সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২,০৭২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

জাদুর ফটোকপির দোকান

পাসপোর্ট অফিসে গেলে শুধু ঘুরাই, এই নাই ওই নাই এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো, তোমার মৃত দাদার id card নিয়ে আসো, মৃত দাদির সাথে একটা সেলফি নিয়ে আসো, দুনিয়ার সমস্যা ! কিন্তু পাশের একটা কম্পিউটার এর দোকানে গেলে সব সমস্যার সমাধান হয় 1500 2000 (2 বছর আগের price এটা এখন বেশি ও হইতে পারে জানিনা)

Bogura, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট নবায়ন

আমার পিতার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার জন্য পিতার পাসপোর্ট রিনিউ করার জন্য গিয়েছিলাম তাদের মধ্যে থেকে একজন আনসার সদস্য ১৫০০ টাকা দাবি করেছে না হলে পাসপোর্ট হবে না আমি ১০০০ দিতে চাইলে বলে যে যে স্যার কাগজপত্র চেক করেছে সে ১০০০ নিবে

রাজশাহী, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট আবেদন জমা দেওয়া নিয়ে।

পাসপোর্ট অফিসের কম্পিউটারের দোকানিরা মুল অফিসার যিনি সই করে পাঠায় যার কারণে ছবি তোলা যায় পরবর্তীতে। তার সাথে যুক্ত কাগজ পর্যাপ্ত থাকা সত্ত্বেও নানাভাবে হয়রানি করতে থাকে। এভাবে অনেক মানুষের থেকে ঘুস নেয় । ইনাদেরকে চেনাতে অফিসের গার্ড হেল্প করে।

সাতক্ষীরা, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

পাসপোর্ট

আমার বাবা-মায়ের পাসপোর্ট করতে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছে। NID নম্বরের তথ্যে অসঙ্গতি দেখিয়ে বারবার ঘোরানো, আবার নতুন করে টাকা দিয়ে আবেদন করতে বলা এবং শেষ পর্যন্ত একজন কর্মকর্তার হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়। পরে পুলিশ ভেরিফিকেশনের সময় ইউনিফর্ম/পরিচয়পত্র ছাড়া একজন বাইরে দেখা করে টাকা নেন। এছাড়া অফিসের বাইরের দালালরাও টাকা নিয়ে দ্রুত কাজ করে দেওয়ার প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত পাসপোর্ট পেলেও পুরো প্রক্রিয়াটি ছিল বেশ হয়রানিমূলক ও প্রশ্নবিদ্ধ।

উত্তরা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট এর জন্য আবেদন করেছিলাম

আমি পাসপোর্টের জন্য আবেদন করেছিলাম আমার মোটামুটি সবকিছুই সঠিক ছিল কিন্তু কিছু ক্ষুদ্র ভুল ধরে তারা আমার আবেদন ক্যান্সেল করে দেয় যখন আমি একটি দোকানে আবেদন করতে চায় তখন তারা বলে যে আপনি আবার আবেদন করলে তা আবার রিজেক্ট করা হবে তারা আমাকে পরামর্শ দেয় তাদের যদি দুই হাজার টাকা দেই তাহলে আর রিজেক্ট করা হবে না সেইম আবেদন কপি নিয়ে আমি আবার লাইনে দাঁড়াই এবং তারা অ্যাপ্রুভ করে ঘুষ দেওয়ার আগে এবং ঘুষ দেওয়ার পরে আবেদন কপি একই ছিল

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট

পাসপোর্ট অফিসে গেলাম, কাগজপত্র জমা দিলাম, বলল আজকে ছবি ও বায়োমেট্রিক হবে না। এক আনসার সদস্য বলল ১৫০০ দিলে আজকেই করে দেওয়া যাবে। আমি না করেই চলে এসেছি।

মেহেরপুর, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

ঢাকার ক্ষেত্রে আমাদের বাসার কাছে পুলিশ আসে। ৫০০ টাকা দিয়ে তাকে খুশি করতে হয়। একসাথে অনেকের কাগজ নিয়ে আসে। সবার থেকেই বিভিন্ন অংকের টাকা নেয়। চাঁদপুরের ক্ষেত্রে আমাকে গ্রাম থেকে জেলা কোর্টে উপস্থিত হতে হয়, আমার থেকে ১৫০০ টাকা দাবি করা হয়। ঘুষ না দিলে ভেরিফিকেশন এপ্রুভ হবে না, এই ভয়ে টাকা দিতে বাধ্য হ‌ই।

ঢাকা ও চাঁদপুর, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট ইস্যু

পাসপোর্ট অফিসের সামনে একদম হকারের মতো করে ডাকাডাকি শুরু করে দালালরা। আর ভিতরে গেলেই উনারা নাটক শুরু করে দেয়।

মোহাম্মদপুর পাসপোর্ট অফিস, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.৫ হাজার

