All reports

18,982 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,061 reports found
Report a bribe
Paid Other public office ৳20.0K

পুলিশ ভেরিফিকেশন

চাকরির পুলিশ ভেরিফিকিশন এর জন্য টাকা চায়, না দিলে খারাপ রিপোর্ট দিবে, মিষ্টিমুখ করার জন্য টাকা চায়। ১০০০ দিলে নেয় না, পরবর্তীতে ২,০০০ টাকা দেওয়া হয়। বি:দ্র - ছবি, ডকুমেন্টস এড করার পদ্ধতি থাকলে ভালো হতো।

কসবা থানা ,ব্রাহ্মণ্যবাড়িয়া, Chattogram 1 September 2026 3 views CTLMTKP2
0 Comments
Paid Other public office ৳10.0K

এলপিজি মজুদের এনওসির জন্য ডিসি অফিস গাজীপুর

জীবনে কোনোদিন ডিসি অফিস গাজীপুরে কোনো ম্যাজিস্ট্রেট কে ঘুষ দিতে হয়নি। বাট এখন সবাই তাদের অ্যাসিস্ট্যান্ট কে দিয়ে বলছে যে ইন্সপেকশন এ গেলে নাকি ১০০০০টাকা করে সম্মানী দিতে হবে ম্যাজিস্ট্রেট স্যার দের। আমিও দিলাম কোম্পানির কাজ খুব দ্রুত লাগবে তাই। বাট এখনও কাজ করে দেয়নি ম্যাজিস্ট্রেট ঘুরাচ্ছে।

রাজবাড়ী, গাজীপুর, Dhaka 1 September 2026 3 views DKS5NVX5
0 Comments
Paid Other public office ৳500

জন্ম নিবন্ধন

আমার ছেলের জন্ম নিবন্ধন এর জন্য ৫০০ টাকা দিতে হবে আমি ৩০০ টাকা দিয়েছিলাম কিন্তু আমার কাজ করে দেয়নি পরে অন্য একজনের মাধ্যমে ২০০ টাকা দিয়ে করে নিয়েছি

গ্রাম, Rajshahi 1 September 2026 3 views RJYJKB43
0 Comments
Paid Other public office ৳2.5K

পুলিশ ক্লিয়ারেনস

বিদেশে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেনস থানা থেকে জেলা ডিএসভি অফিসে যেতে যাতায়াত ভাড়া ও চা পান খরচ বাবদ ও কিছু সরকারি খরচ আছে ঐদিকে আমার লাগবেই তাই আমি দিতে বাধ্য হয়েছি ।

থানা ডিএসভি, Dhaka 1 September 2026 3 views DKPTPZG7
0 Comments
Refused Other public office ৳2.5K

নতুন আইডি কার্ড করা।

আমি নতুন আইডি কার্ড করার জন্য গিয়ে ছিলাম । বলল সার্টিফিকেট দেয়ার জন্য, আমার সার্টিফিকেটে নাম ভুল থাকার জন্য আমি আমার শিক্ষাগত যোগ্যতা নিরক্ষর দিয়েছি, আবেদন কারীর পরামর্শে ।ওরা বললেন নিরক্ষর দিলে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দেখাতে হবে না। এখন উপজেলা অফিসে যাওয়ার পর উনারা বলেন সার্টিফিকেট দেখানোর জন্য । আমি বললা আমার সার্টিফিকেটের নামে সমস্যা থাকার কারণে আমি শিক্ষাগত যোগ্যতা নিরক্ষর দিয়েছি। আমি আইডি কার্ড হয়ে গেলে আমি সার্টিফিকেট ঠিক করব। উনারা বলেন এভাবে হবে না।আমি বললাম কিভাবে করব ? ওরা বললেন বাহিরে একটি ডিজিটাল সেন্টার আছে সেখানে আপনি কথা বলুন । সেখানে যাওয়ার পর বললেন এগুলো সব কিছু হয়ে যাবে মাত্র দুই দিনেই ।তবে ট আড়াই হাজার টাকা লাগবে। তাহলেই হয়ে যাবে । আর কিছু করতে হবে না।

মৌলভীবাজার, Sylhet 1 September 2026 3 views SY95EQBC
0 Comments
Refused Other public office ৳70.0K

