সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

BMET Registration

মালয়েশিয়া যাওয়ার জন্য BMET Registration করতে টাংগাইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নগর জলৈফ এ গিয়েছিলাম তখন তারা বলে বাহিরে তাদের দোকান থেকে রেজিষ্ট্রেশন করতে বলে, সরকারি BMET registration চার্জ যেখানে ২০৪ টাকা তারা সেখানে সকল আবেদন কারির কাছ থেকে ৬০০ টাকা করে নিচ্ছে, এটা TTC এর অসাদু কর্ম কর্তা দের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে।

Tangail, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKLW48DH
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

শিক্ষাপ্রতিষ্ঠান

দাখিল সার্টিফিকেট, মার্কসীট, প্রসংশাপত্র, আলিম সার্টিফিকেট, মার্কসীট, প্রসংশাপত্র প্রত্যেকটা কাগজের জন্য ৫০০ টাকা করে দাবী করেন

দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY66B6VQ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ কোটি

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন

বিএডিসি প্রকল্পের কাজ পাওয়ার জন্য প্রতি বছর কমপক্ষে ১০০ কোটি টাকা লেনদেন হয়

মতিঝিল কৃষি ভবন, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKNA5N2L
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৯.৫০ লাখ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

রাঙ্গামাটি কারগরি প্রশিক্ষণ কেন্দ্র ২০২২ সাল পর্যন্ত ভোকেশনাল স্কুল ছিল এবং কারিগরি প্রশিক্ষণ দিত। আমার ছোট ভাই ২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল তো তাদের মাসে মাসে ৮০০ করে ভাতা ছিল কিন্তু সেই বেইচের কেও ১টা টাকাও পাই নি টোটাল ৫০ জন স্টুডেন্টদের ৯৫০০০০ টাকা রেখে দিয়েছিল

রাঙ্গামাটি, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CT94WU7Q
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

কুমিল্লা সিআইডি বিরুদ্ধে অভিযোগ

আমাদের তিন জনের বিরুদ্ধে কুমিল্লা একটি মিথ্যা মামলা হয়েছে, এই মামলার তদন্ত প্রথম তদন্ত জন্য বড়ুয়া থানার তদন্ত কারী অফিসার কে দেওয়া হয়, উনি তদন্ত করে রিপোর্ট আমাদের পক্ষে দেন কারণ মামলা টি সম্পুন্ম মিথ্যা ছিল তবুও আমাকে পনের হাজার টাকা দিতে হয়েছে, বাদী নারাজি দিয়ে মামলা টি সিআইডি অফিসে দেয়, তদন্ত কারী অফিসার আমার কাছে ত্রিশ হাজার টাকা দাবি করেন, আমার পর্যাপ্ত পরিমাণ প্রমাণ থাকার পরও টাকা না দেয়ায় আমাদের বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট দেয়, প্রকাশ করলে মামলায় ঢুকানোর ভয় দেখায়,৭/৯/২৬ আমাদের জাহিনের জন্য আদালতে হাজির হতে হবে

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTPVLLSN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

নতুন শিশুর এক মাসের মধ্যে জন্ম নিবন্ধন

নোয়াখালী সদর উপজেলার ৮ নং এওজবালিয়া ইউনিয়ন পরিষদে ২০২৬ সালের এপ্রিল মাসে আমার ভাতিজার নতুন জন্ম নিবন্ধন করার পরে প্রিন্ট স্বাক্ষর ও সিল করতে গিয়ে আমার কাছ থেকে টাকা চায়,( অনলাইনে জন্ম নিবন্ধনের সবকিছুই করা হয়েছে 45 দিনের মধ্যে করলে কোন টাকার প্রয়োজন হয় না নবজাতক শিশুর জন্য) টাকা দিতে অস্বীকার করায় খারাপ ব্যবহারও করে। সবার কাছ থেকেই চশমা পরা এই সচিব টাকা খায়। আর টাকা না দিলে খারাপ ব্যবহার করে। এখন চিন্তায় আছি সামনে আমার নিজের জন্ম নিবন্ধন করতে গেলে মায়ের নামের কিছু ভুল রয়েছে এখন সেখানেও প্রিন্ট করার সময় টাকা চেয়ে বসে কিনা।

নোয়াখালী সদর উপজেলা, দুম্বা পাটোয়ারী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTZC2G6V
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

