সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর

এলজিডি এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যেসব ঠিকাদাররা কাজ করে তাদেরকে প্রতিটি কাজের ক্ষেত্রে কম করে সাত /আট পার্সেন্ট করে অফিসে ঘুষ দিতে হয়। এককোটি টাকার কাজে তাদেরকে কমকরে ৭ লাখ টাকা ঘুষ দিতেই হয়। এ টাকা নির্বাহী প্রকৌশলী সহকারী প্রকৌশলী উপসহকারী প্রকৌশলীকে ধাপে ধাপে দিতে হয়।

ঘুষ দিয়েছি
সাতক্ষীরা ৳৭০.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ KHGW3BSH
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Govt. Shipping Office,Chattogram

জাহাজ থেকে সাইন অফ করতে গেলে ১০০০ টাকা দিতে হবে।পিয়ন ওই টাকা নিবে।তারপর আপনার কাজ করে দিবে।আর পিয়ন ওই টাকা থেকে একটা অংশ ওইখানে চাকরি করে সবাইকে দিবে।জাহাজ থেকে Voyage করে নামার পর যে ওইটা অনলাইন করা ওইখানে অনলাইনে উঠানোর পর ওনাকে ২০০ টাকা দিতে হবে।আবার পোর্ট হেলথ্ CDC বা নাবিক বই এ Endorsement করাতে চাইলে ২০০ টাকা আবার অনলাইনে করাতে ৪০০ টাকা এগুলো এখন ঘুষ না Rules করে ফেলছে।আপনি টাকা দিলে কাজ হয়ে যাবে নইলে আপনাকে অযথাই বসিয়ে রাখবে।এভাবে নৌ পরিবহন অধিদপ্তরে ঢাকা চট্টগ্রাম অফিসে মেরিনারদের সাথে প্রতিনিয়ত এমন হচ্ছে

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১.৮ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTJKCFZ9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নাগরিক সনদ পত্র

নাগরিক সনদপত্র কড়তে গিয়েছিলাম তারপরে। ফর্ম লিখে দিতে ২০০ টাকা চায় সেটা দিয়ে অন্য আরেকজনের কাছে পাঠায় কাগজটা জমা দিতে সেখানে সেও আবার ২০০ টাকা চাই।মোট ৪০০ টাকা দিয়ে পাঁচ দিন পরে নাগরিক সনদপত্র হাতে পাই।

ঘুষ দিয়েছি
গোপালগঞ্জ টুংগীপাড়া পৌরসভা ৳৪০০
১ সেপ্টেম্বর ২০২৬ DKZKSVLN
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভারতে যাওয়ার সময় ঘুষ জোর করে নিয়েছিল। জিরো পয়েন্টে কাস্টমস অফিস এ।

পাসপোর্ট নিয়ে নিয়েছিল। পাসপোর্টএ সিল মারার সময়। আমি তখন স্টুডেন্ট টাকা ছিলো না অল্প কিছু টাকা নিয়ে অনার্স শেষ করে ঘুরতে যাচ্ছিলাম । আমি বলেছিলাম আমি বেকার মানুষ এখন ও কোন কাজ করি না আমার কাছে বেশি টাকা নেই । তারা বলছিল টাকা নেই তো ভারতে যাচ্ছ কেন। কত গালাগালি ও দিয়েছিল । এর বিচার চাই। আমার ৫০০ টাকা ফেরত চাই।

ঘুষ দিয়েছি
সাতক্ষীরা ভোমরা বর্ডার ৳৫০০
১ সেপ্টেম্বর ২০২৬ KHGUZGC9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট করতে দিয়েছিলাম ভেরিফিকেশন এর জন্য থানা থেকে কল করে পরে আমার সব কিছু ঠিক ছিল তবুও ১০০০ দাবী করে আমি মানা করায় এটা ভুল ওটা ভুল টাকা দিতে হবে না হলে হবে না কিনতু আমার সব কিছু ঠিক ছিল তারপর কি করার ১০০০ টাকা দেই

ঘুষ দিয়েছি
টাংগাইল ৳১.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKGD6RFU
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিএড পরীক্ষা অংশগ্রহণের অনুমতির জন্য, প্রতিষ্ঠান প্রধান ও সভাপতি,

