সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

নির্বাচন কমিশন :-আইডি কার্ডের বানান পরিবর্তন

নির্বাচন কমিশন আখাউড়া :-আইডি কার্ডের নাম বানান জম্ন তারিখ সংশোধন করার ১ম ৪০,০০০ টাকা ২য় ২০০০০ টাকা মোট ৬০,০০০ দিয়েছি আজ অব্দি হয়নি।২ বছর হয়েছে।যোগাযোগ হলে বলে হবে হবে হবে এই কিছুদিন এখনো আশা নিয়ে বেচে আছি!!!

ঘুষ দিয়েছি
আখাউড়া ৳৬০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTY6GJNB
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ওকে

আমার চোখের সামনে রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার প্রক্সি মাধ্যমে নিয়োগ হয়ছে। তার সিরিয়াল নাম্বার ৬৫ তম মেধাতালিকায়। এদের বিচার হবে না।

ঘুষ দিইনি
ঢাকা ৳১.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ DK36ZV47
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কল্যাণ তহবিল এবং অবসর ভাতা

মৃত ব্যক্তির অবসর ভাতা। টাকাটা নেওয়ার সময় বলেছিল টেবিল খরচ নেওয়া হচ্ছে।

ঘুষ দিয়েছি
নীলক্ষেত, ঢাকা। ৳২০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DK8A7NHJ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মৃত্যু জনিত পেনশন

পেনশন ফাইল এর কাজ করার জন্য কিডনি হাসপাতাল, শ্যামলী এর একাউন্টস ও অফিস সহকারী 500000 টাকা দাবী করে। না দেয়ায় ০৫ বছর যাবৎ পেনশন ফাইল আটকে আছে

শুধু দাবি করেছে
Dhaka ৳৫.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ DKAE4LXE
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নির্বাচন কমিশন অফিস

ভোটার আইডি কার্ডের নাম সংশোধন এর জন্য নির্বাচন কমিশন অফিসের কর্মীকে ঘুষ দিতে হয়েছে

ঘুষ দিয়েছি
সাঁথিয়া, পাবনা ৳১০০
১ সেপ্টেম্বর ২০২৬ RJ9Q52SZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম সনদ বানাতে আমার ১ হাজার টাকা লেগেছিলো

আমার কাছ থেকে ইনডিরেক্টলি ডিমান্ড করেছিলো

ঘুষ দিয়েছি
ইউনিয়ন জালালপুর, কটিয়াদি, কিশোরগঞ্জ ৳১.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKH8J725
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মৃত্যু সনদ

মৃত ব্যক্তির মৃত্যু সনদের জন্য আবেদন করা হয়। জন্ম/মৃত্যু সনদ প্রাপ্তির সরকারী ফি খুব সম্ভবত 100.00 টাকা। সেখানে দাবি করা হয় 600.00 টাকা এবং উক্ত দাবিকৃত টাকা পরিশোধ করা হলেও প্রায় 2 মাস পরে উক্ত সনদ পাওয়া যায়।

ঘুষ দিয়েছি
মফস্বল ৳৫০০
১ সেপ্টেম্বর ২০২৬ DKTSYBKM
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করেছিলাম । আবেদনের সপ্তাহখানেক পরে আমাকে ফোন দিয়ে জানায় কাগজপত্র নিয়ে আসার জন্য , কাগজপত্র নিয়ে যাওয়ার পরে দ্রুত কাজ করে দেওয়ার জন্য চা পানির জন্য পনেরশো টাকা চায় । আমি বলেছিলাম যে সরকারি 500 টাকা তো আমি দিয়েছি। সে বলেছে দ্রুত কাজ করতে চাইলে এই টাকাটা দিতেই হবে না হলে কবে পাবেন জানি না। এবং রিপোর্ট খারাপ দিয়ে দেব।

ঘুষ দিয়েছি
আশুলিয়া ৳১.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKF56PWD
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি

আমি একজন শারীরিক প্রতিবন্ধী। সমাজসেবা কার্যালয়ে আমাকে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির জন্য প্রতিবছর ঘুষ দিতে হয়েছে। আমাদের ধর্মপাশা সমাজসেবা কার্যালয়ের অফিসার আমার অনেক টাকা মেরে দিয়েছে বিভিন্ন তালবাহানা করে। বর্তমানে আমাদের নতুন মধ্যনগর উপজেলা হয়েছে এখান থেকে আমি প্রতিবন্ধী ভাতা করেছি। এখানেও আমার টাকা মেরে দিয়েছে তারা বলতেছে আমার বিকাশে টাকা আসছে কিন্তু কোন টাকা আসেনি। নতুন নাম হ‌ওয়ার পর ২ কিস্তি টাকা পেয়েছি। এখন আমি ছয়মাস ধরে কোনো টাকা পাচ্ছি না যোগাযোগ করলে বলে ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হচ্ছে না।

