সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৮২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৬১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

lged project computer operetor

আমাকে বলেছিলো এলজিডি প্রজেক্ট অফিসে কম্পিউটার অফিসে একজন ইলজিডি মন্ত্রণালয়ের বিএনপির সভাপতি,তিনি আমাকে কম্পিউটার অপারেটর হিসেবে ১০০০০ হাজার টাকার চাকরি দিতে চাইলেন,পরে আমি ১০ হাজার দিলাম কিন্তু উনি তা নিয়ে আমাকে বলতেছেন ৩ লক্ষ টাকা ছাড়া হবে না,,,পরে এক পযার্য়ের রাজি হই এবং ২লক্ষ ১০ হাজার দিয়ে দেই,,টাকা দেয়ার ঠিক পরেরদিন আমাকে বলতেছেন,তিনি আমাকে বেসরকারি প্রজেক্টে চাকরি দিবেন,তাই আমি টাকা দেয়ার ঠিক পরেরদিন এই কথা শোনার পর টাকা ফেরত চাই,,আর তিনি তা আমাকে দিবেন বলে পরের দিন মানে টাকা দেয়ার ৩য় দিন আসতে বললেন,কিন্তু দেননি,উল্টো বললেন যদি ২লক্ষ ১০হাজার ফেরত পেতে হই তাহলে কিছু টাকা মানে ৩০হাজার ডেমারেজ দিতে হবে,তাই মেনে নিলাম কিন্তু ১০দিন পর ১লক্ষ ২০হাজার দিলেও আজ ২মাস হইছে বাকি ৯০হাজার দিচ্ছেনা।

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKSN8BVL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.২ হাজার

সেচ লাইসেন্স নবায়ন

সেচ লাইসেন্স পাওয়ার জন্য কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ,প্রয়োজনীয় কাগজপত্র এবং সরকারী নির্ধারিত ফিত জমা দেওয়ার পরেও ,সেখানকার ৪র্থ কর্মচারী বিভিন্ন চাপ প্রয়োগ করে ১০০০/ টাকা নিয়ে তার পর, কুষ্টিয়া বিএডিসি অফিসে পাঠাই। সেখানে সবকিছু ঠিক থাকার পরেও বিভিন্ন ভুল ভ্রান্তি আছে বলে, এক কথায় ঝামেলা সৃষ্টি করে শেষ পর‌্যন্ত ১২০০ টাকা দেওয়ার পর সব ভুল ভ্রান্তি ঠিক হয়ে যায়।

কুষ্টিয়া, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHNK49WE
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

লিগ্যাল এইড অফিস, শেরপুর

আমি একজন মেয়ে মানুষ। বাবা বেচে নেই। জমি নিয়ে বিরোধ এজন্য লিগ্যাল এইড অফিসে অভিযোগ করতে গেলে তারা অনেক ব্যস্ততা দেখানোর পর আমার কথা শুনে একটা আবেদন ফরম নিয়ে আমার ঠিকানা এবং বিবাদীদের ঠিকানা লিখে। এরপর অফিস সহায়ক'কে জারিকারক এবং কম্পিউটার অপারেটর বলে চা নাস্তার টাকা নিতে৷ আমি জিজ্ঞেস করি কত টাকা? অফিস সহায়ক বলে, কেউ ৫০০-১০০০টাকাও দেয়। আপনার ইচ্ছা যা দেন৷ আমি কেবল ২০০টাকা দেই। তারপর জারিকারক বিবাদীদের কাছে নোটিশ পৌছে দিতে গেলে আমার থেকে ৫০০টাকা নেয় ১ম বৈঠকের দিন। হাজিরায় নাম লেখার সময় আরেকজন অফিস সহায়ক ২০০টাকা হাজিরার জন্য চায়। আমি দিতে অস্বীকৃতি জানাই। সিভিল জজ স্যার ১ম বৈঠকের পর তদন্ত করতে দেয় জারিকারক'কে., উনি তদন্ত করতে এসে ১০০০৳ দাবি করে। আমি দেয় নি। আজ ৪মাস প্রতিবেদন জমা দেয়নি উনি😭

শেরপুর, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYAUD8VK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২ হাজার

জন্ম নিবন্ধন ডিজিটাল করা

তাদের এক্সট্রা টাকা দেয়ার অনেক ঘটনায় আছে কিন্তু বর্তমানে ঘটা ঘটনাটি , হচ্ছে অনেক আগে জন্ম নিবন্ধন করা ছিল সেটা এখন বাংলায় ও ইংরেজি করার জন্য ডিজিটাল করতে গেছিলাম বা অনলাইন করতে গেছিলাম তখন এই ঘটনা ঘটেছিল ।

পাবনা, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJP5XVK5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

বিদ্যুৎ খুঁটি সংক্রান্ত

আমি বিদ্যুৎ এর খুঁটির জন্য আবেদন করি । এবং এটি মঞ্জুর হওয়ার পর আমাকে খুঁটি দেওয়া হয় না। তাদের কল দিলে শুধু তারা আজকে না কালকে আসব এটা বলে। পরে একদিন বলে ১৫০০ টাকা রেডি রাখেন আমরা আসতেছি। অবশেষে আমর ১৫০০ টাকা দিয়েই কাজ সম্পন্ন করতে হয়েছে।