আমি একজন শিক্ষক, জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে ব্যাচেলর অব এডুকেশন বিএড ভর্তি হওয়ার পর এনটিআরসি এর গণবিজ্ঞপ্তির মাধ্যমে একটা মাদ্রাসায় গণিত শিক্ষক হিসেবে যোগদান করি, এর আট মাস পর পরীক্ষা শুরু হয় পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রতিষ্ঠান প্রধানের অনুমতি চাইলে প্রতিষ্ঠান প্রধান ও তৎকালীন মাদ্রাসার সভাপতি আমার কাছে এক মাসের বেতনের সমপরিমাণ টাকা দাবি করে, টাকা না দিলে ওরা পরীক্ষার অনুমতি দিবে না পরবর্তী আমি বাধ্য হয়েই ১০ হাজার টাকা পরিশোধ করি এবং বিএড স্কেল ধরার সময় আরো দুই হাজার টাকা দিতে বাধ্য হই

ঘুষ দিয়েছি
গাইবান্ধা শহর ৳১২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RNY28232
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

আইডি

নির্বাচন অফিস বিষয় ছিল আইডি কার্ড আমি একজন প্রবাসী পার্সপোট এর চেয়ে বড় আইডি কি ঐখানে টাকা চাই ৮০০০যা আমার বোধগোম্ম হয় নাই।আইডি হল আমার মৌলিক অধিকার তার মাঝে আমাদের টাকা কেন দিতে হবে সরকারি চাকুরী করা ব্যাক্তি রা কেন টাকা চাইবে অতিরিক্ত????

ঘুষ দিইনি
গ্রাম ৳৮.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTBAWPDR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ট্রেনের টিকেট

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ুপজেলার শমসেরনগর স্টেশন যেখানে ট্রেনের টিকেট নিতে অনেক টাকা দিতে হয়।

ঘুষ দিয়েছি
শমসেরনগর ৳২.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ SY2DLSWC
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ম্যাজিস্ট্রেটের অনুমোদিত হওয়ার পরও পুলিশকে ঘুষ দিয়ে বের হওয়ার লাগে আর না হলে দীর্ঘ সময় আটকে রাখ

কোর্টে যাবিন পাওয়ার পর আসামিকে ঘুষ ছাড়া ছেড়ে দেওয়া হয় না

ঘুষ দিয়েছি
দিনাজপুর ৳৫০০
১ সেপ্টেম্বর ২০২৬ RNSEQDJP
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

আমি অনলাইনে নিজে আমার ভাইয়ের জন‍্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন করি। আবেদন করার পরে ভুক্তভোগী বন্ধু বান্ধবদের কাছে জানলাম যে, নিজে নিজে আবেদন করলে সংশ্লিষ্ট থানা নাকি এটা বাতিল করে দেয়, তাই অতি সত্তর থানায় যোগাযোগ করতে হবে। থানায় যাওয়ার পরে তারা বললো, এটা আমি কেন আবেদন করলাম? এটা নাকি করতে হলে তাদের মাঝ‍্যমে করতে হয়, এটা বাতিল হয়ে যাবে হেন তেন নানা কিছু । তারপর ওরা বললো, ওদের মাঝ‍্যমে করলে ওদের কে একটা খরছ দিতে হয়। আমি বাঁধ‍্য হয়ে সেই খরচটা লোকটার হাতে দিতেই লোকটা কম্পিউটারে চেক করে বললো, কোন সমস‍্যা নাই হয়ে যাবে।

ঘুষ দিয়েছি
সিলেট ৳৩.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ SYVKTBTX
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশের সাথে আলোচনা করতে যাওয়া হয় পারিবারিক সমস্যা নিয়ে

আমি থানায় গেলাম, বলালাম আমার ফ্যামিলির জায়গা নিয়ে একটা সমস্যা আছে। এটা সমাধান করার জন্য কি কি করতে হবে। তারপর একজন বলল মামলা করবেন? আমি বলি না! আমি আপনাদের মাধ্যমে সমাধান চাই। চেয়ারম্যান বা এলাকার মানুষ দিয়ে হবে ন। ওরা সমস্যা আরো প্রকট করবে। আপনারা গেলে আপনাদের কথা সবাই শুনবে। ঠিকাছে, বলেন কি করলে সুবিধা হয় আপনার। আমার চাচার সাথে আপনারা কথা বলে একটা লিগ্যাল সমাধান দিবেন। আমাদের জমির সীমানা সীমানায় গাছ আছে ৩ টা। এটা নিয়ে সমস্যা। কিন্তু সীমানা ঠিক না হওয়া পর্যন্ত আমি গাছ কাটতে নিষেধ করছি। কারন, একটা গাছ আমার সীমানা বরাবর আছে। এরপর বলে আপনি আপনার চাচার নাম্বার দেন আর আমরা যে যাবো তার খরচ আছে। আমি ১০০০ টাকা দিতে চাইছি, বলে যে এটা কি দিচ্ছেন। ৫ হাজার টাকা দেন, তারপর আপনার চাচাকে চাপ দিবো।

