যাকটিক্যাল নিয়ে ঘুষ

HSC practical পরীক্ষায় সাবজেক্ট প্রতি ২০০ টাকা করে মোট ১৫০০ টাকা প্রতিটা শিক্ষার্থীর দিতে হয়েছে। শিক্ষকরা এখান থেকে টাকা রেখে বাকি টাকা নিয়ে হল সুপারকে কিনে নিয়েছে ফলে তারা পরীক্ষার হলে কোনো গার্ড না দিয়েই সরাসরি দুর্নীতি করেছে।

ঘুষ দিয়েছি
নাজিরপুর, পিরোজপুর ৳১.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BRMPHK63
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন

আমার মেয়ের জন্মের ৬ষ্ঠ দিনে জন্ম নিবন্ধন করাতে যাই। চার্ট অনুযায়ী ৪৫ দিন পূর্বে ফ্রী তে করার কথা। আমার কাছে ২২০ টাকা চাই। পরিশোধ করিনি চার্টারে যা আছে তার বাইরে দিব না বলে ফরম জমা দিয়ে চলে আসছি। ৪ মাস ঘুরাই জন্ম নিবন্ধন না পেয়ে বাধ্য হয়ে ২২০ টাকা দেই। টাকা জমা দেওয়ার ৪ দিনের মাথায় জন্ম নিবন্ধন পাই।

ঘুষ দিয়েছি
দুর্গাপুর, নেত্রকোনা ৳২২০
২ সেপ্টেম্বর ২০২৬ MYV45UPF
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মামলার তদন্ত রিপোর্ট সংক্রান্ত

আমার ছোট ভাই কে আধামরা (অজ্ঞান) অবস্থায় দড়ি দিয়ে বেধে পুকুরে পেলে দেয়ার সময় অর্ধ মৃত অবস্থায় দুই তিন জন লোক তাদের কাছ থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। এই বিষয়ে মামলা করার জন্য থানায় গেলে তারা মামলা গ্রহণ না করে কোর্টে মামলা দেয়ার পরামর্শ প্রদান করেন। আমার ছোট ভাই জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট বরারর অভিযোগ দায়ের করে। ম্যাজিষ্ট্রেট অভিযোগ গ্রহণ করে বিষয়টি তদন্তের জন্য মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করেন। কিন্তু আইও তদন্তের সময় আমার ছোট ভাই ও তার সাথে থাকা বড় ভাইয়ের কাছে ১০,০০০/- ঘুষ দাবি করেন। ৫০০০ টাকা দেয়া হয় এবং রিপোর্ট দেয়ার সময় ৫০০০ টাকা দেয়ার কথা ছিল। অপর পক্ষ কর্তৃক ম্যানেজ হয়ে মিথ্যা রিপোর্ট দিয়েছেন।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম, মিরসরাই থানা ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTD64W73
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

তিতাস গ্যাস অফিস।

আমার বাসায় ২ টি দ্বিমুখি গ্যাসের চুলা আছে। যেহেতু গ্যাসের সমস্যা। তাই আমি অফিসে দরখাস্ত করি আমার একটি চুলা বন্ধ করে দেওয়ার জন্য। ৩০ বছর আগে নেওয়া এই চুলার লাইনটি। তাই তারা আমার কাছে বিভিন্ন রকম কাগজপত্র যাচ্ছিল। যা আমি তাদেরকে দেখাতে পারিনি।এটা আমার দাদার আমলের সময় নেওয়া লাইন। তাই এই চুলা বন্ধ করতে সে ঘুষ দাবি করে।

ঘুষ দিইনি
ঢাকা ৳৭০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK78W54K
মন্তব্য