সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫০ লাখ

NID correction

আমি ১০১৪ সালে ভোটার হই তখন ঠিকঠাক বুজতাম না তাই ওখানে বাবার নাম ভুল হয়ে জায় সেটা ঠিক করতে আবেদন করি তারা ঠিক করে অনেক বছর এবং আমাকে জানাও যে কেন হচ্ছে না তো পরে একটা লোকের সাথে কথা হয় কাজ টা সে ২/৭ দিনের মধ্যে নির্বাচন অফিসার এর মাধ্যমে কাজ টা করাই দিতে পারছে টাকা লাগবে ২০০০০-৩৫০০০ হাজার টাকা

Chittagong, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTCBW67U
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

Police verification

ফটিকছডি থানার পুলিশ verification এর দায়িত্ব থাকা sI 50000 টাকা দাবি করেন। আমারা 10000 টাকা দিই।

ফটিকছডি থানা, চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTSADHNR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

এনআইডি সংশোধন

২০২৩ সালে আমার এনআইডিতে নাম ভুল ছিল সংশোধন করতে গেলে উপজেলা নির্বাচন অফিসের এক কাম-কম্পিউটার আমার কাছে এই অর্থ দাবি করে, জরুরি ভাবে পাসপোর্ট বানানো প্রয়োজন বিধায় আমি তাদের ঘুষ দিতে বাধ্য হই।

দিনাজপুর, সদর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNRD2Q96
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০০ লাখ

বিল উত্তোলন

আমি একটি সরকারি প্রতিষ্ঠানে কাজ করে বিল উত্তোলন করতে গেলে আমার কাছে এই টাকা চাওয়া হয়।যেহেতু এই টাকা ছাড়া বিল ছাড় করবে না আর আমার টাকাটা খুব দরকার তাই আমি দাবিকৃত ঘুষ দিতে বাধ্য হই।

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7JVQ6S
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

২৫ শত টাকা না দিলে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যাবে না

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTBAXNNK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ কোটি

lged

আমি একজন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর নিয়মিত ঠিকাদার। এখানে উপজেলা অফিস ২%,নির্বাহী প্রকোশলী ১%,এবং সিনিয়ার এসিস্ট্যান্ট ইন্জিনিয়ারি,জুনিয়ার এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার, এস এ ইি,ল্যাব,একাউন্টস,সব মিলে ১.৫%,সরকারি মহা হিসাব নিরিক্ষণ অফিস. ২০% হারে ঘুষ না দিলে কনো বিল পাশ হয় না তাই বাধ্যতামুলক টাকা দিতে হয় এই টাকা না দিলে বিভিন্ন ভাবে হয়রানি করে থাকে।

Sunamganj, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে SYLKNDQ7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

ট্রেড লাইসেন্স, লেবার লাইসেন্স,

ফেনী শহরের প্রতিটি দোকান - ফ্যাশন আউটলেট গুলো তে সরকারি নিময় ও অনুযায়ী সাপ্তাহিক শুক্রবার বন্ধ থাকার কথা থাকলেও তারা মাসিক চাদা চায় ৩০০০টাকা করে প্রতি দোকানে এটা বাধ্যতামূলক দিতে হবে লেবার কোড এর ডিসি মহাদয় সাহেব এবং লেবার আইনের মামলা ভয়বিধি দেখায় তাই ব্যবসা করতে হলে ৩০০০টাকা করে দিতে হবে।।।।। ২০০ টাকা লাগে লেবার লাইসেন্স মানে কর কারখানা লাইসেন্সের তারা ৩০০০টাকা করে প্রতি বছর নিয়ে থাকে।।।

ফেনী সদর, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTLBV78S
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২১.০ হাজার

টিডিসি সেন্টার

সৌদি আরব জাওয়ার জন্য নতুন নিয়ম চালু করছে সৌদি আরবের সরকার তাকামুল সার্টিফিকেট তার মুল্য মাএ ৭০০০টাকা আমি পরীক্ষা দেওয়ার পরে আমাকে বলে টাকা না দিলে পাস করিয়ে দিবো না

গাজিপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKAL2WYT
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