Railway Quarter A lot

বাসা বরাদ্ধের জন্যে ক্লার্কের মাধ্যমে টাকা চাওয়া হয়েছিল। তাছারা রেলওয়ের বাসাগুলোও বসবাসের অযোগ্য। মেরামত করার কোন তাগিদ নাই। হয়তো মেরামতের জন্যে গোপনে টেন্ডার হয় বা অন্যভাবে বরাদ্ধ হয় যা মেরামত না করে কর্মকর্তারা টাকা উঠিয়ে নিজেদের পকেট ভারী করে।

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKYH8KBD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

উপজেলা স্বাস্থ্য সেবা

আমার ক্যান্সার আক্রান্ত বাবার জন্য সরকারি অনুদানের আবেদন কয়েকদফা গ্রহন না করার পর ৫ম দফায় ১০০০ টাকার বিনিময়ে জমা নিয়েছে কর্তৃপক্ষ। [বিঃদ্রঃ আমার আক্ষেপ ১০০০ টাকা নিয়ে নয়, আমার আক্ষেপ হলো মৃত্যু পথযাত্রী রোগী নিয়ে কর্তৃপক্ষের ব্যবসা করা নিয়ে, তাদের কি বিবেকবুদ্ধি কিংবা মনুষ্যত্ববোধ কাজ করেনি তখন?]

সাতকানিয়া, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT4M6EQT
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জন্ম নিবন্ধন

আমি একটি নিবন্ধন করতে যখন ইউনিয়ন পরিষদ এ যাই। তখন সেখানে দায়িত্বে থাকা উদ্যোক্তা বিভিন্ন কৌশল অবলম্বন করে আমার কাছে ১০০০ টাকা দাবি করে। যেখানে সরকারি ফিস ছিল ৫০ টাকা।

নেএকোনা কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়ন পরিষদ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYU7PA6L
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

এডভোকেট যাচাইকরাম প্রক্রিয়া

একটি মামলা প্রক্রিয়া অ্যাডভোকেটের মাধ্যমে মামলা প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা বলে ৬০ হাজার টাকা চুক্তি করে আমাকে সেই মামলার ভুল সবকিছু বলে সাধারণ মামলা করে আমাকে হয়রানি করিয়েছে। আমরা সাধারণ মানুষ কোর্টে যাই একটু সঠিক বিচার পাওয়ার আশায় সেখানে অ্যাডভোকেটরা যা দুর্নীতি করে সেটা এই বাংলাদেশের নিম্নবিত্তের মানুষের জন্য অসহনীয়, ধন্যবাদ সবাইকে।

রংপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNP83DNA
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৬.৫ হাজার

Electricity Department

3x-4x bill than regular due to government cable connection mess up. We reported that in the department office and they demanded 6.5k BDT for their own created problem. Also, one of my friends whos family wasn't that well educated, was manipulated by them for 700bdt about the new 220 digit meter input number recently added to update the meters.

CTG, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT4N7TBR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পেনশন বই এর মোবাইল নাম্বার চেন্জ কারার ক্ষত্রে

আমার বাবা মারা যাবার পর তার পেনশন বই ঠিক করতে পদে পদে ঘুস দিয়ে তা ঠিক করেছি। দীর্ঘ ৪ বছর পর ইসলামি ব্যাংক এর পরিবর্তে কৃষি ব্যাংকে অর্থ লেনদেন এর জন্য কাগজ পত্র জমা দিতে গিয়ে ছিলাম। সেখানে এই কাজের জন্য তারা আমার কাছে ১০০০ হাজার টাকা চা নাস্তার জন্য দাবি করেছে। পরবর্তীতে আমি বাদ্ধ হয়ে টাকা দিয়েছি।

চট্টগ্রাম, চিআরবি, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT667KMC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