ঘুষ দিয়েছি
সন্দ্বীপ ৳৩.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTF526FR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ঘুষ খেয়ে আসামি গ্রেফতার করতেছেনা

বিগত সরকারের আমলে দুর্নীতিগ্রস্ত /নানান ভাবে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সেইসাথে গ্রেফতারি পরোয়ানা জারিকৃত হওয়ার পরেও প্রশাসন আসামিকে গ্রেফতার করতেছেনা, আর এদিকে আসামি নিশ্চিন্তে বুক ফুলিয়ে বাড়িতে বসেই ফোন কলের মাধ্যমে বিভিন্ন জায়গায় তার কুকীর্তি সম্পন্ন করছেন...

ঘুষ দিইনি
তেতুলিয়া ৳৫.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ RNXBKHYQ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন

ফেনীর সোনাগাজীর সোনাপুর গ্রামের আমিরাবাদ ইউনিয়ন অফিসের কম্পিউটার অপারেটর জন্ম নিবন্ধন করতে টাকা দাবি করেন। তিনি বলেন, ১৮ বছর পার হয়ে গেলে নাকি জন্ম নিবন্ধন করা যায় না। পুরোনো জন্ম নিবন্ধন থাকলে সেটি যেখানে করা হয়েছিল, সেখান থেকে চিঠি এনে ইউনিয়ন অফিসে জমা দিতে হবে বলেও জানান। আমার জাতীয় পরিচয়পত্র (NID) থাকা সত্ত্বেও এবং আমি একই এলাকার বাসিন্দা হওয়া সত্ত্বেও আমাকে নাগরিক হিসেবে গ্রহণ করা হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে জন্ম নিবন্ধন করা যাবে না বলে জানান। অন্যদিকে, ইউনিয়ন অফিসের বাইরে বিভিন্ন লোকের মাধ্যমে টাকা দিলে একই কাজ ঠিকই করে দেওয়া হয় বলে জানতে পারি। এমনকি টাকা নেওয়ার বিনিময়ে মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন একসঙ্গে করে দেওয়ার ঘটনাও রয়েছে।

ঘুষ দিইনি
ফেনী ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTQR5G4R
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

NID correction

আমি ১০১৪ সালে ভোটার হই তখন ঠিকঠাক বুজতাম না তাই ওখানে বাবার নাম ভুল হয়ে জায় সেটা ঠিক করতে আবেদন করি তারা ঠিক করে অনেক বছর এবং আমাকে জানাও যে কেন হচ্ছে না তো পরে একটা লোকের সাথে কথা হয় কাজ টা সে ২/৭ দিনের মধ্যে নির্বাচন অফিসার এর মাধ্যমে কাজ টা করাই দিতে পারছে টাকা লাগবে ২০০০০-৩৫০০০ হাজার টাকা

ঘুষ দিইনি
Chittagong ৳৩.৫০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ CTCBW67U
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Police verification

ফটিকছডি থানার পুলিশ verification এর দায়িত্ব থাকা sI 50000 টাকা দাবি করেন। আমারা 10000 টাকা দিই।

ঘুষ দিয়েছি
ফটিকছডি থানা, চট্টগ্রাম ৳৫০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTSADHNR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এনআইডি সংশোধন

২০২৩ সালে আমার এনআইডিতে নাম ভুল ছিল সংশোধন করতে গেলে উপজেলা নির্বাচন অফিসের এক কাম-কম্পিউটার আমার কাছে এই অর্থ দাবি করে, জরুরি ভাবে পাসপোর্ট বানানো প্রয়োজন বিধায় আমি তাদের ঘুষ দিতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
দিনাজপুর, সদর ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RNRD2Q96
মন্তব্য