জন্ম নিবন্ধন

আমি একজন যুক্তরাজ্য প্রবাসী। দেশে অবস্থানকালে আমার যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী সন্তানের জন্ম নিবন্ধন করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে যাই। সেখানে প্রথমে আমাকে বলা হয় “সার্ভার ডাউন” এবং সরকারি ফি ও বিলম্ব ফিসহ ১,৫০০ টাকা দাবি করা হয়। দায়িত্বপ্রাপ্ত অপারেটরও তখন অফিসে ছিলেন না। চেয়ারম্যান মহোদয়কে বিষয়টি জানিয়ে অভিযোগ করার কথা বলার পর অপারেটর অফিসে এসে কাজ শুরু করেন এবং তখন সার্ভার স্বাভাবিকভাবেই চালু ছিল। অর্থাৎ শুরুতে আমাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল বলে প্রতীয়মান হয়। এছাড়া দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে লন্ডন ও যুক্তরাজ্যকে পৃথক দেশ হিসেবে উল্লেখ করার মতো ভুল তথ্যও পাওয়া যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTW3P887
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

ওয়ারিশন সনদ

ওয়ারিশন সনদ করার জন্য, কাউন্সিলর অফিসে সকল কাগজপত্র জমা দেওয়ার পরে, সেখান থেকে আমাকে জানানো হয়, আমার কাগজপত্র সাইন হয়ে কাউন্সিলর অফিসেই আসবে। কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করেও পাইনি আমার ফাইল। তারপর আমার ফাইল কোথায় আছে জানতে চাইলে বলে সিটি কর্পোরেশন আছে, সেখানে গিয়ে ফাইল খুজে বের করার পরে বলে ৩০০০ টাকা দিতে হবে না হলে কাজ হবে না। তারপরের দিন আমার কর্মস্থলে এসে টাকা নিয়ে গেলেন আর কাজ হয়ে গেলো।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYEV3JRY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০০

পুলিশ ক্লিয়ারেন্স করতে গেছিলাম

সেবাটি ছিল আমার বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর আবেদন ফাইল জমা দিতে, সেখানে আমার কাছে 700 টাকা দাবি করেছিল, পরে আমি সেটা দিয়েছিলাম।

সাতক্ষীরা সদর সাতক্ষীরা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে KH6C6FV6
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

ইউনিয়ন পরিষদে NID নিয়ে অতিরক্ত টাকা দাবি

আমি আমার ভাইয়ের জন্য এন আই ডি আবেদন করতে গিয়েছিলাম কিন্তু এই কাজটি আমাকে অনেক দ্রুত সময়ে সম্পূর্ণ করে দিবে এর জন্যে ৪০০০ টাকা দাবি করেন এবং আমি যদি টাকা না দেই তাহলে অনেক সময় লাগবে কিন্তু আমি বলেছি এই বিষয়ে আপনার সাথে ফোনে কথা বলবো তারপর মোবাইল নাম্বার নিয়ে আসি।

মগড়া ইউনিয়ন , টাংগাইল সদর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKVW9H98
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

নতুন ড্রাগ লাইসেন্স

নতুন ড্রাগ লাইসেন্স করতে প্রতিজনের কাছেই ১৫/২০/৩০ হাজার টাকা করে দাবি করে তারা। কিন্তু আমি টাকা দিতে রাজি হইনি, নিজে নিজে অনলাইনে আবেদন করেছি ১ বছর হল কিন্তু কাজের কোনোই অগ্রগতিই নেই।

টাঙ্গাইল, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKM96YG6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম নিবন্ধন নম্বর পরিবর্তন

জন্ম নিবন্ধন নম্বর পরিবর্তন করার জন্য (কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি উপজেলা ডিসি অফিস) যাই সেখানে সার্ভার সমস্যা বলে প্রতিনিয়ত হয়রানি করা হয়। সেখানে লোকের মাধ্যমে টাকা দিলে সঙ্গে সঙ্গে কাজ করে দেয় যা বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে।

ফুলবাড়ি, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNVPAGJJ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০

স্কুল কুমিল্লা চৌদ্দগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিনিয়ত লুটপাট করে খাচ্ছে ছ