কেন্দুয়া, নেত্রকোনা, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYD5TAU8
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

আমার বিদেশ যাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট দরকার ছিল। পাথরঘাটার থানা পুলিশ এর কাছে গেলে সেখান থেকে বলে ৪০০০ টাকা দরকার। দিয়ে চলে আসলাম ১৫ দিন পরে যেতে বলল। তারপর ১৫দিন পরে গেলে বলে কাগজ আসে নাই আপনার জরুরি দরকার হলে বরগুনা জেলা প্রশাসক থেকে নিয়া আসেন। গেলাম সেখানে আমার নাম ঠিকানা বলার পর বললো হে আসছে আপনার কাগজ। চা ওানি খাওয়ার টাকা দেন। জিজ্ঞেস করলাম কত বললো ১০০০। তো কি আর করার টাকা টেবিলের নিচ দিয়া দেও উপর কাগজ নিয়া যায়। যেমন বললো ঠিক তেমন করে ১০০০ দিয়া কাগজ নিয়া চলে আসলাম । এইরকম কত যে গুশ দিয়ে হিসাব রাখি নাই। লিস্ট করলে অনেক বড় লম্বা লিস্ট হবে ধন্যবাদ সাইটটি খোলার জন্য

পাথরঘাটা,বরগুনা, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR2WMX9J
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

SSC পরিক্ষার সাটিফিকেট

SSC পরিক্ষার সাটিফিকেট নিতে ৫ হাজার টাকা দাবি করেন নোয়াখালী কবির হাট উপজেলার হাজিরহাট হামিদিয়া উচ্চ বিদ্যালয়

নোয়াখালী কবির হাট উপজেলার হাজিরহাট হামিদিয়া উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT4CFPJY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

বাংলাদেশ সুপ্রীম কোর্ট

মামলা দায়ের করতে লিস্টে দিতে প্রতিদিন কোর্টের স্টাফদের মামলা প্রতি ঘুষ দিতে হয়। মামলার অর্ডার পাঠাতে চিঠি প্রতি ১০০ টাকা ঘুষ দিতে হয়। প্রতিদিন কোটি টাকার উপর ঘুষ বানিজ্য হয় মহান সুপ্রিম কোর্টে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKBFL8N4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৩.০ হাজার

কল কারখানা অধিদপ্তর

যাবতীয় সব কাগজ আপডেট থাকার পর ও ,তারা অহেতুক এটা সেটা নিয়ে ভুল ধরত আর বলত আমাদের টাকা দেন , আমরাই সব করে দিবো ।

বগুড়া, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJMNUU89
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন

আমার বড় ভাইয়ের স্ত্রী, উনার জন্ম নিবন্ধনটা অনলাইন করা লাগে, কিন্তু ইউনিয়ন পরিষদে যোগাযোগ করা হলে তারা ৩০০০ টাকা দাবি করে, এছাড়া তারা কাজ করবে না। যখন ৩০০০ টাকা দেওয়া হল তারপর ৩ দিনের ভিতর অনলাইন করে দেয়।

পাবনা, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJPFSRDC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১২.০ হাজার

থানায় gd করতে গিয়ে বিভিন্ন পদে পদে টাকা দিতে হয়েছে

আমি ২০২৬ সালের জানুয়ারী মাসের ১২ তারিখে একটি gd করি,,,, তার পরে মামলার তদন্তের বিভিন্ন খরচ দেখিয়ে পুলিশ আমার কাছ থেকে প্রায় ১২ হাজার টাকার মত নেয় এবং আমার মামলার তদন্তের জন্য CDR আমি এনে দিতে হত।

মৌলভীবাজার জেলার রাজনগর থানা, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYBZYH4A
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

রেজিষ্ট্রেশন কার্ড কালেকশন

অফিসে যাওয়ার পরে আমতা আমতা করে রেজি: কার্ডের প্যাকেটটি দিয়ে বল্লো টাকা দিয়ে চলে যান।আমরা বোর্ডের কাছে দায়বদ্ধ আছি তাই ২০০ টাকা দিয়ে চলে আসি।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKARZ43L
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৪.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

আমি একজন প্রবাসী।আমি দীর্ঘদিন প্রবাসে থাকি। এমন কি এখনো প্রবাসে আছি। আমি একটি ড্রাইভিং লাইসেন্স বানাবো। সেই ক্ষেত্রে বাংলাদেশ এম্বাসি থেকে আমাকে বলা হয়েছে।আপনি বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে আসেন। তখন আমি আমার নিকটস্থ থানায় যোগাযোগ করলাম। তারা আমাকে ডিরেক্ট বলল ২০ হাজার টাকা ঘুষ দিতে হবে তাহলেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি পাবেন। যেখানে আমার ১ টাকাও লাগার কথা না । আমি বললাম কি কারণে ২০ হাজার টাকা আমি ঘুষ দিব আমার পেপার সবই ঠিক আছে। আমার নামে কোন মামলা নেই আমার নামে কোন সমস্যা নাই। তারা আমাকে বলল ঘুষ ছাড়া সম্ভব না। তারপরে আমি অনেক রিকোয়েস্ট করে ১৪ হাজার টাকায় তাদের রাজি করালাম। এখনো আমি পুলিশ ক্লিয়ারেন্স পাই নাই দশ দিন টাইম দিয়েছে ১০ দিনে পরে পাব ।

মাদারীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKFEE7GC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

নতুন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশান

নতুন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশান। থানার ASI আমাকে থানার কাছের চায়ের দোকানে রাত ৮ টার দিকে দেখা করতে বললেন, পাসপোর্টের বিষয়ে জরুরী আলাপ। গেলাম, জানতে চাইলো- কেন পাসপোর্ট করতে চান, কি করেন, হোম ডিস্ট্রিক্ট কোথায় ইত্যাদি? বললাম- মহান আল্লাহ তায়ালা যদি রাজি-খুশি থাকেন , এ বছর আমি পবিত্র হজ্জ পালনে যেতে চাই, তাই পাসপোর্ট লাগবে। উনি হজ্জে গিয়ে উনার জন্য দোয়া চেয়ে মিষ্টি খাওয়ার টাকা চাহিলেন। উনাকে কয়েকবার হজ্জের পাসপোর্ট বলিয়া নিবৃত্ত করার চেষ্টা করিলাম, উনার দেশের বাড়ি বাগেরহাটের সাথে ঝিনাইদহকে ( যদিও দুরত্ব বিস্তর) কাছাকাছি দাড় করিয়ে "দেশী"র কাছে ঘুষের দাবিতে অটল থাকিলেন।উনাকে নড়ানোর ক্ষমতা আমার ছিলো না, আবার কাজটা আমার জন্য বেশ জরুরী ছিল, অগত্য দাবি মিটাইতে বাধ্য হইলাম!!!

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKFJQHG3
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

রেকর্ড সংশোধন মামলা। ল্যান্ড সার্ভে

মামলার নুটিশ জারি কারক টাকা না দিলে নুটিশ জারি করে না।নুটিশ জারির ওর্ডার হয়ে আছে তদবির না করলে মানে টাকা না দিলে বছরের পর বছর পড়ে থাকে। আমার ৫ টি মামলা ২০১৯ সালে দাখিল করেছি ২০২৬ সাল শেষের পথে এখও নুটিশ জারি হয়নাই। টাকা না দিলে এক বছর পরে তারিখ পড়ে।

খুলনা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH7PACT4
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০

অগ্রণী ব্যংক

একাউন্ট খুলতে গিয়েছিলাম। পটুয়াখালী সরকারি টিটিসি তে প্রশিক্ষণ এ ৪২০০/- উপবৃত্তি প্রদান করা হতো তখন। আমরা ৪০ জন প্রশিক্ষনার্থী ছিলাম। সবার কাছ থেকে একাউন্ট খুলতে আনসার সদস্য ৫০/- টাকা করে ঘুষ নিয়েছিলো। আমি যখন যাই ফরম পূরন এর পর ৫০/- দাবি করে তখন প্রতিবাদ জানাই এবং কোনো বাড়তি টাকা দেই নি, আনসার সদস্য বললো স্যারকে (ব্যংক কর্মকর্তা) কে নাকি হিসাব দিতে হয়।

পটুয়াখালী নিউ মার্কেট শাখা, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR2F5ULV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.১ হাজার

নির্বাচন অফিস এনআইডি কার্ড সংক্রান্ত

২০২২ সালে আমি এনআইডি কার্ড করার জন্য নির্বাচন অফিসে যাই। এনআইডি কার্ডের কাজ সম্পন্ন করার জন্য আমার কাছ থেকে ১,১০০ টাকা ঘুষ নেওয়া হয়। সরকারি সেবা হিসেবে এনআইডি করার জন্য এই টাকা নেওয়া হয়েছিল। ঘটনাটি ২০২২ সালের এবং সংশ্লিষ্ট নির্বাচন অফিসে আমার কাছ থেকে এই টাকা নেওয়া হয়।

Taltoli upazila, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRAPGML3
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জন্ম নিবন্ধন

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন করতে গেলে সামান্য ভূল ধরতে পারলেই ১০০০-২০০০ টাকা দিতে হয় না হলে জন্ম নিবন্ধন দেয় না।

সিরাজগঞ্জ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJYK3LN3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জিডি

মোটরসাইকেল চুরি হয়েছিল। জিডি করতে গিয়েছিলাম জিডি করে নাই টাকা নিছে

চৌমুহনী নোয়াখালী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT5PZVM4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

পরিবেশ অধিদপ্তর

পরিবেশ এর ছাড়পত্র পাওয়ার জন্য । টাকা ছাড়া ,তারা ছাড়পত্র দিতে টালবাহানা করতো

বগুড়া, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJH27XMJ
মন্তব্য