সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৮২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৬১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

মামলার নথী জমা

আপীল মামলার নথী জমা করার জন্য ঘুষ দিয়েছি। অন্যথায় মামলা জমা নিবে না।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTFUTS6H
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

পৌবাষি বেংক

আমি তিন লাখ টাকা লোন নিতে চেয়েছিলাম। আমার কাছে বিশ হাজার টাকা ঘুষ চায়

নোয়াখালীতে, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTMGSN3G
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

ভাড়া

আমি একটা টিভি নিয়ে সোয়ারিঘাট লন্ছে উঠার সময় ২০০ টাকা অতিরিক্ত নিছে এটা নাকি টিভির সরকারি ট্যক্স বলে পুরাতন টিভির জন্য দিতো হয়েছে

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKUTJKRC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

খাদ্য গুদামে গাড়ি লোড করলেই ১০০০ টাকা

খাদ্য গুদামে গাড়ি লোড করেই ১০০০বখশিস এর নামে ঘুষ

শহর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHJWE6L3
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

মাতৃত্বকালীন ভাতা,

মাতৃত্বকালীন ভাতা আবেদন, ১০ টাকার মধুমতি ব্যাংকের একাউন্ট খোলার জন্য দাবি করেছে ৩০০ টাকা। ইউপি উদ্যাক্তা

লখপুর ইউনিয়ন পরিষদ, ফকিরহাট, বাগেরহাট।, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHRD9V37
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১২.০০ লাখ

Building Plan

রাজউকের (মহাখালী) বিল্ডিং প্ল্যান পাশ করিয়ে দেয়ার জন্য। কিন্তু আমারা দিতে রাজি হইনি।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK8YZBC3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

চাকরির ভেরিফিকেশান।।

ঈশ্বরগঞ্জ থানায় চাকরির ভেরিফিকেশন এর জন্য ৩০০০ টাকা চেয়েছিল, ২০০০ টাকা দিতে হয়েছে।।

ময়মনসিংহ, ঈশরগঞ্জ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYAFM75A
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সনদ সংশোধনের জন্য। সিংগাইর পৌরসভায় যোগাযোগ করা হলে, বাইরের কম্পিউটারের দোকান থেকে আবেদন করতে বলা হয়। প্রয়োজনীয় কাগজের কপি সঙ্গে দিতে বলা হয়। তাদের দাবি অনুযায়ী সকল কাগজ সংগ্রহ করে, বাহিরের কম্পিউটারের দোকান থেকে ২৫০ টাকা দিয়ে আবেদন করা হয়। এবং কাগজ সহ অফিসে আবার যোগাযোগ করা হয়। অফিসের কম্পিউটার অপারেটর কাগজগুলো দেখে আবেদনটাই বাতিল করে দেয়। কেন বাতিল হবে জানতে চাইলে, বলে এটা আমাদের নির্দিষ্ট দোকান থেকে আবেদন করতে হবে। তাঁরা সঠিক ভাবে করে দিবে। অন্য দোকান এর আবেদন গ্রহণ করা হয় না। পরে আবার তাদের নির্দিষ্ট দোকান থেকে আবেদন করলাম। সরাসরি ঘুষ চায় না কিন্তু তাদের নির্দিষ্ট দোকান থেকে করালে বিল ৩০০ টাকা দিতে হয়।

সিংগাইর পৌরসভা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKZK5UFL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

টাকা মূল সার্টিফিকেট বের করার জন্য বাধ্যতামূলক ঘুষ দিতে হয় এখন বর্তমানে

বিদেশ যাওয়ার জন্য তাকামুল সার্টিফিকেট লাগে সেখানে অনলাইনে ভর্তি করানো হয়, তারপরে বলা হয় যদি ওখানে সার্টিফিকেট আপনি আনতে চান তাহলে 30-40 হাজার টাকা দিয়ে পাস করান লাগে পরে কষাকষি করে দরদাম করে বিশ হাজার টাকায় পাস করিয়েছি

পটুয়াখালী, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR7C83KW
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

Assessment

আগারগাঁও অবস্থিত বাংলাদেশ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে ঘুষ নিয়ে তাদের মনোনীত অ্যাসেসর ধারা ধারাই অ্যাসেসমেন্ট কার্যক্রম পরিচালনা করে এবং ১০০% কম্পিডেন্ট করে দিয়ে আসে। তাদের নিজস্ব নিয়োজিত অ্যাসেসর ছাড়া বাহিরের যারা অ্যাসেসর রয়েছেন তারা কোন অ্যাসেসমেন্ট পায় না।তাদের পরিচিত অ্যাসেসর সপ্তাহের দুটি অ্যাসেসমেন্টও পরিচালনা করে যার কারণে দক্ষ জনশক্তি তৈরিতে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKW8B8A4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