ইন্ডিয়ান এম্বাসীর অফিস

আমার ছেলে পুলান্ড এম্বাসীর মিনার জন্য সব নিয়ম মেনে ইন্ডিয়ান ভিষার জন্য যা পেপার জমা দেওয়ার কথা সব ই চাহিদা মোতাবেক জমা করেছে। কি কারণে তার আবেদন বাতিল করেছেন তা উল্লেখ্য নেই। দালাল এর কাছে গেলে ৭০০০০ হাজার টাকা দাবি করেছেন। টাকা দিলে যদি ভিষা হয় তাহলে এমনি হলো না কেন। দালাল টাকা কাকে দেন। টাকা দিলে ভিষা হবে। না দিলে হবে না কেন। পাসপোর্ট ফেরত দিয়েছেন।

ঢাকা, Dhaka 1 September 2026 3 views DKBTTAWE
0 Comments
Paid Other public office ৳2.5K

বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স নিতে

বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স নিতে অনলাইনে সকল নিয়ম মেনে আবেদন করি ১৬ দিন ঝুলিয়ে রেখে রিজেক্ট করে দেয় পরে থানায় যোগাযোগ করলে কম্পিউটার অপারেটর ৩০০০ টাকা দাবি করলে টাকা পরিশোধ করার পরে ৮ দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দেয় বি:দ্র: আমার নামে কোন মামলা ছিলো না

বরগুনা জেলা বেতাগী থানা, Barishal 1 September 2026 3 views BRW49NNT
0 Comments
Paid Other public office ৳2.0K

চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন

চাকরির পুলিশ ভেরিফিকেশন করার ক্ষেত্রে সবসময় গাড়িভাড়া বাবদ খরচ খুঁজে। তাই বলে ২০০০!!!। অনেকের থেকে ৩/৪/৫ হাজারও নিয়ে থাকে। অনেক সময় নিরূপায় হয়ে দিতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত।

Chattogram, Chattogram 1 September 2026 5 views CT4N4A6M
0 Comments
Paid Other public office ৳6.0K

মাতৃত্বকালিন ভাতা

আমার স্ত্রী র মাতৃত্বকালিন ভাতার জন্য আবেদন করি, মেম্বর ছাড়া এটা হবে না, আর মেম্বর কে ৬হাজার যে দিবে সেই পাবে, আমাদের সকল শর্ত /তথ্য সঠিক ছিলো।

যশোর, মনিরামপুর, Khulna 1 September 2026 5 views KH7JG3GC
0 Comments
Paid Other public office ৳4.0K

পানি সরবরাহের নষ্ট মিটার পরিবর্তন করতে ঘুষ

ওয়াসার পানি সরবরাহের নষ্ট মিটার পরিবর্তন এর জন্য নুতন মিটারের জন্য রিসিটের মাধ্যমে জমা দিয়েছি ৪০০০ টাকা। আর নতুন মিটার ফিটিং এর জন্য ঘুষ দিতে হয়েছে আরো ৪ হাজার টাকা।

চট্টগ্রাম, Chattogram 1 September 2026 3 views CT3RKTTU
0 Comments
Paid Other public office ৳10.0K

ট্রান্সফার

আমি একটি সরকারি প্রতিষ্ঠানে অস্থায়ী চাকরি করি আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে পোস্টিং ট্রান্সফার করা হয়, আমি বিষয়টি বুঝতে পারি ঘুষের জন্য আমাকে ট্রান্সফার করা হচ্ছে তৎক্ষণাৎ আমি অফিসে যাই এবং কর্তাদের বিষয়টি জানাই যে আমি ওইখানে যেতে ইচ্ছুক না তখন আমার কাছে ১০ হাজার টাকা দাবি করা হয় এবং বলা হয় অতি দ্রুত জয়েন করার জন্য আমি জয়েন করি এবং অফিসকে বলি দ্রুত সমাধানের জন্য এবং ১০ হাজার টাকা ও পরিশোধ করি গত ১৪ মাসেও আমার কোন ফলাফল হয়নি এবং ফোন দিলে আরো টাকা দাবি করা হয় আমি বিষয়টি বুঝতে পেরে আর কোন লেনদেন করিনি

নারায়ণগঞ্জ, Dhaka 1 September 2026 3 views DKMG7SNR
0 Comments
Paid Other public office ৳30.0K

উপজেলা খাদ্য অফিস

প্রতি মাসে চা বাগানের শ্রমিকদের সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে গম উত্তোলন করতে ফটিকছড়ি খাদ্য অফিস ও গুদামে প্রতিমাসে ৩০ টন গমের বাবদ প্রতিমাসে ৩০ হাজার টাকা দিতে হয়, যদি না দিতে অপারগ হয়, তাহলে বিভিন্ন ধরনের হয়রানি করে।

ফটিকছড়ি সদর, Chattogram 1 September 2026 3 views CTXSA9W4
0 Comments