কুমিল্লা চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিনিয়ত স্কুলটাকে লুটপাট করে খাচ্ছে স্কুলের ছাত্রীদের কাছ থেকে একদিন স্কুলে না গিয়ে থাকলে তার বদল স্যার বিশ টাকা জরিমানা আদায় করে নেয় কোন প্রমান পত্র দেয় না এরপর স্কাস পরিক্ষা হলে ৩০০ টাকা করে নিয়ে যায় এরপর মাসিক বেতন ৪০০ টাকা আমার প্রশ্ন হলো একজন ছাত্রী স্কুলে অসুস্থতার কারনে না যেতে পারলে ছুটির দরখাস্ত দিয়ে থাকে যেন জরিমানা দিতে না হয় কিন্তু ছুটির দরখাস্ত দেওয়ার পর ও ২০ টাকা জরিমানা আদায় করে নেয় বাংলাদেশের কোন স্কুলে এমন হয় কিনা আমার জানা নেই এরপর রেজিষ্ট্রেশন করার সময় মোটা অংকের টাকা হাতিয়ে নেন তিনি

কুমিল্লা চৌদ্দগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT6QDMCQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আমার কাছ থেকে দুইবারে ৬০০০ টাকা নিয়েছে .

আমার বাচ্চার জন্য ইতালিতে পাসপোর্ট তৈরি করা বাধ্যতামূলক আমি পাসপোর্ট তৈরি করার জন্য বাংলাদেশ থেকে জন্ম সনদপত্র বানিয়েছি সেখানে তারা জন্ম তারিখ ভুল দিয়েছে। আমি বারবার তাদেরকে সকল ডকুমেন্ট দিয়েছিলাম কিন্তু তারা জন্ম তারিখটি ভুল আসছে বলে আমাকে জানিয়েছে। পরবর্তীতে আমি এটা সংশোধন করার জন্য দিয়েছি সে ক্ষেত্রে তারা তিন হাজার টাকা চেয়েছে তারা জন্ম তারিখ সংশোধন করে দিয়েছে ঠিকই কিন্তু জন্মস্থানের জায়গায় বাংলাদেশ লিখে দিয়েছে। যেটা ভুল হয়েছে আবারও সেখানে সংশোধন করার জন্য তাদের কাছে দিতে হয়েছে নতুন করে জন্মস্থান ইতালি লিখার জন্য। সে ক্ষেত্রে তারা আবারও আমার কাছ থেকে ৩ হাজার টাকা নিয়েছে এছাড়াও প্রথমবার জন্ম সনদ তৈরি করার ক্ষেত্রেও তারা টাকা নিয়েছে।তাছাড়াও প্রচুর পরিমাণে হয়রানি করেছে.

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানা ধরিকান্দি ইউনিয়ন, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTRRJB5G
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

বি ডি এস সার্ভে সেটেলমেন্ট অফিস বলিয়াপুর সাভার( অস্থায়ি ক্যাম্প)

একবার সার্ভে করা জমি যা তসদিককৃত। এখন সেটেলমেন্ট ট্রাইবুনাল চেক করে গেজেট করবে। কাগজপত্র সব ঠিক আছে। দেখানোর হাজিরা ৫০০ টাকা। আর কাজ ফাইনাল করবে এই জন্য ৫০,০০০ চাইল। পরে ২০,০০০ দিয়ে পার পেলাম। ৩০ ধারা শুনানী কালে এসব হচ্ছে। বৈধ ক্রয় কৃত সম্পত্তি তাও ঘুষ ছাড়া সম্ভব না। একজন ও টাকা ছাড়া কাজ করতে পারেনা। সরে জমিনে ওপেন সিক্রেট। রেইট করা। জমির পরিমানের উপর ঘুষ কমে বাড়ে।

সাভার, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKK79A8Z
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৭ হাজার

এনআইডি করা

নতুন করে এনআইডি করতে গেলে ৪০০০ টাকা দিতে হয় প্রতি জনকে। সপ্তাহে দুইদিন ফিঙ্গারপ্রিন্ট ও ছবি তোলা হয়। ২ দিনের মধ্যে কমপক্ষে ১৫০-২০০ জন নতুন ভোটার ও সংশোধন সংক্রান্ত কাজে উপজেলা নির্বাচন কমিশনে যান।

কাপাসিয়া, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKE5MJRR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ফায়ার লাইসেন্স

আমাদের স্বাস্থ্যকেন্দ্র ফায়ার লাইসেন্স রিনিউ করার জন্য পরিদর্শন করতে এসে ভদ্রভাবে ২০০০ টাকা চেয়ে নিয়েছে।

গাজীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKJDSCAS
মন্তব্য