সিভিল সার্জন অফিসে স্বাস্থ্যগত সনদ

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ স্বাস্থ্যগত সনদের জন্য তাদের কাছে গেলে প্রথমে একটা রসিদ দেয় যদিও সরকারি ভাবে ৫০ টাকার কথা থাকলেও আমার কাছ থেকে ১০০ টাকা নেয়। তারা অনেক গুলো টেস্ট করে নিয়ে আসতে বলে। পরে সরকারি হাসপাতাল থেকে আমি সব গুলো টেস্ট করে সনদ নিয়ে একটা ডেস্কে যাই বলে ২০০ টাকা দিতে প্রথমে আমি দিতে অসীকার করি এবং রসিদ চাই। তখন বলে রসিদ লাগে না। পরে জানতে পারলাম সবার কাছে থেকে টাকা নেয়। টাকা ছাড়া স্বাস্থ্য সনদ মেলে না। পরে বাধ্য হয়ে টাকা পরিশোধ করি।

কুড়িগ্রাম সিভিল সার্জন অফিস, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNJ8NZEG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

আমি আমার কৃষি ফার্মের সম্প্রসারণের জন্য অর্থ সহায়তার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা থেকে নির্বাচিত হয়েছিলাম, কিন্তু সেখানকার একাউন্টস অফিসার আমার কাছে ২০০০০ টাকা ঘুষ চেয়েছিল। আমি না দেয়াতে সে বলল আমি একা এই টাকা খাই না। আমার বড় স্যাররাও খান। দিলে কাজ হবে। না দিলে হবে না। আমি না করে দিয়ে চলে আসি।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK5PRJ8J
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১২.০ হাজার

ঢাকা ওয়াসা

একটি এলাকা থেকে ২০০-৫০০ পানির মিটার চুরি হয়ে যায়। এই মিটার গুলোই আবার উনাদের এই ওয়াসা অফিসে গিয়ে পৌছায়। এখন এই মিটার আনতে গেলেই যত বাহানা শুনানো হয়। ১ টি ৩/৪ মিটার ১২০০০ টাকা চাওয়া হয়েছে। তা না হলে মন ইচ্ছা মত বিল আসবে এবং বানিয়ে দিবে যা আমাদের পরিশোধ করতেই হবে। এটা কি জুলুম না?

যাত্রাবাড়ি, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKYRSRK7
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য ১ লক্ষ টাকা দাবি করছে এখন আমি দিশে হারা কি করবো

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে থানায় গিয়েছিলাম পুলিশ বল্লো মামলা আছে আমি বল্লাম মামলা খালাস হয়েছে। কিন্তু পুলিশ মানতে নারাজ,।আমি মামলা খালাস এর ফটোকপি দেখালাম, তারপর পুলিশ আমাকে আরো কিছু মামলা দেখালো যে গুলা আমার মা বাবার নাম ঠিকানা কিছুরই মিল নেই। মামলা টা হচ্ছে রাজনৈতিক ২০১২ সালের এখন আমি কি করবো?

চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT7LKLP3
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

BMRT ভুল সংশোধন করার জন্য

আজ আমি আমার BMET রেজিস্ট্রেশন কার সময় বাবার নামে এটা অক্ষর ভুল হয়েছে যেমন Miah এর জায়গায় Miam হয়েছে তা সংশোধন করার জন্য তাই আমার কাছে 500 টাকা দাবিরেছে আমি দেয় নি

সুনামগঞ্জ, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে SYDGUZTT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

কৃষি ব্যাংক

এখানে কৃষি লোন জন্য আবেদন করলেও সকল কাগজ পত্র সঠিক ছিলো তবু ১০% ঘুষ দিতে হয়েছে। ঘুষ ছাড়া কোন লোন দেওয়া হয়না।

নাগলা বাজার, হালুয়াঘাট, ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYRKSEHU
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জাতীয় পরিচয় করতে ৫০০০ টাকা ঘুস চাই

চট্টগ্রাম এর সন্দ্বীপে জাতীয় পরিচয় পত্র করতে প্রতি জন থেকে ৫০০০ টাকা ঘুস দাবি করে থাকেন, সন্দ্বীপ নির্বাচন অফিসে সেই কর্মকর্তা,,,,

চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT4HLVV3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

রাজউকের প্ল্যান পাস

রাজউকের প্ল্যান পাসের কথা বলে মিটিং খরচ নাম দিয়ে টাকা নেওয়া হয়।অথচ মিটিং খরচ বলে কোন সরকারি ফি ধরা নাই।রাজউকের পিওন থেকে শুরু করে চেয়ারম্যান কয়েক শত থেকে হাজার কোটির মালিক।

ঢাকা/নারায়ণগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK2MKDN3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩২

পোস্ট অফিস চিঠি দেওয়া সময়

আজ পোস্ট অফিসে চিঠি জিপি করার জন্য দিলাম, উনি ৪৮ টাকার টাকেট লাগালো। উনাকে ১০০০/- নোট দিলাম, উনি আমাকে ৯২০/- ফেরত দিয়েছে।

ফেনী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTVM4373
মন্তব্য