সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

সিভিল কোর্টের মামলার কপি প্রদানে

জমিজমা সংক্রান্ত কারণে সিভিল কোর্টে মামলা করা হয় মামলার কপি বিবাদী পক্ষের বাড়ি পৌঁছে দেয় এক কেরানি সে আমার কাছ থেকে ১০০০ টাকা গ্রহণ করে এবং আরো ১০০০ টাকা আদায় করার জন্য চাপ প্রয়োগ করছে

ঘুষ দিয়েছি
সাতক্ষীরা ৳১.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ KHXNJ2AQ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ট্রেনের টিকেট

৩১ শে আগস্ট ২০২৬, রাত ৮.৩০ টায় কমলাপুর রেলস্টেশনে যাই। ঢাকা - খুলনা টিকেট জন্য এ সি / কেবিনের টিকেট বিক্রয় হয় এমন কাউন্টার গেলাম। ২ টা এডাল্ট + ২ টা চাইল্ড টিকেট বাবৎ মোট ৩৫০০ টাকা দিতে বললো। টাকা দেওয়ার পর টিকেট দেখলাম ৩৪০০ টাকার ও কম লেখা। তখন সে বললো ভাই ১০০ টাকা বেশি রাখলাম। পরে আর কিছু বলতে পারলাম না।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১০০
১ সেপ্টেম্বর ২০২৬ DKAEK2FY
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ওয়ারীশ সার্টিফিকেট তুলার জন্য

ওয়ারীশ সার্টিফিকেট তুলার জন্য গ্রামের চৌকিদার এর কাছে গেলে তিনি বললো যাতায়াত বাবদত ২০০০ লাগবে না হলে কাজ করতে পারবে না। ওয়ারীশ সার্টিফিকেট টা আমার দরকার ছিলো খুব তাই বাধ্য হয়ে টাকা পরিশোধ করতে হয়েছিলো আমার।

ঘুষ দিয়েছি
ইকরি ইউনিয়ন ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ BR956R9D
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

national ID card

আইডি কার্ড সংশোধনে প্রতারণা জন্ম তারিখ সংশোধনের জন্য নির্বাচন কমিশন অফিসে গেলে একজন আমলা মোট ১০,০০০ টাকা নেন, কিন্তু ৩ মাস ঘুরিয়েও কজ করেননি। শেষে একটি ভুয়া কাগজ ধরিয়ে দেন। বাধ্য হয় জন্ম নিবন্ধন দিয়েই পাসপোর্ট করাই, আজও আইডি কার্ড ঠিক হয়নি। টাকা নিয় কাজ না করার এই প্রতারণা বন্ধ হওয়া দরকার।

ঘুষ দিয়েছি
Sylhet ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ SYV2PWT5
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ

সরকারি ফি এর বাইরে অতিরিক্ত টাকা পরিশোধ না করলে কাজ হয়না। জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ সবকিছুতে প্রায় দ্বিগুণ টাকা প্রদান করতে হয়।

ঘুষ দিয়েছি
শিলাইদহ ৳২৫০
১ সেপ্টেম্বর ২০২৬ KHRB6WRM
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন সার্টিফিকেট

ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন সার্টিফিকেট করতে গিয়ে প্রথমে বলে ১০০০ পরে ৫০০ টকা। কারণ তাদের নাকি কারেন্ট বিল দেওয়া লাগে

ঘুষ দিয়েছি
Lalmohan ৳৫০০
১ সেপ্টেম্বর ২০২৬ BRUE8UDR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন সংশোধন

আমার জন্ম নিবন্ধন এ সমস্যা ছিলো তারা যখন করেছিলো ইস্যুর তারিখ দেয়নি এজন্য কোন কিছুই করতে পারতেছিলাম না তাদের কাছে গেলে তারা সংশোধন এর জন্য ৪০০০টাকা দাবি করে আমাকে দিতে হয় কারণ আমার অনেক প্রয়োজন ছিলো

ঘুষ দিয়েছি
গাজিপুর ৳৩.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKVF4A9W
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জাতীয় পরিচয় পত্র

বিষয়টি জাতীয় পরিচয় পত্র বানানো যে দোকান থেকে আবেদন করেছি সেই দোকানদারের মাধ্যমে এই টাকাটি চাওয়া হয় দোকানদারের সাথে নির্বাচন অফিসের সবার লিংক আছে তাদের মাধ্যমে এই ঘুষের টাকা নেওয়া হয়।

ঘুষ দিইনি
বরিশাল ৳৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ BRE2R77A
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সরকারি চাকুরির পুলিশ ভেরিফিকেশনে।

একটা সরকারি চাকুরির পুলিশ ভেরিফিকেশন এর জন্য আমাকে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মডেল থানার ডিএসবি এর সদস্য (আই গ্রেস এএসাই/এস পদমর্যাদার) ১০০০ টাকা দাবি করে। এবং এক প্রকার সেটা দিতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মডেল থানায়। ৳১.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTH99ERG
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

For Khariz one of the Officer Bangladesh Digital survey (BDS) Office Demanded

In BDS Survey one Survayer noted less Land in Scatch Map during Digital survey despite of more Land in Dolil, Dokhol & Dakhila. Propose Vaya local Dalal to be Corrected as per Dolil, Dokhol & Dakhila demanding 10 Lac. I denied.