ঘুষ দিয়েছি
সুনামগঞ্জ ৳৩.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ SYRYEG62
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ওয়ারিশ সার্টিফিকেট

ওয়ারিশ সার্টিফিকেট নেয়ার জন্য মহিলা চেয়ারম্যান ১ হাজার টাকা দাবি করেছে। কারণ দেখিয়েছে ওয়ারিশ এক জন বিদেশ আসতে পারবে না তাই । চা পানির জন্য দিতে হবে। কিন্তু উক্ত ইউনিয়নের সচিব খুব ভালো মানুষ। ০৬ নং বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষোদ, সীতাকুন্ড, চট্টগ্রাম।

ঘুষ দিইনি
Chattogram ৳১.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTNHNE5J
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

POLICE CLEARANCE

ছোট ভাইয়ের পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করার পর একজন ব্যক্তি ফোন করে WhatsApp-এ ব্যক্তিগত ডকুমেন্ট চান এবং পরে আবেদন অ্যাপ্রুভ করে দেওয়ার বিনিময়ে টাকা দাবি করেন। প্রথমে ৫০০ টাকা এবং পরে ১,৫০০ টাকা নিয়ে দর-কষাকষি হয়। এরপর তিনি ভোর প্রায় ৪টার দিকে ছোট ভাইকে ফোন করে ৫০০ টাকা দাবি করেন। টাকা দেওয়ার পরও আবেদনটি রিজেক্ট করে দেওয়া হয়। পরবর্তীতে আবেদন রিজেক্ট করা ও টাকা ফেরত দেওয়ার কথা বললে ওই ব্যক্তি অপমানজনক ভাষায় কথা বলেন এবং হুমকি দেন যে পুলিশ ক্লিয়ারেন্স পেতে ছয় মাসও লাগতে পারে। পরিস্থিতি সামাল দিতে পরে আরও ৫০০ টাকা দেওয়া হলেও আবেদনটি শেষ পর্যন্ত রিজেক্ট করা হয়। এরপর নতুন করে আবেদন করলে অন্য কোনো মডারেটর/কর্তৃপক্ষ সেটি অ্যাপ্রুভ করে দেয়।

ঘুষ দিয়েছি
MADARIPUR ৳২.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKP29XWD
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ইউনিয়ন পরিষদ

আমি ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম ওয়ারিশ সনদ করার জন্য। আমার জানা মতে ওয়ারিশ সনদ সম্পূর্ণ ফ্রি। কিন্তু আমার কাছ থেকে ইউনিয়ন পরিষদের কম্পিউটার কর্মকর্তা চারটা ওয়ারিশ সনদ এর কপি দিয়ে ৪০০ টাকা দাবি করে। আমি তাকে ৩০০ টাকা পর্যন্ত দিছিলাম তাতেও সে সন্তুষ্ট ছিল না। যাক তাপর চৌকিদারকে দিয়ে ভেরিফাইড করার জন্য দিলাম। কিন্তু চৌকিদার টাকা ছাড়া ভেরিফাইড করতে রাজি হচ্ছে না। নানান ধরনের কথা বলে। তাকে শেষপর্যন্ত ২৮০ টাকা দিলাম তারপর সে বলল কালকে আসেন হয়ে যাবে। এই হলো সরকারি সেবার অবস্থা। 😢😢

ঘুষ দিয়েছি
ভোলা সদর ৳৬৮০
১ সেপ্টেম্বর ২০২৬ BRCV9PZK
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মৎস্য অধিদপ্তরে

মাছ এক্সপোর্ট করার জন্য প্রতি সিপমেন্টে সার্টিফিকেট দেওয়া হয় সরকারের পক্ষ থেকে । সেটা বাবদ টাকা না দিলে সার্টিফিকেট দেওয়া হয় না ।

ঘুষ দিয়েছি
চট্টগ্রামে ৳১৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTY3HYY7
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নতুন ভোটার নিবন্ধন এবং নাগরিকত্ব সনদপত্র সংগ্রহ

নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে যাই এবং নাগরিক সংগ্রহ করার জন্য কিন্তু আমাদের কাছে অতিরিক্ত টাকা দাবি করা হয়

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৭০০
১ সেপ্টেম্বর ২০২৬ DK483TJ6
মন্তব্য