সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন করতে

জন্ম নিবন্ধন করার জন্য ৩ হাজার টাকা দিয়েছি এবং তিন বছর পরে বহু দরবার করে ইউ এন আর হস্তক্ষেপ এর মাধ্যমে তা পেয়েছি

ভোলা জেলা, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRS2YFF7
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

আমার পরিবারের একজন সদস্যের আইডি কার্ডের নাম ভুল থাকায় আমি সেটি সংশোধন করতে গিয়েছিলাম কিন্তু তারা টাকা ছাড়া করতে পারবে না বলেছে কয়েকদিন ঘোরাঘুরি করার পর তারপর ঠিক করে দিয়েছে

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTHQRRRT
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

মামলার জাবেদা নকল উত্তোলন

জেলা রেকর্ডরুম শাখায় মামলার জাবেদা নকলের আবেদন করলে তারা ১০০০ টাকা চেয়ে বসে। আমি দিতে নারাজ হলে তারা ১০-১২ দিন সময় বেধে দেয়। বলে টাকা দিলে আজকেই পাবেন।

লালমনিরহাট, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNEWT2Z2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

বন বিভাগের ক্লিয়ারেন্স সার্টিফিকেট

আমার মিলের জন্য লাইন নামাতে বন বিভাগের ক্লিয়ারেন্স নিতে হচ্ছিল। এবং তা পাওয়ার জন্য আমাকে ৪ মাস ঘুরানো হয়েছে।

পিরোজপুর, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR5ECBZ2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সংশোধন।আমাদের ইউনিয়ন পরিষদ থেকেএকজন ব্যক্তি বলছিল নিবন্ধন সংশোধন করতে একটা প্রতি ৩০০টাকা দাবি করে আমার কাছে এইভাবে তিনটা জন্মের সংশোধন করতে ১০০০ টাকা দাবি করে

যশোর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHU6ZFRW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

জিটি

বাসা থেকে ফোন চুরি হযেছে ত্রিশাল থানায় জিটি করতে গেছি অপারেটর ৮০০ টাকা নিয়ে নিলো।সাথে বলে দিলো কাগজে যে এএসআই এর নাম্বার আছে তারে ৩০০০/৪০০০ টাকা দিলে ফোনের জন্য কাজ করবে।যদিও পরে আমি যোগাযোগ করেনি

ত্রিশাল,ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYPM7FPW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ভোটার আইডি করার জন্য

ভোটার আইডি কার্ড করার জন্য গিয়েছিলাম আমার বোন জামাই এর। উনি ঢাকায় থাকতো তাই সময় মতো করা হয়নি। যখন আমি অন্য সময় যাই উনাকে নিয়ে কাড করার জন্য তখনই টাকা চায়। বাধ্য হয়ে দিতে হয় এখান কার বড় অফিসারকে

সিলেট, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে SYXBLGC3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

বাংলাদেশ রেলওয়ে

ময়মনসিংহ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে যেতে চাইলে ১০ দিন আগেও কোথাও টিকেট পাওয়া যায়নি, প্ল্যাটফর্মে গিয়ে অতিরিক্ত ৩০০ করে ২ টিকেটে মোট ৬০০ টাকা চায় এবং পরিশোধ করলে টিকেট হাতে পাই।

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY4VUYRK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পল্লী বিদ্যুৎ অফিস

মিলে বিদ্যুতের লাইন নিতে ধাপে ধাপে ১০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। বিভিন্ন অডিটের নামে ও ফাইল সাইনিং এর নামে

নেছারাবাদ, পিরোজপুর, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRL9ZDES
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বয়স্ক ভাতা

আমার আম্মার বয়স ৬৫ প্লাস তো বয়স্ক ভাতার কার্ড করতে গেছিলাম। পাঁচ হাজার টাকা ঘুষ চাইছিল।

জয়পুরহাট, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJC98TU3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

তদন্তের প্রতিবেধন জমা ও পরবর্তী ধাপে সুনানির জন্য ড়াকার ব্যাপারে

সেবাটি পাওয়ার জন্য দাবীকৃত টাকা দেয়া হয়েছিল মোবাইল ব্যাংককিং এর মাধ্যমে ৩ মাস হলো টাকা দেওয়ার পর ও সেবা দিচ্ছে না ফাইল আটকিয়ে রেখে নানাবিধ হয়রানি করছে ৭/৮ আসা যাওয়া ই আমি মর্মাহত

ফেনী জিলার সোনাগাজি উপজিলা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT87SA5Y
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি একটা কোম্পানিতে চাকরি করি এই সূত্রে আমার দায়িত্ব হল প্রতিবছর জুন মাসে ট্রেড লাইসেন্স নবায়ন করা, প্রতিবছরের মত এবারও 50000 টাকা ঘুষ দিয়ে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের কাছ থেকে ট্রেড লাইসেন্স নবায়ন করি।

নারায়ণগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK78S6XM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পেনশন ফাইল এজি অফিসে পাঠানোর পূর্বে প্রস্তুতকরন

পেনশন ফাইল এজি অফিসে পাঠানোর পূর্বে প্রস্তুতকরন।আমার ঘনিষ্ট জনের মাধ্যমে দাবি করা হয়ে। এটা নাকি বর্তমানের দর।কাজটি করা তার দায়িত্ব।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK574C4L
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

police clearance

আমার কাছে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য ৩০০০ হাজার টাকা চায় ।তার পর ১৫০০টাকা দিয়ে আসি ।বলল্লো ৭দিন পর পাবো ।কিন্তু পাইনি ।এখন ও 😭

বালাগঞ্জ থানা, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SY8NW5D7
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৮০.০ হাজার

ভোটার আইডি সংশোধন

আমার ভোটার আইডিতে পাঁচ বছর বেশি উঠছে এটা সংশোধন এবং আমার মায়ের নামের অক্ষর ভুল এই কারণে ৮০ হাজার টাকা প্রথম চাইছে ভোটার আইডি কার্ডে প্রতিবছরে সংশোধনের জন্য ১৭ হাজার করে তারপর আমাকে ৮০ হাজারে প্লাস্ট বলেছে আমি রাজি হইছি আমি যেতে প্রবাসে থাকি এই কারণে এছাড়া আমার কোন অপশন নাই তারপরও আমাকে আট মাস ধরে ঘুরাইতেছে দেয় না এর আগে আমি আমার নির্বাচন অফিসে আমার উপজেলায় আমার বড় বোনকে পাঠাই এইজন্য নির্বাচন অফিসার অনেক রাগ হয়েছে সাথে আমার চেয়ারম্যান কেউ ফোন দিছে এটা কোনভাবেই সম্ভব না সে বাহিরে আছে আমার কথা হল ভোটার আইডি ঠিক না হোক আমার মার নাম সংশোধন করে দিবে আমার বয়স ঠিক না হলেও চলবে

প্রবাসে, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYF2ZKDX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০০ লাখ

পুলিশের চাকরি

আমার চাচতো খালাতো ভাই পুলিশে চাকরির জন্য সবদিক দিয়ে ফিট ছিল কিন্তু তখন তাকে কোন এক অফিসার বলল চাকরি পেতে হলে ৭ লাখ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে

ফরিদপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKLDQTYA
মন্তব্য