ইন্টার্নশিপ কৃষি সম্প্রসারণের সরকারি কাজে বাধা ও ঘুষ গ্রহন

সরকারী শিক্ষানবিশ অফিসার ট্রেনিং এর কাজ চলাকালীন সময়ে, ট্রাম পেপার নামক গ্রাজুয়েশন প্রজেক্ট তৈরির সময় উপ সহকারী কৃষি কর্মকর্তা উন্নয়ন শাখার অফিসার ২০০০ টাকা ঘুষ আদায় করেছিলো।কৃষি সম্প্রস অধিদপ্তর এর অধীনে ছাএদের কাছ থেকে মোট ৬০০০ টাকা আদায়।যেটা সম্পুর্ন বেআইনি ভাবে নেওয়া হয়েছিলো।সময় ২০২৫ সালের নভেম্বর মাসের শেষ দিকে কাজের বিষয় ছিলো সরকারী কৃষি উৎপাদন সংশ্লিষ্ট তথ্য ছাএদের কে সহায়তা দেওয়া।তা না দিয়ে দুরব্যবহার করে ছলে বলে মুখে দেবার কথা বলে,কাজে টাকা ছাড়া সরকারী তথ্য দিতে নারাজ।এর কারণে সংশ্লিষ্ট অফিসে বিশৃঙ্খলা হয়েছিল। ওই অফিসে ভুয়া সরকারী বিল পাস করে কৃষকদের সরকারী অর্থ লুটের হিসাব হয়তো সরানো হয়েছে। উপজেলা অডিট অফিসার, ভুয়া সরকারী বিল পাস করে ১২ লাখ টাকার কাজ ৩ লাখে করেছিল।প্রচুর লুট।

উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়,মতলব দক্ষিণ,চাঁদপুর।, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTBVMFP4
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

যুব উন্নয়ন ঝিনাইদহ

যুব উন্নয়ন ঝিনাইদহ, পরিচালক কোন অনুষ্ঠানে যোগ দিতে হলে তাকে অনারিয়াম হিসবে ৭-৮ হাজার দেওয়া লাগে যদি কোর্স হয় ওই কোর্স থেকে এই অনারিয়াম কাটা যায় জীবন আবাসিক প্রকল্প যেগুলো আছে ওখান থেকে যদি কাটা যায় ৭০০০ তাহলে খাওয়া দাওয়া থেকে দেখা যায় , তার অনুষ্ঠানে বা কোন কাজে উপস্থিত হলে তাকে সাত থেকে আট হাজার টাকা দেওয়া লাগে খালি হিসাব করুন কত টাকা নেয়

ঝিনাইদহ, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHMAVRNC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২২

সরকারি সেবায় ঘুস

আমি অনার্স চতুর্থ বর্ষে পড়ি, আমি আয়ডি কার্ড বানাতে গেলে, আমার মায়ের আয়ডি আছে, কিন্তু বাবার নাই, কারণ বাাব সেই ১৯৮৫সাল থেকে বাস করলেও তিনি ছিলেন একজন রোহিঙ্গা। তাই ওয়ার্ড মেম্বার আমার থেকে ২০,০০০ টাকা দাবি করেছিল, এবং চকিদার ২০০০ টাকা, আমি সব টাকা দেওয়ার পর তারা আমাকে একটা আমার বাবার মৃত সার্টিফিকেট বানিয়ে দেয় পরে আমি সেটা দিয়ে আয়ডি বানাতে সক্ষম হই। অথচ আমার বাবা এখনো জীবিত।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTX6UGR5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স বানাতে গিয়ে থানায় এস আই কে টাকা দিতে হয় ১০০০ হাজার। নইলে কাজ করে না। পরে আমি টাকা পরিশোধ করে দেই। এরকম হাজার হাজার ভুক্তভোগী আছে। আসল কথা হচ্ছে থানায় টাকা ছাড়া কিছুই হয় না। সেটা সব থানায়।

বরগুনা, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BRVVAWZ3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে এই খাবারের শিকার

এখন পরিষদের লাইসেন্স করতে গিয়ে এ বছর অন্যরকম হয়রানি, ওখান থেকে পাঠানো হয় উপজেলা পরিষদ উপজেলা পরিষদের আবেদন করে এনওসি আনতে হয়, ওখানে ৬০০০ টাকা ঘুষ দিতে হয় এরপরে অপেক্ষা করে ইউনিয়ন পরিষদে ১৯ হাজার টাকা দিয়ে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়, এখানে অনেকদিন সময় নষ্ট হয়েছে, যেখানে গত বছর ১২ হাজার টাকা মেসেজ করা হয়েছিল এভাবে উদ্যোক্তাদের হয়রানি করলে এদেশে উদ্যোক্তা বাড়বে না

কেরানীগঞ্জ ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKP5595C
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

NID আবেদন

আমার ভাই এর মেয়ের NID আবেদন করতে ধানমণ্ডি নির্বাচন কমিশন অফিসে গিয়াছিলাম আবেদন প্রক্রিয়া জানতে এবং কি কি কাগজ লাগবে। আমাকে সরাসরি ৫০০০০ টাকার কথা বলল। আমি নির্বাচন কমিশন এর প্রধান অফিসে যাওয়ার কথা বললে আমাকে জানানো হয়, অখানে গেলে আরও বেশি টাকা লাগবে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK36DWED
মন্তব্য