Driving Licence Pass

আমি ড্রাইবিং লাইসেন্স পরীক্ষা দেই, পেছনে বে দিতে হালকা লেগে যায় , যার কারণে আমাকে ফেইল দেয়, পরবর্তীতে একজন কম্পিউটার অপারেটর যিনি ছবি তুলেন তিনি দেখলাম বেশ কয়েকজন থেকে টাকা নিচ্ছেন সরাসরি যার কারণে অফার করে আমাকে ফেল দিয়েছে 5 হাজার টাাকা দিলে উনি আমাকে পাশ করিয়ে দিবেন পরবর্তীতে উনি 4500 টাকায় রাজী হয়, এবং আমি পরীক্ষা না দিয়ে রাতে এসে পাস দেখি অনলাইনে।

Keraniganj BRTA, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৮.০ হাজার

নতুন পাসপোর্ট

আমি একজন প্রবাসী, অনলাইনে বাচ্চার পাসপোর্ট এপ্লিকেশন + পেমেন্ট করে ওয়াইফকে কুমিল্লা পাসপোর্ট অফিসে পাঠিয়েছিলাম, সেখানে ফাইল জমা দেয়ার পর তাদের ফেরত পাঠিয়েছে, যুক্তি ছিল আমার স্থায়ী ঠিকানা চট্টগ্রাম, যদিও আমার বাচ্চার জন্ম নিবন্ধন আমার গ্রামের আমার ওয়াইফের আইডি পাসপোর্ট আমার গ্রামের ইভেন আমার পাসপোর্ট এর ডকুমেন্ট দিয়ে আমার ওয়াইফ নিজেও পাসপোর্ট বানাইছে একই অফিস থেকে | একদিন পর দালাল ধরে পাঠাইলে পাসপোর্ট হয়ে যায়।

কান্দিরপার, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১৫.০ হাজার

নতুন পাসপোর্ট করানো

নতুন পাসপোর্ট করানোর জন্য সকল কাগজ পত্র ঠিক থাকার পরেও কোনো কাগজ জমা নিতে চায়নাই, এর পর এভাবে ২-৩ দিন ঘুরানোর পরে পাশেই থাকা ডিসি অফিসে আমি এবং আমার পরিবার জয়পুরহাটের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর কাছে বিষয় টি নিয়ে যাই এবং কথা বলি। উনি সকল কাগজ দেখে কল করে বলে দেন যে, পেপারস এ সমস্যা না থাকার পরেও কেন নেওয়ার হচ্ছে না? যিনি নিতে রাজী ছিলেন না, বলেন যে সে নিবেন পেপারস গুলি। পরবর্তি তে উনার কাছে গেলে গার্ডেকে দিয়ে আমাদের থেকে ১৫,০০০ টাকার ঘুষ নেন। পরে পেপারস নিয়ে বলেন, যেখানেই যান ৩ দিন আগে টাকাটা ছারলে ৩ দিন আগেই পাসপোর্ট পেতেন। ঘটনা টি ২০২০-২১ সালের দিকে।

Joypurhat, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নামের বানান ভুল

পাসপোর্ট অফিসে জাতীয় পরিচয়পত্রের সাথে নামের বানান ভুল থাকার কারনে অতিরিক্ত ২৬০০ টাকার প্রয়োজন। স্থানীয় দোকান কিংবা পাসপোর্ট অফিসের সামনে স্থানীয় দালাল অতিরিক্ত অর্থ দাবী করলে সেটা দিয়েই পাসপোর্ট করতে হয়

টাঙ্গাইল, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

অতিরিক্ত ১৫০০ টাকা দিয়ে IP নামে ঘুষ না দিলে পাসপোর্ট ফাইল জমা হবে সব কাগজ ঠিক থাকলেও।

পাসপোর্ট জমা দেওয়া জন্য অতিরিক্ত ১৫০০ টাকা লাগবেই পাসপোর্ট জমা দেওয়ার জন্য নরসিংদীর। না হলে নানা ভাবে হয়রানি করবে যাতে আপনার ফাইল জমা না হয়

নরসিংদী, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট তৈরি

অনলাইন আবেদন সহ উল্লিখিত যাবতীয় সব ডকুমেন্টস নিয়ে যাওয়ার পরও বার বার ভুল ধরতে থাকে, বলে বাইরে কম্পিউটারের দোকানে ঠিক করে আনেন। কি ঠিক করতে হবে জিগ্যেস করলে বলে ওরা(কম্পিউটারের দোকান) পারে, ওদের কাছে যান। বাইরে কম্পিউটারের দোকানে গেলে ১৫০০ টাকা চায়। তখন বুঝে গেলাম কাহিনি। এরপর সরাসরি পরিচালকের রুমে গেলে কাগজ যাচাই করে পাশ করে দেয়।

জয়পুরহাট, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট শুরুতে অ্যাপ্লিকেশন করার সময়।

তারা মূলত যারা টাকা দেয় না তাদেরকে বারবার ঘুরায় ১০-১৫ দিনের মতো ঘুরায় তারপরে বিভিন্ন উল্টাপাল্টা কাগজ আনতে বলে যেগুলো না আনলে এবং একটু যেকোনো ধরনের সমস্যা থাকলে কাগজে তারা নিতে চায় না কিন্তু টাকা দিলে ঠিকই নেয় তারা। এবং টাকা দিলে কোন প্রশ্নের উত্তর কোন কিছুই করেনা।

নীলফামারী সদর, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য