ঘুষ দিইনি
Khilkhet p/S, Isapura, Patira Mouza ৳১০
১ সেপ্টেম্বর ২০২৬ DKL33VY8
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

অঙ্গীভূত আনসার, পোস্টিং সিসি বাণিজ্য, ভালো জায়গায় পোস্টিং নিলে যেমন পাসপোর্ট অফিস ৫০০০০ টাকা ৬ মাস জন্য, দেওয়া লাগে, কক্সবাজার সদরে যে কোন গার্ড থাকতে গেলে ৬ মাস পর ৪০০০ টাকা দেওয়া লাগে, টাকা না দিলে পোস্টিং মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ, সীফুডস বা বোগাচত্ত্বর,খারাপ জায়গায় পোস্টিং টেকনাফ সোলারটেক এইদিকে হয়।

ঘুষ দিয়েছি
কক্সবাজার ৳৪.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTK6FZ7U
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নতুন ট্রেড লাইসেন্স

আমি নতুন ট্রেড লাইসেন্স করতে গেছি সেখানে তারা আমাকে কৃষি খামারের জায়গায় বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা ট্রেড লাইসেন্স করতে বলে প্রতি ট্রেড লাইসেন্স জন্য ৩০০ টাকা ঘুস দাবি করছে। যা আমি মেনে নাই বলে সে আমাকে বলে যে সে আমাকে কোন প্রকার সহায়তা করতে পারবে না।। আমি উনাকে জিজ্ঞেস করি যে এই বিষয়ে সরকারি কোন নীতিমালা আছে কিনা।। সে সোজা বলে যে উনি হচ্ছে এখানকার নীতিমালা প্রণয়নকারী।

ঘুষ দিইনি
ফেনী ৳১.৬ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTKU7T2N
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন বাংলা ইংরেজি করা

আমি ২০২২ সালে৷ মার্চ মাসে মাসে সৌদি থেকে বাড়িতে ছুটিতে যাই, সেখানে আমি জন্ম নিবন্ধন বাংলা ইংরেজি করার জন্য আমি দেবিদ্বার ২ নং ইউছুফপুর ইউনিয়ন অফিসে গেলে আমাকে৷ তারা ব্যস্ততা দেখায় কোন রকম ভুল না থাকলে ও শুদু বাংলা ইংরেজি করার জন্য তারা আমার কাছ থেকে ৫০০ টাকা নেয়,, আমি তাদের প্রশ্ন করার কারনে তারা আমাকে বলেছিলো এই টাকা নাকি তখন কার দেবিদ্বার ইউএন এই টাকা নিয়ে থাকে আমি বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে, এই যদি হয় ইউনিয়ন এর অবস্তা , যা হয়তো এখনো চলমান রয়েছে,,,,

ঘুষ দিয়েছি
দেবিদ্বার,২ নং ইউছুফপুর ইউনিয়ন ৳৫০০
১ সেপ্টেম্বর ২০২৬ CTDYTFZK
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিদ্যুৎ সংযোগ/ ডিমান্ড বাড়ানো

গাজীপুরে কারখানাতে বিদ্যুতের লোড বাড়াতে গেলে ঘুস চায়। লিস্টেড কন্ট্রাক্টর রা সিন্ডিকেট করে টাকা চায়। সোলার প্যানেল ছাড়া সংযোগ দিবে না/লোড বাড়াবে না বলে, কিন্তু ঘুস দিলে এই আইন আর থাকে না। মিথ্যা রিপোর্ট দেই যে সোলার আছে। আবেদন পাশ করাতে টাকা, ট্রান্সফরমার স্টোক নাই নাই বলে টাকা চায়, ট্রান্সফরমার কোম্পানির সাথে লিয়াজো করে আবেদনকারিকে নিজের টাকা দিয়ে বেশি দামে কিনতে বলে। তাদের চাহিদা মত ঘুস দিলে ট্রান্সফরমার, মিটার সব পাওয়া যায় সরকারি খরচ জমা দিয়ে। এতে ইঞ্জিনিয়ার, এজিএম, জিএম, লাইনম্যান জড়িত।

ঘুষ দিয়েছি
গাজীপুর ৳৫.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ DK2K9PLZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ঔষধ প্রশাসন

লাইসেন্স রিনিউ করার জন্য এই টাকা কোম্পানির কাছে দাবি করা হয়। যা পরবর্তীতে কোম্পানির বিনিয়োগকারী প্রদান করে।

ঘুষ দিয়েছি
Dhaka ৳২.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ DKW2M4BB
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

তিতাস গ্যাস লাইন বিচ্ছিন্ন করার ব্যাপারে।

আমাদের ডেমরা এলাকায় দীর্ঘদিন যাবত গ্যাসের সমস্যা থাকার কারণে,আমি সিদ্ধান্ত নেই আমার চলমান গ্যাস লাইনটি আগামী ২৩ মাসের জন্য বিচ্ছিন্ন রাখবো এই মর্মে আমি রায়েরবাগ গ্যাস অফিসে গেলে সেখানকার একজন ব্যক্তি আমার কাছ থেকে এই কাজ বাবদ ২৫০০ টাকা গ্রহণ করেন

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DK9D7CJY
মন্তব্য